25/07/2022
চা-গাছের উদ্ভিদতাত্ত্বিক নাম Camellia sinensis।
চিরসবুজ এ গাছ জন্মে পাহাড় বা টিলার ঢালে। চা-পাতা তুলে তুলে গাছগুলোকে খাটো করে রাখা হয়। পাতা না তুললে এসব গাছ প্রায় ৩০ ফুট লম্বা বৃক্ষ হতে পারত। সাধারণত চা-গাছে ফুল ফোটা শুরু হয় হেমন্ত থেকে, অক্টোবরের পরে। ফুল ফুটতে থাকে শীতকালজুড়ে। চা-গাছ বাঁচে ৩০ থেকে ৫০ বছর। ফুল ফোটা শুরু হয় বছর সাতেক বয়স থেকে। ফুল উভলিঙ্গ, মৌমাছিরা পরাগায়ন ঘটিয়ে ফল তৈরি করে। চা-গাছের ফল, সে আরেক অদ্ভুত জিনিস। ফল পাকতে অনেক সময় লাগে। ফল থেকে চারা হয়, আবার ফল ভাঙিয়ে তেল বের করা যায়। তেল সুগন্ধযুক্ত ও সুমিষ্ট। এ তেল দিয়ে রান্না করলে আলাদা স্বাদ আসে।
আর সেই চা খাওয়ার পাত্রটা যদি হয় মাটির তৈরি তাহলে তো কোন কথাই হবে না