24/05/2025
কে যে কি চাচ্ছে বুঝে উঠতে পারছি না। ড. ইউনুস বলছেন নির্বাচন জুনের পর যাবেনা। বিএনপি বলছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। তাহলে ড. ইউনুস জুনের মধ্যে নির্বাচন নাও দিতে পারেন?? বিএনপির ভাব দেখে মনে হচ্ছে এই সময়ের মধ্যে নির্বাচন না দেয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া তাদের সাথে নাকি ড. ইউনুসের দেখা করার সময় হচ্ছে না! অথচ এনসিপির জন্য তার দ্বার অবারিত। আসলে ড. ইউনুস কি চান? এটা কি বোঝা সম্ভব?? জানিনা। তবে যা দেখছি তাতে দেশের অবস্থা যে খুনো খুনির দিকে যাচ্ছে সেটা মনে হচ্ছে।
এই সব ঘটনায় ফ্যাসিস্টরা সরব। তারা বলছে অকারনে একটা অসাধারণ ভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতা চ্যূত করার মজা বোঝ! চাচারা কাচা মেরে প্রচারে নেমেছে আর রেন্ডিয়ায় ফ্যাসিস্ট বাহিনী হাফ প্যান্টের উপরে লুংগি পরে সীমান্তে জড়ো হইছে আপারে নিয়ে। উত্তর পাড়া থেকে সিগনাল পাওয়ার সাথে সাথে চট করে দেশে ঢুকে যাবে। কি মজা!
কিন্তু শোনা যাচ্ছে ড. ইউনুস পদত্যাগ করেন নি। সীমান্তে জড় হওয়া ফ্যাসিস্টরা হতাশ হয়ে হাপ প্যান্টের উপর থেকে লুংগি খুলে মাথায় বেধে বাসায় ফিরে গেছে আরেকটা সুযোগের আশায়!!
আসলে কি? বিপ্লব উত্তর একটা দেশের যে অবস্থা হওয়ার কথা সে গুলোয় হচ্ছে। তবে দেশের অন্য বিপ্লবের তুলনায় এই বিপ্লব সংহত আছে এবং এর সুফল জাতি ভোগ করতে পারে বলে মনে হয়। তবে এটা অনেকটা নির্ভর করছে সরকারের দৃঢ পদক্ষেপের উপর। আশা করি ড. ইউনুস জাতিকে হতাশ করবেনা। ফ্যাসিস্ট ছাড়া অন্য দলের প্রতি তার পক্ষপাতিত্ব থাকবে না। তাহলে তার সমর্থন আরও বাড়বে যা তার ক্ষমতাকে সুসংহত করবে এবং সিদ্ধান্ত নেয়া সহজ হবে। তবে এখানে উপদেষ্টা পরিষদে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের সরাতে হবে।