17/08/2026
বিকেলে শীতল বাতাস গায়ে মেখে শিয়ালের টেকে নদীর পাড়ে বসেছিলাম। সাথে ছিল আমার প্রিয় একটা উপন্যাস। নদীর কলকল শব্দ আর পাতার মরমর শব্দে চারপাশটা যেন এক অন্যরকম সুর তৈরি করছিল। গল্পের পাতায় হারিয়ে গিয়েছিলাম অচেনা এক ভুবনে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছিল।