বইপাড়া.কম

Call Directions Website Contact the business

বইপাড়া.কম বইপাড়া ডট কম দিচ্ছে ঘরে বসে যে কোন বই কেনার সুযোগ। ঘরে বসে অর্ডার করুন আপনার পছন্দের বই।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস সমগ্র এখন পাচ্ছেন অবিশ্বাস্য ৫৫% ছাড়ে!​২৫২৮ পৃষ্ঠার বিশাল এই সংগ্রহে থাকছে বি...
02/10/2026

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস সমগ্র এখন পাচ্ছেন অবিশ্বাস্য ৫৫% ছাড়ে!
​২৫২৮ পৃষ্ঠার বিশাল এই সংগ্রহে থাকছে বিভূতিবাবুর সবকটি চমৎকার উপন্যাস। এত কম দামে এই বই পাওয়ার এমন দারুণ সুযোগ এই প্রথম!

♦️​অফারটি সীমিত সময়ের জন্য, তাই সুযোগ হাতছাড়া হওয়ার আগেই আজই সংগ্রহ করুন!

নটিলাস প্রি-অর্ডার!💥নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত এবং প্রকাশিতব্য জুল ভার্নের জুল ভার্নের বইগুলো অর্ডার করলেই পাচ্ছেন ৫০...
02/10/2026

নটিলাস প্রি-অর্ডার!💥

নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত এবং প্রকাশিতব্য জুল ভার্নের জুল ভার্নের বইগুলো অর্ডার করলেই পাচ্ছেন ৫০% ছাড়!
সাথে থাকবে আলেকজান্ডার সেলকার্ক বইটিরও প্র-অর্ডার৷

প্রি-অর্ডার চলবে ৫ অক্টোবর পর্যন্ত৷

এই প্রি-অর্ডার চলাকালীন সময় প্রকাশিতব্য ৬টি বইতে থাকছে ৫০% ছাড়৷ এবং কিছু স্টকের বইতেও ছাড় থাকছে৷

প্রকাশিতব্য বই :
৫০% ছাড়
১। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ - ৩০০৳(৬০০৳)
২। ফাইভ উইক্স ইন বেলুন - ৩০০৳(৬০০৳)
৩৷ ফর্ম দি আর্থ টু দ্য মুন - ২২৫৳(৪৫০৳)
৪। দ্য বেগমস ফরচুন - ২২৫৳(৪৫০৳)
৫। আ ফ্লোটিং সিটি - ১৭৫৳(৩৫০৳)
৬। আলেকজান্ডার সেলকার্ক - ১২৫৳(২৫০৳)

স্টকের বই
১. টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি - ৫০০৳(১০০০৳)
২. অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ - ৩০০৳(৬০০৳)
৩. অ্যান অ্যান্টার্কটিক মিস্ট্রি - ২২৫৳(৪৫০৳)
৪. নো পিকনিক অন মাউন্ট কেনিয়া - ২৫০৳(৫০০৳)
৫. টুয়েলভথ ফেইল - ২১৫৳(৪৩০৳)

💥 প্যাকেজ আকারে কিনলে 💥

১. ভার্ন ক্লাসিক প্যাকেজ
জুল ভার্ন এর ২৪৫০৳ মলাট মূল্যের ৫টি বই পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ১২২৫ টাকায়।
সাথে আলেকজান্ডার সেলকার্ক বইটি সংগ্রহ করতে পারবেন মাত্র ১০০ টাকায়।

২. আল্টিমেট ভার্ন প্যাকেজ
জুল ভার্ন এর ৪৫০০৳ মলাট মূল্যের ৮টি বই পাচ্ছেন ৫০% ছাড়ে মাত্র ২২৫০ টাকায়।
আলেকজান্ডার সেলকার্ক সংগ্রহ করতে পারবেন মাত্র ১০০ টাকায়।

৩. মানুষের জয়গাথা প্যাকেজ
সত্য ঘটনা অবলম্বনে তিনটি বই
সমুদ্র জয়, পাহাড় জয়, জীবন যুদ্ধে জয়
আলেকজান্ডার সেলকার্ক, নো পিকনিক অন মাউন্ট কেনিয়া ও টুয়েলভথ ফেইল
১১৮০৳ মলাট মূল্যের ৩টি বই ৫০% ছাড়ে পাচ্ছেন মাত্র ৫৮০ টাকায়।

বইয়ের আরও বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন এবং অর্ডারের জন্য আমাদের ইনবক্স করুন৷

লোকে বলে,আর্টেমিস ফাউল এই শতাব্দীর বড় বড় প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত! মাত্র বারো বছর বয়সেই,অপরাধ জগতের এক উজ্জ্বুল ...
02/10/2026

লোকে বলে,আর্টেমিস ফাউল এই শতাব্দীর বড় বড় প্রত্যেকটা অপরাধের সাথে জড়িত! মাত্র বারো বছর বয়সেই,অপরাধ জগতের এক উজ্জ্বুল নক্ষত্রে পরিণত হয়েছে সে| দুর্নীতি আর অপহরণকে পুঁজি করে বাড়িয়ে তুলতে চাচ্ে পরিবারের ঐশ্বর্য| আরও নির্দিষ্ট করে বলতে গেলে,এক ফেয়ারিকে অপহরণ করতে চাইছে| পাতালপুরীতে বাস করে এমন একদল ভয়ঙ্কর আর প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের চাইতে যোজন যোজন এগিয়ে থাকা ফেয়ারিদের খোঁজ পেয়েছে সে| কিন্তু তাদের ক্ষমতার প্রচণ্ডতা ঠিক ঠাহর করে উঠতে পারেনি| অপহরণ করলেই যে মিলবে না মুক্তিপেণ ! তার জন্য ফেয়ারিদের মুতহুর্মুহু আক্রমণ সহ্য করতে হবে! মানুষ আর ফেয়ারি,এই দুই সনপ্ৰদায়ের মাঝে রক্তক্ষয়ী এক যুদ্ধের সূচনা এই হলো বলে!

♦️ আর্টেমিস ফাউল সিরিজ ৮খন্ড + আর্টেমিস ফাউল ফাইলস
লেখক : ওয়েন কোলফার
অনুবাদ : মো. ফুয়াদ আল ফিদাহ

মুদ্রিত মূল্য : ৪,০১০ টাকা
✅ অফার মূল্য : ২,৮০০ টাকা

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

তরুণদের কেনো আহমদ ছফা পড়া উচিত? আপনি যদি এমন একজন তরুণ হন, যিনি এই সমাজ, এই শিক্ষা, এই জীবন,সবকিছুর একটু গভীরে গিয়ে বুঝত...
02/10/2026

তরুণদের কেনো আহমদ ছফা পড়া উচিত?

আপনি যদি এমন একজন তরুণ হন,
যিনি এই সমাজ, এই শিক্ষা, এই জীবন,
সবকিছুর একটু গভীরে গিয়ে বুঝতে আর জানতে চান, তাহলে আপনাকে আহমদ ছফার লেখা পড়তেই হবে।

কারণ আহমদ ছফা কেবল একজন লেখক নন, তিনি ছিলেন এক বিদ্রোহী চিন্তক, যিনি সাহস করে প্রশ্ন করেছেন, দাঁড়িয়ে গেছেন সত্যের পক্ষে, আর বারবার তরুণদের জাগিয়ে তুলেছেন বুদ্ধির দীপ্তি দিয়ে।

১/ সাহসী চিন্তার অনুশীলন শুরু হয় ছফার লেখা পড়ে।

এই সময়ে, যখন চারপাশে নকল চিন্তা, মুখস্থ বুলি আর ট্রেন্ডের পেছনে ছোটা চলছেই, তখন আহমদ ছফা আপনাকে বলবে, "নিজে ভাবুন।" "প্রশ্ন করুন।"
"যা সত্যি মনে হয়, সেটাই বলুন।"

আপনি যদি সত্যিকারের আত্মবিশ্বাস গড়তে চান, নিজের মাথায় বিশ্বাস রাখতে চান, তাহলে আহমদ ছফার লেখা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে।

২/ তিনি আমাদের মতো তরুণদের নিয়েই ভাবতেন।

ছফার সবচেয়ে বড় অবদান এই যে,
তিনি সবসময় তরুণদের নিয়ে চিন্তা করেছেন।

তিনি বিশ্বাস করতেন,

"এই দেশের ভবিষ্যৎ তরুণদের হাতে, কিন্তু সেই তরুণরাই যদি চিন্তাশক্তিহীন হয়, তবে জাতির সামনে কোনো আলো নেই।"

তাই তিনি লিখেছেন তরুণদের উদ্দেশে, তাদের সতর্ক করেছেন ,জাগিয়ে তুলেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।

৩/ আপনি যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চান, আহমদ ছফা আপনাকে সেটাই শেখাবেন।

এই সমাজ চায় আপনি মাথা নিচু করে চলুন,
কিন্তু ছফা আপনাকে বলবেন,

"নিজের অবস্থান পরিষ্কার করুন।"
"ভয়ে নয়, যুক্তিতে কথা বলুন।"
"সত্যের পাশে দাঁড়ানো শিখুন - even when it hurts."

এই আত্মবিশ্বাস, এই শক্তি, তার লেখাগুলো থেকে যখন আপনার জীবনে আসবে, তখন আপনি আর আগের আপনি থাকবেন না।

৪/ ছফা ছিলেন এক অসাধারণ 'মেন্টর' - যিনি পাশে থাকেন বইয়ের পাতায়।

অনেকেই তো আছেন যারা লেখেন নিজের জন্য।
কিন্তু ছফা লিখেছেন আমাদের জন্য, যেন আমরা হারিয়ে না যাই, এই চাটুকারিতা, দুর্নীতি আর মেকি শিক্ষার ভিড়ে।

ছফার প্রতিটি লেখা যেন আপনার অজানা দ্বিধা, অস্পষ্ট প্রশ্ন, ভিতরের হতাশা- সব কিছুর প্রতিধ্বনি।
তিনি কোনো লাইক-পপুলারিটির জন্য লিখতেন না।
তিনি লিখতেন প্রয়োজনীয় সত্যগুলো নিয়ে,
যা কেউ বলে না, কিন্তু বলতেই হয়।

আপনি যখন তাঁর লেখা পড়বেন, মনে হবে,
"এই কথাগুলো তো আমিই ভাবি, কিন্তু কখনো হয়তো বলতে পারিনি!"

আহমদ ছফার বই পড়া মানে নিজেকে চিনে ফেলা।
এটা কোনো সাজানো সাহিত্যভ্রমণ নয়- এটা একটা কঠিন অথচ দরকারি যাত্রা, যেখানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, কাঁপবেন, আবার দাঁড়াবেন।

তবে সাবধান, একবার যদি আপনি আহমদ ছফা পড়া শুরু করেন, আহমদ ছফা আপনাকে আর আগের জায়গায় থাকতে দেবেন না। তিনি টেনে বের করে আনবেন, আপনার ভেতরের সত্যিকারের মানুষটিকে।

আহমদ ছফার যে বইগুলো আপনি পড়তে পারেন -

১/ গাভী বিত্তান্ত

২/ যদ্যপি আমার গুরু

৩/ বাঙালি মুসলমানের মন

৪/ সাম্প্রতিক বিবেচনা : বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস

৫/ মরণ বিলাস

৬/ পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরাণ

৭/ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী

৮/ অলাতচক্র

৯/ ওঙ্কার

১০/ একজন আলি কেনানের উত্থান-পতন

লিখেছেন - আসাদুজ্জামান জয়

📲বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন আমাদের ইনবক্সে।

৪৯০/- টাকায় জনপ্রিয় ২ টি বই 💥📚তিমির হনন কৌশিক মজুমদার তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে ...
02/10/2026

৪৯০/- টাকায় জনপ্রিয় ২ টি বই 💥📚

তিমির হনন
কৌশিক মজুমদার

তিমিরহনন বইটিতে লেখক কৌশিক মজুমদার তাঁর জাদুবাস্তব লেখনীখানি দিয়ে বুনেছেন অপরূপ এক কাহিনি। মানচিত্র থেকে হারিয়ে যাওয়া আমপোলা গ্রাম, রহস্যময় চিনদেশ আর উনিশ শতকের লন্ডনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের কুশীলব বিচিত্র সব চরিত্র।

একদিকে দারোগা নিকুঞ্জ, অঘোরনাথ, হানা, আদুরী, কালীনাথ আর সাইগার হোমস জড়িয়ে পড়েন এক গভীর রহস্যজালে, অন্যদিকে ইংরেজ বিজ্ঞানী রবার্ট ফরচুন চা গাছের উৎস সন্ধানে ছদ্মবেশে এগিয়ে চলেন চীনদেশের দুর্গম পথে। সঙ্গী বাঙালি যুবক রসিকচন্দ্র। এরই সমান্তরালে এক অসম্ভব যাত্রায় ব্রতী হন প্রাচীন ভারতের এক চরিত্র বজ্রবাহু। তিনিই এই উপন্যাসের আকর, আবার যোগসূত্রও বটে।

তিন প্রজন্ম ধরে বয়ে চলা, ইতিহাস, রহস্য, লোককথা, রোমাঞ্চ ও অভিযানের অনন্য মিশ্রণে রচিত এই উপন্যাসকে কোনও একক ঘরানা বা জঁরের সীমারেখায় বেঁধে রাখা যায় না। বরং এটি এক চিরন্তন দস্তানগোর গল্পবলার ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে, যেখানে বাস্তব ও অলৌকিক, ইতিহাস ও কল্পনা অবলীলায় মিশে যায় পরস্পরের সঙ্গে। এ এমন এক উপলব্ধি, যা সরাসরি আত্মাকে স্পর্শ করে।

এর তুলনা বাংলা সাহিত্যে বিরল।

-------------------------------------------

জাহান্নামের কিসসা
কৌশিক দাশ

ডার্ক ওয়েব। অন্ধকারের গভীরতর এক জগৎ। যেখানে মানুষের সবচেয়ে বিকৃত, জঘন্যতম মুখোশ খুলে পড়ে। চাইল্ড অ্যাবিউজ সেখানে নতুন কিছু নয়। শিশুদের উপর চলে ভয়ংকর যৌন নির্যাতন। কিন্তু তারও নীচে আছে আরও ভয়াবহ এক স্তর, ইনফ্যান্ট অ্যাবিউজ। সদ্যোজাত থেকে দু’-তিন বছরের শিশুদের উপর চলে নির্মম অত্যাচার... আর সেই নরকীয় দৃশ্যের লাইভ স্ট্রিম দেখানো হয় লাখো দর্শকের সামনে।

২০২০। এফবিআইয়ের সাইওয়াচ ডিভিশনের অফিসাররা ডার্ক ওয়েবের গভীরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সাইটের হদিশ পায়। যেখানে লাইভ স্ট্রিমে দেখানো হয় শিশু নির্যাতন এমনকি হত্যা। অদৃশ্য এই জগতের আড়ালে থাকা সেই সাইটে পৌঁছানো কি আদৌ সম্ভব? শুরু হয় এক অসম্ভব ম্যানহান্ট।

অন্যদিকে ২০২২ সালে, ছবির মতো শান্ত এক পাহাড়ি শহরে উদ্ধার হয় দুই শিশুর বিকৃত মৃতদেহ। নির্মম অত্যাচারের ছাপ স্পষ্ট তাদের শরীরে। কেসটি যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। তদন্তে নামে ইন্সপেক্টর চিত্রা রাঠোর আর প্রবেশ করে এমন এক অন্ধকারে, যা নরকের চেয়েও ভয়ঙ্কর।

১৯১৪ সালে দুই বোন জন আর রুমার লন্ডন ছেড়ে এসেছিল পূর্ববঙ্গের শীতলক্ষ্যার তীর ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জ নামের একটি কর্মচঞ্চল,...
02/10/2026

১৯১৪ সালে দুই বোন জন আর রুমার লন্ডন ছেড়ে এসেছিল পূর্ববঙ্গের শীতলক্ষ্যার তীর ধরে গড়ে ওঠা নারায়ণগঞ্জ নামের একটি কর্মচঞ্চল, প্রাণপ্রাচুর্যে ভরা বন্দর নগরীতে। ব্রিটিশ উপনিবেশের ওই পর্বটিতে পাঁচটি বছর তাদের বাবার কর্মসূত্রে তারা নারায়ণগঞ্জে শৈশব-কৈশোর কাটিয়েছেন, সেই সময়ের স্মৃতি নিয়ে লিখেছেন Two Under the Indian Sun বইটি, প্রথমবার প্রকাশিত হয়েছিল ১৯৬৬ সালে। সে বইটিরই দারুণ সাবলীল অনুবাদ বাংলার রোদে আমরা দু’বোন।

বিংশ শতকের শুরুর দিকের বাংলা জনপদের পটভূমিতে লেখা এ স্মৃতিকথায় উঠে এসেছে সেসময়ের স্থাপত্য, নদী, বন্দর, যোগাযোগ ব্যবস্থা, সেসময়ের সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের জীবনাচরণ, শ্রেণি ও পেশার বিভেদ, সহাবস্থান, সামাজিক উৎসব সহ গডেন পরিবারের আনন্দ ও বিষাদময় বিভিন্ন সময়ের আখ্যান।

এই স্মৃতিকথায় ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে কর্মরত একজন ব্রিটিশ কর্মকর্তার সাথে স্থানীয় মানুষের সম্পর্কের বিবরণ যেমন পাওয়া যায়, তেমনই বাংলার সুন্দরবন, মানুষ ও পরিবেশ কেমন করে দুই ইংরেজ কিশোরীর স্মৃতিময় প্রিয় ঠিকানা হয়ে ওঠে—সেটিও সুখপাঠ্য কোনো উপন্যাসের মতো পাঠকের কাছে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে।

জন গডেন ও রুমার গডেন ভারতবর্ষের পটভূমিতে লেখা জীবনস্পর্শী গল্পের জন্য পরিচিত দুজন খ্যাতিমান ঔপন্যাসিক। জন গডেন (১৯০৬-১৯৮৪)-এর জন্ম ভারতের আসামে, এবং রুমার গডেন (১৯০৭-১৯৯৮)-এর জন্ম ইংল্যান্ডের সাসেক্সে।

দুই বোনের মধ্যে সাহিত্যচর্চায় তুলনামূলক বেশি জনপ্রিয়তা পেয়েছেন রুমার, তার একাধিক রচনা আশ্রয় করে তৈরি হয়েছে সিনেমাও। বাবার চাকরিসূত্রে শৈশব থেকে কৈশোরে পদার্পনের সময়টুকু নারায়ণগঞ্জে কাটিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেও, দু’বোনই আবার ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং জীবনের একটি বড় অংশ পৃথিবীর এ প্রান্তেই কাটিয়েছেন।

বইটির অনুবাদক মোহাম্মদ নূরুজ্জামান পেশায় স্থপতি, প্যাশন চলচ্চিত্র নির্মাণে আর হতে চেয়েছিলেন লেখক। এ যাবৎ নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আম-কাঁঠালের ছুটি এবং মাস্তুল উভয়ই একাধিক আন্তর্জাতিক ও দেশীয় পুরস্কার অর্জন করেছে। প্রথম প্রকাশিত গ্রন্থ: নিজেদের সিনেমা, নিজেদের পথঘাট।
***
ইউপিএল-এর আত্নজীবনীমূলক বই 'বাংলার রোদে আমরা দু'বোন'
👉 লেখক: জন গডেন ও রুমার গডেন
👉 বঙ্গানুবাদ: মোহাম্মদ নূরুজ্জামান

দস্তইয়েভ্স্কির শ্রেষ্ঠ উপন্যাস 'অপরাধ ও শাস্তি'। এই  রাসকোল্‌নিকভ এক দ্বিধাবিভক্ত ব্যক্তিত্ব, মানসিকভাবে বিপর্যস্ত, নির...
02/10/2026

দস্তইয়েভ্স্কির শ্রেষ্ঠ উপন্যাস 'অপরাধ ও শাস্তি'। এই রাসকোল্‌নিকভ এক দ্বিধাবিভক্ত ব্যক্তিত্ব, মানসিকভাবে বিপর্যস্ত, নির্যাতিত বুদ্ধিজীবী, যার উদ্দেশ্য ছিল একটি নিখুঁত অপরাধ সংঘটন করে তার মাধ্যমে নিজেকে অতিমানবরূপে প্রতিষ্ঠিত করা। এর ফলে যে সামাজিক বিপদ এবং আত্মার যে সংকট অনিবার্য তা-ই এই উপন্যাসের মূল প্রতিপাদ্য। লেখক দেখিয়েছেন একজন হত্যাকারীর অন্তর্দ্বন্দ্ব এবং একটি খুনের পেছনে মানুষের মনস্তত্ত্ব। উপন্যাসটি তাই একটি পর্যায়ে প্রচণ্ড উত্তেজনাপূর্ণ রহস্যকাহিনির আকার নিলেও এখানে লেখক যে কৌশলের আশ্রয় গ্রহণ করেছেন তা রহস্যকাহিনির সম্পূর্ণ বিপরীত— ঘটনা বিবৃত হয়েছে একজন অপরাধীর দৃষ্টিকোণ থেকে। মানুষের দুর্ভেয় মনোজগৎ ও তার বিচিত্র অভিসন্ধির উন্মোচনের সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি বিষয়— মানসিক যন্ত্রণা ভোগের মধ্য দিয়ে তার আত্মার মুক্তি, নৈতিক শুদ্ধি।

ব্যক্তিমানুষের আত্মপ্রতিষ্ঠার চিন্তা মানবজাতির পক্ষে কতদূর বিপজ্জনক হতে পারে 'অপরাধ ও শাস্তি' উপন্যাসে দস্তইয়েভ্স্কির অনন্যসাধারণ সৃজনীপ্রতিভা তার পরিচয় দিয়েছেন। অসাধারণ দূরদর্শিতারও পরিচয় দিয়েছেন লেখক! এই উপন্যাস যখন প্রকাশিত হয় তখন নিৎসে মাত্র বাইশ বছরের যুবক। নিৎসের ‘অতিমানব’তত্ত্ব প্রকাশের আগেই দস্তইয়েভ্স্কি সেই তত্ত্বের বিপুল ট্র্যাজিক শক্তির এক সর্বাঙ্গীণ চিত্র অঙ্কন করেন তাঁর উপন্যাসে।

রাস্কোলনিকভ যে-সুদখোর বুড়িকে খুন করে তার পিছনে অবশ্য একাধিক যুক্তি ছিল। কারণ তার নিজের দারিদ্র এবং দারিদ্রের দরুন সমাজে পদে-পদে তার লাঞ্ছনা। কিন্তু সবকিছুর ওপর সে যে-তত্ত্ব খাড়া করেছিল তা হল বুদ্ধিবৃত্তিতে তার নিজের শ্রেষ্ঠত্ব এবং তার ফলে চরমপন্থা গ্রহণের সাহায্যে, ব্যক্তিগত প্রয়াসে নিজের ও সমাজের উন্নতিসাধনে তার অধিকার। এই সর্বশেষ যুক্তিটিকে লেখক ‘অসম্পূর্ণ আইডিয়া' আখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রচ্ছন্ন আছে লেখকের আরও একটি চিন্তা : মহৎ উদ্দেশ্যসাধনের খাতিরে বৃহত্তর সমাজকল্যাণের স্বার্থে হিংস্রতার আশ্রয় গ্রহণ যে আপত্তিজনক নয় ঊনবিংশ শতাব্দীর কোনো কোনো সমাজতন্ত্রীর এই মর্মে প্রচারিত কিছু কিছু তত্ত্বের বিরোধিতা।

রাস্‌কোল্‌নিকভ অবশ্য খুনের যাথার্থ্য প্রতিপাদনের জন্য ঠিক এই চিন্তা প্রকাশ করেনি, লেখক নিজেও উপন্যাসে এর আলোচনা করেননি, তবে উপন্যাসে যে মনস্তত্ত্বের বিশ্লেষণ তিনি করেছেন তার মধ্যে সূক্ষ্মভাবে এটা আছে।

--- অরুণ সোম।

02/10/2026

তিন গোয়েন্দা কালেক্টর এডিশন। ❤️

মানুষের জয়রথ থেমে থাকবে না। তা চলমান৷ তাই তিনটি ভিন্ন স্বাদের আত্ম-জৈবনিক পড়তে চাইলে এই প্যাকেজটি নিতে ভুলবেন না যেন৷
02/10/2026

মানুষের জয়রথ থেমে থাকবে না। তা চলমান৷ তাই তিনটি ভিন্ন স্বাদের আত্ম-জৈবনিক পড়তে চাইলে এই প্যাকেজটি নিতে ভুলবেন না যেন৷

বলা হয় বাংলায় আগাথা ক্রিস্টির আতুরঘর বিবলিওফাইল প্রকাশনীকে। ১-২২ খন্ডে আগাথা ক্রিস্টির লেখাগুলোকে একে একে প্রকাশ করছে বি...
02/10/2026

বলা হয় বাংলায় আগাথা ক্রিস্টির আতুরঘর বিবলিওফাইল প্রকাশনীকে। ১-২২ খন্ডে আগাথা ক্রিস্টির লেখাগুলোকে একে একে প্রকাশ করছে বিবলিওফাইল প্রকাশনা।

এইছাড়া শার্লোক হোমসের ৪ খন্ডে পূর্ণাঙ্গ সহ মৌলিক থ্রিলার, রুপকথা, পুরান ইত্যাদি জনরা নিয়ে কাজ ছাপ রাখছে বিবলিওফাইল প্রকাশনী।

বিবলিওফাইল প্রকাশনার যেকোনো বই অর্ডার করতে পারবেন ফ্ল্যাট ৩২% ছাড়ে।।

✨শুক্রভারীয় অফারে লুফে নিন ৩২% ছাড়ের অফারটি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বইপাড়া.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইপাড়া.কম:

Shortcuts

Share

Category