Sazzu's Collection

Sazzu's Collection We will always try to give something good..

.......৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া ...
04/06/2025

.......৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷
কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷
আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’
এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷
বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷
আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...।
c.Sanji Da

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদি...
11/03/2025

জীবন ততদিনই সুন্দর যতদিন বাবার বাসায় পুরোনো সিরামিক বা মেলামাইন প্লেটে ডাল আর ছোটমাছের চচ্চড়ি দিয়ে ভাত খেতে পারবেন। যতদিন ছোটভাইবোন জামাকাপড়, বইখাতা নিয়ে টানাটানি করবে। যতদিন পুরোনো জামা পরে এলোমেলো বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে ঘুম দিতে পারবেন; জীবন ততোদিনই সুন্দর। অতঃপর একদিন আপনি আসতেই সিরামিকের ডিনারসেট নামানো হবে, হরেক পদের রান্না হবে। কোনো বাটিতে পোলাও, কোনোটাতে রোস্ট। ছোটভাইবোন হাত ধোঁয়ার জন্য পানি এগিয়ে দিবে। খাওয়া শেষে চিরচেনা ঘরে ঢুকে দেখবেন আপনার জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে একটা বড় ব্যাগ বা ট্রলিতে তুলে রাখা। এতো সাজানো জিনিসপত্র দেখেও আপনার চোখের কোণে চকচক করবে লোনাপানি।

নতুন থ্রিপিসটা খুলে সেদিন আর পুরোনো কাপড় পরে ঠাস করে শুয়ে পড়তে পারবেন না। ঘড়ির কাঁটায় যখন বিকেল ঠিক তখনই বাইরে থেকে ডাক পড়বে, একবুক কষ্ট আর দুইচোখ পানি নিয়ে বেরিয়ে যেতে যেতে বলতে ইচ্ছে হবে,-" মা, এবার এলে পুরোনো থালাবাসনেই খেতে দিও। তোমার নতুন ডিনারসেট তো মেহমানদের জন্য।"

কথাটা আপনার গলা পর্যন্ত এসেই আটকে যাবে। কারণ যতোই অস্বীকার করুন না কেন, জগতের নিয়মানুযায়ী বিয়ের পর মেয়েরা স্বামীর ঘরের মানুষ আর মা-বাবার ঘরের মেহমান হয়ে যায়।।😌

এক বন্ধু কেঁদে কেঁদে বলছিল,আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম,সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছি...
23/07/2023

এক বন্ধু কেঁদে কেঁদে বলছিল,আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলে ছিলাম,সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়ে ছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল তার, কোন প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যায়নি।

বরং আরো কঠোর হয়েছিলাম।তার পর থেকে দেখলাম আমার সমস্ত কাজ কর্ম বেশ গুছিয়ে করতো। কোনো কাজের আর ঝামেলা ছিল না।তখন বুঝে ছিলাম নারী জাতিকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা। তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। এক সময় দেখলাম, আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখায় না। যা বলি বিনা বাক্যে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই, আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে।

কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে,বাজে তখন ৩:২৫মিনিট। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিক ক্ষন আড়াল থেকে দেখলাম। মোনাজাতের সময় সেজদাহ হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলতো বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিলো। পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল।

আমি আর দাঁড়াতে পারলাম না। চলে আসলাম ঘরে । শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিলো যে এমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি , কোথায় যাচ্ছো? সে ভীতু চোখে বলে,এই সময় তো চা খাও,আমি এখনি চা করে আনছি। আরে চা লাগবে না এখন , তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছু ক্ষন বোকার মত চেয়ে রইল তার পর বাধ্য মেয়ের মত আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম। তোমার কি কোন অভিযোগ আছে আমার প্রতি??

এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে 'থাকলো কিছুক্ষন, হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি। অন্য দিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল,অভিযোগ আর কোনো মানুষের কাছে বলিনা। যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি। কারন কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন। সব কিছু তার হাতেই। তাই কারো প্রতি আমার অভিযোগ,রাগ ক্ষোভ কিছুই নেই। তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি? সে আমার দিকে তাকিয়ে বলল, একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দুআ করে করে কাঁদতাম,
প্রতিটি মোনাজাতে। এখন ও ঠিক সেই ভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে।

আমার স্ত্রীর এই কথা টা সেদিন আমার কলিজা ছেদ করেছিল। একটা সুক্ষ্ম ব্যাথা অনুভব করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই। আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল। আমি বুঝে ছিলাম নারী কে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না।

(সংগৃহীত ও পরিমার্জিত)

16/07/2023
Subhan-allah ❤️
12/07/2023

Subhan-allah ❤️

 #সংসার আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খি...
23/06/2023

#সংসার
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।
লেখা: cp

22/06/2023

এমনই কাউকে দরকার ☺️

ভেবে দেখুন আজ প্রতিটা বাবার সন্তানের রক্তে যদি কুরবানীর ঈদ হতো 🙂কুরবানীর আসল তেগ যদি সকলে জানততাহলে টাকা বড়াই আর দামি গ...
22/06/2023

ভেবে দেখুন আজ প্রতিটা বাবার সন্তানের রক্তে যদি কুরবানীর ঈদ হতো 🙂
কুরবানীর আসল তেগ যদি সকলে জানত
তাহলে টাকা বড়াই আর দামি গরু নিয়ে প্রতিযোগিতা করতো না ।কারণ আজ সেই গরুটির জায়গায় তার সন্তান হতে পারতো ।
😥😥

Ours New Eid Collection 🥹😌
16/04/2023

Ours New Eid Collection 🥹😌

A righteous friend is better than a rich friend.♥️✨
11/04/2023

A righteous friend is better than a rich friend.♥️✨

05/04/2023
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিট।😥😥সামনে ঈদ...
04/04/2023

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ভয়াবহ রূপ নিয়েছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬০টি ইউনিট।😥😥

সামনে ঈদ!
পুড়ছে বঙ্গবাজার!🔥🔥৫ হাজার দোকান পুড়ে ভস্ম হচ্ছে!
পুড়ছে হাজার হাজার মানুষের ঈদ - ভবিষ্যত - স্বপ্ন!!!

আল্লাহ তায়ালা আমাদের উপর নারাজ নিশ্চয়ই!
ঘন ঘন আগুন লাগাটা তারই লক্ষন!

একজন প্রত্যক্ষদর্শীর কাছে শুনলাম - আগুনের শিখা নিভাতে যখন ব্যস্ত সবাই - একদল মানুষ তখন মত্ত ছিল কিভাবে দোকানগুলো থেকে কিছু পন্য চুরি করা যায়! ‌!!

আল্লাহ আজ যারা নি:স্ব হল - তুমি তাদের সবর দাও - তাদের রিজিকের ব্যবস্থা করে দাও!

আমীন আমীন!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazzu's Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share