29/08/2022
একটা ছোট্ট চড়ুই পাখি
আমার জানালায় এসে
ঘুরে ফিরে চলে যায় বারবার,
হয়ত দেখতে আসে
কেমন আছি আমি!
তখন আমি রোদ পোহাতে বসি
চায়ের কাপ হাতে,
খুব আবেশে
চুমুক দেই চায়ের কাপে।
দখিনের বারান্দা দিয়ে
সাঁই বাতাস এসে
এলোমেলো করে দেয় আমার চুল,
আমি খুব বিরক্ত হয়ে যখন
ক্লিপ আটকাতে যাই চুলে_
আমার মনে পড়ে যায়
সবসময় তুমি আমাকে
খোলা চুলে দেখতে চাইতে ,
তাই আমার চুল বাঁধার
অভ্যাস টাই হয়ে ওঠে নাই।
আমি জানালায় বসা পাখি টাকে বলি
এখনও কি খোলা চুলে মানায় আমাকে,
পাখি টা তাকিয়ে থাকে
উত্তর দিতে পারেনা।
দিন চলে যেতে যেতে
বদলে যায় কত কথপোকথন,
বদলে যায় হাতে হাত রাখার দিন।
সময়ের অভাবে চোখে চোখ রাখা হয়না
একসাথে বসে আকাশ দেখা হয়না,
অথচ যে আকাশ ছিলো
আমাদের সবথেকে প্রিয়।
কথা ছিল আষাঢ়ের বৃষ্টিতে ভিজতেই হবে
হাতের মুঠো ভরা থাকবে বেলী ফুল,
মুষলধারে বৃষ্টির মাঝে
শুধু আমরা দুজন।
সেদিনের সব কথা
ফিকে হয়ে উড়ে গেছে
মেঘেদের ভাঁজে ভাঁজে।
জীবনে বেঁচে থাকার প্রয়োজনে
শুধুই ছুটতে থাকা,
ব্যাস্তময় রুক্ষ দিন
কেটে যায় জীবনের নিয়মেই।
আমি তাই পাখি টার সাথে গল্প করি
ও সাড়া দিতে পারেনা,
কিন্তু আমার একনিষ্ঠ শ্রোতা হয়ে
নির্বাক আমার দিকে তাকিয়ে রয়।
আমার দিনের বেশ খানিকটা সময় তাই
আমি শুধু পাখিটার জন্যেই রেখে দেই_
বি দ্রঃ আমি এমন রোমান্টিক মানুষ না, মোটের উপর আমার স্বভাব ছেলেদের মতো,হুদাই আউলা ঝাউলা লাইন গুলো মাথায় আসছে তাই লিখে রাখছি...