Big bazar

Big bazar Om bazar

01/05/2026
01/05/2026
17/04/2026

দিনের ভিতরে কয়েকবার আমার নিজেকে নিজের অনেক লাকি মনে হয়। এটা এমন না যে বলার জন্য বলতেছি।
I truly mean it.

নামাজে আলহামদুলিল্লাহ আপনারা কেমনে বলেন আমি জানি না। তবে আমি যখন বলি, আমি খেয়াল করেছি এই ফিলিংস টা আমার হার্ট থেকে বের হয়।

যাইহোক, কেউ আবার ভাবতে যেয়েন না, আমি খুব ই ধার্মিক মানুষ, আমি প্রাকটিস করি মিনিমাম টুকু।

আবার এটা ও ভাবতে যেয়েন না,আমার জীবনে কোনো প্রব্লেম নাই।আমি আপনাকে গ্যারান্টী দিয়ে বলতে পারি, আপনার জীবনে যদি ১০০ টা প্রব্লেম থাকে, আমার জীবনে ১০১ টা প্রবলেম আছে।হয়তো ধরণ ভিন্ন।

তবে অদ্ভুত হলে ও সত্য, প্রব্লেম গুলো কে পাত্তা না দিতে দিতে প্রব্লেমের সাইজ ছোট হয়ে গেছে। গ্রামের মানুষ রোগ নিয়ে সহজে ডাক্তারের কাছে না যেতে যেতে যেভাবে রোগ একলা একলা ভালো হয় তেমন।তার মানে, প্রব্লেমের দিকে ফোকাস কম করলে প্রব্লেম ছোট হয়ে যায়।

আর একটা অদ্ভুত সত্য হলো, প্রব্লেম নিয়ে পরে থাকবেন না। প্রব্লেম হলো একটা গর্ত। প্রব্লেম নিয়ে পরে থাকা মানে গর্তের মধ্যে দৌড়াদৌড়ি খেলা। অলওয়েজ সেই গর্ত থেকে বের হবার try করবেন। প্ল্যান করবেন। প্ল্যান মতো অ্যাকশন নিবেন। দুই একবার প্ল্যান মতো কাজ না হলে হতাশ না হয়ে সিচুয়েশন evalute করবেন, সেলফ রিফ্লেকশন করবেন আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন।

এই জীবন থেকে শেখা সবথেকে বড় আবিষ্কারগুলো হলো,

> কারো উপর কোনো ধরণের ডিপেন্ডেন্সি না রাখা। স্পেশালি ইমোশনাল ডিপেন্ডেন্সি

> গ্রাউন্ডেড থাকা সব ফর্ম এ স্পেশালি ফিনান্সিয়াল and ইমোশনাল

> কারো উপর এক্সপেকটেশনস না রাখা, এক্সপেকটেশনস আনহেলথি এটাচমেন্ট ক্রিয়েট করে, আমার সব থেকে প্রিয়,মেন্টাল লেভেলে মুক্ত থাকা।

> নিজের পাখনা শক্ত করে মগডালে হাওয়া খাওয়া।যদি মগডাল ভেঙে যায়, পাখনা তো আছে ই। পাখনা শক্ত না হওয়া পর্যন্ত হাওয়া খাওয়ার ই দরকার নাই, মগডাল তো দূরের কথা।

> জীবনে সব কিছুর জন্য কৃতজ্ঞ থাকা। আল্লাহর কাছে truly কৃতজ্ঞতা স্বীকার করা। আমি তো প্রতিদিন আমার হাসব্যান্ড, বাচ্চা, আমার ঘর, বাবা মা ভাই বোন, ফ্রেশ পানি, খাবার, গাড়ি সব কিছুর নাম ধরে ধরে আল্লাহ কে thanks বলি

> কমপ্লেইন করতে ভালো লাগে না।কোনো কিছুকে আমি জীবন থেকে বাদ দিতে চাই না । ভালো টুকু ও আমার, খারাপ ও আমার।সব মিলিয়ে ই আমি।কে যে কিসের ভিতর দিয়ে যায়, তা আমরা জানি না। তবে যার জীবনের এক্সপেরিয়েন্স যেমন তার ব্যবহার তেমন। তাই আমার মতে, কেউ ই বিশেষ খারাপ না।

> আমি যা আশা করি অন্যে আমার জন্য করুক, সেটা আমি আগে করি তার জন্য। অথবা আমার যা পাওয়ার আশা ছিল, পাওয়া হয়ে উঠে নাই শেষ পর্যন্ত সেটা অন্যের জন্য করতে আমার ভীষণ ভালো লাগে।

> আমি রিয়েল লাইফে বিশ্বাস করি।সোশ্যাল মিডিয়ায় খুব দেখাইলাম আমি সুখী, হাসব্যান্ড এর সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু রিয়েল লাইফে সেটা হলো না। আমার তো আমার হাসব্যান্ড এর দিকে তাকাইলে ই ভালো লাগে। মায়া লাগে।সেটা হয়তো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় না।তবে আমি দোয়া করি আমার এই ফিলিংস যেন কখনো চেঞ্জ না হয় ইনশাআল্লাহ । তাই কখনো লোক দেখানো মাতামাতি আমার পছন্দ না। আমার মনে হয়, রিয়েল লাইফে peace থাকা সবথেকে জরুরি।

> অল্পতে সন্তুষ্ট থাকা। যে অল্পতে সন্তুষ্ট থাকে তার ধ্বংস নাই।

এটা হলো, আমার শেখা সবথেকে বড় সত্য।

ভালো আছি মনে করতে করতে একসময় মানুষ সত্যি ই ভালো থাকতে শুরু করে।zahid

Address

Dhaka

Telephone

+8801780073125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Big bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Big bazar:

Share