FAQ's
১। এডিবল প্রিন্ট কী?
- খাওয়ার যোগ্য সুগার পেপারে ফুড গ্রেড কালিতে ছাপানো যে কোন ছবি যা প্রধানতঃ কেক/কাপকেক সাজানোতে ব্যবহৃত হয়।
২। এডিবল প্রিন্ট এর দাম কত?
- যে কোন আকারের ছবি (সর্বোচ্চ A4 সাইজঃ ৮ x ১১ ইঞ্চি) 350 টাকা
৩। ডেলিভারি চার্জ কত?
- ঢাকা শহরের ভেতরে ৭০ টাকা
- ঢাকা শহরের উপকণ্ঠে ১০০ টাকা
- ঢাকা শহরের বাইরে ১৩৫ টাকা
- কভারেজ এরিয়া ও চার্জ জানতে ভিজিট করুনঃ redx.com.bd/coverage-ar
ea
৪। কতদিন আগে অর্ডার দিতে হয়?
- ঢাকা শহরে ২ দিন আগে
- ঢাকার বাইরে ৩ দিন আগে
- ঢাকার বাইরে আর্জেন্ট চাইলে সুন্দরবন কুরিয়ারে পরের দিন পাঠানো হয়। সেক্ষেত্রে প্রিন্টের মুল্য ও ডেলিভারি চার্জ (৫০ টাকা) অগ্রীম পরিশোধ করতে হবে। উল্লেখ্য, শুক্রবার ডেলিভারি কোন কোন সময় বিঘ্নিত হয়।
- প্রত্যেক ক্ষেত্রে দুপুর ১২ টার মধ্যে অর্ডার নিশ্চিত করতে হবে।
- ঢাকা সিটিতে Same day ডেলিভারি করা যাবে, সেই ক্ষেত্রে সকাল ১০ টার মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে।
৫। কিভাবে অর্ডার করব?
- ভালমানের ছবি আমাদের ইমেল ([email protected]) বা হোয়াটসঅ্যাপে (01762130680) পাঠিয়ে দিন। প্রয়োজনীয় এডিট/রিসাইজ করে পাঠাবেন। এডিট করাতে চাইলে ৫০ টাকা চার্জ প্রযোজ্য।
৬। এডিবল প্রিন্ট কিভাবে সংরক্ষণ করতে হয়?
- কেক এ বসানোর আগ পর্যন্ত জিপলক ব্যাগে এয়ারটাইট করে রুম তাপমাত্রায় রাখতে হবে
- কেক এ এডিবল ইমেজ বসানোর পর ফ্রিজে না রাখাই ভাল, তবে ফ্রিজে রাখতে হলে বাইরে বের করার পর ইমেজটি আর্দ্র হতে পারে - সে অবস্থায় সেটি ছোঁয়া উচিত নয়।
৭। কেক এর জন্য এডিবল ইমেজের সাইজ কেমন হবে?
- যদি কেক এর বর্ডার ডেকোরেশন এডিবল ইমেজ কেকের সাইজের এর চেয়ে ১ ইঞ্চি ছোট হবে। যদি বর্ডার না থাকে তাহলে কেকের সাইজের সমান সাইজ হবে।
৮। কাপ কেকের জন্য এক সুগার পেপারে কয়টা টপার হবে?
- ৬ টা (বড়) বা ৯ টা (মাঝারি) বা ১২ টা (ছোট)