22/08/2026
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিউজটা মোটামুটি ভাইরাল। বিড়ালের আঁচড়ে নাকি এই বাচ্চা অস্বাভাবিক আচরণ সহ মিউ মিউ করছে😆 কতোটা ফানি একটা নিউজ,, এবং যিনি বা যারা এই পোস্টের সাথে জড়িত তাদের উদ্দেশ্য সফল,,i mean #ভিউ_ব্যবসা।
মূল কথায় আসি,,,বিড়ালের আঁচড় থেকে এরকম আচরণ কোনও দিনও সম্ভব না।
Rabies এর ক্ষেত্রে যেসকল লক্ষণ সাধারণত দেখা যায়,,,,
#প্রাথমিক_লক্ষণ
👉কামড়ের স্থানে অস্বাভাবিক অনুভূতি, যেমন—জ্বালাপোড়া, চুলকানি, অবশ ভাব বা ঝিনঝিন করা।
👉জ্বর ও তীব্র মাথাব্যথা হয়।
👉অতিরিক্ত ক্লান্তি, দূর্বলতা ও শারীরিক অস্বস্তি লাগে।
#পরবর্তীতে_লক্ষণ
👉হাইড্রোফোবিয়া (Hydrophobia): পানি পান করতে গেলে ভীষণ ভয় পাওয়া বা গলায় আটকে যাওয়া।
👉অ্যারোফোবিয়া (Aerophobia): গায়ে বাতাসের স্পর্শ লাগলে বা ফ্যানের বাতাস এলেও আতঙ্কিত হওয়া বা অস্বস্তি বোধ করা।
👉মানসিক পরিবর্তন: অতিরিক্ত অস্থিরতা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং আক্রমণাত্মক আচরণ।
👉শারীরিক জটিলতা: মুখ থেকে অতিরিক্ত লালা পড়া, পেশিতে তীব্র খিঁচুনি এবং শেষ পর্যায়ে Facial paralysis ও Coma