Little Spice & Peanut Zone

Little Spice & Peanut Zone Little Spice & Peanut Zone is ready to knock your door for giving support with fresh spices & peanuts.

We are giving assurance that we are too much conscious about your health & safety. All over Bangladesh, cash on delivery and home delivery products are shipped completely safely

01/12/2022
Congratulations to Argentina Team
01/12/2022

Congratulations to Argentina Team

ফিফা বিশ্বকাপের মাঠে আজ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে পোল্যান্ডবাংলাদেশের সময় রাত ১ঘটিকা এ মাঠ কাপাতে নামবে আজকের এই ২দল ...
30/11/2022

ফিফা বিশ্বকাপের মাঠে আজ আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে পোল্যান্ড
বাংলাদেশের সময় রাত ১ঘটিকা এ মাঠ কাপাতে নামবে আজকের এই ২দল
#আর্জেন্টিনা #পোল্যান্ড #মেসি

"গনিম-আল-মুফতাহ্" কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি।। কারণ,, এনার হাত ধরেই বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দা...
21/11/2022

"গনিম-আল-মুফতাহ্"

কাতারের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং বিখ্যাত একজন ব্যক্তি।। কারণ,, এনার হাত ধরেই বেজে উঠলো ফিফা বিশ্বকাপের দামামা।। 2022 সালের বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলের আসরের উদ্বোধন করলেন গনিম-আল-মুখতাহ্।।" আল বাইয়াত ষ্টেডিয়ামের এই অনুষ্ঠান উপভোগ করলো গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ।।

"গনিম-আল-মুখতাহ্" এর শরীরের নিচের অংশ নেই,, জন্মের আগেই দুটো পা হারিয়ে ফেলেন।। "কোডাল রিগ্রেশন সিনড্রোম" রোগে আক্রান্ত গনিমের শরীরের নিম্নাংশ না থাকা সত্বেও তিনি গোটা কাতার তথা আরব দুনিয়ার একজন রোল মডেল।। আরবের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তাঁর ভক্ত,, সমর্থকবৃন্দ।।

তিনি একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পীকার।। তাঁর বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত,, বর্ণময় হয়ে ওঠে হাজার বর্ণহীন জীবন।।

গনিম যখন মাতৃগর্ভে রয়েছেন,, তখনই আলট্রা-সাউন্ড মেশিনে ধরা পড়ে তাঁর শরীরের অবিকশিত অংশ।। ডাক্তার গর্ভপাতের নিদান দেন।। কারণ,, অপূর্ণাঙ্গ সন্তানের জন্ম দেওয়ার চেয়ে তাকে জঠরে হত্যা করে দেওয়া শ্রেয়।।

গনিমের মাতা-পিতা এই সিন্ধান্ত মেনে নিতে পারলেন না।। কারণ,, ইসলামের নিদান অনুযায়ী গর্ভপাত হলো চূড়ান্ত অপরাধ।।

মাতা "ইমান-উল-আবদেলি" এবং পিতা "মুহাম্মদ-আল-মুফতাহ্" এটাকে মহান আল্লাহর সিন্ধান্ত হিসেবে মেনে নিয়ে,, বিকলাঙ্গ সন্তানের জন্ম দিলেন।। মাতা পিতার উদ্দেশ্যে বলেন - "আমি হবো সন্তানের বাম পা,, আর,, তুমি হবে তার ডান পা।। আমরা দুজনে সন্তানকে কখনো নিম্নাংশের অভাব টেপ পেতে দেবো না।।"

5-ই মে 2002 সালে পৃথিবীর আলো দেখেন গনিম।। শিশুকাল থেকেই পদে পদে সামাজিক বঞ্চনার শিকার হয়ে পড়েন তিনি।। স্কুল,, খেলার মাঠ সহ বিভিন্ন জায়গায় তাঁকে অপমানিত করা হতো।। তিনি এসবের তোয়াক্কা না করেই এগিয়ে যেতেন নিজ পথে,, একেবারে নিজস্ব ছন্দে।। বন্ধুদের বোঝাতেন - তাঁর অসম্পূর্ণ শরীরের জন্য তিনি মোটেও দোষী নন।। আল্লাহ তাঁকে যে পরিমাণ অঙ্গ-প্রতঙ্গ প্রদান করে পাঠিয়েছেন,, এর জন্য তিনি কৃতজ্ঞ।।

নিজের সহপাঠী,, বন্ধুবান্ধব-কে এসব বোঝাতে বোঝাতে নিজের অজান্তেই তিনি হয়ে ওঠেন একজন মোটিভেশনাল স্পীকার।।

একদিন যাঁর ভুমিষ্ট হওয়া নিয়েই যথেষ্ট সন্দেহ ছিলো,, তাঁর হাতে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এক প্রতিযোগিতার আসর।।

কাতারের 20 বছর বয়সী প্রতিবন্ধী যুবক আজ সেদেশের শান্তির দূত হিসাবে গোটা বিশ্ব দরবারে পৌঁছে গেছেন।। এছাড়া তিনি একজন মোটিভেশনাল স্পীকার,, কবি,, সাহিত্যিক,, দারুণ বক্তা হিসাবে আরব দুনিয়া তথা গোটা বিশ্বের কাছে সমাদৃত।।

আজ তিনি কাতার সরকারের প্রধান প্রতিনিধি হিসাবে বিশ্বের দরবারে নিজের পরিচিতি তুলে ধরলেন।।

ধন্যবাদ,, গনিম-আল-মুফতাহ্।।"

আপনি প্রমাণ করে দিলেন,, শারিরীক প্রতিবন্ধকতা সাফল্যের পথে কোনো অন্তরাল হয়ে উঠতে পারে না।।

স্যালুট,, আপনাকে।।

❤️❤️❤️❤️❤️
©

হে আল্লাহ এই ঘূর্ণিঝড় থেকে  আমাদের  সকলকে হেফাজত করুন। আমিন। "picture collected"
25/10/2022

হে আল্লাহ এই ঘূর্ণিঝড় থেকে আমাদের সকলকে হেফাজত করুন।
আমিন।

"picture collected"

 • Improve artery health• Reduce inflammation related to heart disease• Decrease the risk of blood clots, which can lead...
18/10/2022


• Improve artery health
• Reduce inflammation related to heart disease
• Decrease the risk of blood clots, which can lead to
heart attacks and strokes
• Lower the risk of high blood pressure
• Lower the risk of early death due to heart disease
• Lower unhealthy cholesterol levels, specifically low-density lipoprotein (LDL or "bad") cholesterol and triglycerides, which can clog arteries

19/09/2022

     #কিশমিশ
19/09/2022

#কিশমিশ

এমন বৃষ্টিতে এক কাপ চা এর সাথে থাকুক কিছু মুচমুচে ড্রাই ফ্রুটস ☕🥜🥜
14/09/2022

এমন বৃষ্টিতে এক কাপ চা এর সাথে থাকুক কিছু মুচমুচে ড্রাই ফ্রুটস ☕🥜🥜

★ রানী এলিজাবেথ মারা গেছেন ~ সেপ্টেম্বর ৮, ২০২২ ★💔💔💔প্যালেসের বিবৃতি নিশ্চিত করেছে যে রানী তৃতীয় এলিজাবেথ আজ বিকেলে বাল...
09/09/2022

★ রানী এলিজাবেথ মারা গেছেন ~ সেপ্টেম্বর ৮, ২০২২ ★💔💔💔

প্যালেসের বিবৃতি নিশ্চিত করেছে যে রানী তৃতীয় এলিজাবেথ আজ বিকেলে বালমোরালে মারা গেছেন।

রানী ৯৬ বছর বয়সে মারা গেছেন, বাকিংহাম প্যালেসের একটি বিবৃতি নিশ্চিত করেছে, প্রিন্স চার্লস অবিলম্বে রাজা হয়েছেন।
রানী দ্বিতীয় এলিজাবেথ!- সবচেয়ে দীর্ঘকালীন রাজা যিনি সেবামূলক জীবনযাপন করেছিলেন। প্রিন্সেস এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি ২১ এপ্রিল ১৯২৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন।

সেই সময়ে, কেউ তাকে রানী হতে আশা করেনি কারণ তিনি তার চাচা এবং বাবার পিছনে সিংহাসনে তৃতীয় ছিলেন।
তার রেকর্ড-ব্রেকিং রাজত্বকালে, তিনি তার দেশ এবং কমনওয়েলথের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।

১৯৪৬ সালে তার ২১ তম জন্মদিনে একটি রেডিও ভাষণে, তিনি বলেছিলেন: "আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে, আমার পুরো জীবন, তা দীর্ঘ বা সংক্ষিপ্ত হোক না কেন, আপনার সেবা এবং আমাদের মহান সাম্রাজ্য পরিবারের সেবায় নিবেদিত হবে যার জন্য আমরা সবাই অন্তর্গত।"

প্রিন্সেস এলিজাবেথ ১৯৫২ সালে ২৫ বছর বয়সে রানী হন, যখন তার পিতা রাজা ষষ্ঠ জর্জ মারা যান। রানীর শাসনামলে স্যার উইনস্টন চার্চিল থেকে শুরু করে লিজ ট্রাস পর্যন্ত ১৫ জন ভিন্ন প্রধানমন্ত্রী দেখা গেছে।

  'হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ' নামক একটি রোগ বর্তমানে স্কুলের বাচ্চাদের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।এক সপ্তাহ আগে খেয়া...
04/09/2022


'হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ' নামক একটি রোগ বর্তমানে স্কুলের বাচ্চাদের মধ্যে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

এক সপ্তাহ আগে খেয়াল করি আমার বড় মেয়ের (৬বছর) হাতের তালুতে ও পায়ের পাতায় ছোট ছোট ফুসকুড়ি দেখা দিচ্ছে, সাথে হালকা জ্বর। পরের ২/৩ দিনে হাতে, পায়ে, পিঠে, গালের ভিতরে, জিহ্বায়, হাটুতে অনেকগুলো ফুসকুড়ি গ্রো করে, সাথে নতুন উপসর্গ হিসেবে চুলকানি ও খাবারে অরুচি যুক্ত হয়। একইসাথে আমার ছোট মেয়ের শরীরেও একই উপসর্গ দেখা দিতে শুরু করে। মুখের ভিতরে ঘা এর ব্যাথা ও জ্বলুনির জন্য বাচ্চারা মুখ বড় করে হা করতে পারে না, খেতে পারে না। বাচ্চাদের ত্বকের রঙ অনুযায়ী ফুসকুড়িগুলো গোলাপি, লাল অথবা কাল রঙের উঁচু গোটা আকারে দেখা যায় যা পরে পানিযুক্ত ফুসকুড়ি হয়ে ওঠে ও অনেক ব্যাথা করে। প্রায় ৭ দিন পর এখন আমার বাচ্চাদের ফুসকুড়িগুলো শুকাচ্ছে, কিন্তু চুলকানির তীব্রতা বেড়েছে, ঠিক জলবসন্তের মতোই।

প্রথম দেখায় এটাকে অনেকে জলবসন্ত ভেবে ভুল করেন। আমিও ভেবেছিলাম জলবসন্ত, তবে বাচ্চাদের মা ডাক্তার হওয়ায় প্রিলিমিনারি স্টেজেই শনাক্ত হয় যে এটি হ্যান্ড ফুট মাউথ ডিজিস যা একটি ভাইরাসজনিত রোগ। নিচের মেডিকেল ইনফরমেশনগুলো বাচ্চাদের মা'য়ের থেকে সংগৃহীতঃ

হ্যান্ড ফুট মাউথ ডিজিস সরাসরি সংস্পর্শ, আক্রান্ত হওয়ার পর ফুসকুড়ি থেকে বের হওয়া তরল পদার্থ, হাঁচি ও কাশির মাধ্যমে যে 'ড্রপলেট' ছড়ায়, মুখের লালা, সর্দির মাধ্যমে এর সংক্রমণ হতে পারে। বেশিরভাগ সময় হাত, পা এবং জিহ্বাতেই ফুসকুড়ি দেখা দেয় তবে উরু অথবা নিতম্বেও মাঝে মাঝে হয়ে থাকে। এটি অত্যন্ত ছোঁয়াচে এবং মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়।

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ অসুখের কোন অ্যান্টিবায়োটিক অথবা ঔষধ নেই। সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে অসুখটি সেরে যায়। এসময় চিকিৎসকেরা প্রচুর পরিমাণে পানি খেতে বলেন, নরম খাবার খাওয়ার কথা বলেন, বেশি মশলাযুক্ত খাবার খেতে বারণ করা হয়। ঔষধ হিসেবে শুধু প্যারাসিটামল ও এন্টি হিস্টামিন সেবন করতে বলা হয়। ঢিলা কাপড় পরতে বলা হয় যাতে ফুসকুড়িগুলোর সাথে ঘষা না খায়। বাচ্চাদের হাতের নখ কেটে দিতে হবে যাতে চুলকাতে গিয়ে গোটাগুলোর আরও খারাপ অবস্থা না হয়।

আক্রান্ত ব্যক্তিকে দূরে রাখা সংক্রমণ থেকে নিজেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। আক্রান্ত ব্যক্তির উচিত গর্ভবতী, নবজাতক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা।

হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হওয়ার পর শিশুর শরীর যদি পানিশূন্য হয়ে পড়ে, উচ্চ তাপমাত্রায় জ্বর হয়, জ্বরের সময় শীত লাগে, যদি ৭ থেকে ১০ দিনের মধ্যে লক্ষণ ভালো না হয়, বা আপনি যদি গর্ভবতী অবস্থায় এতে আক্রান্ত হন তাহলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

#সংগৃহীতপোষ্ট

Address

Building B2 Tower 3, Bijoy Rakeen City, Mirpur 13
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801757005185

Website

Alerts

Be the first to know and let us send you an email when Little Spice & Peanut Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Little Spice & Peanut Zone:

Share