29/08/2026
Cost of 18+ Hours of Work 🌷
অনেকেই হয়তো শুধু ফাইনাল কেকটিই দেখেন, কিন্তু একটি কাস্টমাইজড কেকের পেছনে থাকে অনেক সময়, পরিশ্রম আর ধৈর্য। এই কেকটি তারই একটি ছোট উদাহরণ।
এই ৩ টিয়ার কেকটির প্রথম টিয়ার ছিল ৫ পাউন্ড (প্রায় ২.৫ কেজি), যেটি আমাকে ২ বারে বেক করতে হয়েছে। দ্বিতীয় টিয়ার ছিল ১ কেজি, যেটি একবারেই বেক করা হয়েছে। আর তৃতীয় টিয়ার ছিল হাফ কেজি।
প্রথম দিন পুরোটা চলে যায় সবগুলো কেক বেস তৈরি করা, ভালোভাবে র্যাপ করা এবং রেডি করতে।
পরদিন সকালে সবগুলো টিয়ারে ক্রাম্ব কোটিং করে রেস্টে রাখি। সন্ধ্যায় হেভি চকলেট ফ্রস্টিং দিয়ে ফাইনাল কোটিং করি, যেন ডেলিভারির সময় কেকটি ভালোভাবে স্ট্যাবল থাকে।
এর মধ্যেও ২ বার কারেন্ট চলে যায়। আর রাতে ১ম ও ৩য় টিয়ারের ফাইনাল ফিনিশিং, স্ট্যাকিং এবং স্টিক দিয়ে সিকিউর করতে করতে রাত ৩টা বেজে যায়!
পরদিন সকালে টপার ও বাটারফ্লাই ডিটেইলস সেট করে অবশেষে কেকটি ডেলিভারির জন্য রেডি করি।
এই কেকটি ঢাকার বাইরে ডেলিভারি হয়েছে।কাস্টমার নিজেই কেকটি পিক করে নিয়েছেন। কারণ শুধু এই একটি কেক ডেলিভারি করার জন্য ডেলিভারি কোম্পানি প্রায় ৳২,৫০০–৳৩,০০০ চার্জ করেছিল।
একটি সুন্দর ফাইনাল রেজাল্টের পেছনে থাকে অনেক ঘণ্টার কাজ, প্ল্যানিং, প্রিপারেশন আর রাত জাগা
and this cake is a little glimpse of that ❤️