26/09/2020
বই: আয়নাঘর
লেখক :- ড. ইয়াদ আল কুনাইবি
অনুবাদ :- আসিফ আদনান
বিক্রয়মূল্য: ১৮০ টাকা মাত্র
প্রকাশনী: ইলমহাউস পাবলিকেশন
বইটি ঘরে বসে দ্রুত পেতে আমাদের পেইজের ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন ☎📲01613188944, 01785285714
আয়নার সামনে দাঁড়াই কেনো আমরা?
নিজেকে পরিপাটি করার জন্য, চুলগুলো ঠিকমতো আছড়ানোর জন্য, মাথার টুপিটা সুন্দর করে বসানোর জন্য, সর্বোপরি নিজের ভুলগুলো শোধরে নেয়ার জন্য।হয়তো আমরা খেয়াল করি অথবা করি না, কিন্তু আমাদের জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সাথে জড়িয়ে থাকে আয়না। জীবনপথে ক্লান্ত হয়ে আয়নায় আশ্রয় খুঁজি আমরা।
জানেন কি?🤔
রূপকথার স্নো-হোয়াইটের সেই জাদুর আয়নার চাইতেও শতগুণ বেশি নির্ভুল আয়না ছিল আমাদের পূর্বপুরুষদের কাছে? সেই আয়না দেখে পরিপাটি করে তাঁরা সাজিয়েছিলেন নিজেদের।আজকে আপনাদের এমন এক আয়নার সন্ধ্যান দিচ্ছি, যে আয়না আপনাকে চিনতে শেখাবে আপনার দ্বীনকে। যে আয়না আপনাকে চিনতে শেখাবে আপনার দ্বীন; নিছক কোনো আচার-অনুষ্ঠানের নাম না, তথাকথিত কতিপয় গৃহপালিত ধর্মের মতো না। যে আয়না আপনার ভুলগুলো দ্বীনের (শরীয়ত ও জীবনব্যবস্থা) আলোকে ধরিয়ে দেবে। চিনতে শেখাবে আপনি আপনার দ্বীনের বদলে যেসব তন্ত্র-মন্ত্রকে দ্বীন হিসেবে মেনে নিয়েছেন সেগুলোকে। তন্ত্র-মন্ত্রের সাথে আপনার দ্বীন ইসলামের আজন্ম বিরোধ গুলো খুব সহজ ও সাবলীল ভাবে লেখকের কলমে ফুঁটে উঠেছে। যে আয়না আপনাকে ব্যক্তিগতভাবে আত্নশুদ্ধির দিকে উদ্বুদ্ধ করবে, উৎসাহ দেবে নিজেকে আল্লাহর দিকে অগ্রসর করতে। দ্বীনের বিধানের আলোকে বিদ্যমান বাস্তবতাকে প্রশ্ন করতে শেখাবে, এসব বাস্তবতাগুলোর অসারতা তুলে ধরবে।
সর্বোপরি এ আয়নাঘর হলো ঈমানের আয়নাঘর। আয়নাঘর পড়ার আমন্ত্রণ রইলো।
স্বাগতম আয়নাঘরে।💟💟