Shoppers’ trip

Shoppers’ trip Shoppers’ perk in association with ASR Tours and Travel introducing Shoppers’ trip

✈️🌍 স্বপ্নের ভ্রমণ, এখন আরও সহজ! ❤️পৃথিবীর নতুন নতুন জায়গা আবিষ্কার করতে প্রস্তুত? 🧳✨দেশ হোক বা বিদেশ—আপনার ভ্রমণকে আরও ...
01/09/2026

✈️🌍 স্বপ্নের ভ্রমণ, এখন আরও সহজ! ❤️

পৃথিবীর নতুন নতুন জায়গা আবিষ্কার করতে প্রস্তুত? 🧳✨
দেশ হোক বা বিদেশ—আপনার ভ্রমণকে আরও সহজ, আরামদায়ক ও স্মরণীয় করতে Shoppers’ Trip সবসময় আপনার পাশে।

✈️ Flight Tickets
🌴 Tour Packages
🛡️ Travel Insurance
🎧 24/7 Support

📞 Call / WhatsApp:
01711-965982
01842-965984

❤️ Shoppers’ Trip — Connecting Hearts
আপনার যাত্রা, আমাদের দায়িত্ব।

✈️ Fly Smart with AirAsia — Best Fare Available! 🌏❤️আপনার পছন্দের গন্তব্যে ভ্রমণ হোক আরও সহজ, সাশ্রয়ী ও নিশ্চিন্ত।🇲🇾 Ma...
22/08/2026

✈️ Fly Smart with AirAsia — Best Fare Available! 🌏❤️

আপনার পছন্দের গন্তব্যে ভ্রমণ হোক আরও সহজ, সাশ্রয়ী ও নিশ্চিন্ত।
🇲🇾 Malaysia | 🇹🇭 Thailand | 🇮🇩 Indonesia | 🇵🇭 Philippines | 🇰🇭 Cambodia এবং আরও অনেক গন্তব্য!

🎫 AirAsia Flight Ticket Booking
💰 সাশ্রয়ী ভাড়া
🌍 আন্তর্জাতিক ভ্রমণ
📞 দ্রুত বুকিং ও সাপোর্ট

📲 Call / WhatsApp:
01711-965982
01842-965984

❤️ Shoppers’ Trip — Connecting Hearts
✈️ আপনার যাত্রা, আমাদের দায়িত্ব।

✈️ ঢাকা থেকে বিশ্বজুড়ে ভ্রমণ—এখন আরও সহজ! 🌍আপনার পরবর্তী আন্তর্জাতিক যাত্রার জন্য Shoppers’ Trip-এর সাথে বুক করুন আপনার...
20/08/2026

✈️ ঢাকা থেকে বিশ্বজুড়ে ভ্রমণ—এখন আরও সহজ! 🌍

আপনার পরবর্তী আন্তর্জাতিক যাত্রার জন্য Shoppers’ Trip-এর সাথে বুক করুন আপনার পছন্দের ফ্লাইট। 💙

🌎 140+ Destinations
🧳 Generous Baggage Allowance
🏨 Long Layover Hotel সুবিধা
✈️ Comfortable Journey
📞 সহজ বুকিং ও সাপোর্ট

📲 Call / WhatsApp:
01711-965982
01842-965984

📧 [email protected]
📧 [email protected]

✨ Your Journey, Our Priority.
Shoppers’ Trip — Connecting Hearts ❤️

✈️ স্বপ্নের ভ্রমণ, এখন আরও সহজ! 🌍💙দেশ হোক বা বিদেশ—আপনার ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও স্মরণীয় করতে পাশে আছে Shoppers...
17/08/2026

✈️ স্বপ্নের ভ্রমণ, এখন আরও সহজ! 🌍💙

দেশ হোক বা বিদেশ—আপনার ভ্রমণকে আরও আরামদায়ক, নিরাপদ ও স্মরণীয় করতে পাশে আছে Shoppers’ Trip। ❤️

🎫 Flight Tickets
🏨 Hotel Booking
🌴 Tour Packages
🛡️ Travel Insurance
🎧 24/7 Support

আপনার যাত্রা, আমাদের দায়িত্ব। ✨
চলুন, একসাথে ঘুরে দেখি পৃথিবী! 🌎✈️

📞 01711-965982
📞 01842-965984

📲 Call / WhatsApp করে আজই বুকিং করুন!

থাইল্যান্ডে IVF: ছেলে বা মেয়ে সন্তান এবং টুইন বেবিথাইল্যান্ডের বিখ্যাত ফার্টিলিটি সেন্টার এলআরসি’তে বিজনেস ডেভলেপমেন্টে ...
16/06/2026

থাইল্যান্ডে IVF: ছেলে বা মেয়ে সন্তান এবং টুইন বেবি

থাইল্যান্ডের বিখ্যাত ফার্টিলিটি সেন্টার এলআরসি’তে বিজনেস ডেভলেপমেন্টে কাজ করে পিমলাফাত ওংপ্রাদুবপ্রা। ওর ডাক নাম ‘লি’। ওর আমন্ত্রণে আজকে গেলাম সাথন’এ এই ফার্টিলিটি সেন্টারটি ঘুরে দেখতে। লি খুব হাসিখুশি মানুষ। স্বাভাবিকভাবেই ব্যাংককের এই ফার্টিলিটি সেন্টারেও চায়নিজ রোগীদের সংখ্যা বেশি। এরপরই রয়েছে ভারতীয় রোগীর সংখ্যা। গুগলে দেখলাম এই এলআরসি ফার্টিলিটি সেন্টারের রিভিউ ৫।

ফার্টিলিটি বা বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত থাইল্যান্ড। বাংলাদেশ বা ভারতে যে ধরনের সেবা নেই, সেগুলো এখানে এভেইলএবেল।

খুব ইন্টারেস্টিং একটা সেবা দেখলাম ওদের এখানে। যেসব রোগীরা হেপাটাইটিস-বি বহন করছেন, তাদের স্পার্ম ডাবল ওয়াশ করে পুরোপুরি সুস্থ্য স্পার্ম পওয়া সম্ভব এবং সুস্থ্য শিশু জন্ম নিতে পারে।

কোন ধরনের বাড়তি খরচ ছাড়াই থাইল্যান্ডে ফার্টিলিটি চিকিৎসার মাধ্যমে যারা ছেলে বা মেয়ে শিশু সন্তান চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এই চিকিৎসায় পিজিটি/পিজিএম এর মাধ্যমে নির্দিষ্ট ক্রোমোজোমের এমব্রায়ো ট্রান্সফার করা হয় খুবই দক্ষতার সঙ্গে। এছাড়াও একই খরচে নিতে পারবেন জমজ বা টুইন শিশু।

আমার মনে হয়েছে থাইল্যান্ডের অন্যান্য ফার্টিলিটি সেন্টারের তুলনায় কিছুটা খরচ বেশি এলআরসি’র। তবে লি বললো, ওদের বিশেষজ্ঞরা খুবই অভিঙ্গ। আর চাইলে এমব্রায়ো কমিয়ে খরচও কিছুটা কমানো সম্ভব।

লি’র সঙ্গে প্রায় ঘন্টা খানেক আড্ডা হলো আজকে। ও বললো, ফার্টিলিটি চিকিৎসায় নিজের শরীরের যত্ন নিতে হয়। তাদের সাকসেস রেট ৭৭ থেকে ৮৫ শতাংশ পর‌্যন্ত। যা সত্যি ঈর্ষনীয়।

উন্নত বিশ্বে ডোনার স্পার্ম এবং এগ এখন খুবই সাধারন বিষয়। তবে বাংলাদেশ এবং ভারতের সামাজিক বাস্তবতা এক্ষেত্রে ভিন্ন। তবে তাদের এই সুবিধাও রয়েছে।

এলআরসি থেকে বের হওয়ার সময় সেন্টারের ফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. সিতানান পানুনুম্পার সঙ্গে সাক্ষাৎ হলো। স্পেনের ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়ার ইনস্টিটিউট অব ফার্টিলিটি থেকে বায়োটেকনোলজি অব হিউম্যান এসিসটেড রিপ্রোডাকসন এন্ড এমব্রায়োলজি থেকে মাস্টার্স করেছেন রামাথিভুদি হাসপাতালের এই চিকিৎসক। বছরে ২৫০ থেকে ৩০০ এর মতো শুধু আইভিএফ এবং ইকসি করান তিনি।

লি বললো, চলো একটা ছবি তুলি। আমিও আর সুযোগটা হাতছাড়া করলাম না।

ব্যাংককে যারা ফার্টিলিটি চিকিৎসা নিতে ইচ্ছুক তাদের জন্য A to Z সেবা প্রদান করে থাকি আমরা। ভিসা, ইনভাইটেশন লেটার, ব্যাংককে দীর্ঘদিন কোথায় সাশ্রয়ীতে থাকবেন, খাওয়া, এছাড়াও এমব্রায়ো ট্রান্সপ্লেন্টের পর জরুরী ভিত্তিতে চিকিৎসা সহায়তা প্রয়োজন হলে আমাদের নেটওয়ার্ক হাসপাতালে চিকিৎসার সুবিধা প্রদান করে থাকি আমরা। সবচেয়ে বড় যেটা বলবো, আপনাদের কখনো এখানে নিজেকে এই জার্নিতে একা মনে হবে না। আপনাদের সর্বোচ্চ প্রাইভেসি বজায় রেখে সঙ্গে থাকবো আমি , আমরা এবং আমাদের সহযোগী প্রতিষ্ঠান Suea Noi Fit & Fly

বিমানে ক্লাস: বাসা ভাড়া বাঁচাতে বিল ঝো-এর অবিশ্বাস্য সফর:-বার্কলে, ক্যালিফোর্নিয়া — বর্তমান আকাশছোঁয়া আবাসন ব্যয়ের যুগে...
28/04/2026

বিমানে ক্লাস: বাসা ভাড়া বাঁচাতে বিল ঝো-এর অবিশ্বাস্য সফর:-
বার্কলে, ক্যালিফোর্নিয়া — বর্তমান আকাশছোঁয়া আবাসন ব্যয়ের যুগে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (UC Berkeley) একজন ছাত্র বিল ঝো বাসা ভাড়া বাঁচানোর জন্য যে উপায় খুঁজে বের করেছেন, তা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে থেকে বিমানে করে বার্কলেতে গিয়ে ক্লাস করতেন।
**মূল ঘটনা**
বিল ঝো যখন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলেতে এক বছরের জন্য মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সুযোগ পান, তখন তিনি লক্ষ্য করেন যে বার্কলে বা বে এরিয়াতে (Bay Area) একটি সিঙ্গেল বেডরুমের ভাড়া মাসে অন্তত **১,৬০০ ডলার (প্রায় ১,৯৭,৩১৪ টাকা)**। তদুপরি, তাকে পুরো ১২ মাসের জন্য বাসা ভাড়া নেওয়ার চুক্তিতে আবদ্ধ হতে হতো। কিন্তু তার ক্লাস ছিল সপ্তাহে মাত্র তিন দিন।
খরচ বাঁচাতে বিল লস অ্যাঞ্জেলেসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রতি সপ্তাহে ৩ থেকে ৫ দিন তিনি রাত ৩:৩০ মিনিটে ঘুম থেকে উঠতেন। এরপর গাড়ি চালিয়ে বিমানবন্দরে গিয়ে বিমানে চড়ে বার্কলেতে যেতেন সকাল ১০টার ক্লাস ধরতে। ক্লাস শেষে মধ্যরাতে আবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ফিরতেন।
# # # **বিলের সফরের হিসাব-নিকাশ**
* **মোট ফ্লাইটের সংখ্যা:** ২৩৮টি।
* **অতিক্রান্ত দূরত্ব:** ৯২,০৮৯ মাইল।
* **মোট যাতায়াত খরচ:** **৫,৫৯২.৬৬ ডলার (প্রায় ৬,৮৯,৬৯৫ টাকা)**। এর মধ্যে বিমানের টিকিট, পার্কিং এবং গাড়ির গ্যাস খরচ অন্তর্ভুক্ত।
* **সম্ভাব্য সঞ্চয়:** যদি তিনি বার্কলেতে থাকতেন, তবে তার খরচ হতো প্রায় **২০,০০০ ডলার (প্রায় ২৪,৬৬,৪৩০ টাকা)**। অর্থাৎ, বিমানে যাতায়াত করে তিনি প্রায় **১৫,০০০ ডলার (প্রায় ১৮,৪৯,৮২২ টাকা)** সাশ্রয় করেছেন।
* **ফলাফল:** এত কষ্টের পরেও তিনি কোনো ক্লাস মিস করেননি এবং **৩.৮৮ জিপিএ** নিয়ে স্নাতক সম্পন্ন করেন।
# # # **পুরস্কার ও স্বীকৃতি**
বিল ঝো মূলত তার অ্যাকাউন্টে আগে থেকে জমানো 'আলাস্কা এয়ারলাইনস'-এর মাইলস (Frequent Flyer Miles) ব্যবহার করে এই সফরগুলো করতেন। তার এই পরিশ্রমের গল্প ভাইরাল হওয়ার পর, আলাস্কা এয়ারলাইনস তাকে অভিনন্দন জানিয়ে এক বছরের জন্য **'আলাস্কা ফ্লাইট পাস প্রো'** উপহার দেয়, যার মাধ্যমে তিনি এখন নির্দিষ্ট কিছু অঙ্গরাজ্যে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
স্নাতক অনুষ্ঠানের দিন বিল তার জমানো শত শত বোর্ডিং পাস দিয়ে তৈরি একটি বিশেষ 'স্যাশ' (Sash) পরে ক্যামেরার সামনে দাঁড়ান।
**তথ্যসূত্র ও তারিখ:** * **মূল তারিখ:** জুন ২০২৩ (পরবর্তীতে ২০২৪ এবং ২০২৬ সালেও এটি ব্যাপকভাবে আলোচিত হয়)।
* **উৎস:** লস অ্যাঞ্জেলেস টাইমস এবং বার্কলে ইঞ্জিনিয়ারিং।

থাইল্যান্ডে চিকিৎসা করতে আসার ১১ প্রস্তুতি-থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি এবং জীবনমান ও খরচে পার্থক্য রয়েছে। তাই...
22/04/2026

থাইল্যান্ডে চিকিৎসা করতে আসার ১১ প্রস্তুতি-

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি এবং জীবনমান ও খরচে পার্থক্য রয়েছে। তাই চিকিৎসা নিতে আসার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরী।

১. আন্তর্জাতিক মানের নয় শুধু, থাইল্যান্ডের চিকিৎসা ব্যবস্থা সারা দুনিয়ার সেরাগুলোর একটি। এখানে হাসপাতালগুলো এবং চিকিৎসকদের কাছে সর্বোচ্চ সেবা পাবেন আপনারা।

২. বাংলাদেশ বা ভারতের তুলনায় এখানে চিকিৎসা ব্যয়বহুল। অনেকেই এখানে চিকিৎসা করতে এসে ভারতের সঙ্গে খরচের তুলনা করেন। সেটা করা যাবে না। যেমন, ধরুন যে এক্সরে এর দাম বাংলাদেশ বা ভারতে ৬০০ টাকা এখানে সেটা ৬০০ বাথ। মানে ২৪০০ টাকা।

৩. থাইল্যান্ডে চিকিৎসা নিতে ইচ্ছুক ব্যক্তিদের একটি সাধারন প্রশ্ন থাকে। অমুক বিষয়ে সেরা চিকিৎসককে দেখাতে চাই। বা সবচেয়ে ভাল ডাক্তারের খোঁজ দিন। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই ভাল চিকিৎসক এর ধারনা শুধু দক্ষিণ এশিয়ায় দেখবেন। যারা বিভিন্ন দেশে থাকেন, তারাও আমার সঙ্গে একমত হবেন যে, বিদেশে সাধারন ধারনা যে, ‘ভাল না হলে কেউ আবার চিকিৎসক হয় কিভাবে! স্থানীয়দের এ বিষয়ে প্রশ্ন করলে তারা বুঝতেই পারবে না!

৪. থাইল্যান্ডে চিকিৎসক নিজে নির্ধারন না করে হাসপাতালের উপর ছেড়ে দিন। এখানে স্থানীয়রা এভাবেই দেখান। আপনার রোগের ডিটেলস আমাদের জানান, আমরা হাসপাতালে প্রয়োজনীয় তথ্য সহ পাঠাবো। সেখানে একজন সিনিয়র স্টাফ নার্স থাকেন। তিনি সবকিছু দেখে সম্পর্কিত বিভাগে পাঠাবে। সেখানে সব কাগজপত্র দেখে সিদ্ধান্ত দিবে আপনার জন্য কোন চিকিৎসক উপযোগী।

৫. এরপরও অনেকেই এই কথায় খুশি হন না। তাদের জন্য আমরা কিছু চিকিৎসকের নাম বলি, যাদের কাছে পূর্বে বাংলাদেশি রোগীরা ভাল রিভিউ দিয়েছেন। তবে বাস্তবতা বললে, যে যার কাছে যান, তার কাছ থেকেই ভাল রিভিউ আসে।

৬. এখানে সরকারি হাসপাতালের চিকিৎসা খুবই ভাল। তবে সহজে সিরিয়াল পাওয়া যায় না। কিং চুলালংকন বা শ্রীরাজের মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসলে অন্তত হাতে ১ থেকে ২ মাস সময় নিয়ে আসতে হবে।

৭. থাইল্যান্ডে ভারতের মতো মাস ভিত্তিক রুম পাওয়া যায় না। যেখানে রান্না বান্না করে খাওয়া যায়। এখানে কমপক্ষে ৬ থেকে ১২ মাসের জন্য রুম ভাড়া করতে হয়। তাও মেডিকেল বা ট্যুরিস্ট ভিসায় সাধারনত কনডোমোনিয়াম ভাড়া পাওয়া যায় না। তবে কিছু স্টুডিও এপার্টমেন্ট বা এয়ারবিএনবি’তে রাত অনুযায়ী রুম ভাড়া পাওয়া যায়। সেটি কমপক্ষে বাংলাদেশি টাকায় দৈনিক ৩ হাজার টাকা ধরে রাখতে হবে। সম্প্রতি অনেক বাংলাদেশিরা সেখানে বাসা নিয়ে সেটি আবার ভাড়া দিচ্ছে। সেটা সিলেক্ট করতে পারেন।

৮. থাইল্যান্ডে মিশনারিজ হাসপাতাল বলে কিছু নেই। অনেকের একটি ভুল ধারনা রয়েছে যে সেন্ট লুইস বা ব্যাংকক ক্রিষ্টিয়ান হাসপাতাল মিশনারিজ হাসপাতাল। এটা সম্পূর্ন ভুল ধারনা। এখানে মধ্যম মানের বেসরকারি হাসপাতালগুলোর মতোই এগুলোর খরচ। বরং এখানে ইন্টারন্যাশনাল রোগীদের জন্য আলাদা সার্ভিস নেই বলে ভাষাগত জটিলতায় পড়তে হয়।

৯. বাংলাদেশি খাবার কিনে খেতে চাইলে সুকুমভিতে থাকার বিকল্প নেই। এছাড়াও রোগী নিয়ে আসলেও সুকুমভিতে থাকলে সন্ধ্যার পর সময় কাটানো যায়। যেহেতু নাইট লাইফ আছে। অন্য স্থানে থাকলে বিচ্ছিন্নের মতোই থাকতে হয়।

১০. থাইল্যান্ডে চোখ বুঁজে যে কোন হাসপাতালে সেবা নিতে পারবেন। প্রত্যেকটি হাসপাতালই ভাল সেবা প্রদান করে। তবে যেখানে আপনার পরিচিত পাবেন, যেখানে কমিউনিকেশনের লোক থাকবে সেই হাসপাতাল বাছাই করার পরামর্শ থাকবে।

১১. এখানে হাসপাতালে ওষুধের খরচ অনেক। তবে এখানে ফার্মাসিস্ট ওষুদ দেয়। তিনিই নিয়ম কানুন লিখে দেন। তাই হাসপাতালকে বলে কিছু ওষুধ নিবেন। বাকিগুলো বাইরে থেকে অনেক কম দামে কিনতে পারবেন। তবে এটাও খেয়াল রাখবেন সব হাসপাতালের কিছু নির্দিষ্ট ওষুধ রয়েছে। যেটা সেই হাসপাতাল ছাড়া অন্য কোথাও পাবেন না।

থাইল্যান্ডে আপনাদের চিকিৎসা নিরাপদ এবং নিশ্চিন্তে হোক। যে কোন ধরনের সহযোগীতার জন্য
যোগাযোগ করুন।

𝐖𝐎𝐑𝐋𝐃 𝐇𝐄𝐑𝐈𝐓𝐀𝐆𝐄 𝐃𝐀𝐘𝑷𝒓𝒆𝒔𝒆𝒓𝒗𝒊𝒏𝒈 𝒉𝒆𝒓𝒊𝒕𝒂𝒈𝒆 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒔𝒆𝒓𝒗𝒊𝒏𝒈 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒕𝒚.
17/04/2026

𝐖𝐎𝐑𝐋𝐃 𝐇𝐄𝐑𝐈𝐓𝐀𝐆𝐄 𝐃𝐀𝐘
𝑷𝒓𝒆𝒔𝒆𝒓𝒗𝒊𝒏𝒈 𝒉𝒆𝒓𝒊𝒕𝒂𝒈𝒆 𝒊𝒔 𝒑𝒓𝒆𝒔𝒆𝒓𝒗𝒊𝒏𝒈 𝒊𝒅𝒆𝒏𝒕𝒊𝒕𝒚.

ইকোনমি ক্লাসে এখন মিলবে শোয়ার জন্য ‘বাঙ্ক বেড’: বিমানে নতুন বিপ্লব!​দীর্ঘ সময় বিমানে বসে ভ্রমণ করাটা বেশ কষ্টসাধ্য, বিশে...
15/04/2026

ইকোনমি ক্লাসে এখন মিলবে শোয়ার জন্য ‘বাঙ্ক বেড’: বিমানে নতুন বিপ্লব!
​দীর্ঘ সময় বিমানে বসে ভ্রমণ করাটা বেশ কষ্টসাধ্য, বিশেষ করে ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্য। তবে এবার যাত্রীদের সেই কষ্ট দূর করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এয়ার নিউজিল্যান্ড (Air New Zealand)। তাদের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (Boeing 787-9 Dreamliner) বিমানগুলোতে যুক্ত হতে যাচ্ছে শোয়ার জন্য বিশেষ বাঙ্ক বেড, যার নাম দেওয়া হয়েছে ‘ইকোনমি স্কাইনেস্ট’ (Economy Skynest)।
​কী কী থাকছে এই স্লিপিং পডে?
​একটি বাঙ্ক বেড সেকশনে মোট ৬টি আলাদা বেড বা পড থাকবে। প্রতিটি পডের সাথে যাত্রীরা পাবেন:
​আরামদায়ক গদি ও বিছানা (ম্যাট্রেস ও বেডিং)।
​ব্যক্তিগত গোপনীয়তার জন্য পর্দা (Privacy Curtain)।
​সুরক্ষার জন্য সিট বেল্ট।
​আলাদা রিডিং লাইট এবং ইউএসবি চার্জিং পোর্ট।
​সাথে থাকবে একটি বিশেষ অ্যামেনিটি কিট।
​প্রতিবার ব্যবহারের পর কেবিন ক্রুরা বালিশ, চাদর এবং কম্বল পরিবর্তন করে দেবেন, যাতে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় থাকে।
​সময়সীমা ও খরচ:
​প্রাথমিকভাবে বিশ্বের অন্যতম দীর্ঘতম রুট নিউ ইয়র্ক (JFK) থেকে অকল্যান্ড ফ্লাইটে এই সুবিধা পাওয়া যাবে। ১৭ ঘণ্টার এই দীর্ঘ ভ্রমণে একজন যাত্রী সর্বোচ্চ ৪ ঘণ্টার জন্য একটি বেড বুক করতে পারবেন। এই ৪ ঘণ্টার সেশনের জন্য খরচ পড়বে প্রায় ৪৯৫ ডলার।
​এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের একটি স্বাভাবিক ঘুম চক্র সাধারণত ৯০ মিনিটের হয়। ৪ ঘণ্টার এই সেশন একজন যাত্রীকে শান্ত হতে, গভীর ঘুমে আচ্ছন্ন হতে এবং সতেজভাবে জেগে উঠতে যথেষ্ট সাহায্য করবে।
​বুকিং শুরু কবে?
​আগামী ১৮ মে থেকে নির্দিষ্ট কিছু ফ্লাইটের জন্য এই বুকিং শুরু হবে এবং চলতি বছরের নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু হওয়ার কথা রয়েছে।
​ইকোনমি ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিতে এয়ার নিউজিল্যান্ডের এই উদ্যোগ এভিয়েশন সেক্টরে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

Address

Flat # B1, House # 710, Road # 10, Avenue # 03, Mirpur DOHS
Dhaka

Telephone

+8801621283871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoppers’ trip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category