25/12/2021
বিশেষ বিজ্ঞপ্তি :
প্রিয় ক্রেতাসাধারণ, আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। BORAQ এ আপনাদের সকলকে স্বাগতম। আপনারা নিশ্চই অবগত আছেন যে, BORAQ কর্তৃপক্ষ আপনাদের অর্ডারের ডেলিভারি গুলো খুবই স্মুথলি সময়মতো নিরলস ভাবে সম্পন্ন করে আসছিল, কিন্তু পরক্ষণে পেমেন্ট গেটওয় সংক্রান্ত জটিলতা আমাদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে থামিয়ে দেয়, যা আমাদের কারও কাম্য ছিল না, কিন্তু BORAQ কর্তৃপক্ষ নগদ পেমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসন করার লক্ষে নগদ এর সাথে কয়েক দফা আলোচনা করে, অবশেষে নগদ এর পক্ষ থেকে বলা হয়, সরকার কর্তৃক ইউনিক আইডি ক্রিয়েট হওয়া এবং বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা আসা মাত্রই গ্রাহকদের পাঠানো কৃত পেমেন্ট যাচাই-বাছাই ও নিরীক্ষা করে নগদ তাদের কার্যক্রম স্বাভাবিক করবে, যা সম্পূর্ণ হতে আগামী মাস পর্যন্ত সময় লাগবে,আশা করি এই সময় পর্যন্ত আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্টও ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন,
নগদ পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত সমস্যা সমাধান হওয়া মাত্রই আমারা পুরো কার্যক্রম আবারও পূর্বের ন্যায় স্বাভাবিক করব, এবং সমস্ত বাধা ও জটিলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যাব।
প্রিয় গ্রাহক, BORAQ কর্তৃপক্ষ আপনাদেরকে দৃঢ়ভাবে জানাতে চায়, সরকারের নতুন নীতিমালা মেনে BORAQ সম্পুর্ণ ভিন্ন রূপে আকর্ষণীয় অফার ও গ্রাহক স্বার্থ অক্ষুণ্ন রেখে আপনাদের সামনে উপস্থিত হবে এবং বিগত দিনের মতো আরো স্মুথ ভাবে ডেলিভারি কার্ক্রম চালু করবে এ সময়ে আমাদেরকে পর্যাপ্ত সাপোর্ট ও সময় দিয়ে সহযোগিতা করবেন।
প্রিয় সম্মানিত গ্রাহক বৃন্দ, BORAQ কর্তৃপক্ষ আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছে, আপনারা উক্ত সময়ের মধ্যে কোন প্রকারের হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন না করে বরং আমাদের এই কঠিন সময় সাপোর্ট ভালোবাসা ও দোয়া দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আশা করি সমস্যার সমাধান হলে আমরা আপনারা সকলেই উপকৃত হব এবং আমরা আগামীর বাংলাদেশের ই-কমার্স সেক্টরের যুগান্তকারী পরিবর্তনের দৃষ্টান্ত হয়ে থাকব। ইনশাআল্লাহ