বুক নিলয় - Book Niloy

Directions Contact the business

বুক নিলয় - Book Niloy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুক নিলয় - Book Niloy, Book shop, Dhaka.

06/07/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ঈদ মোবারক! ত্যাগের মহিমায় শুদ্ধ হোক মোদের জীবন।
09/07/2022

ঈদ মোবারক!

ত্যাগের মহিমায় শুদ্ধ হোক মোদের জীবন।

বইঃ নেক্সট (বেগ-বাস্টার্ড সিরিজঃ৬)লেখকঃ মোহম্মদ নাজিম উদ্দিনপ্রকাশনীঃ বাতিঘর প্রকাশনীমুদ্রিত মূল্যঃ ৫৪০৳ছাড় মূল্যঃ ৩৫০৳ক...
17/06/2022

বইঃ নেক্সট (বেগ-বাস্টার্ড সিরিজঃ৬)
লেখকঃ মোহম্মদ নাজিম উদ্দিন
প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ৫৪০৳
ছাড় মূল্যঃ ৩৫০৳

কাহিনী সংক্ষেপঃ
পেশাদার খুনি বাস্টার্ড মরে গেছে না বেঁচে আছে কেউ জানে না। কিন্তু দীর্ঘদিন পর অবিশ্বাস্যভাবেই ফিনিক্স পাখির মতো পুণরুত্থিত হয়েছে ব্ল্যাক রঞ্জু। আগের চেয়েও শক্তিশালি, ভয়ঙ্কর আর অপ্রতিরোধ্য তার সন্ত্রাসী বাহিনী।
ওদিকে ঢাকার এক প্রান্তে গড়ে ওঠা আবাসিক এলাকার এক ভবনে ঘটে গেল তিন-তিনটি হত্যাকাণ্ড। তদন্তে নেমেই অপ্রত্যাশিত কিছুর হদিস পেয়ে গেল হোমিসাইডের ইনভেস্টিগেটর জেফরি বেগ। তার ধারণা, সে ব্ল্যাক রঞ্জুর নাগাল পেয়ে যাবে। কিন্তু পর্দার অন্তরালে আছে আরেকজন রহস্যময় মানুষ। তাকে ধরা প্রায় অসম্ভব। সে কী চায়? কে সে? বাস্টার্ডই বা কেন হন্যে হয়ে খুঁজছে তাকে-কেউ জানে না।
বাস্টার্ডের জন্য পাঠকের অপেক্ষার প্রহর শেষ, সেই সাথে অনেক প্রশ্নেরও জবাব পাওয়া যাবে ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ষষ্ঠ বই ‘নেক্সট’-এ।

 #মিজানুর_রহমান_আজহারির নতুন বই 'আহ্বান : আধুনিক মননে আলোর পরশ' মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা ছাড়মূল্যঃ ২৫০ টাকা আমি ক্ষুদ্র ম...
15/06/2022

#মিজানুর_রহমান_আজহারির নতুন বই
'আহ্বান : আধুনিক মননে আলোর পরশ'
মুদ্রিত মূল্যঃ ২৭০ টাকা
ছাড়মূল্যঃ ২৫০ টাকা

আমি ক্ষুদ্র মানুষ; সীমাবদ্ধতা নিয়েই আল্লাহর বান্দাদের দ্বীনের পথে আহ্বানের চেষ্টা করি। সম্ভব সবটুকু দিয়ে দ্বীনের বুঝ জনপরিসরে তুলে ধরার এক আসমানী তাগাদা সদা-সর্বদা হৃদয়ে অনুভব করি। আমি আলোচনার জগতের মানুষ; কথা বলার মাঝেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাই। তবে এই প্রজন্মের একজন তরুণ হিসেবে আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করার সম্ভাব্য সব উপায়-উপকরণকে ব্যবহার করার তাড়না ভেতর থেকেই অনুভব করি।

গত কয়েক বছরে বাংলা সাহিত্যে দারুণ কিছু কন্টেন্ট যুক্ত হয়েছে। আমাদের পূর্বসূরীরা তো বটেই, হালের তরুণরাও দারুণ লিখছে। লাখো পাঠক ইসলামি সাহিত্য পড়ছে। নতুন-প্রজন্ম জানতে চায়, বুঝতে চায়। জ্ঞান-তৃষ্ণায় কাতর মুসাফিরদের হরফের পানি পান করানোর নৈতিক দায়িত্ব আমরা এড়াতে পারি না। তাই, লেখালেখির জগতের মানুষ না হয়েও, কলম-কীবোর্ড চালানোর দুঃসাহস করেছি।

সাহিত্য সাগরে মাত্র দু'ফোটা পানি যুক্ত করতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রথম গ্রন্থ—'ম্যাসেজ : আধুনিক মননে দ্বীনে ছোঁয়া' যেভাবে পাঠকবৃন্দ গ্রহণ করেছেন, তাতে আমি অভিভূত, বিস্মিত। সম্মানিত পাঠকদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন করে লেখার হিম্মত পেয়েছি।

বরাবর বলে এসেছি, আমাদের বক্তৃতা, লেখালেখি কিংবা দ্বীনের যেকোনো উপস্থাপনা পদ্ধতি হবে খুব সহজিয়া, জীবনের ভাষায়। গাম্ভীর্যপূর্ণ উচ্চমানের ভাষায় উচ্চশিক্ষিত এলিট শ্রেণিকে আকৃষ্ট করা যায়, কিন্তু কোটি কোটি সাধারণ মানুষ তা ধারণ করতে পারে না। তাই, ভাবনাগুলো কথামালায় রুপ দিয়ে সাহিত্যাকারে কিছু আহ্বান জানিয়েছি বইটিতে। বিশেষভাবে খেয়াল রেখেছি-তরুণ ও কনভেনশনাল শিক্ষায় শিক্ষিত লোকজনের বোধ উপযোগী করে তুলতে। সকল ধর্ম, বয়স, শ্রেণি-পেশার পাঠক নিজেদের সাথে বইটিকে কানেক্ট করতে পারবেন বলে আমার বিশ্বাস। আধুনিক মননে আলোর পরশ লাগুক— এই প্রত্যাশায়।

যদ্যপি আমার গুরুবইঃ যদ্যপি আমার গুরুলেখক : আহমদ ছফামুদ্রিত মূল্যঃ ২০০ টাকা ছাড়মূল্যঃ১৫০ টাকা যদ্যপি আমার গুরু গ্রন্থে শি...
14/06/2022

যদ্যপি আমার গুরু

বইঃ যদ্যপি আমার গুরু
লেখক : আহমদ ছফা
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
ছাড়মূল্যঃ১৫০ টাকা

যদ্যপি আমার গুরু গ্রন্থে শিষ্যের কলমে উঠে এসেছে গুরুর ব্যক্তিগত জীবন,তার দৃষ্টিতে তার সময়ের অন্যান্য কিংবদন্তিদের সম্পর্কে নানা তথ্য এবং পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে নিখুঁত পর্যবেক্ষণ।
রাজ্জাক স্যারের বাচনভঙ্গির একটি বিশেষত্ব ছিল,তিনি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেন।
প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারের জবানিতে....

" একটা কথা খেয়াল রাখা খুব দরকার।যখন একটা নতুন জায়গায় যাবেন, দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন।অই জায়গার মানুষ কি খায় আর পড়ালেখা কি করে।কাঁচাবাজারে যাইবেন কি খায় হেইডা দেহনের লাইগ্যা। আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কি করে হেইডা জাননের লাইগ্যা।
কী খায় আর কী পড়ে এই দুইডা জিনিস না জানলে একটা জাতির কিছুই জানন যায় না।"

"পড়ার কাজটি অইল অন্যরকম। আপনে যখন মনে করলেন, কোনো বই পইড়্যা ফেলাইলেন, নিজের জিগাইবেন যে বইটা পড়ছেন,নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কি না।আপনার ভাষার জোড় লেখকের মতো শক্তিশালী না অইতে পারে, আপনের শব্দভাণ্ডার সমস্যা অইতে পারে, তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন, ধইরা নিবেন,আপনার পড়া অয় নাই।"

যদ্যপি আমার গুরু গ্রন্থে লেখকের ব্যক্তিগত কিছু কিছু মতামত উঠে এসেছে এবং আনুষাঙ্গিক গল্প উঠে এসেছে এবং ছফার জীবন-কর্মের উপর তার গুরুর যে প্রভাব ছিল সেটা বুঝতে পারা যায়।
আহমদ ছফার জবানিতে....
"প্রফেসর আব্দুর রাজ্জাকের চরিত্রের প্রণিধানযোগ্য বৈশিষ্ট্যটি আমি সবসময়ে সশ্রদ্ধ বিস্ময়ে লক্ষ করে আসছি,সেটি হলো তার নিজের দেশ,সমাজের প্রতি নিঃশর্ত অঙ্গীকার।এই অঙ্গীকার বোধই প্রফেসর রাজ্জাককে অন্য সকলের চাইতে আলাদা করেছে।"
লেখনিতে এরকম আরো অসংখ্য বিষয় ফুটে উঠেছে।বইটির মাধ্যমে নীরব ঞ্জানরত্ন প্রফেসর আব্দুর রাজ্জাক স্যারকে অনন্যভাবে উপস্থাপন করেছেন সৃষ্টিশীল লেখক আহমদ ছফা।

বইঃ যদ্যপি আমার গুরু
লেখক : আহমদ ছফা
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
ছাড়মূল্যঃ১৫০ টাকা

বইয়ের নামঃ প্যারাডক্সিক্যাল সাজিদ ২লেখকঃ আরিফ আজাদ মুদ্রিত মূল্যঃ ৩৭০ টাকা ছাড়মূল্যঃ ২৬০ টাকা  #প্যারাডক্সিকাল_সাজিদ -২ ...
13/06/2022

বইয়ের নামঃ প্যারাডক্সিক্যাল সাজিদ ২
লেখকঃ আরিফ আজাদ
মুদ্রিত মূল্যঃ ৩৭০ টাকা
ছাড়মূল্যঃ ২৬০ টাকা

#প্যারাডক্সিকাল_সাজিদ -২
সৃষ্টির সূচনালগ্ন থেকে আলো অন্ধকারের একটা দ্বন্দ্ব হয়ে আসছে। কিন্তু মাঝে মাঝে অন্ধকারকে এতোই আকর্ষণীয় পন্থায় সামনে আনা হয় যে আমরা অন্ধকারকে আলোর চেয়ে সুন্দর মনে করি। মিথ্যের অন্ধকারে আলো পৌঁছাতে আসা একটি বই হলো প্যারাডক্সিকাল সাজিদ-২।
বইটিতে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।
বইটি শুরু হয়েছে নারী সংক্রান্ত একটি বহুল আলোচিত নাস্তিকদের অপবাদের জবাব দিয়ে। এই বইয়ে সাজিদ শুধু ইসলাম নিয়ে অপবাদকে যুক্তি আর তথ্যের সংমিশ্রণে হটিয়ে দিয়েছে তা নয়, এর মাধ্যমে সাজিদ এটাও প্রমাণ করেছে যে ইসলাম মানবতা বিরোধী একটা কিছু নিয়ে পৃথিবীতে আসেনি, এসেছে অনৈতিকতাকে নৈতিকতার স্থান দিতে, কুসংস্কারকে সংস্কার করতে সর্বোৎকৃষ্ট পন্থায়।

#বইটি_কেনো_পড়বেন?

সমাজে বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে কথার দ্বন্দ্ব লেগে আছে বহু বছর ধরে। কেউ বলে ধর্ম মানবরচিত, কেউ বলে ধর্ম স্রষ্টা প্রদত্ত। অবিশ্বাসীরা বিশ্বাসীদের ঘায়েল করার জন্য মারাত্মক প্রশ্ন ছুড়ে মারে। বইটিতে প্রশ্নগুলোর জবাব দেওয়া আছে সাবলীলভাবে। আপনিও জানতে পারবেন এই প্রশ্নগুলো!

মুদ্রিত মূল্য ৩৭০ টাকা

অফার মূল্য- ২৬০ টাকা

বই : প্যারাডক্সিক্যাল সাজিদলেখক : আরিফ আজাদপৃষ্ঠা : ১৬০প্রকাশকাল : ২০১৭সংস্করণ : ৬ষ্ঠমূল্য : ২০০ টাকা (ফিক্সড)ফ্ল্যাপ : ...
12/06/2022

বই : প্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদ
পৃষ্ঠা : ১৬০
প্রকাশকাল : ২০১৭
সংস্করণ : ৬ষ্ঠ
মূল্য : ২০০ টাকা (ফিক্সড)

ফ্ল্যাপ :
নাস্তিক আর সংশয়বাদীদের দিক থেকে ইসলাম নিয়ে তোলা মৌলিক প্রশ্ন হাতে গোনা। বেশিরভাগ প্রশ্নই ইসলাম-বিদ্বেষী, ঘৃণা আর প্রান্তিকতার চাদরে মোড়ানো। হাল জামানায় উত্থিত এসব প্রশ্ন নতুন নয়, ১৪শ বছর আগেও ছিল; জিইয়ে আছে আজতক। এসব নিয়ে অতীতেও প্রচুর কাজ হয়েছে কিন্তু কোথাও যেন একটা শূনতা ছিল! গিয়ে এলেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল কথাসৈনিক আরিফ আজাদ। পাঠকদের সামনে উপস্থাপন করলেন এক বিশ্বাসী চরিত্র ‘সাজিদ’।

আরিফ আজাদ একান্ত নিজের মতো করে অবিশ্বাসীদের জবাব দিয়েছেন। সাহিত্যের প্রচলিত গাম্ভীর্যতা পরিহার করে গল্পোচ্ছলে মিথ্যার ফানুস উড়িয়ে দিয়েছেন।প্যারাডক্সিক্যাল সাজিদ পাঠক-মানসে সত্যের বীজ বুনছে যুক্তির আকরে; কিছুটা আকর্ষণীয় ঢঙে, খুব সহজ ও সাবলীল ভাষায়। লাখো পাঠক প্যারাডক্সিক্যাল সাজিদ নিয়ে কথা বলছে, কিন্তু কেন? চলুন, পড়ে

-বেলা ফুরাবার আগে-আরিফ আজাদ (Author)মূল্য : ৳ ২৩৬ (২৫% ছাড়ে)বই থেকে কিছু অংশ--জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, স্লান হয়...
09/06/2022

-বেলা ফুরাবার আগে
-আরিফ আজাদ (Author)
মূল্য : ৳ ২৩৬ (২৫% ছাড়ে)

বই থেকে কিছু অংশ--
জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, স্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবচা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।
তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক.......

বইঃ সফল মন্ত্র লেখকঃ রউফুল আলম প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনীমুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা ছাড়মূল্যঃ ১৮০ টাকা ডেলিভারি চার্জঃ ৫০ ...
09/06/2022

বইঃ সফল মন্ত্র
লেখকঃ রউফুল আলম
প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা
ছাড়মূল্যঃ ১৮০ টাকা
ডেলিভারি চার্জঃ ৫০ টাকা

সফলতার আকাঙ্ক্ষা সহজাত। মানুষ সফল হতে চায়। কিন্তু সফলতার কোনো ছকে বাঁধা নির্দিষ্ট পথ নেই। সফলতা হলো এক দীর্ঘ পথ। সে পথের গল্প। অভিজ্ঞতা। উত্থান-পতন।

সফলতার কোনো গন্তব্য নেই। আছে শুধু সূচনা। যে মানুষ সহস্ৰ ক্রোশ হেঁটেছে, সে এক কদম দিয়েই যাত্রা করে। যে মানুষ এক ক্রোশ গিয়েছে, সেও এক কদমেই শুরু করে। সফলতা হলো কর্মানন্দ। কর্মানন্দের অফুরান সুধা পানের তৃষ্ণা।

সফলতা হলো বারংবার পরাজিত হয়েও ঘুরে দাঁড়ানোর শক্তি অর্জন। সফলতা হলো ধ্যানের গভীরতা। ভাবনার পরিচর্যা। বড়ো বড়ো স্বপ্ন নিয়ে বারবার এগিয়ে যাওয়ার তীব্র সাহস। সফলতার সন্ধানীরা হয় কঠোর পরিশ্রমী।

নিজেকে খুঁড়ে খুঁড়ে তারা বের করে সম্ভাবনা। অপূর্ণতাকে বড়ো করে না দেখে, নিজের পূর্ণতাকেই আতশ কাচ দিয়ে দেখে।

আত্মবিশ্বাস নিয়ে গভীর ধ্যানে স্বপ্নকে তাড়া করে ছুটে। ঝড়-ঝাপ্টায় বিচলিত না হয়ে, খুঁজে নেয় নতুন পথ। নতুন দিশা।

বইঃ সফল মন্ত্র
লেখকঃ রউফুল আলম
প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী
মুদ্রিত মূল্যঃ ২৪০ টাকা
ছাড়মূল্যঃ ১৮০ টাকা
ডেলিভারি চার্জঃ ৫০ টাকা

🔰 আরিফ আজাদ ভাই এর নতুন বই 💚 'এবার ভিন্ন কিছু হোক’! (বেলা ফুরাবার আগে এর ২য় সিকুয়েন্স)🟠 প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কে...
08/06/2022

🔰 আরিফ আজাদ ভাই এর নতুন বই 💚
'এবার ভিন্ন কিছু হোক’! (বেলা ফুরাবার আগে এর ২য় সিকুয়েন্স)
🟠 প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন?
🔴 জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?
🟡 একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।
📕 বই: এবার ভিন্ন কিছু হোক
🖋️ লেখক: আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন
🔳 মূদ্রিত মূল্যঃ ৩৩০ টাকা
🔘 ছাড়মূল্য–২৪৮

☑️ অর্ডার করতে পেইজে মেসেজ করুন বা কল করুন
01793767264
01321508446
01781159722

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুক নিলয় - Book Niloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বুক নিলয় - Book Niloy:

Shortcuts

Share

Category