Manzel Islamic Books

Manzel Islamic Books বাংলা ভাষাভাষী পাঠকের কাছে ইসলামি বই পৌঁছে দিতেই অবিরাম প্রচেষ্টা

29/09/2023

যুগের পর যুগ মানুষের হৃদয়ের পরিশুদ্ধি ও আত্মার খোরাক হিসেবে ব্যাপকভাবে সমাদৃত হয়ে আসছে কালজয়ী এই কিতাবটি । এর পূর্ণ নাম—“তাম্বীহুল গাফিলীন বি আহাদীসি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালীন”। নাম থেকে স্পষ্টই বোঝা যায়, এটি হাদিসভিত্তিক একটি নসীহতের কিতাব। ইমাম সমরকন্দী রহ. এই কিতাবের প্রতিটি অধ্যায়ে এত বিশাল পরিমাণ হাদিস ও আছার সংকলন করেছেন, যা প্রতিটি পাঠকের কাছে হাদিসশাস্ত্রে তাঁর সমুদ্রধসম জ্ঞানের পরিচয় করিয়ে দেয়। এর অসাধারণ ইলমি ও জ্ঞানগত মর্যাদার আরো একটি কারণ, এটি কুরআনুল কারিমের বিষয়ভিত্তিক আয়াতের তাফসিরে পরিপূর্ণ। ফিকহ, হাদিস ও তাফসিরের সব্যসাচী বিজ্ঞজন ইমাম আবুল লাইস নসর বিন মুহাম্মাদ আস-সমরকন্দী রহ.-এর অতুলনীয় প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত এই কিতাবটি ।

এই কিতাবে তিনি আলোচনা করেছেন—
আমলের এখলাস,
মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা,
কবর ও কবরজগতের ভয়াবহ অবস্থামূহ,
জান্নাত ও এর নেয়ামতসমূহ,
জাহান্নাম ও এর শান্তিসমূহ ইত্যাদি বিষয়ে।
একইভাবে তিনি মানুষকে তাম্বীহ (সতর্ক) করেছেন—
পবিত্রতা,
ভালোভাবে ওযু করা,
নামাযের মধ্যে খুশু-খুযু অর্জন,
রোজায় এখলাস বজায় রাখা,
জাকাত প্রদানে সচেতনতা,
ফরজ হজ্জ আদায়ে সচেষ্ট হওয়া,
জি_হা_দ ফি সা_বি_লি_ল্লা_হ-এ অংশগ্রহণ করা ইত্যাদি আমলের ব্যাপারে।
বহু হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিয়েছে এই কিতাবটি। বহু পথহারা মানুষের পথের দিশা হয়েছে এটি। আমলি যিন্দেগি গঠনের দুর্লভ পাথেয় রয়েছে এই অমর গ্রন্থটিতে। আয়াত ও হাদিসের তাখরিজ ও তাহকিক সমৃদ্ধ বিশুদ্ধ ও সাবলীল ভাষায় অনূদিত পূর্ণাঙ্গ এই গ্রন্থটি বাংলাভাষায় ইসলামি সাহিত্যভাণ্ডারের একটি অমূল্য সম্পদ।

বইয়ের নাম— তাম্বীহুল গাফিলীন [পথহারাদের পথের দিশা ]
লেখক— ইমাম আবুল লাইস নসর বিন মুহাম্মাদ আস-সমরকন্দী রহ. (হিজরি ৩৭৩ মৃত্যু)
অনুবাদ—মুফতী মুহাম্মাদ আল-আমিন নূরী হাফি.
সম্পাদনা— মাওলানা নুরুল হাসান ইবনে মুখতার হাফি.
পৃষ্ঠা সংখ্যা — ১১২০ || খণ্ড সংখ্যা — ২
মুদ্রিত মূল্য— ১৬০০ টাকা
বিক্রয় মূল্য — ৮০০ টাকা

*-*
ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য না

আল-কুরআনের প্রধান আলােচ্য বিষয়ে প্রাচীন জাতিসমূহ এবং প্রসিদ্ধ নবি-রাসুলগণের ঘটনাবলীর বিবরণ অন্যতম । এ সকল কাহিনীর মধ্যে...
12/09/2023

আল-কুরআনের প্রধান আলােচ্য বিষয়ে প্রাচীন জাতিসমূহ এবং প্রসিদ্ধ নবি-রাসুলগণের ঘটনাবলীর বিবরণ অন্যতম । এ সকল কাহিনীর মধ্যে মানব জাতির সর্বস্তরে চিরকাল উপদেশ ও শিক্ষা গ্রহণের বহুবিধ উপকরণ রয়েছে ।
আলােচ্য কাসাসুল আম্বিয়া গ্রন্থে পবিত্র কুরআন ও হাদীসের আলােকে নবি-রাসুলগণের জীবন কাহিনী তুলে ধরেছেন জগদ্বিখ্যাত মুসলিম মনীষী ইমাম ইবনে কাসীর রহ .।
আল-কুরআনের বর্ণিত কাসাস জীবন ও জগত সম্পর্কে মানব জাতির অতীত অভিজ্ঞতার ভাণ্ডার । জীবন ও জগত সম্পর্কে মানুষ তার নিজের পুর্বধারণা , তার স্বজাতীয় অতীত ঘটনাবলী , কার্যক্রম ও ফলাফল পর্যালােচনা করেই ভবিষ্যত পরিকল্পনা গ্রহণ করে , সভ্যতার বিকাশ ঘটায়।
তাই আসুন আমরা নবীদের জীবনী পড়ি । তাদের আদর্শকে জানি । তাঁদের ভালােবাসি । তাদের আদর্শের অনুসরন করি এবং তাঁদের দেখানাে পথে চলি । আমরা আশা করি, নবি-রাসুলদের ঘটনাবলির আলােচনা প্রাণের উর্বরতা ও ঈমানের সজীবতা বৃদ্ধিতে সকলের সহায়ক হবে । তাদের জীবনের বিশাল পৃষ্ঠায় শিহরণ - জাগানিয়া বহু মূল্যবান ঘটনা আমাদের অন্ধকার হৃদকমলে দেখাবে সফেদ আলাে ।
||
নবী রাসুলের আলোকিত জীবন
লেখক : ইমাদুদ্দীন আবুল ফিদা ইসমাঈল ইবনে কাসীর দিমাশকী র.
অনুবাদক : কাজি আবুল কালাম সিদ্দীক
পৃষ্ঠা সংখ্যা : ১২৭৮ খণ্ড সংখ্যা : ২ খণ্ড
মুদ্রিত মূল্য : ১৪০০ টাকা
অফার মূল্য : ৭০০ টাকা

ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ)একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাঁদের তরবারির ঝলকানি দেখে ...
11/09/2023

ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ)

একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাঁদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাঁদের কাছে। এমনই একজন বীর যোদ্ধার বীরগাঁথা নিয়ে রচিত হয়েছে বক্ষমাণ গ্রন্থটি।

কে সেই বীর? কে সেই মহানায়ক? তিনি সাহাবী সেনানায়ক হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)। মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি—যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝাণ্ডা সমুন্নত করেছিলেন। তাঁর সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা উঠে এসেছে বক্ষমান গ্রন্থটিতে।

হযরত খালিদ (রা.)-এর রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাসুলুল্লাহ (সা.) তাঁকে ‘সাইফুল্লাহ’ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র ১৪ বছর জীবিত ছিলেন। এ অল্প সময়েই তিনি মোট ১৫০টি ছোট-বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন।

তিনি রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ (রা.)-এর হাতেই বিস্তৃত হয়। আসুন—ইতিহাসের পাতা থেকে এই মহানায়কের জীবনকে মেলে ধরি আমাদের সামনে। চলুন—সেই পথে হাঁটি, যে পথ জান্নাতের, অনন্ত শান্তির।
||
বই- ইতিহাসের মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ)
মূল- মেজর জেনারেল এ আই আকরাম আলী খান
অনুবাদ- নাজমুল হুদা শিবলী
প্রকাশনী- আল ইখলাছ পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা- ৬৪০ || খন্ড ২
মুদ্রিত মূল্য- ১২০০ টাকা

||
ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

21/07/2023

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “মানুষ যখন মারা যায়, তখন তার 'আমাল বন্ধ (নিঃশেষ) হয়ে যায়। কিন্তু তিনটি 'আমালের সাওয়াব (অব্যাহত থাকে): (১) সদাক্বায়ে জারিয়া, (২) জ্ঞান- যা থেকে মানুষ উপকৃত হতে থাকে এবং (৩) সুসন্তান- যে তার (পিতা-মাতার) জন্য দু'আ করতে থাকে।”
[মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ২০৩]

ইমাম আন-নববী রহ. সংকলিত “রিয়াদুস সালেহীন” এর মাঝে হাদিস বর্ণনা করা হয়েছে প্রায় ১৯শত। ৩৮৮ টি অধ্যাযয়ের মাধ্যমে ।  হাদীসগ...
20/07/2023

ইমাম আন-নববী রহ. সংকলিত “রিয়াদুস সালেহীন” এর মাঝে হাদিস বর্ণনা করা হয়েছে প্রায় ১৯শত। ৩৮৮ টি অধ্যাযয়ের মাধ্যমে । হাদীসগুলো নেওয়া হয়েছে সিহাহ সিত্তাহ সহ মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদসহ অন্য হাদিস গ্রন্থ থেকে। বইটি সকলের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
📖 রিয়াদুস সালেহীন [তাহ্কীক, শব্দার্থ, ব্যাখ্যা ও শিক্ষা]
✒ লেখক : ইমাম মুহিউদ্দিন ইয়াহইয়া আন নববী রহ.
আরবি ব্যাখ্যা : শায়েখ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ. ও শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছাইমীন রহ.
অনুবাদ: মুহাম্মাদ আনোয়ার শাহ ও প্রফেসর মুহাম্মাদ ইউসুফ আলী শেখ
পৃষ্ঠা সংখ্যা : ২২১৮ খন্ড সংখ্যা : ৪
মুদ্রিত মূল্য : ২১০০ টাকা
বিক্রয় মূল্য : ১২৬০ টাকা. ... ... ... ... ... ... ... ... ... ... ...
সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইগুলো হাতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

অর্ডার করলেই পাচ্ছেন প্রিমিয়াম বুকমার্ক ও দোয়া কার্ড ফ্রি!!!মহানবি ﷺ- এর দৈহিক বর্ণনা, সৃষ্টিগত বৈশিষ্ট্য, অনুপম চরিত্র ...
06/05/2023

অর্ডার করলেই পাচ্ছেন প্রিমিয়াম বুকমার্ক ও দোয়া কার্ড ফ্রি!!!
মহানবি ﷺ- এর দৈহিক বর্ণনা, সৃষ্টিগত বৈশিষ্ট্য, অনুপম চরিত্র মাধুর্যের সকল দিক সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তথা অন্তরঙ্গদের মূল্যায়ন এই কালজয়ী সিরাত সংকলন গ্রন্থে অত্যন্ত হৃদয়-স্পর্শী ভঙ্গীমায় ফুটিয়ে তোলা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন তথা সিরাতের উপর রচিত অন্যান্য গ্রন্থে রেওয়ায়াতসমূহের পাশাপাশি যেমন অন্যান্য সূত্র থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত সংযোজন করে রচনা করা হয়েছে, সেখানে ইমাম তিরমিজি (রহ) অন্য সকল তথ্য-উপাত্ত বাদ দিয়ে শুধুমাত্র নির্ভরযোগ্য রেওয়ায়াতের উপর ভিত্তি করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন তথা সিরাত ‘শামায়েলে তিরমিজি’ নামক এই ব্যতিক্রমধর্মী গ্রন্থ সংকলন করেছেন। আর এটিই হচ্ছে ‘শামায়েলে তিরমিজি’র সাথে অন্যান্য সীরাত গ্রন্থসমূহের মৌলিক বৈশিষ্ট্যগত পার্থক্য।

বই : শামায়েলে তিরমিজি [নবিজি এমন ছিলেন]
মূল : ইমাম তিরমিজি রহ.
ব্যাখ্যা : শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
অনুবাদ : ইলিয়াস খান
নিরীক্ষণ : সাইফুল্লাহ আল মাহমুদ
পৃষ্ঠা সংখ্যা : ৬৮৮ || খণ্ডসংখ্যা : ২
মুদ্রিত মূল্য : ১১০০ টাকা

অর্ডার করলেই পাচ্ছেন প্রিমিয়াম বুকমার্ক ও দোয়া কার্ড ফ্রি

সারাদেশে ক্যাশ অন ডেলিভারি...
✆ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
#মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

05/05/2023

হাসান আল বসরী রাহিমাহুল্লাহ বলেনঃ
দুনিয়াবী জীবন তিনদিনের❕
১. গতকাল : যা ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে
২. আগামীকাল : সম্ভবত তুমি তার নাগাল পাবে না
৩. আজ : তোমার যা করার তা আজই কর
[আয যুহুদ : ১৯৭]

নারীর ইসলামী জীবনলেখক- মুফতী মুহিউদ্দীন কাসেমীপৃষ্ঠা সংখ্যা  : ৫৫২মুদ্রিত মূল্য : ৬০০ টাকা সারাদেশে ক্যাশ অন ডেলিভারি......
03/05/2023

নারীর ইসলামী জীবন
লেখক- মুফতী মুহিউদ্দীন কাসেমী
পৃষ্ঠা সংখ্যা : ৫৫২
মুদ্রিত মূল্য : ৬০০ টাকা
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি...
✆ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
#মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিন একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত অধ্যায়। রাসুলে আরাবি স.— এর সবচেয়ে ঘনিষ্ঠ চার খলিফার ...
29/04/2023

ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিন একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত অধ্যায়। রাসুলে আরাবি স.— এর সবচেয়ে ঘনিষ্ঠ চার খলিফার শাসনামলকে ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিন হিসেবে উল্লেখ করা হয়েছে।। রাসুলে আরাবি স. ঘোষণা করেছেন—
فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيينَ
‘‘তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে’’।। (তিরমিজি : ২৮৯১)
তাদের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য এসকল সাহাবিদের জীবনী সম্পর্কে জানা অপরিহার্য কর্তব্য। তাদের জীবনী সম্পর্কে অনবদ্য গ্রন্থ রচনা করেছিলেন মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করা ও পরবর্তী সময়ে সেখানেই ইসলামের ইতিহাস অনুষদের অধ্যাপক এবং সাহিত্য অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন কারী ব্যক্তি— ড. মুহাম্মদ সাইয়িদ আল-ওয়াকিল রহ.। বইটি বাংলাভাষী মানুষের জন্য অনুবাদ করেছেন— মাহমুদ আহমাদ। ৮৩০ পৃষ্ঠার বইগুলো প্রকাশ করেছেন বাংলাদেশের সনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান— দারুত তিবইয়ান। ৪ খণ্ডের বইগুলোর প্রচ্ছদ মূল্য নির্ধারণ করেছেন ১৫০০ টাকা । পাঠকের জন্য ৫০% ছাড় দিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাথে রয়েছে মানজিলের পক্ষ থেকে একাধিক বুকমার্ক।
সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইগুলো হাতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।
� ০১৯১২ ২২ ৫৯ ৬৫
�মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে, এটাই আল আযকার বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।বই : আল আযকার(...
29/04/2023

একজন মুমিন কিভাবে তার পুরোটা সময় সঠিকভাবে সুন্নাহ মাফিক কাটাবে, এটাই আল আযকার বইয়ের মূল প্রতিপাদ্য বিষয়।
বই : আল আযকার
(জন্ম থেকে মৃত্যু-জীবনে প্রতিটি ধাপে রাসূল ﷺ বর্ণিত দৈনন্দিন দুআ,যিকির ও আমলসমূহ)
লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী রাহিমাহুল্লাহ ( মৃত্যু ৬৩১- ৬৭৬ )
পৃষ্ঠাসংখ্যা: ৮১৬ (হার্ডকভার, ডায়েরি বাইন্ডিং ও ৮০গ্রাম কালার কাগজ)
মুদ্রিতমূল্য ১৩৯০ টাকা
৫০% ছাড়ে বিক্রয়মূল্য ৬৯৫ টাকা. ... ... ... ... ... ... ... ... ... ... ...
সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বইগুলো হাতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

30/07/2022
আত্ম.শুদ্ধিমূলক উপদেশ ও বাণী হলো গুনাহ ও নফসের কুমন্ত্রণার বিরুদ্ধে ঢালস্বরূপ।’  পবিত্র কুরআনে বর্ণিত আছে—﴿وَكُلًّا نَقُ...
16/05/2022

আত্ম.শুদ্ধিমূলক উপদেশ ও বাণী হলো গুনাহ ও নফসের কুমন্ত্রণার বিরুদ্ধে ঢালস্বরূপ।’ পবিত্র কুরআনে বর্ণিত আছে—
﴿وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ١٢٠﴾
‘আমি আপনার কাছে বিগত নবিদের ঘটনাবলি বর্ণনা করে আপনার হৃদয়কে দ্বীনের ওপর অবিচল রাখি।’[সুরা হুদ : 120] নবি-রাসুল, সাহাবা, তাবেই ও নেক বান্দাদের ৫০০ ঘটনাবলির এক বিশাল সমাহার ইবনুল জাওযি রহ. লিখিত বই “উয়ুনুল হিকায়াত”। যার পূর্ণাঙ্গ বাঙলা অনুবাদ— সোনালি যুগের গল্পগুলো!

বইয়ের — সোনালি যুগের গল্পগুলো (২খণ্ড)
:::: লেখক — ইমাম ইবনুল জাওযি রাহিমাহুল্লাহ
:::: অনুবাদ —কাজী আবুল কালাম সিদ্দীক, আব্দুল্লাহ জোবায়ের রাফে, কাজী মঈনুল হক, হিজবুল্লাহ ইসহাকী
:::: সম্পাদনা — কাজী মঈনুল হক
:::: প্রকাশনী — মাকতাবাতু ইবরাহীম
:::: পৃষ্ঠা সংখ্যা — ৯৬০ (অফহোয়াইট পেপার)
:::: প্রচ্ছদ মূল্য — ১১২০ টাকা
:::: অফার মূল্য — ৭৫০ টাকা
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি...
✆ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
#মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

Address

Shop-30, Qawmi Market (2nd Floor), 65/1 Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Manzel Islamic Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manzel Islamic Books:

Share