Jolpore.com

Jolpore.com "জলপড়ে,সবার জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ধারণার অনলাইন শপ ‘জলপড়ে ডট কম’ এর আত্মপ্রকাশ।

"জলপড়ে,সবার জন্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন ধারণার অনলাইন শপ ‘জলপড়ে ডট কম’ এর আত্মপ্রকাশ। ‘জলপড়ে ডট কম’ হতে চায় ক্রেতার একটি আস্থার নাম। দ্রুততম সময়ে স্বাচ্ছন্দ্য সেবাদানই 'জলেপড়ে ডট কম' লক্ষ্য। এ যাত্রায় আপনাকে সাথে পাবার আশা রাখি।

28/10/2024

হরিশংকর জলদাসের 'জলপুত্র’ উপন্যাসটি জেলেদের নিয়েই লেখা। ব্যতিক্রম এই যে, এটি সমুদ্রভিত্তিক জেলেজীবন-নির্ভর উপন্যাস। 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের স্রষ্টা একজন মালাে অর্থাৎ জেলে। তার পরে আর কোনাে জেলে কৈবর্তদের নিয়ে উপন্যাস লেখেননি। হরিশংকর জলদাসই দ্বিতীয় জেলে , যিনি অদ্বৈত মল্লবর্মণের পরে জেলেজীবন নিয়ে বাংলা উপন্যাস রচনা করলেন। হরিশংকর জলদাসের 'জলপুত্র' উপন্যাসে জেলে সম্প্রদায়ের অপ্রাপ্তির বেদনা, প্রাপ্তির উল্লাস, শােষণের হাহাকার, অশিক্ষার অন্ধকার—সবই অসাধারণবিশ্বস্ততার সঙ্গে অঙ্কিত হয়েছে।

এই উপন্যাসটি একজন জেলেনারীর সংগ্রামশীল জীবনের ইতিহাস যেমন, তেমনি একজন জলপুত্রের অধিকারসচেতন হয়ে ওঠার কাহিনিও বটে। এই উপন্যাসে কৈবর্তসমাজ তার সকল প্রকার সংগতি-অসংগতি নিয়ে উপস্থিত। ২০০৭-এর যুগান্তর ঈদসংখ্যার জন্যে নবীন ঔপন্যাসিকদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হয়। দেশ-বিদেশ থেকে প্রাপ্ত অনেক পাণ্ডুলিপির মধ্যে হরিশংকর জলদাসের 'জলপুত্র' শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পায়। 'জলপুত্র’ হরিশংকর জলদাসের প্রথম উপন্যাস। ২০১২ সালে আলাওল সাহিত্য পুরস্কার পায়।

বইয়ের নাম : জলপুত্র (আলাওল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত)
লেখক : হরিশংকর জলদাস
জনরা : সমকালীন উপন্যাস

শুভ জন্মদিন, প্রিয় কবি হেলাল হাফিজ...
07/10/2024

শুভ জন্মদিন, প্রিয় কবি হেলাল হাফিজ...

ইউরোপের সাত দেশ, সেসব দেশের অতীত ও বর্তমান,  ইতিহাস ও ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরতা, জীবন আর যাপনের গল্প ...
05/10/2024

ইউরোপের সাত দেশ, সেসব দেশের অতীত ও বর্তমান, ইতিহাস ও ঐতিহ্য, প্রকৃতি ও মানুষের পারস্পরিক নির্ভরতা, জীবন আর যাপনের গল্প আছে এখানে। এ সব জনপদে লেখক খুঁজে বেড়িয়েছেন গল্পের জীবন, জীবনের গল্প। সে সব গল্প প্রাণ পেয়েছে সাদাতের নিপুণ বর্ণনায়। এ তাই সাদামাটা ভ্রমণগদ্য নয়, হয়ে উঠেছে উপাখ্যান, ভ্রমনোপাখ্যান। পাঠকের বাড়তি পাওয়া হিসেবে আছে অসংখ্য রঙিন ছবি। ছবিগুলো নেটের নয়, বইয়ের জন্য এক্সক্লুসিভ। কাহিনি আর ছবির অনবদ্য এক যুগলবন্দি 'যেতে যেতে তোমাকে কুড়াই'।
নতুন বইয়ের উৎস

কথাসাহিত্যিক মহিবুল আলম এর গল্পের বই১৯৯৬ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত " তিথিক্ষয় ও আকাশগঙ্গা"নতুন ভাবে প্রকাশিত হতে ...
01/10/2024

কথাসাহিত্যিক মহিবুল আলম এর গল্পের বই
১৯৯৬ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত
" তিথিক্ষয় ও আকাশগঙ্গা"
নতুন ভাবে প্রকাশিত হতে যাচ্ছে।

হঠাৎ একটা আওয়াজে পারুর ঘুমটা ভেঙে গেলো। আওয়াজটা ভারী কোন বস্তুর পতনের। মনে হলো কাদার উপর ধপাস আছড়ে পড়েছে।
পারু শংকিত কান পাতলো, ঠাহর করতে চেষ্টা করলো- কোনদিক থেকে আওয়াজটা এসেছে। কিন্তু সে ঠাহর করতে পারলনা।

পারু একা, সম্পূর্ণ একা। অবশ্য পারুর সাথে আরো কয়েকটা জীব বাস করছে। একটা ছাগীর বাচ্চা, মাটির পাতিলে তিনটে টকি মাছ, আরেকটা বেহাল আকারের ইদুর।

গতদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। মা বেচে থাকতে একবার মাকে জিজ্ঞেস করেছিলো আকাশে এত পানি থাকে কোথায়? মা সঠিক জবাব দিতে পারেনি, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলো, সবই কুদরতের লীলা।

আবারো পুবের বেড়া ঘেসে ফিসফিসানি শব্দ হলো। পারুল সতর্ক কান পাতলো। বৃষ্টির রাতে ফিসফিসানি শব্দ শুনে বুঝা যায়না মানুষের শব্দ নাকি টুপটুপ পাতা ঝড়া পানির শব্দের সাথে নির্মল হাওয়া বয়ে যাওয়ার শব্দ।

পারুর বাবার কথা মনে এলো। বছর চারেক আগে কারখানায় কাজ করার নামে চট্টগ্রাম চলে যায়। গোমতী নদীটার ধারে বাবার প্রতিক্ষায় থাকার পরেও 'পারুল বেগম' ডাক শুনতে পায়নি কখনোই। জানা গেছে ওখানে তিনি নতুন সংসার পেতেছেন।

কুপির আলোটা নিভুনিভু করছে, হয়ত নিভেও যাবে কিছুক্ষণ পর। বাইরে আবারো ফিসফিসানি শব্দ হল, সাথে কাদায় হাটাচলার ছোপ ছোপ শব্দ, পাশে বেড়া ঘেঁষে দাঁড়ানোর শব্দ। পারুলের সন্দেহ এবার ধরা দিল, আর যাই হোক এটা বাতাসেত শব্দ হতে পারেনা। উঠান পেরিয়ে চাচার ঘর। একবার ভেবে নিল চাচাকে ডাকবে কিনা। ডগমগি ধুমসি গাই চাচীর অত্যাচারের কথা মনে করে আর ডাক দেয়ার সাহস করল না। এমনিতেই গত দুই দিন পেটে অন্ন জুটে না।

পারুল প্রচণ্ড ভয় পাচ্ছে। বিছানা থেকে কুপিটায় তেল ঢালতে উঠতে যাবে। কিছু বুঝে ওঠার আগেই খপ করে দরজাটা খুলে গেল....

বই সম্পর্কেঃ বইয়ে সর্বমোট ৭টি গল্প রয়েছে।
উত্তর দুয়ারী
ধূসর মরীচিকা
বর্ষাবান
তিথিক্ষয় ও আকাশগঙ্গা
জলভাঙার পুরুষ
অর্বাচীন নোঙর
বেগুনি উপাখ্যান
প্রতিটি গল্পই গ্রামীণ প্রেক্ষাপটে চিত্রায়িত করা হয়েছে। তিতিক্ষয় ও আকাশগঙ্গা মূলত ট্রাজেডিক গল্প সংকলন। লেখক মুহিবুল আলম সযত্নে সুন্দরতম সাবলীল ও সাহিত্যের মাধুর্যতায় মিশিয়েছেন ট্রাজেডিকে। এটা সত্যিই অসাধারণ যে গল্পগুলোর পটভূমি গ্রামীণ এবং প্রতিটি গল্পেই একেকটি দৃষ্টিচালন দৃশ্য উপস্থাপন করেছেন লেখক। কখনো স্বামী-স্ত্রীর ঝগড়ায় ভূলবসত বিবাহ বিচ্ছেদ এবং ঈদ্দ্যৎ বিয়ে। কখনো মাতব্বরদের গ্রাম্য শালিসি। কখনো ডাক্তার এবং রোগীর মধ্যে অদ্ভুত সম্পর্ক। কখনো বাবা-মা মরা পারুর করুন ইতিহাস। প্রতিটি গল্পে লেখক ফুটিয়ে তুলিয়েছেন ৮০-৯০এর দশকের সত্যিকারের গ্রাম্য দৃশ্য। এমন অসাধারণ উপস্থাপন এবং সৃষ্টির জন্যে লেখক অবশ্যই পাঠকদের মনে জায়গা করে নিবেন।

বেশ ইনফরমেটিভ, প্রতিটি চিত্র এমনভাবে লিখেছেন যে পাঠক বুঝে যাবে মুলত ক্যারেক্টার এখন কি করছে, কোন অবস্থায় আছে, তার মনের মধ্যে কি চলছে এসব। সবমিলিয়ে বইটি পড়ার সার্থকতা হল অনেক কিছু জানতে পারা, অনেক কিছু শিখতে পারা। এমন এমন কিছু বিষয় লেখক টেনে নিয়ে এসেছেন যা সত্যিই অবিশ্বাস্য। আমি অবশ্যই সবাইকে বইটি পড়ার অনুরোধ করবো।

01/10/2024
কথাসাহিত্যিক নাসরীন জাহানের ওয়াল থেকে নেওয়া লেখা। গল্পসমগ্র এক। আমার লেখক জীবনের প্রথম ভাগ, প্রথম ভিত্তি। আশি নব্বইয়ে গল...
30/06/2024

কথাসাহিত্যিক নাসরীন জাহানের ওয়াল থেকে নেওয়া লেখা।

গল্পসমগ্র এক। আমার লেখক জীবনের প্রথম ভাগ, প্রথম ভিত্তি।
আশি নব্বইয়ে গল্পগুলো যখন লিখতাম তখন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ পারভেজ হোসেন, কাজল শাহনেওয়াজ, শহিদুল আলম, আর তুখোড় লেখকদের সাথে কখনও বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে, পাঠক সমাবেশের উলুখড়ের সামনের বেঞ্চিতে, গল্পের নীরিক্ষা, বিষয় কতকিছু নিয়ে কত তর্ক যে করেছি।

এ বইয়ের মলাটের ভেতর পাঁচটি গল্পের বই আছে। স্থবির যৌবন, বিচূর্ণ ছায়া, পথ হে পথ, সূর্য তামসী, সারারাত বিড়ালের শব্দ। তখন দেশের হেন লেখক নেই যাঁদের উচ্ছ্বাসময় স্নেহ বন্ধুতা পাইনি। বইটি উৎসর্গ করেছি, কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে। ক্রমে ক্রমে এই দুজনের সাথে শ্রদ্ধার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে উঠেছিলো। বিশেষ করে ইলিয়াস ভাইয়ের সাথে।

এই পাঁচটা বইয়ের পরে উড়ুক্কুর জন্ম। কিন্তু আমার দুর্বলতা বরাবর গল্পের প্রতিই। বহু কাঙ্খিত বইটি জলধি প্রকাশ করেছে। প্রচ্ছদ করেছে, আইয়ুব আল আমিন।

এইসব বইয়ের গল্প থেকেই আমি মাঝে মাঝে শর্ট করে গল্পের পোস্ট দিই। এই গ্রন্থে স্থবির যৌবন, বিচূর্ণ ছায়া, পথ হে পথ, সূর্য তামসী এবং সারারাত বিড়ালের শব্দ এই পাঁচটি গ্রন্থ রয়েছে।

আর দ্বিতীয় খন্ডে আছে সসম্ভ্রম যখন অশ্লীল হয়ে ওঠে, আশ্চর্য দেবশিশু, পুরুষ রাজকুমারী এই তিনটা গল্পগ্রন্থ।

জলধি থেকে আমার গল্পসমগ্র দুই ও বেরিয়েছি।

দুটো খন্ডে আমার সাতটি গল্পের বই আছে। মেসেঞ্জারে কয়েকজনের অনুরোধের প্রেক্ষিতে এই পোস্ট দিলাম।

উপন্যাসের চেয়ে নিজের গল্পের প্রতি আমার পক্ষপাত আছে।
অর্ডার করতে ইনবক্স করুন

শ্রদ্ধা ও ভালোবাসা...শুভ জন্মদিনআহমদ ছফা (৩০ জুন, ১৯৪৩ — ২৮ জুলাই, ২০০১)বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পাঁচ বছরের মাথায় ছফা...
30/06/2024

শ্রদ্ধা ও ভালোবাসা...

শুভ জন্মদিন

আহমদ ছফা (৩০ জুন, ১৯৪৩ — ২৮ জুলাই, ২০০১)

বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পাঁচ বছরের মাথায় ছফা প্রশ্ন তুলেছিলেন:

"বর্তমানে যেসব পণ্ডিত, লেখক, অধ্যাপক এবং রাজনৈতিক নেতা বাংলা ভাষা চালুর পক্ষে কলম ধরেন, সভা-সমিতিতে বিবৃতি পাঠ করেন, মুখে মুখে বাংলা ভাষাপ্রেমী বলে জাহির করেন, তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা কোন ভাষাটি চালুর কথা বলছেন? কলকাতার যেই বাংলা ভাষাটি চালু আছে সেটি নয়তো?’

তার আরও জিজ্ঞাসা: ‘যদি বলেন, কলকাতার বাংলা ভাষাটি যদি ভাঙচুর না করা হয় তাহলে বাংলাদেশের মানুষের উপযোগী বাংলা ভাষা তো তৈরি হতে পারবে না। এই সম্পর্কে আপনার কি মত?’ এই ব্যাপারে ছফার শংকা, ‘সম্ভবত তারা কোনও সদুত্তর দিতে পারবেন না।" — আহমদ ছফা

অর্ডার করতে ইনবক্স করুন
30/06/2024

অর্ডার করতে ইনবক্স করুন

 #কবি_ও_কথাসাহিত্যিক_ঝর্ণা_রহমানের_জন্মদিন_আজঝর্না রহমান ১৯৫৯ সালের ২৮শে জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. মোফাজ্...
28/06/2024

#কবি_ও_কথাসাহিত্যিক_ঝর্ণা_রহমানের_জন্মদিন_আজ

ঝর্না রহমান ১৯৫৯ সালের ২৮শে জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. মোফাজ্জল হোসেন এবং মাতা রহিমা বেগম। তাঁর গ্রামের বাড়ি বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলার কেওয়ারে।

ঝর্ণা রহমান মূলত কথাসাহিত্যিক ও কবি। তবে তিনি একজন বহুমাত্রিক লেখক।
বন্ধ-নিবন্ধ-নাটক-ভ্রমণ-শিশুসাহিত্য-অনুবাদ সব শাখাতেই তার দক্ষ বিচরণ। আশির দশকের শুরু থেকে তার লেখালেখি। এ পর্যন্ত ঝর্ণা রহমান লিখেছেন ৫৫টিরও বেশি মৌলিক বই। এর মধ্যে গল্পগ্রন্থ ১৮টি, উপন্যাস ৬টি (২টি কিশোর উপন্যাস), কাব্যগ্রন্থ ৮টি, প্রবন্ধ ও মুক্তগদ্য ২টি, শিশুকিশোর গল্পগ্রন্থ ১৪টি, ছড়াগ্রন্থ ৩টি, নাটক ভ্রমণসহ অন্যান্য বই রয়েছে। কয়েকটি সম্পাদিত গ্রন্থ রয়েছে তার। তিনি পরণকথা ও ত্রৈমাসিক অগ্রসর বিক্রমপুর নামে দুটি ছোটকাগজ সম্পাদনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ঝর্ণা রহমানে পড়াশোনার বিষয় বাংলা ভাষা ও সাহিত্য।

পেশাগত জীবনে তিনি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ।

ঝর্ণা রহমান একাধারে গীতিকার, সুরকার এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী।

লেখালেখির জন্য তার প্রাপ্ত কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার- বাংলাদেশ পরিষদের একুশের সাহিত্য পুরস্কার (ছোটগল্পে) ১৯৮০ পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার ২০১৭ (চন্দ্রদহন প্রতিচিত্রী কাব্যের জন্য) অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৭ বাংলাদেশ রাইটার্স ক্লাব সাহিত্য পুরস্কার ২০২০ (মুক্তিযুদ্ধের গল্পগ্রন্থ আয়নামামি-র জন্য) বাংলাদেশ নারীলেখক সোসাইটির নূরজাহান বেগম পদক (২০২১) এবং কথাসাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এ ছাড়া সামগ্রিক সাহিত্যকর্মের জন্য রয়েছে অনেক সম্মাননা।

সংসার জীবনে কবি ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান একজন রত্নগর্ভা মা। তাঁর তিন পুত্রসন্তান। তিনজনই প্রকৌশলী এবং তিন পুত্রবধূও প্রকৌশলী। পুত্রবধূদের তিনি মেয়ে বলে ডাকেন। এখন তিনি ছয় প্রকৌশলীর গর্বিত মা। ঝর্ণা রহমানের স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। জীবনের সফল এই মানুষটি যৌথ সংসারের হাল ধরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছেন।

পাঠক, লেখকঈদ মোবারক জলপড়ে ডট কম
16/06/2024

পাঠক, লেখক
ঈদ মোবারক
জলপড়ে ডট কম

১৪ জুন কবি আরিফ নজরুলের জন্মদিনজলপড়ে ডট কম এর পক্ষে থেকে শুভেচ্ছা কবি আরিফ নজরুলের জন্ম বরিশালের বাবুগঞ্জে। তার পিতা ক্ব...
14/06/2024

১৪ জুন কবি আরিফ নজরুলের জন্মদিন

জলপড়ে ডট কম এর পক্ষে থেকে শুভেচ্ছা

কবি আরিফ নজরুলের জন্ম বরিশালের বাবুগঞ্জে। তার পিতা ক্বারি আব্দুল ওয়াজেদ আলী খান মা নূরজাহান বেগম। কিশোরবেলা থেকেই লেখালেখি করে আসছেন। তার উল্লেখযোগ্য বইসমুহ ষড়রিপুর ষড়যন্ত্র [কবিতা], মেঘ বৃষ্টি ও পাখির পদাবলি [কবিতা], মনপোড়া বসতবাড়ি [কবিতা], বাতাশসমগ্র [কবিতা], হেঁটে যাই বনবেড়ালির সাথে [কবিতা], রৌদ্রস্নাত বৃক্ষজীবন [কবিতা যৌথ], যে নামে কাঁপছে ঠোঁট [কবিতা], এক যে ছিলো পুতুলরানি [ছোটদের গল্প], নোনাজল [গল্প], ঢাকার বাইজি উপাখ্যান (প্রবন্ধ), বাঙালির মুক্তির সংগ্রাম ও বঙ্গবন্ধু (প্রবন্ধ সংকলন), স্মরণবরণ শেখ রাসেল (সংকলন) , আমাদের ছোট রাসেল সোনা (সংকলন), গল্পকথায় শেখ রাসেল (গল্প সংকলন), দ্য জেনোসাইড ১৯৭১ (প্রবন্ধ সংকলন), বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্তিমালা মুজিবগাথা (কবিতা সংকলন) ও বঙ্গবন্ধুকে নিবেদিত পঙ্তিমালা সোনার কবজ (কবিতা সংকলন) সম্পাদিত। বিন্নি ধানের খই (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, পুতুল নাচে বইয়ের পাতায় (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, বর্গী এলো দেশে (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, বাক বাকুম পায়রা (শিশুকিশোর সংকলন) সম্পাদিত, আতা গাছে তোতা পাখি (শিশুকিশোর সংকলন) সম্পাদিত ও আম পাতা জোড়া জোড়া (শিশুকিশোর সংকলন) সম্পাদিত।
সাহিত্যে অবদানের জন্য পেয়েছে মহাত্মা গান্ধী পিস এওয়ার্ড, শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, বন্দে আলী মিয়া স্মৃতি পদক, ভাষাসৈনিক মাদার বখশ স্মৃতি পদক।

Address

3/1, Primary School Road RD-2, Flat-a/1UR
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Jolpore.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jolpore.com:

Share