18/11/2020
#শিমুল_মূলের_উপকারিতা
#বিখ্যাত_বাজারের_তথ্য_সংগ্রহ_অনুযায়ী
শিমুল একটি অতিপরিচিত গাছ। এই গাছ মূলত কাঠ ও তুলার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এছড়াও এই গাছের রয়েছে নানারকম ঔষধি গুণ। ভেষজ চিকিৎসা কাজে এই গাছের আছে নানবিধ ব্যবহার। আসুনে জেনে নেয়া যাক এই গাছে ঔষধি গুণাগুণ সম্পর্কে-
-------------------------------------
যাদের যৌন ক্ষমতা কম তারা এই গাছের মূলের চূর্ণ খেলে এই সমস্যা দূর হয়ে যায়।
এই গাছের বিভিন্ন অংশ ফোড়া, আমাশয় রোগের উপশম হিসেবে কাজে লাগে।
দীর্ঘদিনের শুষ্ক কাশি থাকলে শিমুলের আঠা চূর্ণ ৮০০ মিগ্রা পরিমাণ দু’বেলা দুধ বা পানিসহ অথবা চার চা-চামচ বাসক পাতার রস একটু গরম করে ছেঁকে নিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়।
অতিরিক্ত রক্তস্রাবে মূলের চূর্ণ ও রক্ত আমাশয়ে আঠারচূর্ণ বেশ কার্যকর।
বসন্তে যে ক’টি উজ্জ্বল ফুল আমাদের চারপাশ আলোকিত করে রাখে শিমুল তার মধ্যে অন্যতম। বসন্তে গ্রামের সবুজ পটভূমিতে শিমুলের রক্তিম উচ্ছ্বাস মাতিয়ে রাখে চারপাশ।
শিমুল (ইড়সনধী পবরনধ) বিরাট আকারের পাতাঝরা বৃক্ষ। শীতের হিমেল হাওয়ার প্রথম ছোঁয়াতেই এ গাছের পাতা ঝরে।
বসন্তের একটু ছোঁয়া পেলেই রাশি রাশি ফুল ফুটতে শুরু করে। ধীরে ধীরে কাঁচা-সবুজ রঙের দু-এক স্তবক পাতা উঁকি দেয় ডালে ডালে। শাখা-প্রশাখার আগায় পাঁচ থেকে সাতটি পাতা একসঙ্গে থাকে।
ফুল সাধারণত গাঢ় লাল রঙের হলেও তাতে কমলা ও হলুদ রঙের মিশ্রণ দুষ্প্রাপ্য নয়। ফুল বেশ বড় ও ভারী, পাপড়ি মুক্তভাবে ছড়ানো, ঘনবিন্যস্ত ও দলমণ্ডল ঘণ্টাকৃতির।
পরাগচক্র বহু কেশরের সমষ্টি এবং পাপড়ির বিপরীতে পাঁচটি গুচ্ছে বিভক্ত। শালিক ও অন্যান্য পাখি প্রস্ফুটিত শিমুলের সহযোগী।