Boisako

Boisako boisako is a online bookshop. All kind of Bangla,English and Children books are available here.
(1)

পছন্দ করার সুবিধার্থে আলাদা করে ডিজনির বইয়ের ছবি দিলাম।
07/10/2026

পছন্দ করার সুবিধার্থে আলাদা করে ডিজনির বইয়ের ছবি দিলাম।

Boisako এখন পর্যন্ত বাংলাদেশের এই জেলাগুলোতে পৌঁছে গেছে।
06/10/2026

Boisako এখন পর্যন্ত বাংলাদেশের এই জেলাগুলোতে পৌঁছে গেছে।

শুভ সকাল Boisako
05/10/2026

শুভ সকাল
Boisako

আমাদের সময়ে জন্মদিনে বই উপহার দেয়ার প্রচলন ছিল, আমরা বই উপহার পেলে কত খুশি হতাম আর এখন বই কে কমদামের উপহার মনে করা হয়। দ...
04/10/2026

আমাদের সময়ে জন্মদিনে বই উপহার দেয়ার প্রচলন ছিল, আমরা বই উপহার পেলে কত খুশি হতাম আর এখন বই কে কমদামের উপহার মনে করা হয়।
দিন কত পাল্টেছে।

একটা দেশের বেশিরভাগ মানুষের কমন কথা যদি হয় বই পড়ার সময় নেই, সময় পাই না তাই বই পড়ি না তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত কোন...
04/10/2026

একটা দেশের বেশিরভাগ মানুষের কমন কথা যদি হয় বই পড়ার সময় নেই, সময় পাই না তাই বই পড়ি না তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যত কোনদিকে যাবে তাহলে? এখন সবাই মুখ বইয়ে শিক্ষিত হচ্ছে, বই পড়ার আর দরকার হয় না মনে হচ্ছে। ফেসবুকে দিনের যত ঘন্টা সময় দেয়া হয় তার অর্ধেক সময়ও যদি বই পড়ায় দিত এদেশের মানুষ তাহলে তো কথাই ছিল না।
Boisako

শুভ সকাল
28/09/2026

শুভ সকাল

sorry, thank you এই শব্দ গুলো মনে হয় যেন আমাদের মুখ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেবল কাগজ কলমের শব্দেই কি থেকে যাবে। গ...
23/09/2026

sorry, thank you এই শব্দ গুলো মনে হয় যেন আমাদের মুখ থেকে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। কেবল কাগজ কলমের শব্দেই কি থেকে যাবে। গতকাল একটা জায়গায় অপেক্ষারত বসে বই পড়ছিলাম। হঠাৎ নাকে আঘাত অনুভব করি, সেই সাথে চোখের চশমাটাও একপাশে সরে যায়। সামনে তাকিয়ে দেখি একটা ১১/১২ বছরের বাচ্চা ছেলের কনুইয়ের জোরে ধাক্কা লেগে নাকে খুব ব্যথা পাই। ছেলেটা একবার শুধু তাকিয়ে চলে গেল খুব স্বাভাবিক ভাবে যেন কিছুই হয় নি। একটা sorry ও বললো না। সে হয়তো ইচ্ছে করে করে নি কিন্তু একটা মানুষ ব্যথা পেয়েছে এই বিষয়টা তাকে স্পর্শই করলো না। একটা মানুষের সাথে ধাক্কা লাগলে, কাউকে ব্যথা দিলে সরি বলতে হয় এটা তাকে হয়তো শেখানো হয় নি তাই সে সেটা বলেও নি। আমি নাকে হাত দিয়ে বাচ্চাটার চলে যাওয়া দেখলাম। কি সহজ, স্বাভাবিক গতি....
দোষটা আসলে তার না.... দোষটা সেই বড়দের যারা তাকে সরি বলতে শেখায় নি, দোষটা সেই বড়দের যারা নিজেরাও সরি বলতে শিখে নি কিংবা সরি বলার অভ্যাস নেই। ও তো একটা বাচ্চা ছেলে কত বড় মানুষেরাই দেখেছি মানুষের গায়ে ধাক্কা লাগুক, পায়ে পা পড়ুক, ধাক্কা লেগে একটা মানুষ পড়ে গেলেও সরি বলে না। সে এমনভাবে চলে যায় যেন কিছুই হয় নি। পেছনে যে মানুষটা ব্যথা পেয়েছে আপনার এই গটগট করে চলে যাওয়ায় তার শরীরের ব্যথার চেয়েও মনের ব্যথাটা যে কতটা গভীর হলো তার খোঁজ কি আপনি রেখেছেন? অথচ আপনার একটু সরি বলায় সেই মানুষটার কষ্টটা হয়তো কমে যেত।
আমাদের জীবনে এত কিসের তাড়া যে আমরা আমাদের মানবিকতাবোধ টুকুও ভুলে যাচ্ছি! সে ব্যথা পেয়েছে, সে পড়ে গেছে তাতে আমার কি! আমি আমার পথে চলবো- এটাই কি আমাদের শিক্ষা!
sorry, thank you শব্দগুলো ছোট কিন্তু এর গভীরতা অনেক। এই ছোট শব্দগুলো আপনার /আমার/আমাদের ব্যক্তিত্ব এবং শিক্ষা সম্পর্কে অন্যদের ধারণা দেয়। আসুন, ব্যক্তিগত জীবনে আমরা নিজেরাও সরি বলার অভ্যাস করি এবং আমাদের সন্তানদেরও সেই শিক্ষা দেই।

ঝিলমিল কখন বড় হবে সে জন্য আর অপেক্ষা করতে পারছে না। বড় হয়ে সে কী হবে সেটা নিয়ে তার অবশ্যি কোন সমস্যা নেই। ঝিলমিল ঠিক...
23/09/2026

ঝিলমিল কখন বড় হবে সে জন্য আর অপেক্ষা করতে পারছে না। বড় হয়ে সে কী হবে সেটা নিয়ে তার অবশ্যি কোন সমস্যা নেই। ঝিলমিল ঠিক করেছে বড় হয়ে সে এক সাথে সবকিছু হয়ে যাবে।

কিন্তু একসাথে কী সবকিছু হওয়া যায়?

আজকের দিনটা অন্যসব দিনের মত না।আজ খুব আলাদা একটা দিন। কেউ তা বুঝতে পারছে না বলে নাবিলের একটু মন খারাপ লাগছে। আচ্ছা, আজকে...
23/09/2026

আজকের দিনটা অন্যসব দিনের মত না।
আজ খুব আলাদা একটা দিন। কেউ তা বুঝতে পারছে না বলে নাবিলের একটু মন খারাপ লাগছে। আচ্ছা, আজকের দিনটা যে আলাদা তা কেউ বুঝতে পারছে না কেন?
না না আজ তার জন্মদিন না। দু'মাস আগে নাবিলের জন্মদিন হয়ে গেছে। ছটা মােমবাতি জ্বালিয়ে সে গাল ফুলিয়ে ফুঁ দিয়েছে। এক ফুঁতে সব মােমবাতি নেভাতে হবে। সহজ ব্যাপার না। এক ফুঁতে সব বাতি নেভাতে পারলে একটা সাংঘাতিক ব্যাপার হয়। তখন চোখ বন্ধ করে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। নাবিলের ভাগ্য ভালাে, সে এক ফুঁতে সব নেভাতে পেরেছে। এর আগে কখনাে পারে নি, এই প্রথম.....
পরীর মেয়ে মেঘবতী"বইয়ের প্রথমের কিছু অংশ

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Boisako posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boisako:

Shortcuts

Share

Category