05/09/2026
গত সপ্তাহে একটা দোলনা গিফট হিসেবে গিয়েছে।
কাস্টমার আপু পুরো পেমেন্ট এডভান্স করে দিয়েছিলেন।
যেহেতু নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হতো তাই আমরা স্টেডফাস্ট ইনস্টেন্ট ডেলিভারি সাজেস্ট করি।
এরপর টাইম মতই দোলনা টা পাঠিয়েছি। এদিকে রাইডারকে বার বার বলেছি ডেলিভারি কমপ্লিট হবার পর আমাকে ফোন দিয়েন আমি বিকাশে চার্জটা পাঠিয়ে দিবো।
কাস্টমারের কাছ থেকে যেন কোনো ক্যাশ না নেয়। গিফট হিসেবে যাচ্ছে।
এরপর যথারীতি সে ডেলিভারি দেয়। আমিও সাথে সাথে তার চার্জ বিকাশ করে দেই।
ওমা! একটু পর কাস্টমার মেসেজ দিয়ে বললেন, যাকে গিফট দেয়া হয়েছে রাইডার নাকি তার থেকে ক্যাশও নিয়েছেন।
কি এম্বেরেসিং একটা সিচুয়েশন। এরপর রাইডারকে ফোন দেই সে বার বার ফোন কেটে দেয়। মেইবি টাকা টা মেরে দেবার চিন্তা ভাবনা করেছিল। অথবা ভেবেছিল আমরা ধরতে পারবো না।
পরে তাকে হোয়াটসঅ্যাপে থ্রেট দেই। তার নামে কমপ্লেইন করবো। সাথে সাথে সে টাকাটা রিটার্ন করে দেয়। এরপর বলে সে নাকি ভাবছে আমি পে করব না। এজন্য কাস্টমার থেকে ক্যাশ নিয়েছে। অথচ তাকে বার বার বললাম যে আমিই পে করবো। পুরা ডেলিভারি টাইমে তার সাথে কয়েকবার যোগাযোগ হয়েছে।
সব সময় শুনছি রাইডার টাকা মেরে দেয়। কিন্তু এই প্রথমবার শুনলাম রাইডার ভাবছে মার্চেন্ট নাকি টাকা মেরে দিবে। 😪