05/05/2026
আজকাল একটা জিনিস খুব চোখে পড়ে—আমরা নরমাল ডেলিভারিকে এমনভাবে দেখি যেন এটা কোনো ভয়ংকর কষ্টের জিনিস, আর সি-সেকশন যেন অনেক সহজ, সেইফ, স্মার্ট একটা অপশন। কিন্তু বাস্তবটা এত সিম্পল না। নরমাল ডেলিভারি আসলে কোনো এক্সট্রা কষ্টের বিষয় না—এটা একটা ন্যাচারাল প্রসেস, যেটা আল্লাহ একজন নারীর শরীরের ভেতরেই ডিজাইন করে দিয়েছেন। একটা মেয়ে যখন কনসিভ করে, তার শরীর ৯ মাস ধরে নিজে নিজেই প্রিপেয়ার হয়—হরমোন চেঞ্জ হয়, পেলভিস ধীরে ধীরে অ্যাডজাস্ট করে, ইউটেরাস রেডি হয়, এমনকি তার মাইন্ডও একধরনের প্রস্তুতির মধ্যে যায়। অর্থাৎ বডি নিজেই জানে কী করতে হবে। কিন্তু যখন শরীর আগে থেকেই দুর্বল থাকে, নিউট্রিশন কম থাকে, হরমোন ইমব্যালান্স থাকে, স্ট্রেস বেশি থাকে—তখন সেই ন্যাচারাল সিস্টেম স্মুথভাবে কাজ করতে পারে না। তখনই ভয় আসে, তখনই মনে হয় “আমার বডি পারবে না”, আর তখন সি-সেকশনকে আমরা সহজ রাস্তা মনে করি। অথচ অনেক ক্ষেত্রে সি-সেকশন দরকার হয় ঠিকই, লাইফসেভিং হয়—কিন্তু এটাকে ডিফল্ট বানিয়ে ফেলা মানে নিজের শরীরের উপর ট্রাস্ট হারানো।
এই জায়গাটার সাথে একটা বড় ভুল আমরা করে ফেলছি—আমরা রেজাল্ট দেখি, কিন্তু কারণ দেখি না। আজকে খুব সহজে বলা হয়—“এখনকার মেয়েরা দুর্বল”, “আগে তো ৯-১০টা বাচ্চা নিত”—এমনকি গরু-ছাগলের সাথে তুলনা করা হয়, যা আসলে খুব অন্যায়। কেউ থেমে ভাবে না—এই মেয়েটা প্রতিদিন কী খাচ্ছে? কী এনভায়রনমেন্টে আছে? তার শরীরে কী ঢুকছে? তার হরমোন সিস্টেমকে আমরা কী অবস্থায় নিয়ে গেছি?
সত্যিটা হচ্ছে—আমরা প্রতিদিন অল্প অল্প করে নিজের শরীরের বিরুদ্ধে কাজ করছি।
আমরা যে তেল দিয়ে রান্না করি—সয়াবিন, সানফ্লাওয়ার, ক্যানোলা—এই ধরনের সিড অয়েলগুলো হাই হিটে প্রসেস হয়, অক্সিডাইজড হয়, আর শরীরে গিয়ে ইনফ্লামেশন বাড়ায়। এই ক্রনিক ইনফ্লামেশন মেয়েদের পিরিয়ডকে পেইনফুল করে তোলে, সাইকেল ইরেগুলার করে, পিসিওএসের রিস্ক বাড়ায়। একই জিনিস ছেলেদের শরীরেও ইমপ্যাক্ট ফেলে—টেস্টোস্টেরন কমে যায়, এনার্জি কমে, স্পার্ম কোয়ালিটি নষ্ট হয়।
তারপর আসে চিনি আর প্রসেসড ফুড। প্রতিদিন একটু একটু করে আমরা খাচ্ছি—বিস্কুট, সফট ড্রিংক, প্যাকেট খাবার। এগুলো ব্লাড সুগার হঠাৎ বাড়ায়, ইনসুলিন স্পাইক করে, বারবার এমন হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এর ফল—ওজন বাড়া, হরমোন ইমব্যালান্স, মেয়েদের পিরিয়ড সমস্যা, ছেলেদের বেলি ফ্যাট, লো স্ট্যামিনা, মুড সুইং। ব্রেইন পর্যন্ত ইফেক্ট হয়—ফোকাস কমে, মোটিভেশন কমে যায়।
আরেকটা বড় জায়গা—আমরা যা গায়ে মাখি। অনেক স্কিন কেয়ার আর কসমেটিকে এমন কিছু কেমিক্যাল থাকে—প্যারাবেন, ফথালেট, এসএলএস—যেগুলো শরীরে ঢুকে “ফেক ইস্ট্রোজেন” এর মতো বিহেভ করে। অর্থাৎ শরীর ভুল সিগন্যাল পায়। মেয়েদের ক্ষেত্রে এটা ইস্ট্রোজেন ডমিন্যান্স তৈরি করে—যার ফলে পিরিয়ড পেইন বাড়ে, সাইকেল ইরেগুলার হয়, ব্রেস্ট রিলেটেড সমস্যা বাড়তে পারে। ছেলেদের ক্ষেত্রে এটা টেস্টোস্টেরন কমিয়ে দেয়—ফলে স্ট্রেংথ কমে, মাসল বিল্ড হয় না, মুড আনস্টেবল হয়।
প্লাস্টিকও একটা বড় সাইলেন্ট প্রবলেম। গরম খাবার প্লাস্টিকে রাখা, বোতলের পানি—এগুলা থেকে বিপিএ নামের কেমিক্যাল খাবারের সাথে মিশে যায়। এটা একটা এন্ডোক্রাইন ডিসরাপ্টর—মানে হরমোন সিস্টেমের সিগন্যাল নষ্ট করে দেয়। লং-টার্মে ফার্টিলিটি ইস্যু পর্যন্ত হতে পারে।
আরো অনেক কিছু আছে লিখা বেশি বড়ো হয়ে যাচ্ছে বলে আর লিখছি না।
এই সবকিছু মিলিয়ে কী হচ্ছে?
আমাদের শরীর আমাদের সাইডে নেই—বরং কনফিউজড হয়ে গেছে।
তারপর আমরা বলি—
“মেয়েরা দুর্বল”
“ছেলেরা উইক”
আসলে আমরা তাদের বিল্ডই করি নাই।
আমরা আবার বলি—“উম্মাহর ছেলেরা আগের মতো না, প্রেসার নিতে পারে না।”
কিন্তু একটা প্রশ্ন—আমরা কি একজন ছেলেকে স্ট্রং হওয়ার মতো ফাউন্ডেশন দিচ্ছি?
আর তার আগেও—আমরা কি একজন নারীকে মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি স্টেবল রাখছি?
কারণ একটা স্ট্রং ম্যান হঠাৎ করে তৈরি হয় না—তার পেছনে থাকে একটা গ্রাউন্ডেড, হেলদি নারী। যদি একজন নারী নিজেই হরমোন ইমব্যালান্স, স্ট্রেস, এক্সহস্টশনের মধ্যে থাকে—তাহলে সে কীভাবে একটা স্টেবল ফ্যামিলি তৈরি করবে?
এখানে আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার—ছেলে আর মেয়ে এক না। তাদের রোল আলাদা, ফিতরাহ আলাদা। একজন নারীর স্ট্রেংথ মানে সব জায়গায় গিয়ে নিজেকে প্রমাণ করা না—তার স্ট্রেংথ হচ্ছে স্ট্যাবিলিটি, নারচার, সাকিনা তৈরি করা। কিন্তু আজকে আমরা তাকে এমন প্রেসার দিচ্ছি—যেটা তার বডি আর মাইন্ড দুটাকেই ড্রেইন করে দেয়। তারপর আবার বলি—“সে কেন উইক?”
নারীকে বিল্ড করা মানে তাকে তার দীন শেখানো, তার শরীর বুঝতে শেখানো, তার ন্যাচারাল রিদম অনুযায়ী চলতে দেওয়া। যখন সে নিজের সাথে অ্যালাইন্ড থাকে—তখন সে ন্যাচারালি একটা স্ট্রং ফ্যামিলি গড়ে তোলে। তখন একটা ছেলে রেসপনসিবিলিটি নিতে শেখে, প্রেসার হ্যান্ডেল করতে শেখে। তখন বিয়ে টিকে, সন্তান ব্যালান্সড হয়।
আমরা শুধু রেজাল্ট নিয়ে অভিযোগ করি—
“বিয়ে ভাঙে”, “ছেলেরা উইক”, “মেয়েরা সহ্য করতে পারে না”—
কিন্তু রুট কজ ঠিক করি না।
শেষে একটা বাস্তব কথা—
উম্মাহ স্ট্রং হবে বড় বড় কথা দিয়ে না—ফাউন্ডেশন ঠিক করলে।
খাবার ঠিক করা, কেমিক্যাল কমানো, প্লাস্টিক কমানো, লাইফস্টাইল ঠিক করা, আর আল্লাহর সাথে কানেকশন ঠিক করা—এইগুলো দিয়েই শুরু।
কারণ শেষ পর্যন্ত—
একটা স্ট্রং সোসাইটি শুরু হয় একটা সুস্থ শরীর, একটা স্থির মন, আর একটা কানেক্টেড হৃদয় থেকে।
আরো সুন্দর করে লিখা যেতো। তারপরে পরিবেশ আমাদের আরো কি কি ভাবে আমাদের ক্ষতি করছে, এই বিষয় জানাতে চাইলে কমেন্ট করতে পারেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Tawakkul