বইবাগিচা

Directions

বইবাগিচা শিশুদের জন্য আলোকিত পৃথিবী

আজকে ফাটাফাটি ডিনারের আয়োজন করে নিজের হাতে নিজেই চুমু খাওয়ার উপক্রম........ 🥹আপনার ডিনারে আজকে কি ছিল? ছবিতে আমার আর আমা...
23/09/2026

আজকে ফাটাফাটি ডিনারের আয়োজন করে নিজের হাতে নিজেই চুমু খাওয়ার উপক্রম........ 🥹
আপনার ডিনারে আজকে কি ছিল?
ছবিতে আমার আর আমার পুত্রের প্লেট! ❤️

একটা ঝিম ধরা সন্ধ্যা পার করার চেষ্টা...... 🌻
22/09/2026

একটা ঝিম ধরা সন্ধ্যা পার করার চেষ্টা...... 🌻

আমার পেইজের আপুদের ধারণা:আমি বই বিক্রি করে এখন কোটিপতি হওয়ার পথে!তাই বুঝি ছবিতে এত টাকা উড়ছে! 😎কিন্তু বাস্তবতা হলো :বই ব...
21/09/2026

আমার পেইজের আপুদের ধারণা:
আমি বই বিক্রি করে এখন কোটিপতি হওয়ার পথে!
তাই বুঝি ছবিতে এত টাকা উড়ছে! 😎
কিন্তু বাস্তবতা হলো :
বই বিক্রি → টাকা আসে → নতুন বই কিনি → প্যাকেজিং করি → ডেলিভারি দিই → আবার বই কিনি…
শেষে আমার হাতে থাকে—
“আলহামদুলিল্লাহ, ব্যবসা চলছে!” 🥲
কোটিপতি তো দূরের কথা,
কখনো কখনো নিজের বই বা শখের বা কোনো প্রয়োজনীয় জিনিস কেনার টাকাটাও হিসাব করে খরচ করতে হয়! 🤣
তবে হ্যাঁ…
টাকার বৃষ্টি না হলেও বইয়ের বৃষ্টি হচ্ছে আমার ঘরে—আর সেটাই আমার আসল সুখ। ❤
আমার উইসলিস্টের কত বই যে জমে আছে টাকার অভাবে আর ওদিকে বিজনেসের বই জমায় রেখেছি ......🤦‍♀️




Umme Jawad

হ্যালো আপুরা/মায়েরা!বহুদিন হলো বিজনেস থেকে হারায় গেছি। মাঝে মাঝে উঁকি দিয়ে পেইজটা দেখি। আজকেও উঁকি দিলাম তবে সাথে করে আপ...
21/09/2026

হ্যালো আপুরা/মায়েরা!
বহুদিন হলো বিজনেস থেকে হারায় গেছি। মাঝে মাঝে উঁকি দিয়ে পেইজটা দেখি। আজকেও উঁকি দিলাম তবে সাথে করে আপনাদের বহু কাংক্ষিত কিছু ব্যবহৃত বই নিয়ে এলাম.........
এমন পছন্দের কত বই যে বগলদাবা করে ঘরে বসে আছি! মানুষ জানলে আমাকে বকবে! 🥹
মাঝে মাঝে মনে চায়! সব লট ধরে সেল দিয়ে গোডাউন খালি করে দেই! যক্ষের ধনের মতো আগলে নিয়ে দিন পার করছি......🤦‍♀️
যার লাগবে এগুলো তাড়াতাড়ি নেন। পার্সেল করা ধৈর্য্য ফুরায় গেলে পরে আবারও গুছায় বক্সে উঠায় রাখব নিশ্চিত.... 😶‍🌫️
#বাচ্চাদেরবই
#গল্পেরবই
#ডিসকাউন্টবই
#বইবাগিচা

ছেলের একাডেমিক পড়াশোনার দায়িত্ব নেয়ার পরে অনেক কিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে গ্যালারির সুন্দর সব ছবি দেখি। ...
16/09/2026

ছেলের একাডেমিক পড়াশোনার দায়িত্ব নেয়ার পরে অনেক কিছু থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে গ্যালারির সুন্দর সব ছবি দেখি। আগে হুট হাট বাইরে যেতাম। কাছে পিঠে ঘুরে আসতাম। এখন আর যাওয়া হয়না। লাস্ট কবে নিজেদের মতো কাছেপিঠে বের হয়েছি তাও মনে নেই.........
বিজনেসেও সময় দেইনা। কুরআনের ক্লাসগুলোও আপাতত কমিয়ে এনেছি। সবকিছু থেকে নিজেকে সরিয়ে এনেছি অনলি ফর মাই চাইল্ড। কারণ আমি চাই, একাগ্রতার সাথে আমার সন্তানের ভালো একজন মা হতে। ভালো মা হতে নিজেকেও কুল রাখা জরুরি। হাজারটা কাজের পরে ছেলেকে সময় দিব বা সুন্দর আচরণ করব এমন মা আমি আপাতত না। আমার শারীরিক মানসিক অবস্থাও এত শক্তিশালী না। সেজন্য সবকিছুই স্কিপ দিয়ে আপাতত ছেলের পেছনে টাইম ইনভেস্ট করছি।
আল্লাহ চাহে তো, এর সুন্দর ফলাফলও আমি মা-ই সবার আগে পাবো ইনশাআল্লাহ। ছেলের জীবনে আসা বাকি মানুষেরাও পাবে ইনশাআল্লাহ।
নিচের ছবিটা প্রায়ই দেখি। এমন সুন্দর নিরিবিলি জায়গা আমার খুব পছন্দ। ইদানীং প্রায়ই মনে চায়, এমন একটা সুন্দর জায়গায় নিজের যদি একটা ঘর থাকত! কিশোরী বয়স থেকে বিয়ের আগ অব্দি কখনোই আমি বিশাল বাড়ি গাড়ি বা সম্পদের মালিক হতে চাইনি। মাথায় আসেনি আমার। যতটা কম চাহিদা নিয়ে বেচে থাকা যায় ততই শান্তি! এমনই চিন্তা ছিল আমার.....
অথচ!
এখন জীবনের মোড়ে মোড়ে হোচট খাই আর দেখি যে, টাকা ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা যায় না! মানুষের কাছে নিজের কদর, সম্মান, দাম, ভালোবাসা, সাথে আমার আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে আমার সন্তানের "কদর,আদর,যত্ন,ভালোবাসা" কিংবা সুন্দর ভবিষ্যত.............
একটা ছোট্ট কথা আপনার ঘরের কন্যাকে শেখান-
" বড় ও সুন্দর স্বপ্ন দেখব। সুন্দর সব চাহিদাও রাখব। অনেক পড়াশোনা করব। সুন্দর জামা পরব, সুন্দর ঘরে থাকব। সুন্দর সব জায়গায় যাব। সব ভালো খাবার খাব। নিজেকে অনেক যত্ন করব। নিজেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। নিজের জন্য সবচেয়ে ভালো জিনিসটাই চিন্তা করব। যত কম চাহিদা রাখবে, নিজেকে ততই ঠকতে দেখব।"
মেয়েকে শুধু গায়ের চামড়া মোটা করা না শিখিয়ে, জ্ঞানের চামড়াও মোটা করা শেখান। যেন বিপদে সে শত আধারে আপনাকে কাছে না পেলেও নিজেই সারভাইভ করা শেখে যায়।
উপরের কোনো কিছুই ইসলামের সাথে সাংঘর্ষিক না। ইসলাম নারীকে কম খাও। কম পড়ো। কম জানো। কম চাও। কম চাহিদায় বাচো। নিজেকে পিষে ফেললেও কিছু বলোনা। সবর করো৷ এসব কিছুই শেখাইনি। এসব শেখায় অসভ্য সমাজ। যেই সমাজ আপনার কন্যা মরে গেলেও কানবেনা।
মনে রাখবেন। আপনার সন্তান ছেলে বা মেয়ে যেই হোক, তাকে যেই আদলে গড়ে তুলবেন। সে ঠিক অই মানসিকতার মানুষই তৈরি হবে।
Umme Jawad

বহুদিন বাদে কাগজ কলম নিয়ে চিরকুট লিখতে বসেছি.........🌼feeling nostalgic...... ❤️পেইজে বসাই হয়না। অইযে সব বাদ দিয়ে ফুল টা...
14/09/2026

বহুদিন বাদে কাগজ কলম নিয়ে চিরকুট লিখতে বসেছি.........🌼
feeling nostalgic...... ❤️
পেইজে বসাই হয়না। অইযে সব বাদ দিয়ে ফুল টাইম মাম্মি হয়েছি এরপর আর অন্যকিছুতে মন দেয়ার সুযোগই পাইনা!
কোনো একদিন আল্লাহ তায়ালা আমার সবকিছুই সুন্দর সহজ করে দিবেন। প্রয়োজন থাকার পরেও শুধু মাত্র "মাদারহুড" জার্নিকে প্রায়োরিটির দেয়ার সুন্দর সব পুরস্কার আল্লাহ তায়ালা দয়া মায়া করে ভালোবেসে নিজেই দিয়ে দিবেন। এই আশায় দিনরাত স্বপ্ন দেখি. স্বপ্ন দেখতে তো অসুবিধা নেই! তাইনা?
আসি! দুয়ায় রেখেন।
Umme Jawad

Address

মিরপুর
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইবাগিচা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category