14/01/2026
সাইয়িদ আবুল হাসান আলি নদভি রাহি.-র বোন সাইয়িদা আমাতুল্লাহ তাসনিম রাহি. রচিত ‘আখলাকি বুরাইয়াঁ আওউর উনকা ওয়াবাল’ বইটির অনুবাদ— বোনদের প্রতি নসিহত।
৪৮ পৃষ্ঠার এই বইটি নারীদের জন্য প্রয়োজনীয়। বইটিতে নারীদের মধ্যে থাকা এমন ১৩ টি বিষয় নিয়ে আলোচনা রয়েছে, যেগুলোতে প্রত্যেকেই কোনো না কোনোভাবে আক্রান্ত। যদিও গুরুত্বহীন কিছু বিষয় আমরা মনে করি, কিন্তু কুরআন-হাদিসে এর ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে। আমরা জেনে-না জেনে, না মেনে প্রতিনিয়ই গুনাহ করে যাচ্ছি।
যেমন: গীবত, চোগলখুরি, কসম খাওয়া, অভিশাপ দেওয়া, মিথ্যা বলা, খোঁটা দেওয়া, হিংসা, রিয়া, কুলক্ষণ বিশ্বাস করা— ইত্যাদি।
বইটিতে প্রতিটি পাঠের শুরুতে অল্প কথায় বিষয়টির পরিচিতি, কুরআন-হাদিস থেকে আলোচনা, এর ক্ষতি ও শেষে বোনদের প্রতি নসিহত প্রদান করা হয়েছে।
লেখিকার পরিচিতি দেওয়া হয়েছে আলাদাভাবে, এই অংশটুকুও ভালো লেগেছে। তিনি ইমাম নববী রাহি. রচিত ‘রিয়াদুস সালিহীন’ অনুবাদ করেছিলেন আরও বিশদ বিবরণ ও টীকাসহ। এছাড়াও তাঁর রচিত আরও ৬ টি বই রয়েছে।
বইয়ের অনুবাদ সহজ-সাবলীল হয়েছে। প্রচ্ছদটাও দেখতে সুন্দর। কিছু জায়গায় নবীজির নামের শেষে স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়ে ‘স্বল্লাল্লাহু আলাই সাল্লাম’ রয়ে গেছে। আরও দুয়েকটা বানান ভুল বা টাইপিং মিস্টেক রয়ে গেছে।
শুভাকাঙ্ক্ষীদের হাদিয়া দেওয়ার মতো সুন্দর একটি বই এটি। আশা করি সবারই ভালো লাগবে পড়তে।
বই: বোনদের প্রতি নসিহত
লেখিকা: সাইয়িদা আমাতুল্লাহ তাসনিম রহ.
পৃ: ৪৮
মুদ্রিত মূল্য: ৮৫৳