16/04/2026
বলুন তো মানুষ কেন পারফিউম ইউজ করে?
অধিকাংশ মানুষ হুদাই ইউজ করে, অন্যজনরে দেখছে, শখ বিভিন্ন কারণে। আজকে জানবো পারফিউম ব্যবহারের বেশ কিছু উপকারিতা ও সতর্কতা।
আপনি কেন ইউজ করেন, এবং কোন আতর পছন্দ এটা কমেন্টে জানাতে পারেন।
একটা মূলনীতি বলি, শোনেন! ইসলামের যত বৈধ বিষয় আছে, সবগুলোই মানুষের জন্য উপকারী। ব্যক্তিবিশেষে কিছু কিছু ব্যতিক্রম থাকে। কিন্তু ফুল স্কেলে মানুষের জন্য সাধারণভাবে উপকারী। মৌলিকভাবে অপকারী এমন কোন জিনিস মানুষের জন্য আল্লাহ তা'আলা হালাল করেন নি। বরং যেখানে ক্ষতি সেখানেই আল্লাহ তায়ালা সেটাকে হারাম করে দিয়েছেন। আবার যেই বিষয়গুলোকে ইসলাম এপ্রিশিয়েট করেছে, ইবাদত হিসেবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম করেছেন, খেয়াল করে দেখবেন এই বিষয়গুলোর উপকারিতা অন্য লেভেলের।
পারফিউম বা আতর শুধু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ নয়; বরং সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম আতর ব্যবহার করেছেন!
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সুন্দর, তিনি সুন্দর পছন্দ করেন।
আতর একটা কিউট জিনিস। পুরুষ মানুষের প্রশান্তির জন্য যেমন একটা সুন্দর বউ দরকার, তেমন আতরও পুরুষ মানুষেরে প্রশান্তি আর কনফিডেন্সের চূড়ায় পৌঁছে দেয়।
আর এই আতর এমন একটা জিনিস, যেটা আপনার সৌন্দর্য,ব্যক্তিত্ববোধ, রুচিবোধ, কনফিডেন্স সবকিছুকে অন্য লেভেলে নিয়ে যায়! মানে একেবারে অন্য লেভেলে।
পারফিউম ব্যবহারের বেশ কিছু গবেষণামূলক উপকার আছে!
পারফিউমের সুবাস যেমন মনকে প্রফুল্ল রাখে, তেমনিভাবে শরীরকে সতেজ করে। দেখবেন অলসতা থাকলে পারফিউম ইউজ করার পর অলসতা কেটে যায়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কাজে মনোযোগ বাড়ে। আপনার শরীর থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে আপনি যেমন অন্যদের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন, অন্যদের কাছে যেতে যেমন আপনার ভালো লাগবে, অন্যরাও আপনার পাশে থাকতে অনেক গুড ফিল করবে!
**** একটা গোপন কথা কই শোনেন, যখন অনেক মন খারাপ হবে, বিবি সাহেবের সাথে ঝগড়া লেগে ডিপ্রেশনে চলে যাবেন, মেজাজ খিটখিটে হয়ে যাবে, একটু সময় নিয়ে নিয়ে মিনিটখানেক আতর স্নিফ করবেন। মজাটা এরপর দেখবেন।
কিছু কিছু বিশেষ পারফিউম অনিদ্রা দূর করতে সাহায্য করে।
// কিছু কিছু পারফিউম মাইগ্রেন দূর করতেও সহায়তা করে।
**** আবার স্মৃতিশক্তি বৃদ্ধিতেও আতর অনেক কাজে দেয়। প্রতিদিন যখন পড়তে বসবেন, একটা নির্দিষ্ট আতর রাখবেন যেটা শুধু পড়ার সময় একটু ঘ্রাণ নিবেন। পরীক্ষা দিতে বসবেন, এই আতর মেখে পরীক্ষা দিবেন। এইটা দারুন হেল্পফুল। (এটা ডক্টর থেকে প্রেসক্রাইব করা)
তবে পারফিউম ব্যবহারের বেশ কিছু সতর্কতাও আছে.......! সবসময় সব আতর ইউজ করা উচিত না।
জায়গা, পরিবেশ, আবহাওয়া, বয়স সবকিছু বুঝে আতর ব্যবহার করা উচিত। আবার কিছু কিছু আতর আছে সব জায়গায় চলে! যেমন:— এহসাস আল আরাবিয়া।
দেখেন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, অনেক মেহমান আসবে। একটা কড়া টাইপের আতর মাইখা বের হয়ে গেলেন। ভাইরে অনেক মানুষ তো মনে মনে গাইলানো শুরু করবে!
গ্রামবাংলায় একটা কথা আছে, "খাও নিজের মনমতো পরো মাইনষের মনমতো।"
আপনি যখন কোনো পাবলিক এরিয়াতে যাবেন আপনার এমন আতর ইউজ করা উচিত, যেটাতে সাধারণত কেউ অস্বস্তি ফিল করবে না।
আবার আপনি যদি শীতের বেলায় খুব সফট আতর ইউজ করতে যান, ভাই আতর মাখার আগেই তো হারায় যাবে। এই সময় একটু কড়া ঘ্রাণের আতর ইউজ করেন।
মনে করেন, আপনার বিবি সাহেবাকে খুশি করতে চান, ভাই ভুলেও কড়া আতর মাইখা যাবেন না, একে ভুলেও না। যদি রাইগা থাকে, অবস্থা খারাপ.....!
আবার গরমের দিনে আপনার উচিত সফট এবং ফ্রেশ টাইপ আতর ইউজ করা! ঠাণ্ডা, মিষ্টি। মাখলেই মন জুড়ায় যায়।
আবার কিছু কিছু সময় পারফিউম ব্যবহার করাই উচিত না।
*** ফুটপাতের কমদামি উৎকট গন্ধের আতর। এগুলা দেখবেন দামি আতরের চাইতে ৪-৫ গুণ বেশী লাস্টিং করে। বলতে পারেন হাইব্রিড আতর। সবই ক্যামিকেলের কামাল বস। কিন্তু দিনশেষে এলার্জিসহ নানা চর্ম রোগে ভুগবেন। এমনকি ক্যান্সার পর্যন্ত হইতে পারে।
সাধারণত এগুলোতে উচ্চমাত্রার সিন্থেটিক কেমিক্যাল বা থ্যালেটস থাকে।
অতিরিক্ত অ্যালকোহল বা প্রিজারভেটিভ যুক্ত পারফিউম ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া বা র্যাশ উঠতে পারে। সমাধান হিসেবে এলকোহল ফ্রি আতর ইউজ করুন।
কড়া ঘ্রাণ অনেক সময় হাঁচি, শ্বাসকষ্ট বা মাইগ্রেন বাড়িয়ে দিতে পারে।
আবার যাদের এ্যাজমা আছে, খুব সতর্ক থাকবেন। এভয়েড করাই ভালো।
Managing Director
As Suque - السوق