03/05/2023
দাম কেন ইনবক্সে??
রেগুলার ক্রেতাদের একটাই অভিযোগ দাম কেন ইনবক্সে বলতে হবে? কেউ কেউ তো অভিযোগ দিয়েই বসে থাকেন না। এক হাত এগিয়ে বাটপার-চিটারও বলে বসেন।
আসলে দাম ইনবক্সে বলার কিছু কারণ আছে, জানলে হয়তো আপনিও সাপোর্ট করবেন এবং ইনবক্সে এসে ক্রয় করতেই অভ্যস্ত হয়ে যাবেন।
০১. ফেসবুক সাধারণ সেল পোস্টকে রিচ করে না। এটা তাদের পলিসিগত ইস্যু। কিন্তু একটা পোস্টে যখন বারবার কমেন্ট হয় তখন সেটি এমনি উপরে চলে আসে। বারবার শো হয়। এতে রিচ হয় কয়েকগুণ বেশি।
এ কারণে একজন যখন মূল্য কত জানতে চান সেই পোস্টটা নতুন করে সামনে চলে আসে। মূল্য লেখা থাকলে কাস্টমার সেটিতে কোনো রিয়েক্ট না দিয়ে চলে যান...
০২. মূল্য লেখা থাকলে অন্য সেলার বা বাইরের কেউ এসে তাকে কমেন্ট বা ইনবক্সে বলে যায় ৫০ টাকা কমে দিতে পারবো আমি, আমার থেকে নেন। এভাবে সেলারের প্রতি বাজে ধারণা তৈরি হয়। মার্কেট নষ্ট হয়।
০৩. মূল্য উল্লেখ থাকলে অনেক বাজে লোক এসে কমেন্ট করে ভাই এটা আমি এত দিয়ে কিনেছি, আপনার কাছে বেশি কেন। আসলে প্রডাক্টের কোয়ালিটিভেদে পন্যের দামে বেশ কম হয়, কিন্তু কেউ যখন সরাসরি কমন্টে প্রকৃত বিচার না করেই অভিযোগ করে সেটি ভুল ধারণা জন্মায়।
🏷কাস্টোমারের সাথে একটা সম্পর্ক তৈরী করার জন্য । একজন ভালো বিক্রেতার ব্যবসা ডেভেলাপ করার জন্য close customer contact খুব জরুরী! দাম পণ্যের ওপর লেখা থাকলে এই সম্পর্ক তৈরীর সুযোগ কমে যায়।
🏷প্রোডাক্টের প্রোমোশনের জন্য আমরা এনকারেজ করি ইনবক্সে দাম বলার। মাঝে মাঝে বিক্রেতার সুন্দর ব্যবহারের কারনেও ক্রেতা একটার যায়গায় একাধিক পণ্য কিনেন।একটা ব্যবসা করতে গেলে বিক্রেতাকে এই পদক্ষেপগুলো নিতেই হয়।
🏷ক্রেতা সাথে সাথে প্রডাক্ট না কিনলেও পরবর্তীকালে ইনবক্স থেকে খুব সহজে পেইজ খুজে নিয়ে অর্ডার করতে পারেন।
🏷একই পণ্য নিয়ে কাজ করে এমন অন্য সেলারদের সাথে প্রাইস প্রতিযোগিতায় গোপনীয়তা রক্ষা হয়। ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষের গোপনীয়তা বজায় থাকে।।।
🏷পোস্টে একটা কমেন্ট করলে আরও অনেকের কাছে আমাদের পোস্ট রিচ হয়।যেহেতু পেইজ পোস্টে "প্রাইস" কমেন্টটাই বেশি করে মানুষ।
🏷অনেকেই এটা মনে করেন আমরা একেকজনকে একেকটা প্রাইজ বলি।আসলে ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। কারন এটা করে বরং পেইজ এর ক্ষতি হতে পারে। যেটা কেউই করবে না।
আশা করি একটু হলেও বুঝাতে পেরেছি।
এছাড়াও গ্রুপ রুলস এ পাবলিকলি প্রাইস বলা নিসেধ।
ভালো হোক আপনার কেনাকাটা❤️❤️❤️