Muslim Book Shop

Muslim Book Shop Islamic Book Store

দুই সম্মানিত স্কলারের হাতে আরেক জনপ্রিয় স্কলারের বই!বলুন দেখি বইটি কার?
01/11/2024

দুই সম্মানিত স্কলারের হাতে আরেক জনপ্রিয় স্কলারের বই!

বলুন দেখি বইটি কার?

পাঠকপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ার ছোটদের জন্য করা প্রথম কাজ ‘পবিত্র মাসজিদের গল্প’ সিরিজ।আপনার সন্তানকে শেকড়ের সাথে পরিচয় ...
30/10/2024

পাঠকপ্রিয় লেখক আরিফ আজাদ ভাইয়ার ছোটদের জন্য করা প্রথম কাজ ‘পবিত্র মাসজিদের গল্প’ সিরিজ।

আপনার সন্তানকে শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতে এই সিরিজ হতে পারে এক অনন্য উপহার, ইনশা আল্লাহ।

মুগ্ধ করা গল্প আর দৃষ্টিকাড়া ছবিতে সাজানো এই সিরিজটি অর্ডার করেছেন তো?

দাড়ি দিয়ে চেহারা সজ্জিত করা শুধুমাত্র আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যই নয়, এটি সমস্ত নবি এবং আমাদের নবির সুন্নাহও বটে। যদি...
30/10/2024

দাড়ি দিয়ে চেহারা সজ্জিত করা শুধুমাত্র আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্যই নয়, এটি সমস্ত নবি এবং আমাদের নবির সুন্নাহও বটে। যদি দাড়িতে পুরুষকে খারাপ দেখাতো ,তাহলে আল্লাহ তায়ালা তার বিশেষ বান্দা নবিদেরকে এই দাড়ি দিতেন না। মোটকথা, দাড়ি সুরাইয়া তারকার মতো আকাঙ্ক্ষিত সৌন্দর্যবর্ধনকারী বস্তু আর মুমিনদের একটি বিশেষ নিদর্শন।
(উল্লিখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিতব্য ‘দাড়ি মুমিনের সৌন্দর্য’ বই থেকে নেওয়া।)
সুকুন পাবলিশিং
শব্দে আঁকা স্বপ্ন...

ফজর আর করব না কাজা (পেপার ব্যাক)লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসানবিষয় : ইবাদত ও আমল, সালাত/নামাযকভার :...
30/10/2024

ফজর আর করব না কাজা (পেপার ব্যাক)
লেখক : ড. রাগিব সারজানী
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
বিষয় : ইবাদত ও আমল, সালাত/নামায
কভার : পেপার ব্যাক
সুন্দর পৃথিবীর জন্য প্রয়োজন পরিবর্তনের।
পরিবর্তন কর্ম ও বিশ্বাসের, চিন্তা ও চিন্তাধারার।
ইসলামী সমাজ ও মুসলিম উম্মাহর জীবন ও জীবনধারার।
প্রত্যাশিত পরিবর্তনে প্রয়োজন একটি ‘ফজর-প্রজন্ম’ ও ‘প্রভাতী কাফেলা’র!কারণ ফজর স্রষ্টা-নির্ধারিত পরিবর্তন-ক্ষণ।
যুগে যুগে ফজরকালেই ঘটেছে আসমানী পরিবর্তন।
প্রভাতী কাফেলাই রচনা করেছে প্রতিটি বদলে দেওয়ার দাস্তান।
প্রভাত ও ফজর-প্রজন্মতেই জড়িয়ে আছে আগামী-পৃথিবীর চূড়ান্ত আয়োজন!যে পরিবর্তনের প্রতীক্ষায় প্রতিটি মুসলমান,
দাজ্জাল ও দাজ্জালী শক্তির পতনে ঈসা মাসীহের আগমন,
গৌরবের আলকুদস হতে সূচিত বিজয়ের কাক্সিক্ষত সেই মাহেন্দ্রক্ষণ,
তাও তো ফজর-প্রজন্মের মাধ্যমেই! প্রভাত ও ফজর-কালেই তার বাস্তবায়ন!ফজর নামায মুমিনের এক ঈমানী পরীক্ষা।
বিজয়-প্রজন্মের জন্য রাব্বে কারীমের অমূল্য তোহফা।
প্রভাতকাল ও ফজর নামাযেই আগামীর বিজয়ের বার্তা লেখা।
ফজর নামাযে শিথিলতা করে বিজয়ের স্বপ্ন দেখা এক দিবাস্বপ্ন! ধূসর মরীচিকা!আসুন, সুন্দর পৃথিবীর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই―
আগামীর জীবনে আর কোনদিন ফজর নামায করব না কাযা।
ফজরকে জানতে এবং ফজর নামাযের প্রকৃত বৈশিষ্ট্য উপলব্ধি করতে আপনার জন্য মাকতাবাতুল হাসানের অনন্য উপহার― ফযর আর করব না কাযা

30/10/2024

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক । সবাই কেমন আছেন?

30/10/2024

বইয়ের টাকা কিভাবে জোগাড় করা হয়?

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি!
30/10/2024

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি!

আজ এই মুহুর্ত থেকে জাফর ইকবালের সকল বই মুসলিম বুক শপ থেকে বিক্রি বন্ধ ঘোষণা করা হলো। আশা করি কোনো বিবেকবান পাঠক আমাদের ক...
17/07/2024

আজ এই মুহুর্ত থেকে জাফর ইকবালের সকল বই মুসলিম বুক শপ থেকে বিক্রি বন্ধ ঘোষণা করা হলো।

আশা করি কোনো বিবেকবান পাঠক আমাদের কাছে তার বই চেয়ে আমাদের লজ্জা দেবেন না।

10/03/2024

রামাদানের আগমুহূর্তের প্রস্তুতি 🌙

রামাদানের আর মাত্র একদিন বাকি। প্রস্তুতির ক্ষেত্রে দারুণ কিছু পরামর্শ দিই আপনাদের।

১. অতীতের সব গুনাহ থেকে ইস্তিগফার ও তাওবা করে নেব।

২. শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে নেব। নখ, অবাঞ্ছিত পশম ও লোম প্রভৃতি পরিষ্কার করে ফেলব।

৩. প্রতিজ্ঞাবদ্ধ হব যে, রমজানে অন্তত কোনো কবিরা গুনাহ করব না। অবশ্য এর জন্য সোশ্যাল মিডিয়ায় আসা একেবারেই কমিয়ে দিতে হবে।

৪. ফেসবুক-ইউটিউব ব্যবহার খুবই সীমিত করে ফেলার নিয়ত করব।

৫. প্রতিজ্ঞা করব, এই মাসে ফরজ নামাজগুলো জামাতেই আদায় করব। এক ওয়াক্ত নামাজও একাকী পড়ব না।

৬. রমজান মাসে নিয়মিত মিসওয়াক করার নিয়ত করব। যেহেতু দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে না, তাই এর পরিবর্তে মিসওয়াক যেন মিস না হয়।

৭. দৃঢ় প্রতিজ্ঞা করব যে, এই মাসে এক মুহূর্ত সময়ও নষ্ট করব না। অবসর থাকলে যিকির, ইস্তিগফার ও দরুদ যেন মুখে লেগে থাকে সর্বদা।

আমলের নিয়তে ইনশাআল্লাহ বলতে ভুলবেন না। - আবুল হাসনাত কাসিম

যে ব্যক্তি সবসময় আল্লাহর তাসবীহ পাঠ করে তার সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। যে ব্যক্তি সবসময় আল্লাহ তা'আলার প্রশংসা করে তার ...
04/03/2024

যে ব্যক্তি সবসময় আল্লাহর তাসবীহ পাঠ করে তার সকল দুশ্চিন্তা দূর হয়ে যায়। যে ব্যক্তি সবসময় আল্লাহ তা'আলার প্রশংসা করে তার জন্য সকল কল্যাণ অবারিত হয়ে যায়। যে ব্যক্তি সবসময় ইস্তিগফার করে তার জন্য সকল বন্ধ দুয়ার খুলে যায়।

🎤 ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
📖 আদ দা ওয়াদ দাওয়া - ১৮৭/১৮৮

নিয়ামত যেভাবে হারিয়ে যায়..বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়। সে তাওবাহ করে ফিরে এলে সেই ...
02/03/2024

নিয়ামত যেভাবে হারিয়ে যায়..

বান্দা কোনো গুনাহ করলে আল্লাহর দেওয়া একটা নিয়ামত তার থেকে সরে যায়। সে তাওবাহ করে ফিরে এলে সেই নিয়ামত বা সে রকমই একটা নিয়ামত আবার ফিরে পায়। আর যদি গুনাহর উপর অটল থাকে, তাহলে সেই নিয়ামত আর ফিরে পায় না।

এভাবে গুনাহগুলো একের পর এক নিয়ামত সরাতে থাকে, এক পর্যায়ে সব নিয়ামত তার থেকে ছিনিয়ে নেওয়া হয়।

সুত্র: ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)
[ত্বরীকুল হিজরাতাইন, পৃষ্টা: ২৭১]

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Book Shop:

Share

Category