BeDeshio-বিদেশীয়

Call Directions Contact the business

BeDeshio-বিদেশীয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BeDeshio-বিদেশীয়, Shopping Service, 86/2 Purana Palton Lane, Dhaka.

ইফতার করতে এসে একজন ইমাম সাহেব টাকা চুরি করেছেন। সেই ঘটনা কি শুনেছেন? ছোট্ট একটা গ্রামের একটি মসজিদে একজন যোগ্য ইমাম নিয...
24/04/2023

ইফতার করতে এসে একজন ইমাম সাহেব টাকা চুরি করেছেন। সেই ঘটনা কি শুনেছেন?
ছোট্ট একটা গ্রামের একটি মসজিদে একজন যোগ্য ইমাম নিযুক্ত করা হয়। গ্রামবাসী নির্ধারণ করে যে, রমাদান মাসে ইমাম সাহেব একেকদিন একেক বাসায় ইফতার করবেন। সেই হিসাবে একদিন একটি বাসায় ইফতারের দাওয়াতে ইমাম সাহেব অপেক্ষায় ছিলেন। তারা মোটামুটি দরিদ্র পরিবার ছিলো। ভেতরের ঘরে স্বামী-স্ত্রী ইফতারের খাবার তৈরি করছিলেন।

ইফতার শেষে ইমাম সাহেব বিদায় জানিয়ে চলে যান এবং সাথে সাথে সেই স্বামী-স্ত্রী বুঝতে পারেন যে, তাদের ঘরে কিছু টাকা ছিলো যা পাওয়া যাচ্ছে না। ইমাম সাহেব যেখানে বসে ছিলেন ঠিক তার পাশেই কিছু টাকা ছিলো। ইমাম ছাড়া তাদের বাসায় আর কেউ আসেনি। ❝ইমাম সাহেব টাকা চুরি করেছেন।❞ - এই কথাটা ভাবতেই তারা উভয়েই লজ্জায় অবাক হয়ে যান!

খুব স্বাভাবিক, এই ঘটনার পর থেকে তারা ইমাম সাহেবকে অপছন্দ করা শুরু করেন। টাকা চুরির ঘটনা তারা কাউকে বলতেও পারছিলেন না। এরপর থেকে ভদ্রলোক ইমাম সাহেবকে এড়িয়ে চলতেন, সালাম দিতেন না। মসজিদে গেলেও, দুরে সলাত আদায় করে চলে যেতেন। তাদের অন্তরে উক্ত ইমাম সাহেবের প্রতি জন্মেছিলো ঘৃণা।

এভাবে চলতে চলতে প্রায় এক বছর কেটে যায়। আবার রমাদান মাস আসে। গতবারের মতো আবারও সিদ্ধান্ত হয় যে, ইমাম সাহেব একেকটি বাসায় একেক দিন ইফতার করবেন। সেই হিসাবে কোনো একদিন সেই একই বাসাতে ইমাম সাহেবের ইফতারের দাওয়াতের তারিখ পড়ে। কিন্তু সেই স্বামী-স্ত্রী এটা মেনে নিতে পারছিলেন না যে, তাদের বাসাতেই একজন চোর ইমামকে সম্মানের সাথে ইফতার খাওয়াতে হবে!

অবশেষে স্ত্রী তার স্বামীকে বললেন, ❝হয়তো তখন ইমাম সাহেবের টাকার অনেক দরকার ছিলো তাই উনি নিয়েছেন। থাক তুমি ভুলে যাও, তাকে ক্ষমা করে দাও।❞ স্ত্রীর কথায় স্বামী মেনে নিলেন এবং আবারও ইফতারের আয়োজন করলেন।

কিন্তু এবার ইমাম সাহেব স্পষ্ট বুঝতে পারছিলেন যে, ভদ্রলোক কোনো বিষয়ে হয়তো স্বস্তি পাচ্ছে না। ইফতার শেষে তিনি জানতে চাইলেন, ❝কোনো সমস্যা?❞ গৃহকর্তা আর থাকতে না পেরে বলেই ফেললেন গত বছরের টাকা চুরির কথা। গৃহকর্তা ইমামকে বললেন, ❝আপনি এই ঘরে একা বসে ছিলেন আর আমরা ভেতরে ইফতার বানাচ্ছিলাম। সেদিন আর কেউ বাসায় আসেনি। ইফতার করে আপনি চলে গেলেন এবং তারপর থেকেই আমরা টাকা পাচ্ছিলাম না।❞ তিনি আরো বললেন যে, সেই টাকা চুরির পর থেকে তারা তাকে সম্মানের চোখে দেখতে পারছে না।

ইমাম সাহেব সব শুনছিলেন এবং তার চোখ ছলছল করছিলো। ইমাম প্রশ্ন করলেন, ❝কেনো আপনি আমাকে এতদিন কথাটা বললেন না?❞ গৃহকর্তা বললেন, ❝কিভাবে বলি? আমরা তো লজ্জায় কাউকে কিছুই বলতে পারিনি!।❞ গৃহকর্তা প্রশ্ন করলেন ❝আপনি কি আমাদের টাকা নিয়েছেন?❞ ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, ❝হ্যাঁ আমি সেই টাকা নিয়েছিলাম।❞ ইমাম সাহেবের মুখে কথাটুকু শুনতেই স্বামী-স্ত্রী উভয়েই অবাক হয়ে যান!

ইমাম সাহেব আরো বললেন, ❝আপনারা যখন ভেতরের ঘরে ইফতার আয়োজন করছিলেন, আমি একা বসেছিলাম। আমি দেখেছি আপনাদের টাকাগুলি ঐখানে ছিলো। হঠাৎ ঐ জানালা দিয়ে বাতাস আসে আর টাকাগুলি উড়ে এদিক সেদিক এলোমেলো হয়ে যায়। টাকাগুলি কুড়িয়ে হাতে রাখি যেনো আপনি আসা মাত্রই দিতে পারি। কিন্তু আমি দেখলাম সামনেই ঐ কুরআনটা ছিলো, যেটা এখনও আছে এবং ঐ কুরআনের ভেতরে টাকাগুলি রেখে দেই।❞

তারপর ইমাম সাহেব কাঁদতে কাঁদতে বললেন, ❝আমি এ জন্য কাঁদছি না যে, আমাকে টাকা চোর বলা হয়েছে, বরং আমি এ জন্য কাঁদছি যে, বিগত পুরো একটি বছরেও আপনাদের দু'জনের কেউ একটি বারও কুরআনটা খুলে পড়েন নাই। আপনারা কুরআনকে ভুলে গেছেন, কুরআন পড়া ছেড়ে দিয়েছেন।❞ তিনি আরো বললেন, ❝আপনাদের কোনো একজন কুরআনটা অন্তত একবার পড়লেই সেই টাকা পেয়ে যেতেন।❞

বন্ধুরা, আমরা যারা গল্পটা পড়লাম বা শুনলাম, রমাদান মাস তো চলে যাচ্ছে, আগামী একটি বছর আমাদের অবস্থা কেমন যাবে? কুরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন থাকবে?
সংগৃহীত।

24/04/2023

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**রাজধানীর মতিঝিল, আরামবাগ, হাজারীবাগ, বাড্ডা, মগবাজারসহ কিছু এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ লাইনে লিকেজ; আ-গু-ন না জ্বা-লা-নোর পরামর্শ।

ঢাকা শহরের নানা জায়গা থেকেই এই আপডেট পাওয়া যাচ্ছে। সবাই সাবধানে থাকবেন। আপাতত গ্যাস লাইন বন্ধ রাখেন এবং কেউ আগুন ধরাইয়েন না।

ঢাকা শহর একটা গ্যাস চেম্বার 🙂। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

ঈদ কার কোথায় কাটলো???আমার কুমিল্লা✌️
24/04/2023

ঈদ কার কোথায় কাটলো???
আমার কুমিল্লা✌️

ফাল্গুন স্পেশাল...💛💚  #হাফসিল্কশাড়ি
05/02/2023

ফাল্গুন স্পেশাল...💛💚

#হাফসিল্কশাড়ি

BIG DISCOUNT OFFER🔥Shop Now☑️Best Quality➡️For Price and more details inbox us &To place an order, give us the following...
11/01/2023

BIG DISCOUNT OFFER🔥
Shop Now☑️Best Quality
➡️For Price and more details inbox us &
To place an order, give us the following information:
✓ Your Name
✓ Your contact number
✓ Full address
✓ Product picture

➡️Inside Dhaka delivery charge 80Tk
➡️Outside Dhaka delivery charge 130Tk
(Outside Dhaka delivery charge should be in advance)
For any queries call:01833400661

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃ ত ভাইকে ক ব র দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে...
08/01/2023

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই ছেলেটি তার মৃ ত ভাইকে ক ব র দিতে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল। একজন সৈন্য তাকে লক্ষ্য করে এবং মৃ ত শিশুটিকে বোঝা বলে তাকে ফেলে দিতে বলে যাতে সে ক্লান্ত না হয়। ছেলেটি তখন জবাব দেয়-

"সে বোঝা নয়, সে আমার ভাই!"

সৈনিকটি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। সেই থেকে এই ছবিটি জাপানে ঐক্যের প্রতীক হয়ে উঠে। এটি তাদের নীতিবাক্য হয়ে যায়-

"সে বোঝা নয়, সে আমার ভাই/সে আমার বোন।" (“He’s not a burden, he’s my brother/sister")

যদি সে পড়ে যায়, তাকে উঠান। ক্লান্ত হলে তাকে সাহায্য করুন। যদি তার সামর্থ্য দুর্বল হয়, পাশে দাঁড়ান। আর যদি সে ভুল করে থাকে, তাহলে তাকে ক্ষমা করে দিন। পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে তবে তাকে আপনার পিঠে নিন,
কারণ সে বোঝা নয়, সে আপনার ভাই/বোন!
আপনি আর সেই এক পিতার সন্তান। আসুন সবাই মিলেমিশে থাকি এবং সুখী জীবনযাপন করি।

Collected

একবার পড়ে দেখলে আপনার খুব একটা সময় লস হবে না🙂🙂
31/12/2022

একবার পড়ে দেখলে আপনার খুব একটা সময় লস হবে না🙂🙂

30/12/2022

বছরের শেষরাত শুরু হলো।

নিজের সম্পর্কে এক লাইন লিখুন।
২২ এ কী আশা ছিলো, ২৩ এ কী করবেন?

Address

86/2 Purana Palton Lane
Dhaka
1000

Telephone

+8801611409922

Website

Alerts

Be the first to know and let us send you an email when BeDeshio-বিদেশীয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BeDeshio-বিদেশীয়:

Shortcuts

Share