09/04/2026
শিট মাস্ক বর্তমানে স্কিনকেয়ারের সবচেয়ে সহজ একটা পার্ট। আর ইন্সট্যান্ট এটার রেজাল্ট বোঝা যায়। আমার স্টকে এখন যে মাস্কগুলো আছে, FAYANKOU, BIOAQUA, SADOER এগুলো মেইনলি এশিয়ান ব্র্যান্ড আর হাইড্রেটিং মাস্ক হিসেবে বেশ জনপ্রিয় বলা যায়। কোনটা কোন টাইপ স্কিনের জন্য সেগুলো দিলাম:
Honey Peach Firming টা Skin Tightening বা স্কিনকে টানটান রাখতে হেল্প করে, সাথে এটা Anti-wrinkle ও। স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখতে হেল্প করে।
Kiwi Fruit Brightening টা কিউই ভিটামিন-সি সমৃদ্ধ। যাদের স্কিনে Dullness চলে আসছে, Healthy Brightening কিছু নিতে চাচ্ছো, তোমরা এটা দিয়ে স্টার্ট করতে পারো।
Red Pomegranate Moisturize টা মূলত ময়েশ্চারাইজিং এর কাজ করে + ড্যামেজড স্কিন রিপেয়ারে এটা খুবই হেল্পফুল হবে।
Honey Concentrate টা স্কিন সফটেনিং এর কাজ করে। এটা আমি ইয়্যুস করসি, ভাই.. এটা পুরাই অন্যরকম! স্কিন এতো তুলতুলে ফিল হয় এটা দিলে 🤗
Green Tea Oil Control টা যাদের স্কিন একটু অয়েলি কিসিমের বা Acne prone, তারা এটা নিও।
Blueberry Elasticity টা অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এটা All skin type, মোটামুটি সবাই Use করতে পারবে।
এবার শিট মাস্কস ইয়্যুসের নিয়মটা বলি। একেবারেই সহজ। আমি যেভাবে এপ্লাই করি তা লিখলাম, যারা জানোনা তাদের জন্য :
প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নেই। কারণ স্কিন ক্লিন না থাকলে মাস্কের সিরাম এম্নিতেও ভেতরে ঢুকতে পারে না। ডাবল ক্লিনসিং করে নিলে আরো ভালো।
মুখ ধোয়ার পর হালকা টোনার ইয়্যুস করতে পারো। আমি করিনা যদিও। বাট টোনিং টা ভালো, করলে মাস্কের কার্যকারিতা বাড়ে।
প্যাকেট থেকে মাস্ক বের করে মুখে বসায়ে দেই। প্যাকেটের ভেতরে যে বাড়তি সিরামটা থাকে, সেটা গলায়, ঘাড়ের পেছনে আর হাতে মেখে ফেলি। সিরাম অপচয় করিনা আরকি 😁
মাস্ক তোলার পর মুখ ধোয়ার দরকার নাই। জাস্ট সিরামটা আঙ্গুলের ডগা দিয়ে হালকাভাবে প্যাট করে স্কিনে মিশায়ে দিলেই হয়।
সিরাম স্কিনে এবসর্ভ হয়ে আসলে একটা হালকা ময়েশ্চারাইজার এপ্লাই করে নিতে পারো। তাহলে সিরামটা লক হয়ে যাবে স্কিনে। আমার স্কিন খুব বেশি ড্রাই না, সেজন্য আমি মইশ্চারাইজার দেইনা।
আমাদের যাদের দামী ফেশিয়াল এফোর্ড করার মতো অতো টাইম বা এবিলিটি নাই, বিকল্প হিসেবে ঘরে বসেই ২০-৩০ মিনিটে স্কিনকেয়ার করার জন্য এই মাস্কগুলো সেরা আমি বলবো, এন্ড পকেট ফ্রেন্ডলি।
যেদিন অতিরিক্ত রোদ থাকে, বাহির থেকে আমি অতিরিক্ত টায়ার্ড হয়ে বাসায় ফিরি, সেদিন বাসায় এসে আমি আগে ১ টা মাস্ক ফ্রিজে ঢুকায়ে তারপর গোসলে ঢুকি, গোসল থেকে বের হয়ে ঠান্ডা মাস্ক টা মুখে লাগায়ে শুয়ে থাকি! ট্রাস্ট মি, এটা এত্ত আরামদায়ক! স্কিন আর কোনোকিছুতে এত্ত রিল্যাক্সড ফিল হয়না আমার!
আরেকটা ব্যাপার হচ্ছে শিট মাস্কস কিন্তু প্রতিদিন ইয়্যুস করতে হয়না। আমি সপ্তাহে ১-২ বার ইয়্যুস করি। এর বেশি প্রয়োজন হয়না। তবে হ্যাঁ, যাদের অতিরিক্ত ড্রাই স্কিন, তারা weekly 3 days use করতে পারো। এগুলো ইয়্যুস করার পর পর-ই স্কিনে যে একটা গ্লো আসে ভাই! এটা ইয়্যুস না করলে বুঝবেনা তোমরা 🫠