28/03/2022
আজ থেকে (২৬/০৩/২০২২) বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে এর যাত্রা শুরু।
২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ
প্রথমে আপনাকে Registration করতে হবে।
এই হলো ই-টিকেটিং ওয়েব সাইট। এখনি রেজিস্ট্রেশন করে ফেলুন https://eticket.railway.gov.bd/register/en
প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।
যে ভাবে রেজিস্ট্রেশন করবেন:-
ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।
Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে। যদিও আপনাকে ইমেইল ভেরিফিকেন করতে হবে।
ইমেইল ভেরিফিকেশন:-
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।
আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
যে ভাবে টিকিট ক্রয় করবেন:-
www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।
এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।
এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট এর মাধ্যমে টিকিট এর মূল্য পরিশোধ করতে হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হবে। তাই ইমেইল চেক করুন।
ই-মেইল মেসেজ বক্স থেকে টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট এর নির্ধারিত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।
লাইক/ফলো দিয়ে রাখুন এবং টাইম লাইনে সেভ করেও রাখতে পারেন। শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন।