09/04/2021
রামাদানের জন্য কিছু টিপস, দু'য়া ও যিকরঃ
১. পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতে আদায় করা।
২.পাঁচ ওয়াক্ত নামাযে ১২রাকআত সুন্নতে মুয়াক্কাদা আদায় করা।
"যে ব্যক্তি দিনে রাতে ১২রাকআত(সুন্নত) নামায পড়বে,তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মিত হবে।"
---(মুসলিম শরীফঃ৭২৭)
৩. প্রতি ফরজ সালাত শেষে ১ বার আল্লাহু আকবার ৩ বার আসতাগফিরুল্লাহ।
সালাত শেষ করার পর ৩৩বার সুবহান'আল্লাহ,৩৩বার আলহামদুলিল্লাহ,৩৪বার আল্লাহু আকবার পড়া..শেষে বলতে হবে -
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"লা-ইলাহা-ইল্লাল্লাহু ওহদাহু লা-শারিকালাহু লাহুল মূলকু ওয়া-লাহুল-হামদু ওয়া-হুয়া আলা-কুল্লি-শায়্যিন ক্বাদির।"
অর্থ:"একমাএ আল্লাহ্ ছাড়া কোন হক্ব ইলাহ নেই,তার কোন শরীক নেই; রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার;
আর তিনি সকল কিছুর উপর হ্মমতাবান।"[তিরমিযী-৩৫৮৫]
৪. প্রতি ফরজ নামাযের পর ১বারআয়াতুল কুরসী পড়া।
"যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে।"
---(মিশকাতুল মাসাবীহঃ ৯৭৪,বায়হাকী)
৫. "লা-ইলাহা-ইল্লাল্লাহু ওহদাহু লা-শারিকালাহু লাহুল মূলকু ওয়া-লাহুল-হামদু ওয়া-হুয়া আলা-কুল্লি-শায়্যিন ক্বাদির।"- সকাল-সন্ধ্যায় ১০ বার
৬. সায়্যিদুল ইস্তিগফার (সকাল-সন্ধ্যায় ১ বার)
৭.রাতে ঘুমানোর আগে সূরা মূলক, সূরা বাকারার শেষ দুই আয়াত তিলাওয়াত করা।
"যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়বে,তার জন্য এটি যথেষ্ট হবে।"---(সুনানে তিরমিযীঃ২৮৮১)
৮. "যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করবে, এটি তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে।" ইন শা অাল্লাহ্।
৯. দু'আ কবুলের মূহুর্তগুলোতে অন্তত দৈনিক ২ মিনিট সময় ব্যয় করে হলেও আল্লাহর কাছে দু'আ করা। নিজের মনের চাওয়াগুলো রবকে বলা। গুনাহ মাফের জন্য দু'আ করা।
১০. সর্বোপরি উঠতে বসতে যিকর করা। অন্তরকে সর্বদা রবের স্মরনে ব্যস্ত রাখা।
"মনে রেখো আল্লাহর স্মরনেই অন্তরসমূহ প্রশান্ত হয়।"
---(সূরা রা'দঃ২৮)
©️Rebeka Zaman Biva