Jαmdαní lσlσnα 12

Jαmdαní lσlσnα 12 Hello guys,here you will get various types of jamdani sharees&dresses at various ranges.

পেইজে ১৪ হাজার ফলোয়ার হয়ে গেছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ১৩ হাজার থেকে ১৪ হাজার হতে খুব বেশি দিন সময় লাগে নি। ৭-৮ দিন...
22/07/2023

পেইজে ১৪ হাজার ফলোয়ার হয়ে গেছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

১৩ হাজার থেকে ১৪ হাজার হতে খুব বেশি দিন সময় লাগে নি। ৭-৮ দিন সময় লেগেছে এবং এক সময় আমি জানি এটা অনেক দ্রুত গতিতে বাড়বে। হয়তো ২ দিনে ১হাজার বা দিনে ১ হাজার করে ফলোয়ার বাড়বে এমন সময় আসতে পারে। তবে এসব নিয়ে এখন চিন্তা করছি না। এখন চিন্তা করছি পেইজের ভীত তৈরি করার এবং যতটা সম্ভব কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার। আর কোয়ালিটি কন্টেন্টের কোনো বিকল্প নেই। এটা ধরে রাখতে পারলে পেইজে অনেকেই নিয়মিত আসবেন এবং প্রতিদিন লেখাগুলো পড়বেন, কমেন্ট করবেন। তারপর ভিডিওগুলো দেখবেন। এভাবে মানুষের মাথায় ঢুকে পরা সম্ভব।

পেইজ নিয়ে অনেকেই অনেক টিপস চান। কিন্তু আমার কাছে আসলে তেমন কোনো টিপস নাই। শুধু এটুকুই বলতে পারি আমি আর আশা আপু মিলে প্রতিদিন ১-২টা করে পোস্ট দিচ্ছি। একটা করে ভিডিও দিচ্ছি। আর কতো লাইক আসলো কতো কমেন্ট আসলো, এগুলো নিয়ে চিন্তা করছি না। বরং চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার, যাতে করে আপনারা কিছু না কিছু শেখার মতো পান। এবং এটার জন্য সময় লাগে, কিছুটা শ্রমও দেয়া লাগে, কিন্তু যখন দেখি কিছু লোক উপকার পাচ্ছেন তখন খুব ভালো লাগে।

মন দিয়ে লেগে থাকলে যে কোন ভুল বা ব্যর্থতা থেকে আমরা শিখতে পারি এবং তা আমাদের অভিজ্ঞতার অংশ হয়ে যায় এবং পরের বার সেই কাজে...
19/07/2023

মন দিয়ে লেগে থাকলে যে কোন ভুল বা ব্যর্থতা থেকে আমরা শিখতে পারি এবং তা আমাদের অভিজ্ঞতার অংশ হয়ে যায় এবং পরের বার সেই কাজে অনেক বেশি সাফল্য আসে।

10/07/2023

পেইজ, প্রফাইল আর গ্রুপ নিয়ে চাতুর্য
আপনি একজন সেলার। আপনার সেল যেদিকেই আসুক না কেন আপনি টাকা পাবেন। তাই একই পোস্ট পেইজ, প্রফাইল আর গ্রুপে দিলে কি সমস্যা? যেখান থেকেই সেল আসুক না কেন, টাকা আপনার পকেটেই আসবে।
আমি নিজে মনে করি গ্রুপে একটিভ থেকে নিজের পরিচিতি গড়ে তোলা উচিৎ এবং এরপর প্রফাইল থেকে সেল হবে। এর কারন হল গ্রুপে পরিচিতি পাওয়া অনেক সহজ যত ছোট গ্রুপই হোক না কেন। আর প্রফাইলের রিচ পেইজের থেকে বেশি, অনেক বেশি। পেইজে ডলার দিয়ে বুস্ট করলে আলাদা কথা।
আর পেইজ হল ফেইসবুকে আপনার দোকানের মত কিন্তু এর রিচ অনেক অনেক কম। তারপরেও একই পোস্ট আপনি পেইজ আর প্রফাইলে দেন। সমস্যা কি?
অনেকেই চাতুর্য করেন এমনি স্টাইলে যে পেইজে নাকি আমি একটিভ হতে সবাইকে মানা করি। নিজের প্রডাক্ট নিয়ে যে পোস্ট প্রফাইলে দিচ্ছেন সেটাই পেইজে দেন। কমেন্ট আসলে রিপ্লাই দেন, মেসেজ আসলে রিপ্লাই দেন। এই তো? এ নিয়ে চাতুর্য করার মানে কি আমার অজানা।

জীবনে কোন কিছুই আপনা আপনি ঠিক হয় না ভাল হয় না। কিন্তু খারাপ সময়ে যতটা সম্ভব স্থির থেকে শান্ত থেকে মাথা উঁচু করে সামনের দ...
06/07/2023

জীবনে কোন কিছুই আপনা আপনি ঠিক হয় না ভাল হয় না। কিন্তু খারাপ সময়ে যতটা সম্ভব স্থির থেকে শান্ত থেকে মাথা উঁচু করে সামনের দিকে তাকানোর ও চলার চেষ্টা করলে এক সময় অনেক ভাল সময়ের ভাল অবস্থার মুখ দেখবেন।
একদম নিজের অভিজ্ঞতা থেকে বলছি। বেশির ভাগ মানুষের তুলনায় আমাকে ব্যক্তিগত ও প্রফেশনাল লাইফে অনেক সময় প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে পার হতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বললাম।

অন্যের সাথে চালাকি করতে করতে মানুষ ভুলে যায় যে চালাকি করা তার স্বভাবে পরিণত হয় এবং এরপর নিজের সাথেও চালাকি করা শুরু করে।...
06/07/2023

অন্যের সাথে চালাকি করতে করতে মানুষ ভুলে যায় যে চালাকি করা তার স্বভাবে পরিণত হয় এবং এরপর নিজের সাথেও চালাকি করা শুরু করে। এর ফলে নিজের ভাল যে কাজে বা যাকে দিয়ে হবে তা তার কাছে লস বলে মনে হয়। অনেক লোক দেখি এমন।

আপনি সমাজের প্রচলিত ধ্যান ধারনার বাইরে নিজের মত করে চলতে চাইলে ভেজাল সহ্য করতে হয়, পরিবারের বা আত্মীয় সজনের সাপোর্ট তো দ...
05/07/2023

আপনি সমাজের প্রচলিত ধ্যান ধারনার বাইরে নিজের মত করে চলতে চাইলে ভেজাল সহ্য করতে হয়, পরিবারের বা আত্মীয় সজনের সাপোর্ট তো দূরের কথা গালি পাবেন নিয়মিত। বন্ধুদের থেকে উপহাস আর এর সঙ্গে ওর সঙ্গে তুলনা। বিশেষ করে ক্যারিয়ারের ব্যপারে সবাই চাই খুব নিরাপদ কিছু করতে।
মজার ব্যপার হল একটু ব্যতিক্রমী কিছু করতে গেলে প্রথম দিকে ব্যর্থ হবার সম্ভাবনা ৯৯% কারন এদিকে আপনার অভিজ্ঞতা ও জ্ঞান নেই, দক্ষতা নেই। তাই যারা মাঝ পথে থেমে যাবেন তারা আসলে একুল ওকুল সব কিছুই হারান। যারা হৃদয় দিয়ে লেগে থাকেন, যুদ্ধ করেন এবং প্রতিটি হারের পর আবার চেষ্টা করেন তারা এক সময় না এক সময় সফল হন।

আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে, প্রতিদিন ১০ ঘন্টা করে কোনো কাজে সময় দিলে ১ মাসের মধ্যে লক্ষনীয় উন্নতি আসে। এটাই নিয়ম ...
05/07/2023

আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি যে, প্রতিদিন ১০ ঘন্টা করে কোনো কাজে সময় দিলে ১ মাসের মধ্যে লক্ষনীয় উন্নতি আসে। এটাই নিয়ম আসলে এবং এর কোন ব্যতিক্রম নেই। এভাবে কেউ চেষ্টা করে গেলে ধীরে ধীরে সেদিকে দক্ষতা আসে এবং হতাশা দূর হতে থাকে।

কোনো কাজ আমাদের কাছে কঠিন বলে মনে হলে, ভালো না লাগলে, তাতে ভালো করা প্রায় অসম্ভব। অপরদিকে কোনো কাজ যদি ভালো লাগে তা ঘন্ট...
04/07/2023

কোনো কাজ আমাদের কাছে কঠিন বলে মনে হলে, ভালো না লাগলে, তাতে ভালো করা প্রায় অসম্ভব। অপরদিকে কোনো কাজ যদি ভালো লাগে তা ঘন্টার পর ঘন্টা করতে হলেও ভালো লাগে। এটি আমরা সবাই জানি এবং বুঝি। তাই ভালো লাগার ব্যাপারটি নিজের মধ্যে তৈরি করতে পারাটাই আসল চ্যালেঞ্জ। আর একবার এটা তৈরি করে ফেলতে পারলে আর পেছন ফিরে তাকাতে হয় না।

১০০ দিন পেইজে টানা ১০০ দিন সিরিয়াস ভাবে অন্তত ১ ঘন্টা করে সময় দিয়ে দেখেন, নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আমি সব সময় যে কোন...
03/07/2023

১০০ দিন

পেইজে টানা ১০০ দিন সিরিয়াস ভাবে অন্তত ১ ঘন্টা করে সময় দিয়ে দেখেন, নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। আমি সব সময় যে কোনো কাজের ক্ষেত্রেই এই ১০০ দিন থিউরি ফলো করতে বলি। কারণ নিজের জীবনে অনেকবার দেখেছি যে এক টানা ১০০ দিন যদি কোনো কিছুর পেছনে লেগে থাকতে পারি, তাহলে সেদিকে সাফল্য আসে। সব হতাশা ভুলে গিয়ে যদি এভাবে সময় দেয়া যায়, তাহলে আসলেই অনেক ভাল কিছু করা সম্ভব অনেক অল্প সময়ে।

সেক্রিফাইস ছাড়া কখনো বড় কিছু অর্জন করা সম্ভব না। আপনি ঠিক কতোটা সামনে আগাবেন, তা নির্ভর করে কতোটা বা কতো বড় সেক্রিফাইস আ...
02/07/2023

সেক্রিফাইস ছাড়া কখনো বড় কিছু অর্জন করা সম্ভব না। আপনি ঠিক কতোটা সামনে আগাবেন, তা নির্ভর করে কতোটা বা কতো বড় সেক্রিফাইস আপনি করতে পারবেন তার উপর। এটাই বাস্তবতা! নিজের আরাম আয়েশ সুস্থতা সবই সেক্রিফাইস করতে হয়েছে আমাকে, বিনিময়ে অনেক মানুষের সম্মান আর দোয়া পেয়েছি।

Address

Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jαmdαní lσlσnα 12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jαmdαní lσlσnα 12:

Shortcuts

Share