Movie Bazar

Movie Bazar আমার দেখা সকল নতুন পুরাতন মুভির রিভিউ থাকবে সাথে ডাউনলোড লিংক পাবেন।

ধন্যবাদ 🙏
(1)

🎬মুভি-ঃ কাঠবিডালী (Kathbirali)ধরন-ঃ ড্রামা,রোমান্টিক, থ্রিলার।পরিচালক-ঃ নিয়ামুল মুক্তা।কাষ্ট-ঃ আবির,স্পর্শিয়া, শাওন।🔞 ১৮...
19/08/2026

🎬মুভি-ঃ কাঠবিডালী (Kathbirali)

ধরন-ঃ ড্রামা,রোমান্টিক, থ্রিলার।

পরিচালক-ঃ নিয়ামুল মুক্তা।

কাষ্ট-ঃ আবির,স্পর্শিয়া, শাওন।

🔞 ১৮+ সতর্কতা অবলম্বন করার জোর দাবি জানাচ্ছি 🔞

#স্পয়লার ⚠️

‘গোবরে পদ্ম ফুল’ কথাটি অনেকেই শুনছেন, কিন্তু দেখেন নাই। এই মুভি হল - সেই গোবরে ফোটা পদ্ম ফুলের মত। দূর্দান্ত 👌

মুভির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছে আসাদুজ্জামান আবির ও স্পর্শিয়া। কি নেই এই মুভিতে - ভাল গল্প, ন্যাচারাল অভিনয়, গানগুলা আহা 🥰 পাট ক্ষেতের আইডিয়াটা দারুন ছিল। তাছাড়া সিনেম্যাটোগ্রাফি’ও ছিল চমৎকার।

ভালোবাসা আর প্রতিহিংসার রূপ খুব সুন্দর করে দেখানো হয়েছে। কিছু সংলাপ খুবই হৃদয়স্পর্শী ছিলো, একটা সংলাপ ভাল লেগেছে -
'জিনিস যতই যত্ন করে গড়া হোক না কেনো, তা নষ্ট হয়ে গেলে কাছে রাখতে নেই, ফেলে দিতে হয়'

মুভিতে এক্টা ব্যাপার আরো একবার ক্লিয়ার করে দিসে - সুন্দর জিনিষের প্রতি আমাদের সবসময়ই এক্টা দূর্বলতা কাজ করে। সেটা হউক মানুষ হয়তোবা অন্যকিছু! সুন্দরের প্রতি আমাদের দূর্বলতা থাকবেই।

এই মুভির সবচেয়ে চমৎকার দিক হল - থ্রিলটা। ভাবছিলাম ‘বাংলা ছবি’ গরীবের থ্রিল হয়তোবা থাকবে! কিন্তু মুভি দেখে আমি অবাক 🙄 ভাইরে ভাই - এজ এ্য বাংলাদেশী মুভি - থ্রিলটা সেরা ছিল 👌

সবার অভিনয় চমৎকার ছিল। ‘শাওন’ এমনিতেই ভাল অভিনয় করে। মুভিতে একদম ফাটায় দিসে 🙏 সেরা খেলাগুলা শাওনের দখলে!
‘স্পর্শিয়া’ নাটকে যেমন তেমন - মুভিতে জাষ্ট চমৎকার ছিল। (সেটা অভিনয়ে এবং লুক)

ওভারঅল এক্টা দূর্দান্ত সিনেমা। নির্দ্বিদায় দেখে নিতে পারেন। গ্রাম্য পরিবেশে আপ্নি একদম মিশে যাবেন। বোর হওয়ার কোনো চান্স নাই!

হ্যাপি ওয়াচিং 😎

#কাঠবিডালী

জিবনে বহু হরর মুভি দেখেছি জাহান্নামের শাস্তি নিয়ে দেখছি,বাট এটার মতো হরিবোল টাইপের মুভি দেখিনি,যারা লিঙ্ক খুজেন তাদের জ...
04/08/2026

জিবনে বহু হরর মুভি দেখেছি জাহান্নামের শাস্তি নিয়ে দেখছি,বাট এটার মতো হরিবোল টাইপের মুভি দেখিনি,
যারা লিঙ্ক খুজেন তাদের জন্য সামান্ন একটি রিভিউ,

Name: Kabir Azabi (2018)

মুভিটা ব্যান হওয়ার কারন কি জানেন? এই মুভিটাতে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক ইউজ করা হয়েছে সেটা কোনো সাধারন ব্যক্তির পক্ষে সহ করার মতো না,
এতোটাই ভয়ঙ্কর মিউজিক, সাথে কবরের ভিতরে যে সিন গুলো দেখানো হয়েছে,
মুখ দিয়ে সাপ ঢুকছে, মাটির দুই সাইট থেকে চাপ দিচ্ছে আরো কতো কি,

ভায়োলেন্স এর কোনো কমতি ছিলোনা, আর এসব সিনের কারনে মুভিটা ব্যান হয়েছে,
দুনিয়াতে সে ছিলো একজন পাপি ব্যক্তি, আর এসব পাপের শাস্তির কিছু নমুনা তাকে দুনিয়াতেই দেখানো হয় তার স্বপনের মাধ্যমে,

তার ঘুমের ঘরে তাকে দেখানো হয় সেই মৃত কবরের দুই সাইট হতে তাকে মাটি চাপ দিচ্ছে ইয়াবড় সাপ তাকে কামড়াতে আসছে,
সব মিলিয়ে এক ভয়ঙ্কর ঘটনা যেনো এটি,

এটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা সবচেয়ে বেশি ভয়ানক ছিলো, জাস্ট নেওয়ার মতো না,

‎🅁+ 𝗡𝗔𝗔𝗧𝗘 (𝟮𝟬𝟮𝟲) 𝗕𝗔𝗡𝗚𝗟𝗔 𝗢𝗥𝗚 𝗗𝘂𝗯𝗯-𝗠𝗼𝘃𝗶𝗲  ‎𝗚𝗲𝗻𝗿𝗲- Social Satire, Drama, Romance ‎        ‎"প্রগতির যুগেও নারী কেন পণ্য?"‎‎...
04/08/2026

‎🅁+ 𝗡𝗔𝗔𝗧𝗘 (𝟮𝟬𝟮𝟲) 𝗕𝗔𝗡𝗚𝗟𝗔 𝗢𝗥𝗚 𝗗𝘂𝗯𝗯-𝗠𝗼𝘃𝗶𝗲
‎𝗚𝗲𝗻𝗿𝗲- Social Satire, Drama, Romance

‎"প্রগতির যুগেও নারী কেন পণ্য?"

‎মুভি: "Naate"
‎অভিনয়ে: আকাঙ্ক্ষা পাল, রাশিকা প্রধান, প্রিয়াংশী পাল প্রমূখ। পরিচালক: শ্যাম উপাধ্যায়। লেখক: বর্ষা উপাধ্যায়। মুক্তির তারিখ: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ও চলমান সময়: ৯৩ মিনিট। দেশ: ভারত। ভাষা: রাজস্থানি।

‎এক অসহায় মা- "জীব্বী" ও তার কিশোরী মেয়ে "পিঙ্কি"-কে নিয়েই সংসার। সে চরম দারিদ্র্য ও সামাজিক চাপের মুখে পড়ে, এক প্রকার বাধ্য হয়ে- 'নাটা' প্রথার ফাঁদে জড়িয়ে পড়ে।
‎-এক পুরুষ থেকে অন্য পুরুষের কাছে তার হাতবদল হতে থাকে, যা তার জীবনকে মানসিকভাবে বিপর্যস্ত ও যন্ত্রণাদায়ক করে তোলে।
‎-মায়ের এই চরম অপমান, মানসিক ট্রমা ও সামাজিক লাঞ্ছনা সহ্য করতে না পেরে- মেয়ে পিঙ্কি এক কঠিন সিদ্ধান্ত নেয়....................

‎Iᴍᴅʙ Rᴀᴛɪɴɢ- "Not Yet"
‎Pᴇʀsᴏɴᴀʟ Rᴀᴛɪɴɢ- "No Way"

Movie Name- Fifty shades of grey(18+ adult)Year - 2015Type - RomanticImdb- 4.1/10Personal - 9/10 প্রথমেই বলে রাখি,  imdb...
02/08/2026

Movie Name- Fifty shades of grey(18+ adult)
Year - 2015
Type - Romantic
Imdb- 4.1/10
Personal - 9/10

প্রথমেই বলে রাখি, imdb এর রেটিং দিয়ে যে মুভির বিচার করা যায় না এই মুভিটি তার জ্বলজ্যান্ত প্রমাণ।
মুভিটি যথেষ্ঠ সুন্দর ও রোমান্টিক। অন্তত আমার মত রোমান্টিক মুভি লাভারদের এটি কখনোই হতাশ করবেনা। মুভি রোমান্টিকতা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমাকে একেবারে পাগল করে দিয়েছে...
এবার মুভি প্লটে আসি,
মুভিতে মূল নায়ক গ্রে একজন ধনাঢ্য ব্যাক্তি। বাড়ী, গাড়ী, হেলিকাপ্টার সবই আছে তার কাছে কিন্তু নেই শুধু ভালবাসা....
তবে একদিন নায়িকা anna, একজন গ্রেজুয়েট, এর সাথে গ্রে-র পরিচয় হয় একটা ইন্টারভিউ দিতে গিয়ে এবং তখন থেকেই গ্রে- এর প্রেমে পড়ে যায় Anna...

অতঃপর শুরু হয় তাদের চরম ভালবাসা ও রোমান্টিকতা ।
তখন স্কিন থেকে একমুহূর্তের জন্যও আপনি চোখ সরাতে পারবেন না।
তাদের রোমান্টিকতা আপনাকে মুগ্ধ করবে আর মনে মনে খুব হিংসাও হতে পারে এবং আফসোস হবে এই বলে যে, ইশশশ!!! আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো..
(আমার মত যদি গার্লফ্রেন্ড না থাকে আর কি)

আর হ্যাঁ, মুভিটি এতই জনপ্রিয়তা পেয়েছিল যে এটি অস্কারের জন্য নমিনেশন পেয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে অস্কার হাতছাড়া হয়ে যায়...

তাহলে দেখে ফেলুন চমৎকার এই মুভিটি আর লিংক লাগলে ইনবক্সে নক দিতে পারেন...।।।

🎬 Passenger 2026 ‧       Horror ‧       1h 34m                      📣 স্পয়লার-ফ্রি রিভিউ📣🎭 মূল গল্প:টাইলর আর ম্যাডি—দুজ...
02/08/2026

🎬 Passenger 2026 ‧
Horror ‧
1h 34m

📣 স্পয়লার-ফ্রি রিভিউ📣

🎭 মূল গল্প:
টাইলর আর ম্যাডি—দুজন মুক্তিকামী মানুষ, যারা শহরের কোলাহল ছেড়ে ভ্যানে করে ঘুরে বেড়ানোকে জীবন হিসেবে বেছে নিয়েছিল। দিগন্তবিস্তৃত নির্জন মহাসড়ক, রাতের নিস্তব্ধতা আর ভানের ভেতরের মৃদু আলো—সবকিছুই চলছিল একদম ঠিকঠাক।
কিন্তু রাতের অন্ধকারের বুক চিরে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনাই ওদের স্বাভাবিক পৃথিবীটা ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
ওরা থামল সাহায্য করার জন্য। কিন্তু ওরা জানত না, নির্জন হাইওয়ে কেবল দুর্ঘটনা লুকাতে জানে না... কিছু একটা গ্রহণ করার জন্যও সে প্রস্তুত থাকে।

পরের পথটুকু আর কেবল রাস্তার পথ ছিল না; তা পরিণত হয় এক মনস্তাত্ত্বিক ফাঁদে। আপনার মনে হবে, ভ্যানের পেছনের আয়নায় হয়তো অন্য কিছু ছায়া ফেলছে। কিন্তু সেটা কি কেবলই ওদের দৃষ্টিভ্রম, মারাত্মক কোনো মানসিক ট্রমা, নাকি বাস্তবেই এক গাড়ি থেকে অন্য গাড়িতে ছড়িয়ে পড়া এমন এক অশুভ অস্তিত্ব—যা পিছু নিলে আর পালানোর পথ থাকে না?
পরিচালক আন্দ্রে ওভ্রেডাল পুরো সিনেমা জুড়ে এক ধরণের দমবন্ধ করা আকস্মিকতা তৈরি করে রেখেছেন।

📌 শেষ কথা
যদি আপনি এমন এক অভিজ্ঞতা চান যেখানে "পরের বাঁকেই বিপদ অপেক্ষা করছে"—এই শঙ্কাটা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে চেয়ারে বসিয়ে রাখবে, তবে আলো নিভিয়ে সাউন্ড সিস্টেমটা একটু বাড়িয়ে দিয়ে বসে পড়তে পারেন।
মনে রাখবেন: রাতে নির্জন রাস্তায় কেউ সাহায্য চাইলে থামার আগে অন্তত দু'বার ভাববেন...

Watch the movie and keep ur mind calm.😇😇😇

The Co**se of Anna Fritz (2015) ⛔ 18+ Alert✍️ মুভি দেখার পরে একটা কথাই মনে হলো যে—বন্ধুদেরকে কখনো নিজের কর্মস্থলে নিয়ে য...
31/07/2026

The Co**se of Anna Fritz (2015)
⛔ 18+ Alert
✍️ মুভি দেখার পরে একটা কথাই মনে হলো যে—বন্ধুদেরকে কখনো নিজের কর্মস্থলে নিয়ে যেতে নেই। ইন্টারেস্টিং কোনোকিছু পাইলেই হ্লারা নাড়াচাড়া শুরু করে দেবে!
যাই হোক, তুহিন ভাইয়ের বদৌলতে বাংলা অনুবাদ দিয়ে দ্বিতীয়বারের মতো রিওয়াচ দিলাম স্প্যানিশ এই থ্রিলার মুভিটা। অনুবাদে এবার অল্প কিছু জায়গায় একটু বানান ভুল চোখে পড়েছে। তবে এত এত কাজ করছেন উনি, তাই সেগুলো নজরান্দাজ করা যায়। মুভির গল্পটা ভুলে গেছিলাম, রিওয়াচ দিয়ে আবারও দারুণ একটা থ্রিল অনুভূতি নিয়ে শেষ করলাম। কিন্তু সব জায়গাতেই মুভির জনরা হরর দিয়েছে নির্মাতারা, আমি মুভিতে কোনোবারই হরর এলিমেন্ট পাইনি। তবে থ্রিলারের দিক ভালো বলা যায়।
সংক্ষেপে গল্প নিয়ে যদি বলি—তিন বন্ধুর মাঝে একজন মর্গে কাজ করত। দেশের জনপ্রিয় একজন তারকা আনা ফ্রিটস মারা যাওয়ায় তাকে যে মর্গে নিয়ে আসা হয়, সেখানেই কর্মরত বন্ধু বাকি দুই বন্ধুকে লাশটা দেখাতে নিয়ে যায়। এবং কিছুক্ষণ লাশকে দেখার পরে তাদের ভেতরের যৌন আকর্ষণ কাজ করতে থাকে এবং একপর্যায়ে তারা লাশের সাথেই শারীরিক সম্পর্ক করে। কিন্তু অবাক করে দেওয়ার মতো মুহূর্ত আসে তখনই, যখন লাশটা আবারো পুনরুজ্জীবিত হয়ে ওঠে! এরপর কী কী হয় তা জানতে মুভি দেখে ফেলতে পারেন।
গল্পের প্রেজেন্টেশন ঠিকঠাক। যদি হাসপাতাল কর্মকর্তাদের দিক থেকে ভাবা হয়, তাহলে কিছু জায়গায় লজিক খাটালে সেগুলো ভালো লাগবে না। তবে শুধুমাত্র মুভি আর ঘটনাটা একটা রাতে ঘটছে বলে সেসব লজিককে বাদ দিয়ে দিলেও চলবে। কোনো সেলিব্রিটির প্রতি মানুষের অতিরিক্ত আকর্ষণ মস্তিষ্ককে কতটা ঘৃণ্য চিন্তায় ডুবিয়ে দিতে পারে, তা জানতে দেখে নিতে পারেন মাত্র ৭৬ মিনিটের এই মুভিটা।
➤ P. Rating: 4 out of 5

𝗦𝗨𝗠𝗠𝗘𝗥 (𝟮𝟬𝟭𝟭) 📌 প্রাপ্ত বয়স্কদের জন্য  ১৮+   ‎𝗚𝗲𝗻𝗿𝗲- Romance, Drama ‎     ‎"মা-ছেলে: কিশোর মনে আবেগীয় কাম"‎‎মুভি: "Summ...
31/07/2026

𝗦𝗨𝗠𝗠𝗘𝗥 (𝟮𝟬𝟭𝟭) 📌 প্রাপ্ত বয়স্কদের জন্য ১৮+
‎𝗚𝗲𝗻𝗿𝗲- Romance, Drama

‎"মা-ছেলে: কিশোর মনে আবেগীয় কাম"

‎মুভি: "Summer Game's"
‎অভিনয়ে: আরমান্ডো কন্দোলুচ্চি, ফিওরেল্লা ক্যাম্পানেল্লা, আলেসিয়া বারেলা প্রমূখ। পরিচালক: রোল্যান্ডো কোলা। লেখক: রবার্তো স্কার্পেত্তি। মুক্তির তারিখ: ৪ সেপ্টেম্বর ২০১১ ও চলমান সময়: ১০১ মিনিট। দেশ: ইতালি। ভাষা: ইতালীয়।

‎এক সুন্দর সামুদ্রিক ক্যাম্পসাইট, এখানে ছুটি কাটাতে আসে রোমের এক মধ্যবিত্ত পরিবার। পরিবারের ১২ বছর বয়সী বড় ছেলে- "নিক", ছোট ছেলে "অগাস্টিনো" ও তাদের বাবা-মা।
‎-এটি আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ পারিবারিক ছুটি মনে হলেও, নিকের পরিবারটি অত্যন্ত অশান্ত ও বিশৃঙ্খল।
‎-নিকের বাবা "ভিনসেনজো"- যে অত্যন্ত উগ্র ও মানসিকভাবে অস্থির একজন মানুষ, যার চরম রাগ ও সহিংসতার বহিঃপ্রকাশ ঘটে নিকের মা "আদ্রিয়ানা"র ওপর..........

‎Iᴍᴅʙ Rᴀᴛɪɴɢ- 6.5/10
‎Pᴇʀsᴏɴᴀʟ Rᴀᴛɪɴɢ- "No Way"

🎬🌀 Daayra (২০২৬)🚫 নো স্পয়লার🔍 একটি তদন্ত... কিন্তু প্রতিটি সত্যের ভেতরেই লুকিয়ে আছে আরও বড় রহস্য!কিছু সিনেমা শুধু Cri...
30/07/2026

🎬🌀 Daayra (২০২৬)
🚫 নো স্পয়লার

🔍 একটি তদন্ত... কিন্তু প্রতিটি সত্যের ভেতরেই লুকিয়ে আছে আরও বড় রহস্য!

কিছু সিনেমা শুধু Crime Thriller নয়, দর্শককে মানসিকভাবে প্রতিটি মুহূর্তে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। Daayra ঠিক তেমনই একটি Investigation Thriller, যেখানে Mystery + Crime + Psychological Drama + Suspense একসঙ্গে মিলে তৈরি করেছে এক গাঢ়, সিনেম্যাটিক অভিজ্ঞতা। 🔥

📝 সংক্ষিপ্ত গল্প (Short Story)

একটি রহস্যময় অপরাধের তদন্ত শুরু হয়। প্রথমে ঘটনাটি সাধারণ মনে হলেও, তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসে নতুন নতুন সূত্র, অজানা সম্পর্ক এবং এমন কিছু সত্য, যা পুরো ঘটনাকেই অন্য মোড়ে নিয়ে যায়।

প্রতিটি চরিত্রেরই রয়েছে নিজস্ব গোপন দিক। কে সত্য বলছে, আর কে সত্য লুকিয়ে রাখছে—সেই উত্তর খুঁজতেই দর্শককে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখে Daayra।

🎭 যা সবচেয়ে ভালো লেগেছে—

🕵️‍♂️ টানটান Investigation & Mystery
🧠 Psychological Mind Games
🎭 শক্তিশালী Character Performance
🎬 Dark, Hollywood-Style Cinematic Visuals
🎼 দুর্দান্ত Background Score & Sound Design
💥 শেষ পর্যন্ত ধরে রাখার মতো Suspense

হ্যাঁ, এটি ধীরে ধীরে গল্প তৈরি করে। তবে প্রতিটি দৃশ্যের পেছনে রয়েছে রহস্যের নতুন স্তর, যা ধৈর্য ধরে দেখলে অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে।

🎥 যদি আপনার ভালো লাগে Crime Thriller, Murder Mystery, Investigation, Psychological Drama বা Mind Games—তাহলে Daayra অবশ্যই আপনার Watchlist-এ থাকা উচিত।

⭐ ট্রেলার রেটিং: 9.5/10

💬 আপনার মতে Daayra কি ২০২৬ সালের সেরা Crime Thriller হতে পারবে?
👇 কমেন্টে আপনার মতামত জানান (স্পয়লার ছাড়া 😊)

❤️ পোস্টটি ভালো লাগলে লাইক 👍 | কমেন্ট 💬 | শেয়ার 📲 করুন।
এমন আরও Premium Movie & Series Review, Recommendation এবং Cinematic Content পেতে Follow করতে ভুলবেন না!

🎬 Fala Comigo (২০২৬) 📌 শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযোগী। ১৮+💔 "কিছু সম্পর্ক সমাজের চোখে ভুল হতে পারে, কিন্তু...
30/07/2026

🎬 Fala Comigo (২০২৬) 📌 শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য উপযোগী। ১৮+
💔 "কিছু সম্পর্ক সমাজের চোখে ভুল হতে পারে, কিন্তু অনুভূতির জটিলতা সবসময় সাদা-কালো নয়।"

Fala Comigo একটি সাহসী ও আবেগঘন ড্রামা, যেখানে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, মানসিক দ্বন্দ্ব এবং সামাজিক সীমারেখাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। শুরু থেকেই সিনেমাটি দর্শককে নানা প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় এবং শেষ পর্যন্ত গভীর ভাবনার খোরাক জোগায়।
পরিচালকের সূক্ষ্ম নির্মাণশৈলী, শক্তিশালী অভিনয় এবং বাস্তবধর্মী উপস্থাপনা সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। গল্পে রয়েছে আবেগ, টানাপোড়েন এবং এমন কিছু সিদ্ধান্ত, যা চরিত্রগুলোর জীবনকে আমূল বদলে দেয়।

🎥 যারা Psychological Drama, Romance এবং Art-house Cinema পছন্দ করেন, তাদের জন্য এটি একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা হতে পারে।

⭐ রেটিং: ৮.৩/১০
🍿 গভীর আবেগ, জটিল সম্পর্ক এবং মানবমনের সূক্ষ্ম দিকগুলোকে তুলে ধরা একটি চিন্তাপ্রবণ সিনেমা।

🔥 THE ODYSSEY (2026) — শুধু একটি সিনেমা নয়, এটি এক অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা! 🌊⚔️কিছু সিনেমা শেষ হওয়ার পরও অনেক...
28/07/2026

🔥 THE ODYSSEY (2026) — শুধু একটি সিনেমা নয়, এটি এক অবিস্মরণীয় সিনেম্যাটিক অভিজ্ঞতা! 🌊⚔️

কিছু সিনেমা শেষ হওয়ার পরও অনেকক্ষণ মনে থেকে যায়। The Odyssey ঠিক তেমনই একটি সৃষ্টি। বড় পর্দায় বসে মনে হয়েছে, আমি শুধু একজন দর্শক নই—আমি নিজেও যেন Odysseus-এর সেই দীর্ঘ, বিপদসংকুল যাত্রার একজন সঙ্গী।

ট্রয় যুদ্ধ শেষ হলেও একজন মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ তখনই শুরু হয়। বাড়ি ফেরার সেই দীর্ঘ পথে অপেক্ষা করে অসংখ্য ঝড়, রহস্য, বিশ্বাসঘাতকতা, দেবতাদের অভিশাপ এবং নিজের ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই। প্রতিটি মুহূর্তে সিনেমাটি আপনাকে টেনে নিয়ে যাবে এক মহাকাব্যিক অভিযানের গভীরে।

🎬 Christopher Nolan আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক সময়ের অন্যতম সেরা পরিচালক। অযথা ভিজ্যুয়াল প্রদর্শনের বদলে তিনি প্রতিটি দৃশ্যকে আবেগ, বাস্তবতা এবং গভীর অনুভূতিতে ভরিয়ে তুলেছেন। প্রতিটি ফ্রেম যেন শিল্পকর্ম, প্রতিটি দৃশ্য যেন বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠা এক মহাকাব্য।

🌊 সমুদ্র এখানে শুধু একটি লোকেশন নয়—এটি যেন সিনেমার অন্যতম প্রধান চরিত্র। প্রতিটি ঢেউ, প্রতিটি দ্বীপ, প্রতিটি ঝড় গল্পকে আরও রহস্যময় ও আবেগঘন করে তুলেছে।

🔥 Matt Damon নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স দিয়েছেন। তার চোখের ভাষা, ক্লান্তি, বেদনা এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুলতা এতটাই বাস্তব যে চরিত্রটিকে নয়, একজন সত্যিকারের যোদ্ধাকেই দেখতে মনে হয়।

🎼 ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। অনেক দৃশ্যে সংলাপের চেয়ে সুরই বেশি কথা বলে, আর প্রতিটি আবেগকে আরও শক্তিশালী করে তোলে।

🎥 সিনেমাটোগ্রাফি এক কথায় অবিশ্বাস্য। প্রতিটি ফ্রেম এতটাই সুন্দরভাবে নির্মিত যে ইচ্ছা করবে থামিয়ে রেখে শুধু দৃশ্যগুলো উপভোগ করতে। এটি এমন একটি সিনেমা, যা অবশ্যই বড় পর্দায় দেখা উচিত।

⭐ আমার রেটিং: ৯.৭/১০

💬 আপনার কি The Odyssey দেখা হয়েছে?
কমেন্টে জানান—Christopher Nolan-এর এটি কি আপনার মতে তাঁর সেরা কাজগুলোর একটি? 👇
পোস্টটি শেয়ার করুন আপনার সিনেমাপ্রেমী বন্ধুদের সঙ্গে! ❤️🎬

Address

নোয়াখালী
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movie Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share