25/11/2025
বাংলাদেশ খেলাফত মজলিস, হাজারীবাগ থানার ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক উন্মুক্ত ও প্রাণবন্ত নির্বাচনী গণসংযোগ। স্থানীয় জনগণের ভালোবাসা, সমর্থন ও উচ্ছ্বাসে পুরো এলাকা যেন প্রানের স্পন্দনে মুখরিত হয়ে ওঠে।
গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনে মামুনুল হক মনোনীত এমপি প্রার্থী মুফতি ইলিয়াস হামিদী সাহেব, যিনি বিভিন্ন দোকান, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং রিকশা মার্কার পক্ষে সমর্থন চান। মানুষের মুখের হাসি, আন্তরিক শুভেচ্ছা এবং সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া—সব মিলিয়ে ছিল এক অনুপ্রেরণামূলক দৃশ্য।
মুফতি ইলিয়াস হামিদী সাহেব এলাকাবাসীকে আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে তিনি উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, ইনশাআল্লাহ।
১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ এই গণসংযোগকে আরও সফল ও স্মরণীয় করে তোলে।