বনলতা - Banalata

বনলতা - Banalata কাগজ, কাঠ, পাট, পুঁতি ও কাপড়ের হাতে তৈরী গয়না ও শোপিসের স্টোর

25/10/2022
আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সকল শুভাকাঙ্খিদের জানাই প্রানঢালা শুভেচ্ছা
08/03/2022

আন্তর্জাতিক নারী দিবসে আমাদের সকল শুভাকাঙ্খিদের জানাই প্রানঢালা শুভেচ্ছা

11/10/2021
04/10/2020

মরিংগা পাউডার (Moringa Powder) বা সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।
সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ
🌿সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।
🌿 দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে।
🌿 গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়।
🌿 কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।
শুনে আরও অবাক হবেন যে সজিনার পাতা পানিকে আর্সেনিক মুক্তও করে।
আসুন এই অলৌকিক পাতার আরো কিছু বিস্ময়কর গুন জেনে নেইঃ
🌱সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।
🌱এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।
🌱দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।
🌱 সজিনা পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।
🌱সজিনার ডাটা থেকে সজিনার পাতা অধিক উপকারী।
🌱এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।
🌱প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।
🌱গেটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায়।
🌱সজিনার ফুল এ ও অনেক উপকার আছে যেমন : হজম শক্তি বাড়ায়, কোষ্ট কাঠিন্য দূর করে ইত্যাদি।
🌱সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে।
🌱 সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।
🌱সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে। হাড় এর ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।
🌱 সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে।
🌱সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া ছাড়া।
🌱শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। ব্যায়াম এর পাশাপাশি সজিনা পাতা খান।
🌱 ডাক্তার ও বিশেষজ্ঞ দের মতে সজিনা পাতা ও ডাটা প্রায় ৩০০+ রোগের জন্যে উপকারী ও রোগ নিরাময় করে।
🌱সজনে পাতা বাচ্চাদের পেট পরিষ্কার রাখে।
🌱 সজনে পাতা চামড়া ও চুলের জন্যে ও ভালো।
এবার এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
💅ত্বক এর জন্যে :
মধুর সাথে সজিনা পাতার রস বা শুকনো গুড়া মিশিয়ে মুখে লাগানে পারেন। এতে মুখের চামড়া টান টান হয়, পরিষ্কার হয় ব্রণ দূর হয়।
💅 ত্বক এর ক্ষতস্থান এর মধ্যে লাগাতে পারেন পাতা বেটে বা গুড়া পেস্ট করে। সজনে পাতা ত্বক এর মধ্যে ক্ষত থাকলে তা ও সারায়।
💅চুলের জন্যে :
সজনে পাতার রস বা শুকনা গুড়া পেস্ট করে সাথে মধু মিক্স করে বা এমনি মাথায় দিয়ে ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমবে। মাথার ত্বক পুষ্টি গুণ পাবে। মাথা ঠান্ডা থাকবে। চুল সুন্দর ও ঘন হবে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।....( সংগৃহিত )

30/09/2020

চাকরিপ্রার্থীদের কাছে "বাবু খাইছো" বাক্যটির বিশ্লেষণ
১. "বাবু খাইছো" এর "বাবু" কোন ভাষার শব্দ?
উঃ তুর্কি
২. "বাবু খাইছো" এর "খাইছো" কোন ভাষার শব্দ?
উঃ চলিত/আঞ্চলিক ভাষার শব্দ
২. "বাবু" কোন লিঙ্গ?
উঃ উভলিঙ্গ
৩. "বাবু" তে বর্ণ কয়টি, অক্ষর কয়টি এবং কি কি অক্ষর?
উঃ বর্ণ ২টি (ব,ব), অক্ষর দুইটি (Babu - আ এবং উ), দুটি অক্ষরই মুক্তাক্ষর।
৪. "বাবু খাইছো" এর "খাইছো" কি ধরনের ধ্বনির পরিবর্তন?
উঃ খেয়েছো>খাইছো (পরাগত স্বরসঙ্গতি)
৫. বাবুর "ব" এর উচ্চারন স্থান অনুযায়ী কি বর্ণ?
উঃ ওষ্ঠ বর্ণ
৬. বাবুর "ব" কোন বর্গীয় বর্ণ?
উঃ প বর্গীয় বর্ণ
৭. বাবুর "ব" উচ্চারন স্থান অনুযায়ী কি ধ্বনি?
উঃ স্পর্শ ধ্বনি / ঘোষ অল্পপ্রান ধ্বনি
৮. "বাবু" এর সন্ধি বিচ্ছেদ ও কোন সন্ধি?
উঃ বা+বু = বাবু ( অন্তঃ স্বরসন্ধি)
৯. "বাবু" এর স্ত্রী বাচক শব্দ কি?
উঃ বাবু> বাবুনি/ বাবুর বউ (দুটি স্ত্রী বাচক শব্দ)
১০. "বাবু" এর বহুবচন কি?
উঃ বাবুগন (উন্নত প্রানীবাচক শব্দে গন,বৃন্দ,মন্ডলী,বর্গ হয়)
১১."বাবু খাইছো" এর "খাইছো" কোন ধরনের ধাতু?
উঃ সাধিত ধাতু
১২."খাইছো" কি ধরনের প্রত্যয়?
উঃ কৃৎ প্রত্যয়
১৩. বাবু কোন পদ?
উঃ বিশেষ্য পদ> স্বামী,ছেলে অর্থে / বিশেষন পদ > ধনী/ বিলাসী অর্থে
১৪. "বাবু খাইছো" কি ধরনের ক্রিয়া?
উঃ অকর্মক সমাপিকা ক্রিয়া (কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না)
১৫. "বাবু খাইছো" কোন কাল?
উঃ সাধারন বর্তমান কাল
১৬. "বাবু খাইছো" কোন পুরুষ?
উঃ সাধারন মধ্যম পুরুষ (তুমি, তোমরা)
১৮. "বাবু খাইছো?" কি ধরনের বাক্য?
উঃ সরল বাক্য এবং প্রশ্নসূচক বাক্য
১৯. "বাবু" শব্দের বিপরীত শব্দ?
উঃ বুড়ো (যুবক-বৃদ্ধ)
২০. "বাবু" শব্দের সমার্থক শব্দ?
উঃ প্রচলিত অর্থে - হিন্দু পরিবারের কর্তা বা বয়স্ক পুরুষ, সম্মানী ব্যাক্তি / আধুনিক অর্থে - প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী।
২১. "বাবু খাইছো" এর পরোক্ষ উক্তি কি?
উঃ বাবুর খাওয়া হয়েছে কিনা তা সে জানতে চেয়েছেন
২২. "বাবু খাইছো" (বাচ্য পরিবর্তন-কর্ম)
উঃ বাবুর দ্বারা খাওয়া হয়েছে কি
২৩. "বাবু খাইছো" কোন কারকে কোন বিভক্তি?
উঃ করনে তৃতীয়া (বাবুর দ্বারা খাওয়া বোঝানো হচ্ছে)/ অন্যদিকে শর্ত(১৮+) ত্যাগ করে খাওয়া অর্থে সম্প্রদান কারকে শূন্য বিভক্তি হবে ।

সংগৃহীত

শিক্ষণীয়! সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন। বললেন,“এখানের...
22/08/2020

শিক্ষণীয়!

সম্মানের সাথে সদ্য স্মাতক হওয়া মেয়েকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা মেয়েকে নিয়ে গ্যেরেজে গেলেন। বললেন,“এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই। তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা তোমাকে কত অফার করে।”

মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা আমাকে এক হাজার ডলার অফার করেছে কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

মেয়ে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে এখানে মাত্র ১০০ ডলার অফার করেছে।′′

বাবা তখণ একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন। মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহল ভাবে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ্ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর মেয়েকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা। বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুনের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার মূল্য কেউ দেখে না!!!!

(সংগৃহীত)

Address

15/5, Bijoy Nagar
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801707033244

Alerts

Be the first to know and let us send you an email when বনলতা - Banalata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বনলতা - Banalata:

Shortcuts

Share