BoihubBd

BoihubBd বই হাব বিডি দিচ্ছে খুব সহজেই ঘরে বসেই ?

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01874-610332 এই নাম্বারে।
অথবা আমাদের কে ইনবক্সে মেসেজ করতে পারেন।
আমাদের অফিস এর ঠিকানাঃ
২৪/এ,তোপখানা রোড,ঢাকা-১০০০।

👉শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপন্যাস(সেরা ৪ টি উপন্যাস)✔পার্থিব✔মানবজমিন✔দূরবীন✔যাও পাখি 👉ভারতীয় লেখকদের মধ্যে শীর্ষেন্দু মুখ...
29/08/2021

👉শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপন্যাস(সেরা ৪ টি উপন্যাস)

✔পার্থিব
✔মানবজমিন
✔দূরবীন
✔যাও পাখি

👉ভারতীয় লেখকদের মধ্যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা শক্তিশালী নাম। তিনি শুধুমাত্র একজন পাঠকপ্রিয় লেখকই নন, তার লেখার সৃজন ও বাস্তবতা চারপাশকে উপলব্ধি করায়। অসংখ্য জনপ্রিয় উপন্যাসের লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় গুণমুগ্ধ ভক্ত দুই বাংলায় ছড়িয়ে আছে। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়র সেরা ৪ টি বই
👉৪ টি বইয়ের বিক্রয় মূল্য : ৭২০টাকা মাত্র
👉ঢাকার ভেতরে 50 এবং বাহিরে ডেলিভারি চার্জ ৮০ টাকা।
👉বইটি কিনতে ইনবক্স করুন অথবা কল করুন 01874610332

হাসানাহ পাবলিকেশন এর সকল বইয়ের  তালিকা১.আল্লাহ আপনাকে দেখছেন >>> 95 TK২.দশ মিনিটের আমল>>>> 110 TK৩.পুণ্যময় আখেরাত>>> 100...
26/08/2021

হাসানাহ পাবলিকেশন এর সকল বইয়ের তালিকা
১.আল্লাহ আপনাকে দেখছেন >>> 95 TK
২.দশ মিনিটের আমল>>>> 110 TK
৩.পুণ্যময় আখেরাত>>> 100 TK
৪.দু'আর মহিমা>>>> 140 TK
৫.আমার নামাজী সন্তান>>>>120 TK
৬.প্রতিক্ষীত মাহদী>>>> 145 TK
৭.হে যুবক ফিরে এসো রবের দিকে>>>> 155 TK
৮.মেঘাচ্ছন্ন ঈমান>>>> 95 TK
৯.আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন>>>> 165 TK
১০.ব্যালেন্সিং স্ক্রু>>>> 140 TK
১১.সীমান্তের মহাবীর>>>> 220 TK
১২. মুমিনের জীবনে রমাদান>>>> 145 TK
১৩. আব্দুল কাদের জিলানি রহ: এর একগুচ্ছ নাসিহাহ>>>> 115 TK
১৪, আল্লাহর ভালোবাসা পেতে হলে>>>> 205 TK

কখনো এমন হয় যে বান্দা আল্লাহ রব্বুল আলামীনের দরবারে পার্থিব কোনো বিষয়ে দুআ করে কিন্তু তা কবুল হয় না। এতে হতাশ হওয়ার কিছু...
26/08/2021

কখনো এমন হয় যে বান্দা আল্লাহ রব্বুল আলামীনের দরবারে পার্থিব কোনো বিষয়ে দুআ করে কিন্তু তা কবুল হয় না। এতে হতাশ হওয়ার কিছু নেই। সামান্য ইহকালীন চাহিদা পূরণ না করে এর চেয়ে ভালো ও কল্যাণকর কিছু যদি আল্লাহ তাআলা দান করেন। তবে তা সেই পাক জাতের বিশেষ রহমতই বলতে হবে। আল্লাহ ﷻ বাহ্যিকভাবে দুআ কবুল না করলেও বিনিময়ে কিছু দান করেন। যেমন :
১. দুআকারীর ওপর হতে অকল্যাণ বা বিপদাপদ দূর করে দেন।
২. দুআর বিনিময়ে আখিরাতে তাকে রক্ষা করেন।
৩. দুআকারীর গুনাহ মাফ করে দেন।
জাবির বিন আব্দুল্লাহ রাযি. রাসূলুল্লাহ ﷺ এর ইরশাদ নকল করেন, তিনি বলেন,
مَا مِنْ أَحَدٍ يَدْعُو بِدُعَاءٍ إِلاَّ آتَاهُ اللهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوءِ مِثْلَهُ، مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ
“কোনো ব্যক্তি যখন দুআ করে আল্লাহ তাআলা তাকে তা দান করেন কিংবা তার বিনিময়ে তার ওপর হতে কোনো অকল্যাণ প্রতিহত করেন, যতক্ষণ পর্যন্ত সে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়ার বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দুআ না করে।”
-
মুসনাদে আহমাদ ও আল মুসতাদরাকু আলাস সহীহাইন গ্রন্থদ্বয়ে আবু সাঈদ খুদরী রাযি. রাসূলুল্লাহ ﷺ-এর ইরশাদ নকল করেন, তিনি বলেন,
مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ، وَلَا قَطِيعَةُ رَحِمٍ، إِلَّا أَعْطَاهُ اللهُ بِهَا إِحْدَى ثَلَاثٍ: إِمَّا أَنْ يُعَجِّلَ لَهُ دَعْوَتَهُ، وَإِمَّا يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَكْشِفَ عَنْهُ السُّوءَ بِمِثْلِهَا «، قَالُوا: إِذًا نُكْثِرُ يَا رَسُولَ اللهِ قَالَ: ‹اللهُ أَكْثَرُ›.
“কোনো বান্দা যখন গুনাহ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন ব্যতীত অন্য কোনো বিষয়ে দুআ করে, আল্লাহ তাআলা তাকে (দুআর বিনিময়ে) তিনটি বিষয়ের যেকোনো একটি দান করেন।
১. দ্রুত তার দুআ কবুল করবেন।
২. আখিরাতে এর বিনিময় দান করবেন। অথবা
৩. দুআর সমপরিমাণ অকল্যাণ হতে তাকে নিরাপদ রাখবেন।
সাহাবায়ে কেরাম j আরজ করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ, আমরা যদি বেশি বেশি দুআ করি?’ রাসূল ﷺ বললেন, ‘আল্লাহ ﷻ সবচেয়ে বেশি দিতে পারেন।’”
-----
বই: মাগফিরাতের পথ ও পাথেয়
মূল : ইবনু রজব হাম্বলি রহ.
অনুবাদ : আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা : ৬৪
প্রচ্ছদ মূল্য : ৮০/-
বিক্রয় মূল্য : ৬০/-

ঐতিহাসিকগণ লেখেন, ‘ইমাদউদ্দীন জেঙ্গী সুদর্শন ছিলেন। গায়ের রঙ ছিল হালকা বাদামি। চোখ দুটো ছিল বড় বড়; নীরব শান্ত সাগর যেন। ...
26/08/2021

ঐতিহাসিকগণ লেখেন, ‘ইমাদউদ্দীন জেঙ্গী সুদর্শন ছিলেন। গায়ের রঙ ছিল হালকা বাদামি। চোখ দুটো ছিল বড় বড়; নীরব শান্ত সাগর যেন। একহারা লম্বা এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন।

তাঁর ব্যক্তিত্ব ও গাম্ভীযের্র প্রভাব এমন ছিল যে, তাঁর সামনে উঁচু আওয়াজে কথা বলার কারো হিম্মত হত না। তাঁর চোখে চোখ রেখে কথা বলার কেউ সাহস পেত না।

তাঁর নাম শুনেই বড় বড় অবাধ্য আমীররা পর্যন্ত ভয়ে মিঁইয়ে যেত। একবার এক প্রহরী পাহারারত অবস্থায় ঘুমিয়ে পড়ে। ঘটনাক্রমে তখন ইমাদউদ্দীন জেঙ্গী পায়চারী করতে বের হন। তিনি সে প্রহরীর শিয়রের কাছে গিয়ে দাঁড়ান। প্রহরী চোখ খুলে ইমাদউদ্দীনকে তার সামনে দ-ায়মান দেখে বেহুঁশ হয়ে যায়। পরে লোকেরা হুঁশ ফেরানোর চেষ্টা করে। তবে ইতোমধ্যে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে।

৫১২ হিজরীতে সুলতান মাহমুদ সালজুকি ইমাদউদ্দীন জেঙ্গীকে মসুলের গভর্নর নিযুক্ত করেন। তার ঠিক একবছর আগে মসুলেই তাঁর পুত্রসন্তান জন্ম লাভ করে। তিনি পুত্রের নাম রাখেন নুরউদ্দীন। ইতিহাসে যিনি সুলতান নুরউদ্দীন জেঙ্গী নামে অবিস্মরণীয় হয়ে আছেন।

নুরউদ্দীন তাঁর জন্য সৌভাগ্যের সিতারা হয়েই উদিত হয়েছিলেন। কারণ তাঁর জন্মের মাত্র একবছরের মাথায় ইমাদউদ্দীন জেঙ্গী মসুলের গভর্নর নিযুক্ত হন। নুরউদ্দীনের মা ছিলেন মসুলের সাবেক গভর্নরের ছেলে নাসিরউদ্দীনের কন্যা।
সুলতান ইমাদউদ্দীনের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ছিল, তিনি অতীতে ইউরোপীয় ক্রুসেডাররা মুসলমানদের যে সমস্ত অঞ্চল ছিনিয়ে নিয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য ময়দানে অবতীর্ণ হবেন।
----

- দ্য মার্টায়ার লিডার [ সুলতান ইমাদউদ্দীন জেঙ্গী রহ. ]
- মূল : আসলাম রাহী
- অনুবাদ : ফাহাদ আব্দুল্লাহ।
- সম্পাদনা : হাসান মাহমুদ
- মুদ্রিত মূল্য : ১২০
- বিক্রয় মূল্য : ৯০টাকা

ঈশা ও ফজরের নামাজে জামাআতে হাজির হওয়া মুনাফিকদের জন্য কষ্টকর কেন? কারণ, এই দুই ওয়াক্ত নামাজের উপস্থিতি সাধারণত আল্লাহ তা...
26/08/2021

ঈশা ও ফজরের নামাজে জামাআতে হাজির হওয়া মুনাফিকদের জন্য কষ্টকর কেন? কারণ, এই দুই ওয়াক্ত নামাজের উপস্থিতি সাধারণত আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারও নজরে পড়ে না। মুনাফিকের দল অন্যান্য নামাজের সময় মুমিনদের পাশে থেকে বিব্রতকর পরিস্থিতি থেকে আত্মরক্ষা করে। তা ছাড়া অন্যান্য নামাজের সময় বরাবরই তারা জাগ্রত থাকে। তাই জামাআতে শরীক হতেও তেমন বেগ পেতে হয় না। যদি তারা আখিরাত, জান্নাত ও জাহান্নাম ইত্যাদি পরকালীন বিষয়ে বিশ্বাস রাখত, তবে কোনো কিছুই তাদের নামাজ ও ইবাদাতকে নষ্ট করতে পারত না। কিন্তু তাদের তো এসবে তেমন বিশ্বাস নেই। আর ঈশা ও ফজরের নামাজের সময় দুটিও রাতের আঁধারে ঢাকা। সরলমনা মুমিনগণ সাধারণত কে এল কে এল না তা নিয়ে মাথাও ঘামায় না। তা ছাড়া উভয় নামাজের সময়ই ঘুমের সময়। মুনাফিকের কাছে এক ঘণ্টার ঘুম ‘আসমান-জমিন বিস্তৃত জান্নাতের’ চেয়েও গুরুত্বপূর্ণ! জান্নাত তার কাছে অলীক কল্পনার বস্তু। এর প্রতি তার এতটুকু বিশ্বাস জন্মেনি যে এর জন্য কষ্ট স্বীকার করবে। অদৃশ্য ও সংশয়পূর্ণ বস্তুর জন্য বেগার খাটার চেয়েও সুন্দর স্বপ্নময় নিদ্রা তার কাছে অনেক প্রিয়।

হাদীসে বলা হয়েছে “وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا” “তারা যদি জানত এই দুই নামাজে কী (বিনিময়) আছে?” অর্থাৎ তারা যদি চিরস্থায়ী পরকাল ও উত্তম বিনিময়ের বিশ্বাস রাখত; তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও ঈশার জামাআতে হাজির হতো। যেমন নিজের দুনিয়ার ব্যাপারে করে থাকে। দুনিয়ার সামান্য বিষয়েও তারা শুধু হাত-পায়ে ভর দিয়ে হামাগুড়ি নয়, বরং এরচেয়ে নিচে নামতেও দ্বিধা করে না।..
> বই : নিফাক থেকে বাঁচুন (হার্ডকভার)
> লেখক : ড. ইয়াদ কুনাইবী
> অনুবাদক : আহমাদ ইউসুফ শরীফ
> পৃষ্ঠা সংখ্যা : ২৫৬
> প্রচ্ছদ মূল্য : ৩২৪ টাকা
> বিক্রয় মূল্য : ২৪৩ টাকা

ইসলামের মহত্ত্ব বোঝে এমন প্রত্যেক যুবক-যুবতীর মনে ইসলামের প্রতি আগ্রহ কাজ করে। সারাদিন পাপাচারে লিপ্ত থাকা ছেলেটা যখন মস...
26/08/2021

ইসলামের মহত্ত্ব বোঝে এমন প্রত্যেক যুবক-যুবতীর মনে ইসলামের প্রতি আগ্রহ কাজ করে। সারাদিন পাপাচারে লিপ্ত থাকা ছেলেটা যখন মসজিদে ইমামের আবেগ-ঝরানো ওয়ায শোনে, তার মন কেঁদে উঠে। ইউটিউবের ইসলামিক ভিডিওতে যেসকল বোনেরা কমেন্ট করছেন, নিজেদের ওয়ালে শেয়ার দিচ্ছেন, তারা সবাই কিন্তু পর্দানশিন নয়। হয়ত নামাজিও নয়। প্রত্যেক এলাকাতেই আছেন এমন 'সম্ভাব্য ধার্মিক'-গণ। যারা পাপে ছেয়ে যাওয়া এই সমাজের চাপে, যৌবনের বাঁধভাঙ্গা উগ্রতায় পিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না নিজেকে পাল্টানোর। কয়েক পা এগিয়েও ফিরে আসেন বার বার।
এটাই জীবনের পরীক্ষা। হিদায়াতের সংবাদ আল্লাহ্‌ প্রত্যেক বনি আদমের কানে পৌঁছে দিচ্ছেন। কিন্তু অনুসরণের তাওফীক কেবল সৌভাগ্যবানরাই পাবে। মরীচিকার এই দুনিয়া ছেড়ে তারাই চিরস্থায়ী জান্নাতের দিকে ছুটে যাবে। সমাজ, বন্ধুবান্ধব, প্রিয় মানুষ, সবার ঊর্ধ্বে আল্লাহকে ভালবাসবে, উদগ্রীব হবে তাঁকে পাবার জন্য। মাওলার প্রতি ভয় এবং আশার দুই ডানায় ভর করে তারা অতিক্রম করবে এই পৃথিবী। সেই সব সৌভাগ্যবানদের কাতারে শামিল হবার আহ্বান নিয়েই বই-

—অনুতপ্ত অশ্রু
লেখক: শাইখ খালিদ আর-রাশিদ
অনুবাদ : আহমাদ আব্দুল্লাহ
প্রচ্ছদ মূল্য : ২৬০/-
বিক্রয় মূল্য ১৯৫/

আপনি বর্তমান যুগকে বিজ্ঞান-প্রযুক্তি ও বস্তুগত দৃষ্টিকোণ থেকে অনেক অনেক উন্নত বলতে পারেন; কিন্তু নৈতিকতা, আত্মিক পরিপক্ক...
26/08/2021

আপনি বর্তমান যুগকে বিজ্ঞান-প্রযুক্তি ও বস্তুগত দৃষ্টিকোণ থেকে অনেক অনেক উন্নত বলতে পারেন; কিন্তু নৈতিকতা, আত্মিক পরিপক্কতায় এবং ঈমানী সম্পদের বিবেচনায় মানবতার জঘন্যতম যুগ এটা। প্রতারণা, শঠতা, ঠকবাজি, ইতরামি, নষ্টামি, কুফর ও নিফাকের যে ঘূর্ণিঝড় আমাদের চারপাশে বয়ে যাচ্ছে তা মানবতার অস্তিত্বই চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। পৃথিবীতে যাদের পাঠানো হয়েছিল আরশ অধিপতির প্রতিনিধিরূপে তাদেরই ফেতনার তাণ্ডবে আজ ভূ-মণ্ডল প্রকম্পিত হচ্ছে। নভোমণ্ডল কেঁপে উঠছে; জল-স্থল, পাহাড়-পর্বত, বন-জঙ্গল, জন্তু-জানোয়ার, পশু-পাখি বৃক্ষ-লতাও যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মানবতা আজ মুমূর্ষু অবস্থার সম্মুখীন। মানবতার স্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়েছে। মরণাপন্ন রোগীর মতো ক্ষণে ক্ষণে অবস্থার পরিবর্তন হচ্ছে। সার্বিক অবস্থা দেখে অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের এ ভাবনা প্রবল হয়ে উঠছে যে, সম্ভবত জগৎসংসার গুটানোর সময় ঘনিয়ে আসছে। এই পুস্তিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ভান্ডারের এমন একটি দর্পণ পাঠকের সামনে উপস্থাপন করা হয়েছে, যাতে এই সময়ের সকল অসঙ্গতির সার্বিক চিত্র ফুটে ওঠবে। আলেম, ইমাম, খতিব, বক্তা, দাঈ. শাসক, জনতা সবার সংশোধনযোগ্য বিষয়গুলো এতে চিত্রিত হয়েছে। কোনো বিশেষ শ্রেণির ভুল ধরার জন্যে এটা সংকলন করা হয়নি। অভিপ্রায় শুধু এতটুকু যে, আমরা প্রত্যেকেই যেন এ আয়নায় নিজেকে দেখে নিয়ে শোধরানোর চেষ্টা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন। আমীন
বই : হাদিসের দর্পণে একালের চিত্র
মূল : ইউসুফ লুধিয়ানভী রহ.
অনুবাদ : মুহাম্মাদ ইসমাঈল হাসান
সম্পাদনা : Hasan Mahmud
বইটির পৃষ্ঠা সংখ্যা : ৯৬
মুদ্রিত মূল্য : ১১৬ টাকা
বিক্রয় মূল্য : ৮৭ টাকা

আব্দুল্লাহ বিন আওন রহ. বলেন,বেশি আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না। কেননা, তুমি জানো না যে তোমার আমল কবুল হবে কি হবে না? তেম...
26/08/2021

আব্দুল্লাহ বিন আওন রহ. বলেন,

বেশি আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভুগো না। কেননা, তুমি জানো না যে তোমার আমল কবুল হবে কি হবে না? তেমনিভাবে নিজের গুনাহের ব্যাপারে নিরাপদ বোধ কোরো না। কেননা, তোমার জানা নেই যে তা মিটিয়ে দেওয়া হয়েছে কি হয়নি? তোমার আমল তোমার নিকট হতে গোপন রাখা হয়েছে। তোমার জানা নেই এ ব্যাপারে আল্লাহ তাআলা কী করবেন? তিনি কী সিজ্জীন তথা জাহান্নামের জন্য রাখবেন, না ইল্লীন তথা জান্নাতের জন্য রাখবেন?.....
বই: আঁধারে আলোর মশাল
মূল : ইবনু রজব হাম্বলি রহ.
অনুবাদ : আহমাদ ইউসুফ শরীফ
পৃষ্ঠা সংখ্যা : ১০০
প্রচ্ছদ মূল্য : ১২৮/-
বিক্রয় মূল্য : ৯৬/-

মানুষ যেকোনো সময় যেকোনো দিক থেকে কষ্টে আক্রান্ত হতে পারে। সে যেন উন্মুক্ত শহরের মতো। যেকোনো সময় যেকোনো দিক থেকে যাতে প্র...
26/08/2021

মানুষ যেকোনো সময় যেকোনো দিক থেকে কষ্টে আক্রান্ত হতে পারে। সে যেন উন্মুক্ত শহরের মতো। যেকোনো সময় যেকোনো দিক থেকে যাতে প্রবেশ করা যায়। আমরা যদি আমাদের শরীরের প্রতি লক্ষ করি তাহলে বুঝতে পারব যে, শরীরের প্রতিটি অঙ্গ যেকোনো সময় রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। যেকোনো রোগ যেকোনো সময় আমাদের কাবু করে ফেলতে পারে। জীবনের বাস্তবতার দিকে লক্ষ করলে দেখতে পাব যে, এমন বহু বিষয় রয়েছে যাকে আমরা সৌভাগ্য ভাবছি। মুহূর্তেই তা আমাদের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। আসলে আমরা সহজতা, বরকত, প্রশান্তি, নিরাপত্তা ও নিয়ামত অব্যাহত থাকার প্রতি খুব বেশি মুখাপেক্ষী। আর মুমিনকে এ সবকিছুই দান করে যে কাজটি তার নাম হলো সালাত।
ইসলাম একটি দিনের মাঝে কিছু সম্মানিত মুহূর্ত নির্ধারণ করেছে, যে মুহূর্তে বান্দা তার রবের সাথে একান্তে আলাপ করবে। এ সময়ে সে মানুষ তার রবের সাথে কথা বলবে। প্রথমে তাঁর প্রশংসা ও মর্যাদার স্বীকারোক্তি দেবে। তারপর তাঁর কাছে হিদায়াত কামনা করবে। তাঁর সন্তুষ্টি কামনা করবে এবং ক্রোধ থেকে পানাহ চাইবে। এ সময়ে মানুষ তার রবের কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তাঁর আশ্রয় গ্রহণ করবে। সে এমন এক মহান সত্তার সামনে দ-ায়মান হবে, যে তার সকল অজ্ঞতাকে জ্ঞানে রূপান্তরিত করতে পারেন। তার সকল দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন। তার সকল অযোগ্যতাকে যোগ্যতায় পরিণত করতে পারেন।
হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘আমি সালাতকে আমার মাঝে ও আমার বান্দার মাঝে দুইভাগে ভাগ করে নিয়েছি। যখন সে বলে, সমস্ত প্রশংসা আল্লাহর; তখন তিনি বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন সে বলে, যিনি অসীম দয়ালু, পরম দয়াবান; তখন তিনি বলেন, আমার বান্দা আমার স্তুতি করেছে। যখন সে বলে, তিনি বিচার দিবসের অধিপতি; তখন তিনি বলেন, আমার বান্দা আমাকে মর্যাদাবান করেছে। যখন সে বলে, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি; তখন আল্লাহ বলেন, এটা আমার মাঝে ও আমার বান্দার মাঝে ওয়াদা। আমার বান্দা যা চাইবে সে তা-ই পাবে। যখন সে বলে, আপনি আমাদেরকে সরল পথের দিশা দিন, যাদের ওপর আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ; তখন আল্লাহ বলেন, আমার বান্দা যা চাইবে তা-ই পাবে।

------
- বই : নবজীবনের সন্ধানে
- লেখক : শাইখ মুহাম্মাদ আল গাজালি
- অনুবাদ : Nazmul Haque Sakib
- পৃষ্ঠা সংখ্যা : ২৮০
- প্রচ্ছদ মূল্য : ৩৬৮/-
- মূল্য : ২৭৫/-
- ধরণ : হার্ডকভার

হে বন্ধু, তোমাকেই বলছি, তুমি আল্লাহর দেয়া রিযিক ভক্ষণ করো। আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে অবস্থান করো। মৃত্যুর ফেরেশতাকে তু...
26/08/2021

হে বন্ধু, তোমাকেই বলছি, তুমি আল্লাহর দেয়া রিযিক ভক্ষণ করো। আল্লাহর সৃষ্টি করা পৃথিবীতে অবস্থান করো। মৃত্যুর ফেরেশতাকে তুমিও ফিরিয়ে দিতে পারবে না। তুমি জোর করে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এখনো কি তোমার সময় আসেনি তাওবা করার? এখনো কি তোমার সময় হয়নি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার? এখনো কি তোমার সময় আসেনি নীড়ে ফেরা কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার?
---
বই : নিড়ে ফেরার গল্প
মূল : শাইখ খালিদ আর-রাশিদ (ফা.কা.)
অনুবাদ : মহিউদ্দিন কাসেমী
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
প্রচ্ছদ মূল্য : ১২৮/-
মূল্য : ৯৬/-

‘যখন তোমরা ‘ইনা’ তথা সুধের ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে যাবে, গরুর লেজ আঁকড়ে থাকবে ও খেত-খামার নিয়ে সন্তুষ্ট থাকবে আর জিহাদ পরি...
26/08/2021

‘যখন তোমরা ‘ইনা’ তথা সুধের ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে যাবে, গরুর লেজ আঁকড়ে থাকবে ও খেত-খামার নিয়ে সন্তুষ্ট থাকবে আর জিহাদ পরিত্যাগ করবে; আল্লাহ তোমাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত তোমাদের দুর্দশা দূর করবেন না, যাবত না তোমরা দীনের পথে ফিরো।’
---
বই : ইয়া উম্মাতা মুহাম্মাদ-আমি তাঁকে কাঁদতে দেখেছি
মূল : শাইখ খালিদ আর-রাশিদ (ফা.কা.)
অনুবাদ : হাসান মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা : ৮০
প্রচ্ছদ মূল্য : ১০৭/
মূল্য : ৮০/

পুরো কুরআনের সারনির্যাস হলো সুরা ফাতিহা। তার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা হয়েছে প্রকাশিতব্য এ বইটিত...
26/08/2021

পুরো কুরআনের সারনির্যাস হলো সুরা ফাতিহা। তার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা হয়েছে প্রকাশিতব্য এ বইটিতে। মানহাজ শব্দটা নিয়ে আমাদের সমাজে, বিশেষ করে ফেবুপাড়ায় যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এ শব্দটা শুনলেই অনেকের মানসপটে ভেসে ওঠে নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর চিত্র। আদতে যা নিরেট অজ্ঞতা বৈ কিছু নয়। কারণ, আমরা মুসলিম। আমাদের মানহাজ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মানহাজ। আর এ কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ লালনকারী প্রতিটি দলকেই আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করি এবং তাদের কাজকর্মকে সমর্থন করি। এখানে নির্দিষ্ট কোনো দলকে টেনে ব্যাপক বিষয়কে সীমাবদ্ধ করা অর্থহীন এবং অযৌক্তিক।

বইয়ের নামে মানহাজ শব্দটি চয়ন করার পেছনে এ বিভ্রান্তি কাটানোও অন্যতম লক্ষ্য।

আমাদের আকিদা তা-ই, যা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা। আমাদের মানহাজ তা-ই, যা ছিল মহান সালাফে সালেহিনের মানহাজ। - Ali Hasan Osama
---
- বই : সুরা ফাতিহার আলোকে ইসলামি আকিদা ও মানহাজ
- রচনা : Ali Hasan Osama
- বইটির পৃষ্ঠা সংখ্যা : 192
- মুদ্রিত মূল্য : 260 টাকা
- মূল্যে : 195 টাকা

Address

24/A, Topkhana Road
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BoihubBd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BoihubBd:

Share

Category