At-Takbir Publication

At-Takbir Publication আসুন পবিত্র কুরআনও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি!

মৃত্যু আমরা প্রতিদিন কত পরিকল্পনা করি। ভাবি, সামনে অনেক সময় পড়ে আছে। শরীর ভালো আছে, কাজ করছি, হাসছি, স্বপ্ন দেখছি মনে হয়...
23/02/2026

মৃত্যু

আমরা প্রতিদিন কত পরিকল্পনা করি। ভাবি, সামনে অনেক সময় পড়ে আছে। শরীর ভালো আছে, কাজ করছি, হাসছি, স্বপ্ন দেখছি মনে হয় সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু বাস্তবতা হলো, কত সুস্থ মানুষ হঠাৎ করেই পৃথিবী ছেড়ে চলে যায়। আবার কত অসুস্থ মানুষ, যাদের দেখে মনে হয় সময় খুব কম, তারা দীর্ঘদিন বেঁচে থাকেন। জীবন আর মৃত্যুর হিসাব মানুষের হাতে নয়।

কত তরুণ রাতে হাসিমুখে ঘুমাতে যায়, আগামী দিনের স্বপ্ন বুকে নিয়ে। অথচ কে জানে, অদৃশ্যভাবে তার শেষ প্রস্তুতিও হয়তো শুরু হয়ে গেছে।
আমরা কেউ জানি না আমাদের শেষ দিন, শেষ কথা, শেষ দেখা কোনটি কখন হবে।
এই সত্যটা ভয় পাওয়ার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য।
আমরা যেন অহংকার না করি, অন্যায় না করি, কারও প্রতি বিদ্বেষ পুষে না রাখি। কারণ সময় খুব অনিশ্চিত।
আজ যে মানুষটি পাশে আছে, কাল হয়তো থাকবে না। তাই ভালোবাসা, ক্ষমা আর কৃতজ্ঞতাই হওয়া উচিত আমাদের প্রতিদিনের সঙ্গী।

দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে কেউ চিরদিন থাকে না। আমরা সবাই অস্থায়ী পথিক।
তাই বেঁচে থাকাকালীন ভালো মানুষ হয়ে বাঁচাই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।
আল্লাহ আমাদের সবাইকে উত্তম পরিণতি দান করুন। আমিন।

জোবায়ের মুজিবুর রহমান

হে আমার বন্ধু, তোমার প্রতি সালাম।তুমি আমাকে জিজ্ঞেস করো—সময় কেন এমন উলটপালট হয়, কেন মনে হয় এর কোনো নিরাপত্তা নেই। আমি তো...
27/01/2026

হে আমার বন্ধু, তোমার প্রতি সালাম।

তুমি আমাকে জিজ্ঞেস করো—সময় কেন এমন উলটপালট হয়, কেন মনে হয় এর কোনো নিরাপত্তা নেই। আমি তোমাকে বলি, হে আমার সঙ্গী—দিনগুলো আল্লাহর সৈন্যদেরই একটি বাহিনী, তিনি সেগুলো মানুষে মানুষে ঘুরিয়ে দেন। যাতে তিনি তাঁর সৃষ্টিকে দেখিয়ে দেন—তিনি ছাড়া আর কিছুই একই অবস্থায় টিকে থাকে না, কেবল তিনিই চিরস্থায়ী।

হে আমার বন্ধু,
ফিরাউন অহংকার করত এবং বলত—
﴿أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي﴾
আমার কি মিসরের রাজত্ব নেই, আর এই নদীগুলো কি আমার পায়ের নিচ দিয়ে বয়ে যায় না।

তখন আল্লাহ সময়কে ঘুরিয়ে দিলেন, আর সেই পানিই তার ওপর দিয়ে প্রবাহিত করলেন। তুমি যদি তাকে দেখতে—জিবরাইল তার মুখে কাদা ঢুকিয়ে দিচ্ছেন
আর সেই দৃশ্য দেখছে সেই দুধের শিশু(মুসা আঃ), যে একদিন তার প্রাসাদে কেঁদেছিল স্তন্যপানের জন্য।

হে আমার বন্ধু,
নমরুদ বলত—
أَنَا أُحْيِي وَأُمِيتُ
আমিই জীবন দিই, আমিই মৃত্যু দিই।

তখন আল্লাহ সময়কে ঘুরিয়ে দিলেন, আর তার কাছে পাঠালেন একটি মশা। যে কিনা তার জীবন তছনছ করে দিল। নমরুদ ততক্ষণ শান্ত হতে পারতো না, যতক্ষণ না তাকে মাথায় জুতা দিয়ে আঘাত করা হতো।সেই লোকগুলোর হাত দিয়েই, যারা কাল পর্যন্ত তাকে সিজদা করত।

হে আমার বন্ধু,
নবী ﷺ অন্ধকার রাতের আড়ালে মক্কা থেকে বেরিয়ে গিয়েছিলেন। কুরাইশ প্রতিটি গোত্র থেকে একজন করে লোক নিয়েছিল, যাতে তারা সবাই মিলে এক আঘাতে তাকে হত্যা করতে পারে, আর তার রক্ত গোত্রে গোত্রে ভাগ হয়ে যায়।

আল্লাহ সময়কে ঘুরিয়ে দিলেন। আর তাঁর নবীকে আবার মক্কায় ফিরিয়ে আনলেন,দুপুরের তীব্র আলোয়, বিজয়ীর বেশে।

বন্ধু আমার,
তুমি যদি বিলাল ইবন রাবাহকে দেখতে,উমাইয়া ইবন খালাফ তাকে মক্কার জ্বলন্ত বালুর ওপর ফেলে রেখেছে। তাহলে তুমি বলতে—এই যন্ত্রণার কি কোনো শেষ নেই।

তারপর আল্লাহ সময়কে ঘুরিয়ে দিলেন। বদরে দুই দল মুখোমুখি হলো। আর বিলাল তার তরবারি উমাইয়ার বুকে গেঁথে দিল। তখন তুমি বুঝতে আল্লাহর হিকমত—কীভাবে তিনি সময়কে উল্টে দেন।

হে আমার বন্ধু,
এগুলোই দিন।
যিনি এগুলো সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো তাঁর সৃষ্টির মাঝে চালনা করেন।
কখনো সুস্থতা, কখনো রোগ;
কখনো প্রাচুর্য, কখনো দারিদ্র্য;
কখনো আনন্দ, আর কখনো শোক দিয়ে।

যাতে শক্তিশালী অহংকারী না হয়।
দুর্বল হতাশ না হয়।
ধনী জুলুমে না নামে।
দরিদ্র নিরাশ না হয়।

তাকদির বা ভাগ্যের তীর যিনি নিক্ষেপ করেন, তুমি সবসময় তাঁর পাশেই থেকো। তবেই তুমি রক্ষা পাবে।

আর তোমার হৃদয়ের প্রতি রইলো সালাম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when At-Takbir Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category