18/06/2026
বসতবাড়ির প্রতিটি কোণ আমাদের জন্য নিরাপদ হওয়া দরকার। তবে বেডরুম বা শোবার ঘরের গুরুত্ব অন্য সব জায়গার থেকে বেশি। এটি শুধু বিশ্রামের জায়গা নয়, ব্যক্তিগত এক আশ্রয়ও বটে।
বেডরুমের সুরক্ষা ও আধ্যাত্মিক পবিত্রতা নিয়ে একটি বিশেষ লেখা নিচে দেওয়া হলো:-
আমাদের শোবার ঘরটি হওয়া উচিত প্রশান্তি ও নিরাপত্তার এক আশ্রয়। সবার অবাধ যাতায়াত সেখানে কাম্য নয়।
আধ্যাত্মিক দিক থেকে বেডরুমকে সুরক্ষিত রাখা খুব জরুরি। কারণ এর সাথে জড়িয়ে আছে আপনার মানসিক শান্তি, ঘুম এবং স্বামী-স্ত্রীর ভালোবাসা।
যখন কোনো ঘর বদ নজর বা খারাপ শক্তির প্রভাব থেকে মুক্ত থাকে, তখন সেখানে বসবাসকারীদের মনে সুখ বিরাজ করে। ঘুমের সময় কোনো দুঃস্বপ্ন বা অস্থিরতা দেখা দেয় না।
বেডরুমকে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত করার একটি পদ্ধতি রয়েছে।
পরিমাণ মত পানি, লবণ এবং গোলাপ জল (সম্ভব হলে সামান্য মিশক) নিয়ে মিশ্রণ তৈরি করুন।
এরপর তাতে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং শেষের তিন সুরা অর্থাৎ ইখলাস, ফালাক, নাস। সাতবার করে পাঠ করুন।
বিশেষ করে সূরা ইয়াসিনের নয় নম্বর আয়াতটি তিলাওয়াত করে সেই পানি দিয়ে ঘরের চার কোণ, আলমারি এবং বিছানায় হালকা করে ছিটিয়ে দিন।
ঘুমানোর আগে বিছানা ঝাড়ার সময় সূরা ফালাক ও নাস পাঠ করলে সুরক্ষার মাত্রা আরও বাড়ে।
এটি কেবল একটি নিয়ম নয়; বরং রসুলুল্লহ্ (ছ.)-এর শেখানো এক প্রতিরক্ষা ব্যবস্থা।
ঘুমানোর আগে নিয়মিত পঠিত দু'য়া বা জিকিরগুলোর পাশাপাশি পবিত্র কুরআনের বিশেষ কিছু আয়াত পাঠ করা যেতে পারে।
এগুলো মনে প্রশান্তি বর্ষণ করে এবং শাইত্বানি প্ররোচনা থেকে মস্তিষ্ক ও অন্তরকে দূরে রাখে।
মহান আল্লহ্'র কাছে নিজের চারপাশ এবং ওপর-নিচ থেকে নিরাপত্তার জন্য দোয়া করা একজন মুমিনের প্রধান হাতিয়ার।
আর এই পুরো প্রক্রিয়াটিকে সহজ করতে একটি স্প্রে বোতলে আগে থেকেই পানি ও সুগন্ধি মিশিয়ে রাখতে পারেন।
যা দিয়ে প্রতিদিন ঘরের কোণগুলো স্প্রে করা যায়।
ঘরের জানালা খোলা রাখা, পর্যাপ্ত আলো-বাতাস চলাচল নিশ্চিত করা এবং নিয়মিত সূরা বাকারা বা আজান প্লে করা ঘরকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে তোলে।
এই ছোট ছোট আমলগুলোই আপনার ব্যক্তিগত জীবনকে করবে আরও আনন্দময় ও নিরাপদ।
ইং-শা--আল্লহ্, বিশ্বাসের সাথে এই চর্চাগুলো বজায় রাখলে সব ধরনের অমঙ্গল থেকে দূরে থাকা সম্ভব।
সুস্থতার পথে অন্যকে সহায়তা করতে সদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন।