20/06/2024
ভালো লাগে,
হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার অনুভূতি নিতে।
আকাশ থেকে ঝিরিঝিরি বৃষ্টির পড়া দেখতে।
কান খাড়া করে টুপ টাপ শব্দ শুনতে।
ভালো লাগে তাকেও,
যে নৌকা ভাসায় বৃস্টির জলে।
বৃষ্টিতে যার অনুভুতিরা ময়ূরের মতো ডানা মেলে।
বৃষ্টিকে যে আমার মতই ভালোবাসে।