02/01/2023
শুঁটকি বেশ পরিচিত এবং চাহিদা সম্পন্ন একটি খাবার, শুঁটকি মূলত সামুদ্রিক মাছ। শুঁটকির কথা আসলেই আমাদের মাথায় সবার প্রথমে আসে DDT এর নাম। DDT এর পূর্ণরুপ Dichlorodiphenyltrichloroethane এই উপাদানটি স্বাস্থ্যের পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিকর উপাদানটির জন্য অধিক পুষ্টিকর শুঁটকি অনেকেই খেতে চান না। তবে অর্গানিক শুঁটকিতে থাকে না এমন কোন ক্ষতিকর উপাদান। বরং এটি অধিক পুষ্টিমান সমৃদ্ধ একটি খাদ্য উপাদান যা দেহে প্রোটিনের যোগান নিশ্চিত করে। এমনই অর্গানিক শুঁটকি সরবরাহ করছে Buy Exception
অর্গানিক শুঁটকির বৈশিষ্ট্য:
১। স্বাস্থ্য সম্মত উপায়ে প্রক্রিয়াজাতকৃত, সম্পূর্ণরূপে DDT এবং অন্যান্য রাসায়নিক মুক্ত
২। আমাদের শুঁটকি প্রোটিন, ওমেগা-৩, এ্যামিনো এসিড, ক্যালসিয়াম, পটাসিয়াম, জিঙ্ক, ভিটামিন ডি-৩, ফসফরাস ও
আয়রন সমৃদ্ধ, যা সুস্বাস্থ্য ও মজবুত হাড় গঠনে আবশ্যক।
৩। এতে ফ্যাট বা তেলের পরিমাণ বেশ কম। ফলে অপেক্ষাকৃত অধিক স্বাস্থ্যসম্মত।
৪। শুকিয়ে ফেলা হয় বিধায় এতে খনিজ উপাদানগুলো অপাক্ষাকৃত অধিক পরিমাণে উপস্থিত থাকে।
৫। সরাসরি কক্সবাজার থেকে মাছ সংগ্রহ করে শুঁটকি প্রস্তুত করা হয়।
৬। বাংলাদেশ মৎস গবেষণা ইন্সটিটিউটের কারিগরি সহায়তা ও প্রযুক্তিতে শুঁটকি প্রক্রিয়াজাত করা করা হয়।
৭। Buy Exception এর অর্গানিক শুঁটকিতে মাংসল অংশের পরিমাণ বেশি থাকে। কেননা মাথা, লেজ, কানকো,
নাড়িভুড়ি ব্যতিত শুধুমাত্র মাংসল অংশ থেকে শুঁটকি প্রস্তুত করা হয়। ফলে অতিরিক্ত দুর্গন্ধ থাকে না।
৮। স্পেশাল নেট ব্যবহার করা হয় যেনো মাছি ও অন্যান্য পোকামাকড় প্রবেশ করতে না পারে।
৯। শুকানোর জন্য ফ্যান এর ব্যবস্থা করা আছে যেনো বাতাসের ফ্লো বজায় থাকে।
১০। ড্রাই সেকশনের আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখা হয়।
১১। উন্নতমানের প্যাকেজিং এর জন্য নষ্ট হওয়ার ভয় কম থাকে।