প্রিয় কথন - Priyo Kothon

Call Directions Website Contact the business

প্রিয় কথন - Priyo Kothon প্রিয়দের প্রিয় কথামালা

১৫ বছর ছাগল চড়ানোর অর্থে হজ পালন।নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝু...
27/04/2023

১৫ বছর ছাগল চড়ানোর অর্থে হজ পালন।

নাম আবদুল কাদের। কারাসা বালুচ পাকিস্তানের অধিবাসী। থাকেন পরের জমিতে ঝুপড়ি বানিয়ে। ঝুপড়ির বেড়া দিয়েছেন ঝাউ জাতীয় কাঁটাদার গাছ দিয়ে। একদম প্রান্তিক অজপাড়া গাঁ। নেই কোনো বিদ্যুতের ঝলমল। বুঝেন না মোবাইল কী? নেই নেটওয়ার্ক ব্যবস্থা। কিন্তু রবের সাথে সম্পর্ক নিবিড়। বুকে আশার বাসা বেঁধে রেখেছেন বায়তুল্লাহর জিয়ারত করবেন। তাওয়াফ করবেন কাবার চারপাশে। নবীয়ে রহমতের দোরগোড়ায় দাঁড়িয়ে সালাম পেশ করবেন। পান করে সিক্ত হবেন জমজম। দেখবেন মিনা আরাফাত। দৌড়বেন সাফা মারওয়ায়। আরো কতশত স্বপ্ন বুনে রেখেছেন হৃদয় জুড়ে।

কিন্তু আশা করলেই তো আর দূর দেশে আরব সাগর পাড়ি দিয়ে নবীর দেশে যাওয়া যায় না। প্রয়োজন হয় অর্থের। স্বাদ থাকলেই তো আর মিঠানো যায় না। থাকতে হয় সাধ্যের মধ্যে। কিন্তু এই আশা তো সাধ্যের চেয়ে অনেক উর্ধ্বে। তবে প্রেম ভালোবাসার স্বাদ যত উর্ধ্বের হোক। মানে না সাধ্যের বাঁধা। অতিক্রম করে সিক্ত হয় প্রেমের অমিয় সুধায়।

বাবাজি আবদুল কাদের একজন সাধারণ রাখাল। অন্যের ছাগল লালন-পালন করে দিন করেন গুজরান। হজের জিয়ারতের ভাসনা কীভাবে মিঠাবেন? একজন রাখালের পক্ষে তো অসম্ভব। সারা বছর ছাগল পালন করার পর এলাকার নিয়মমাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মিলে মাত্র একটি ছাগল ছানা। থাকার ঘর নেই। সংসার চালানোর যোগান হয় না ঠিক মতো। কিন্তু রবের ভালোবাসা যে পূরণ করতেই হবে।

এই ইচ্ছেশক্তি নিয়ে শুরু করলেন টাকা জমানো। কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন। তা বিক্রি করে বানালেন পাসপোর্ট। কিন্তু হায়! উপযুক্ত অর্থ জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলো।

পিছপা না হয়ে আবারো ছাগল জমাতে শুরু করেন। দীর্ঘ পনেরো বছর রাখালি করে ছাগল লালন-পালন করে জমানো টাকা দিয়ে শেষ-মেষ উমরাহ পালনের অর্থ কোনোভাবে জমেছে। তাও শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া ও সামান্য হাত খরচ। নেই হোটেলে থাকার ভাড়া। তার জমানো অর্থ পরিমাণ কোনো হজ এজেন্সির কাছে কোনো প্যাকেজ তো দূর ধারে কাছেও নেই। তাই স্থীর করেছেন একা যাবেন। পড়ে থাকবেন কাবা চত্বরে বা আশপাশের কোথাও।

১৪৪৪ হিজরী এই রমজানে মাসে ইতিহাস রচনাকারী আল্লাহ প্রেমীদের সমাগম হয়েছে। রিপোর্ট বলছে শুধু রমজানে ৫০ লাখ মানুষ উমরাহ পালনের জন্য সৌদি গমন করেছেন। পাকিস্তানের এই বাবাজি আবদুল কাদেরও একজন। কিন্তু সবার থেকে আলাদা। সাথী নেই। নেই এজেন্সিও। চিনেন না অযুখানা বাথরুম বা অযু ইস্তেঞ্জার জায়গা। জানেন না আরবি ভাষা। এমনকি নেই উর্দু ভাষার সাথেও দূরতম সম্পর্ক। কথা বলেন আঞ্চলিক বালুচ ভাষায়। খাবার হিসেবে হারামে পাকে যা ইন্তিজাম আছে তাই যথেষ্ট। অযু করবেন অযুখানা চিনেন না। পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে অযু সেরেছেন। পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব।

একজন দুইজন এভাবে সবার নজরে আসতে থাকেন আবদুল কাদের নামের বালুচী এই রাখাল বাবাজি। একে একে সবাই। বাবাজি আবদুল কাদেরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে লাগল আরব মিডিয়া থেকে নেট দুনিয়ায়। মুহূর্তেই ভায়রাল কাবার অঙ্গিনায় তার হাঁটাচলার দৃশ্য। কিন্তু তার কোনো খবরই নেই ঐসব কিছুর। ভূপৃষ্ঠে কতশত অখ্যাত অপরিচিত মানুষ আল্লাহর কাছে খুব পরিচিত প্রিয়। কখনো কখনো দুনিয়াবাসির কাছেও প্রিয় হয়ে যান।

না হয় এই রমজানে উমরাহ পালন করেছেন কত রাজা বাদশাহ আমীর উমারাহ! কতশত উযির নাযির মন্ত্রী মিনিস্টার! সবাইকে পিছে পেলে ছাগল চড়ানোর সাধারণ রাখাল আলোচনায় সবার শীর্ষে। কেউ বলছেন ফেরেশতা সিফাত ইনসান। কেউ বলছেন দরবেশ। কেউ বলছেন সাহাবাদের যুগের মানুষ। কেউ কাছে এসে দোয়ার আবেদন করছেন। হাদিয়া দিচ্ছেন। ছবি তুলছেন ভিডিও বানাচ্ছেন। কিন্তু তিনি মজে আছেন রবের প্রেমে।

আবদুল কাদের বাবাজি কে ঘিরে মানুষের এই আলোচনা পৌঁছে গিয়েছে রাজ প্রাসাদের রাজ পরিবারের সদস্যদের কাছে। কোনো এক রাজপুত্র বিডিও বার্তায় তাঁর তালাশির সংবাদ জানালেন। রাজকীয় মর্যাদায় শাহী মেহমান বানাতে চেয়ে আশা ব্যক্ত করেছেন। ততক্ষণে আবদুল কাদের বাবাজি বালুচের বালুভূমির সেই ঝুপড়িতে ফিরে গেছেন।

তালাশ করে খুঁজে পেলেন তিনি একজন পাকিস্তানী। দেওয়া হলো দাওয়াত। ঘোষণা করা হলো রাজকীয় মর্যাদায় মেহমানদারির। অফার করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় ১৪৪৪ হিজরীতে হজের জিয়ারতের। আল্লাহু আকবার।

আল্লাহর প্রেম দরিয়ায় ডুব দিয়ে চেয়েছিলেন সমান্য একজন ভিখারি বেশে হলেও একটু হাজিরা দেওয়ার আল্লাহ পাক কবুল করে নিলেন মেহমান হিসেবে। ব্যবস্থা করে দিলেন রাজকীয় মর্যাদায় মেহমানদারির।
আল্লাহর প্রতি তাঁর ঘর ও নবীয়ে রহমতের দোরগোড়ায় হাজিরা দেওয়ার এমন আকুতি আল্লাহ পাক সবাইকে দিন। আমাদের সবাইকে এমন প্রত্যাশী বানিয়ে দিন। আমীন।

কালেক্টেড

25/04/2023

প্রিজনভ্যান থেকেই বুখারী শরীফের হাদিসের দরস দিলেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক হাফিজাহুল্লাহ।

ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ

২৫.০৪.২০২৩ ইং
নারায়ণগঞ্জ কোর্ট

24/04/2023

আহ! কেমন মুসলমান এরা!

একটি অমানবিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটে গেল হবিগঞ্জে। হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামে ঈদের দিন গাড়িতে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় রসুলপুর সুন্নতী মসজিদের মুয়াজ্জিন ইরফান আলী (রহি.)–কে পিটিয়ে শহীদ করা হয়েছে।

শেষ দশ রমজান মুয়াজ্জিন সাহেব ইতেকাফও করেছিলেন।

16/04/2023

নবীজির ﷺ হাস্যরস - সিরিজ -১

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন তবে কখনো মিথ্যা বলতেন না ।

একবার নবীজির কাছে একজন মহিলা এসে উট চাইলেন। নবীজি বললেন, আমি তোমাকে একটি উটের বাচ্চা দেবো। মহিলা বললেন, উটের বাচ্চাতো আমাকে বহন করতে পারবে না। নবীজি বললেন, আমি তোমাকে উটের বাচ্চাই দেবো। মহিলা আবারও বললেন, বাচ্চাতো আমাকে বহন করতে পারবে না। লোকেরা তখন মহিলাকে বলল, (আরে, বুঝতে পারছো না!) সব উটই তো কোনো না কোনো উটের বাচ্চা।

বই : নুরে দো-জাহান
প্রকাশনী : Penfield Publication

18/02/2023

If you fail to plan, you pretty much plan to fail.

— Jillian Michaels

কথাটা চমৎকার তাইনা? আপনি যদি সফল হওয়ার জন্য প্ল্যান না করতে পারেন, তবে এর মধ্যেই ব্যর্থ হওয়ার জন্য চমৎকার একটি প্ল্যান করে বসে আছেন। সুসংগঠিত পূর্বপরিকল্পনা ছাড়া দৈবচয়নে হঠাৎ করে কোনো বড় কিছু হয়ে যায়না, কোনো সফলতা অর্জিত হয়ে যায়না।আমাদের মধ্যে অনেকেই বলে থাকি যে আমি টাইম মেন্টেইন করতে পারিনা, আমি বারাকাহ পাইনা, আমি ভালোভাবে ম্যানেজ করতে পারিনা। আসলে তারা যেটা পারেননা সেটা হল চব্বিশঘণ্টার বোর্ডে ব্যস্ততার পাজলকার্ডগুলো ঠিকমত মিলিয়ে বসাতে।
কিংবা টাইম ম্যানেজমেন্ট প্রসঙ্গ আসলেই চলে আসে ফজরের সময় ঘুম থেকে উঠে যাওয়ার প্রসঙ্গ। এর সাথে সম্পর্কিত রাতে তাড়াতাড়ি ঘুমানো। এর সাথে সম্পর্কিত পরিবারের বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়ানো, দিনের কাজগুলো দিনের মধ্যে শেষ করে ফেলতে পারা যেন রাতে দেরি না হয়ে যায়। খাবার খাওয়ার সময়, খাবারের আইটেম, খাবারের প্রিপারেশন, সালাতের সময় এভাবে দৈনন্দিন জীবনের প্রতিটি প্রসঙ্গ একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে।
তাই আমরা যখন প্ল্যান করি এতে যদি একান্ত ব্যক্তিগত বিষয় থেকে শুরু করে সামাজিক কিংবা উম্মাহর প্রতি করণীয় সবকিছু সুন্দরভাবে সময়ের ফ্রেমে সাজিয়ে ফেলতে পারি তবে নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবো।
এবার আমরা একসাথে প্ল্যান করবো মুসলিম ডে প্ল্যানারে। আমরা ব্যস্ততার, দায়িত্বের বড় পাথরগুলোকে কেটে, ঘষে মনের মত আকৃতি দিয়ে আকর্ষণীয় করে তুলবো। কীভাবে আমাদের রবের প্রতি, আমাদের নিজের প্রতি, পরিবারের প্রতি, আত্মীয়-প্রতিবেশী-উম্মাহর প্রতি আমাদের সকল দায়িত্ব আমরা সুপরিকল্পিত উপায়ে সম্পন্ন করতে পারি আমরা একসাথে সেই পরিকল্পনা করবো। সাতদিনের এই সেশনে যেকোনো পেশার যেকোনো বয়সী বোন জয়েন করতে পারেন ইনশা আল্লাহ।
সামনে যেহেতু রামাদান চলে এসেছে তাই আমরা রামাদানের দিনগুলোকেও নিজের মত করে সাজিয়ে প্রস্তুত হয়ে থাকবো আগে থেকেই ইনশা আল্লাহ।
এই কোর্সে এনরোল করলে আপনার জন্য গিফট হিসেবে আমাদের এক কপি মুসলিম ডে প্ল্যানার ও এক কপি আপকামিং রামাদান প্ল্যানার পাঠানো হবে। আমরা এই প্ল্যানার দুটোকে বেইজ ধরে কাজ করবো ইনশা আল্লাহ।
এই যাত্রায় আপনাকে স্বাগত।
ইন্সট্রাক্টর - Salma Jahan Remin
রেজিস্ট্রেশন ফি- ১২০০ টাকা
বিকাশ নং- 01973711855 (personal)
কোর্স ফি পাঠানোর পর নিচের গুগল ফর্মটি পূরণ করুন
https://forms.gle/SR2noAur9B4W6B9y5

12/10/2022

ভাইয়ের কাছে হিফজের পড়া শোনাচ্ছে কাজাখ খুকিটি।
রাব্বে কারীম ওস্তাদ-শাদরিদ দুজনকেই কবুল করে নিন।
আমাদের পরিবারের শিশুরাও কুরআনের হাফেজ
হিসেবে বেড়ে উঠুক।
কেয়মাত পর্যন্ত বংশে কুরআনী নূর ও হেদায়াত জারি থাকুক।
রাব্বানা তাকাব্বাল মিন্না।
আমীন।

https://www.facebook.com/atik.ullah.589

এটা সুন্দর 💗
12/09/2022

এটা সুন্দর 💗

06/09/2022

কথাগুলো শুনুন, স্বামী স্ত্রীর মধ্যে আর ঝগড়া থাকবে না ইন শা আল্লাহ!

ভুল করেও ভুলের ওপর স্থির থাকা এবং সেই ভুলকে যুক্তি-তর্ক দিয়ে জায়েয বানানোর চেষ্টা করাটা শয়তানের বৈশিষ্ট্য। আদম আলাইহি...
01/09/2022

ভুল করেও ভুলের ওপর স্থির থাকা এবং সেই ভুলকে যুক্তি-তর্ক দিয়ে জায়েয বানানোর চেষ্টা করাটা শয়তানের বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করাটা ছিলো ইবলিসের ভুল আর সেই ভুলকে—‘আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, তাই আমি সেরা হয়ে কেন আদমকে সিজদা করবো’—যখন সে স্বতঃসিদ্ধ প্রমাণে লেগে গেলো, তখন সে ভুলের মাত্রা ছাড়িয়ে গেলো একেবারেই। এই মাত্রা ছাড়ানোটাই তাকে অভিশপ্ত বানিয়ে ছাড়লো।
অপরদিকে ভুল করার পর তা বুঝতে পারা, তার জন্য অনুতপ্ত হওয়া, তা থেকে বিরত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটা সতেজ, সুন্দর এবং সবুজ অন্তরের প্রমাণ বহন করে। জান্নাতে শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয়, তখন তারা নিজেদের কৃত ভুল বুঝতে পেরে, তার জন্য অনুতপ্ত হয়ে, গভীর অনুশোচনাসহ তারা আল্লাহর কাছে করজোড়ে ক্ষমা ভিক্ষা করেন। ভুল হয়ে গেলে তা নিয়ে অন্তরে পেরেশানি দেখা দেওয়াটা তাকওয়ার লক্ষণ।
তাই, কখনো ভুল হলে, কখনো পাপ কাজ হয়ে গেলে— হোক তা যত ক্ষুদ্র আর নামমাত্র, তা থেকে ফিরে আসার তাগাদা হৃদয়ে মজুত রাখতে হবে। ভুলের ওপর অটল না থেকে, তা থেকে বিরত হয়ে, নফল সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারলে অন্তর প্রশান্ত হয়। বারে বারে সেই ভুলের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া, তার জন্য বারে বারে আল্লাহর ক্ষমা আশা করে ইস্তিগফার পাঠ করা এবং নিজের পাপ মোচনের নিমিত্তে কিছু দান-সাদাকা করতে পারলে একদিকে যেমন আল্লাহর নৈকট্য লাভে এগিয়ে যাওয়া যায়, অন্যদিকে ধীরে ধীরে নিজের মধ্যে ধারণ করা যায় ভালো কিছু আমলের চর্চা।
- আরিফ আজাদ রচিত 'এবার ভিন্ন কিছু হোক' বই থেকে একটুখানি।
সমকালীন প্রকাশন
শুদ্ধ চিন্তা, শুদ্ধ জ্ঞান

নাম্বার ভুল করে ১৫০০ টাকা বিকাশ চলে যায় এক ভদ্র মহিলার কাছে।সাথে সাথে নাম্বারে ফোন দিই,আমার পরিচয় দিয়ে উনাকে বিষয় টি বলি...
20/08/2022

নাম্বার ভুল করে ১৫০০ টাকা বিকাশ চলে যায় এক ভদ্র মহিলার কাছে।সাথে সাথে নাম্বারে ফোন দিই,আমার পরিচয় দিয়ে উনাকে বিষয় টি বলি,তো উনি বললেন আমি ক্লাসে আছি স্কুল ছুটি হওয়ার পর আপনার টাকা টা ব্যাক দেবো।

তাৎক্ষণিক আমি ইনাকে জিজ্ঞাস করি আপনি কি শিক্ষিকা? বলনে হ্যাঁ প্রাথমিকের শিক্ষিকা।
ঘটনা মাস খানিক আগের,শিক্ষিকা শুনে আমি ধরেই নিয়েছিলাম টাকা টা পাবো,কিন্তু দুঃখজনক সত্য উনি টাকা টা ব্যাক দিলেন না।পরে আমি আরো ৩/৪ বার ফোন করেছি,এট লাস্ট উনি সাফ জানালেন উনি টাকা দিতে পারবেন না।আমি কেনো ভুল করে ছাড়লাম।মনে মনে ভাবলাম ভুল তো আমার।আর উনাকে বিরক্ত করিনি।

একটু ১৭ সালে ফিরে যাই....
১০০ টাকা ফ্লেক্সিলোড চলে যায় অপরিচিত এক নাম্বারে।তো আমি আর ফোন দিইনি,ভাবলাম কার নাম্বারে গেছে হুদাই কল দিয়ে লাভ নেই টাকা দেবেনা।দুই তিন দিন পরে হঠাৎ মনে হলো দেখি ফোন করে কি বলে,ফোন দিলাম এবং কথা বললাম।।
- আমি আপেক্ষায় আছি ভাই কেউতো ফোনটোন করেনা।যাত্রী নামিয়েই টাকা পাঠাইতেছি।
আসলে উনি একজন অটো চালক ছিলেন।এবং ১৫ মিনিট পরেই টাকা দিয়ে দেন।

আর কিছু লিখবো? না আর কিছু লেখার প্রয়োজন মনে করিনা।

© Antaneel Tufayel

Address

11/1 Banglabazar Dhaka/
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় কথন - Priyo Kothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় কথন - Priyo Kothon:

Shortcuts

Share