16/06/2021
👉আম কেনার পর কি করবেন?
আমরা সাধারণত আম কেনার কয়েকদিন পর অনেকসময় আম পঁচা পাই। এর মূল কারণ আমরা আম ঘরে আসার পর কিছু জিনিস খেয়াল করি না, যার কারণে শখের আম শখ করে আর খাওয়া হয় না। এমনকি আমকে পর্যাপ্ত সুব্যবস্থায় সংরক্ষণ করলে আপনি অনেকদিন পর্যন্ত আমের সঠিক স্বাদ, ঘ্রাণ ও মিষ্টতা উপভোগ করতে পারবেন।
কিন্তু আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, “এতো টাকা দিয়ে আম কিনলাম আম আবার পচবে কেন?” উত্তর টা হচ্ছে আম পচবেই, আপনাকে খুলে বলি-
আমরা যারা ক্রেতা তারা আম কেনার ১-২ দিন পর দুয়েকটা আমে পচন দেখতে পাই, যেটাকে স্টেম এন্ড রট বা সংক্ষেপে SER বলে (Google করলে আরো জানতে পারবেন সহজেই) এটার মূল কারণ হচ্ছে গাছ থেকে আম পাড়ার পর আমের ভিতর কিছু প্যাথোজেন বা infectious agent থেকে যায়। সাধারণত এই পচন রোধ করতে আমচাষীরা কিছু ছত্রাকনাশক স্প্রে করলেই খেল খতম, কিন্ত এটা স্বাস্থ্যের জন্য বিশাল ক্ষতিকর। তাই কৃত্তিম প্রক্রিয়ার দিকে না যাওয়াই ভালো, তাইনা?
তাহলে আম সংরক্ষণ করবো কিভাবে? আসুন জেনে নেই কয়েকটি সহজ, প্রাকৃতিক এবং উপকারী পদক্ষেপ-
১। বাসায় আম আনার পর প্যাকেট অথবা কার্টন থেকে আম যত দ্রুত সম্ভব বের করে রাখবেন। এতে করে প্যাকেটে আম বদ্ধ অবস্থায় থাকবে না।
২। প্যাকেট থেকে আম বের করার পর সেগুলি ৫৫°-৬০° তাপমাত্রার গরম পানিতে ৫ মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখেন। ৫ মিনিট পর আমগুলো পানি থেকে তুলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। ভুলেও আমগুলি রোদে শুকাবেন না, তা হলে সাধের আমের রসও শুকিয়ে যাবে।
৩। শুকানোর পর ঘরের ফ্লোরে মোটা করে পেপার অথবা পরিষ্কার পাটের বস্তা বিছিয়ে তার উপরে আমগুলো সুন্দর করে বিছিয়ে দিন। সরাসরি মেঝেতে আম না রাখাই ভালো, রাখলে আম পচনের সম্ভাবনা বেড়ে যায়।
৪। খেয়াল রাখবেন যে ঘরে আম রাখছেন সেটা যেন AC room না হয়, কারণ স্বাভাবিকভাবে আম পাকার জন্য নির্দিষ্ট পরিমাণ গরম তাপমাত্রার প্রয়োজন পড়ে।
৫। আম বিছিয়ে রাখার সময় আমের বোটার অংশটুক ভেঙ্গে ফেলবেন, তাতে করে আমের কষ বেরিয়ে যেন গায়ে না লাগে। খাওয়ার সময় বোঁটার দিকের অংশটুক কেটে খাওয়াই ভালো, না হলে খাওয়ার সময় মুখ অথবা জিহ্বায় চুলকানী হতে পারে।
৬। আম পেকেছে কিনা তা দেখার জন্য বারবার হাতে নিয়ে টিপে দেখা ঠিক না। আমের পক্কতা জানতে আমের বোঁটার অংশটি নাকের কাছে এনে ঘ্রাণ নিয়ে বুঝতে হয়। বারবার টিপে দেখলে আমে পচন ধরার সম্ভাবনা থাকে।
৭। গাছের পোক্ত আম কাঁচা অবস্থায় বেশ টক থাকে। তাই পাকার আগে খেলে প্রচুর টক স্বাদ পাবেন। আর ভালোভাবে শুষ্ক স্থানে আম রাখলেই আপনি আমের মনের মতন স্বাদ পাবেন।
এই আমের মৌসুমে সেরা আমের সেরা স্বাদ উপভোগ করতে দরকার সঠিক সংরক্ষণ এবং আমের সঠিক পরিচর্যা।