27/10/2026
শুভ সকাল ♥️♥️♥️
হালকার উপর পাতলা অসুস্থ 😩।উইন্টার প্রিয় সিজন কিন্তু উইন্টার ঠিকমত আসার আগেই ভোগান্তি শুরু।এ পর্যন্ত তিনবার কানের পর্দা ফেটেছে আমার।প্রথমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তীব্র শীতে স্টাইল মেরে কান টুপি ছাড়া রিকশা ভ্রমণ দিতে গিয়ে,দ্বিতীয়বার নেপাল ঘুরে এসে,প্লেন ল্যান্ডিং করতে শুরু করলো আর তীব্র কানে ব্যাথা শুরু হইলো এয়ারপোর্ট থেকে বাসায় আসার পর রাতেই কানের পর্দা ফটাশ।সকালে বসকে ফোন দিয়ে জানালাম বস এই অবস্থা যথারীতি বস ভাবলেন মিথ্যা বলছি অফিস ফাকি দেয়ার জন্য। একবার ভাবলাম যাই ছোট্ট কৌটায় কান থেকে বের হওয়া ব্লা***মিশ্রিত তরল পদার্থ নিয়ে বসকে দেখিয়ে আসি। কৌটা খুজে না পাওয়ায় প্ল্যান ক্যান্সেল করেছি। আমার এই বস অবশ্য অসম্ভব মজার আর জেনুইন একজন মানুষ। তার চাকরি এখন না করলেও তিনি আমার বস।আর বসকে তেল একটু না দিলে কি হয়???আচ্ছা কোথায় ছিলাম.... কানফাটায়.....তৃতীয়বার অবশ্য কান পুরোপুরি ফাটার আগেই নাক-কান-গলা বিশেষজ্ঞর কাছে দৌড়াই বিধায় কান না ফাটলেও চেহারা এলিয়েনের মতো হয়ে গিয়েছিল চোখ আর নাক ফুলে ,এন্ড গেজ হোয়াট??? ডক্টর খুবই প্যাথেটিক যে নিউজ দিল আমি ফ্লাই করলেই আমার প্রব্লেম হওয়ার চান্স থাকবে।আল্লাহর ইচ্ছায় মনে হয় না আমার কপালে বৈদেশ আছে।আর তাছাড়া আমার দাদী উত্তরাধিকার সূত্রে আর কিছু না দিলেও তার এই অসুখটা আমাকে দান করে গেছেন।ভদ্রমহিলারও নাকের হাড় বাকা ছিলেন।আজকে এত কথা বলার বিশেষ কারণ হচ্ছে গত এক সপ্তাহ ধরে সকালে কানে ব্যাথা নিয়ে ঘুম থেকে উঠছি যেন কান জানান দিচ্ছে ,অনেকদিন ফাটি না বইন.....অনুমতি দে আমি ফাটি😛😛😛 ছবির সাথে লেখার কোনো মিল নাই। যা বোঝার বুইঝা লন😛😛।
Outlet