Yaafi Shop - yaafishop.com

Yaafi Shop - yaafishop.com ঘরে বসে বই পেতে অর্ডার করুন ইয়াফি (Yaafi) - ?

যেকোনো বই অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করতে পারেন 01624873359, 01515243671 এই নাম্বার এ ।

৩৪, নর্থ ব্রুক হল রোড(মাদ্রাসা মার্কেট), বাংলাবাজার, ঢাকা - ১১০০৷

# ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দেয়া হয়।
# ঢাকার বাইরে কুরিয়ার এবং হোম ডেলিভারি তে বই পাঠানো হয়।..

 #আরিফ_আজাদের নতুন বই থেকে_____'গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির...
28/01/2023

#আরিফ_আজাদের নতুন বই থেকে_____

'গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়া একটা ছোট্ট ঢেউ, সেই ঢেউয়ের আরো ভিতরে তৈরি হওয়া কম্পন, সেই কম্পনে ছিঁটকে যাওয়া একবিন্দু জল— সেই ঘটনাচিত্রও আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারে না।
গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তারচেয়েও ক্ষুদ্র বালিকণা— সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন।
ঘন গহীন অরণ্য, যেখানে আজতক কোন মানুষের পদচিহ্ন পড়েনি, গাছেদের ডালপালার ঘনত্বকে ফুঁড়ে যেখানে পৌঁছাতে পারে না সূর্যের প্রখর রশ্মি, প্রকাশ্য দিবালোকেও অন্ধকারে ডুবে থাকা সেই জঙ্গলের একেবারে অবহেলিত কোণে বেড়ে উঠা একটা ছোট্ট আগাছা, যার ডগায় আজ নতুন একটা কুঁড়ি বের হয়েছে, যে কুঁড়ির সন্ধান হয়তো কোনোদিন কোন মৌমাছি পাবে না, যে কুড়ি থেকে প্রস্ফুটিত ফুলে কোনোদিন বসবে না কোন প্রজাপতি— সেই অজানা, অবহেলিত ফুলও আল্লাহর দৃষ্টির অন্তরালে নেই।'

প্র্রি অর্ডার চলছে!!!!!

বই প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ ই ফেব্রুয়ারি।

বই : কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন

কিছুক্ষণ নীল জগৎ এর বিরতি, বুঝিয়ে দেয় আমাদের কারাবন্দীর সত্যতা। আপনজন কাছে থেকেও যেন বহুদূরে।আপনার পাশেই হয়তো কেউ কথার ঝ...
24/01/2023

কিছুক্ষণ নীল জগৎ এর বিরতি, বুঝিয়ে দেয় আমাদের কারাবন্দীর সত্যতা। আপনজন কাছে থেকেও যেন বহুদূরে।
আপনার পাশেই হয়তো কেউ কথার ঝুড়ি নিয়ে বসে আছে, অথচ আপনি মোবাইলে বুদ হয়ে আছেন। যখন মোবাইল থেকে চোখ ফিরানোর সময় হলো, তখন আর মানুষটির সময় বাকি নেই।
এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের মূল্যবান সময় ও সম্পর্ক। খেয়ানত হচ্ছে দৃষ্টির, নষ্ট হচ্ছে চরিত্র। আমলে নেই স্বাদ, ইবাদাতে নেই একাগ্রতা। এ যেন কল্পিত কারাবাস।
-----------
বই - কল্পিত কারাবাস
লেখক - মুহাম্মাদ হোসাইন
প্রকাশনী - শব্দতরু
পৃষ্ঠা - ৭৮
মুদ্রিত মূল্য - ১০৭ টাকা

ওরা বললো, প্রেমেই সুখ। প্রেমই জীবন। স্মার্টনেস, সাফল্য, আধুনিকতার মাপকাঠি। আরও বলল, প্রগতির পথে হাঁটতে হলে ছিড়ে ফেলতে হব...
14/10/2022

ওরা বললো, প্রেমেই সুখ। প্রেমই জীবন। স্মার্টনেস, সাফল্য, আধুনিকতার মাপকাঠি। আরও বলল, প্রগতির পথে হাঁটতে হলে ছিড়ে ফেলতে হবে ধর্ম ও সমাজের সকল বাঁধন। শরীরের ক্ষুধাকে মুক্ত করে দিতে হবে সব নৈতিকতার বন্ধন থেকে। 'উপভোগই কেবল পরম সত্য'! সিনেমা, নাটক, সাহিত্য, কবিতা, পত্রিকার পাতা আর সেলিব্রেটি পূজার মন্ডপে কলুষতার কারিগরেরা সুনিপণভাবে শিখিয়ে দিলো বিচিত্র সব কারিকুরি ।
নিদারুণ ছলচাতুরীতে শৈশব কেড়ে নিল বিদ্যমান বিশ্ব-ব্যবস্থা। ভুলিয়ে দিলো রঙিন কৈশোরের প্রাথমিক পাঠ। অসংখ্য সদ্য প্রস্ফুটিত মানবাত্মাকে ঠেলে দিল ঘোর কলুষতার অন্ধকারে। একে একে আসলো যা যা আসার ছিল- হতাশা, বিচ্ছেদ, বিকৃতি, অবক্ষয়, আত্মহত্যা, ধর্ষন, পরকীয়া, রাস্তায় কুকুরের মুখে নিষ্পাপ নবজাতকের দেহ...আধুনিকতার অসুখ যতো। চতুর ঘুনপোকা কুড়ে কুড়ে খেলো সব। নষ্ট হল মানুষের মৌলিকত্ব। মুখ থুবড়ে পড়ল সমাজ। অস্তিত্ব আর উদ্দেশ্যের অদ্ভুত এক সংকটে পড়ল মানবসভ্যতা। আমাদেরই আত্মঘাতী অবহেলায়!
লস্ট মডেস্টির নতুন বইয়ের ব্যাক ফ্ল্যাপ থেকে…। প্রেম-ভালোবাসা-জিনা নিয়ে লিখিত এই বইটি খুব শীঘ্রই প্রকাশিত হবে ইনশা আল্লাহ ।
#আকাশের_ওপারে_আকাশ
#প্রেমাতাল
#তোমার_চোখে_দেখেছিলাম_আমার_সর্বনাশ


বই: সংক্ষিপ্ত আত-তারগিব ওয়াত তারহিব (দুই খণ্ড , প্রিমিয়াম কোয়ালিটি)লেখক : আল্লামা ইবনে হাজার আসকালানী (র), ইমাম মুনজিরি ...
14/10/2022

বই: সংক্ষিপ্ত আত-তারগিব ওয়াত তারহিব (দুই খণ্ড , প্রিমিয়াম কোয়ালিটি)
লেখক : আল্লামা ইবনে হাজার আসকালানী (র), ইমাম মুনজিরি রহ
অনুবাদক : আবদুল্লাহ মারুফ, ইউসুফ আমিন
সম্পাদক : শাইখ নাসিরুদ্দীন আলবানি রহ., শাইখ শুআইব আরনাউত রহ.
প্রকাশনী : পথিক প্রকাশন - Pothik prokashon
পৃষ্ঠা : 896, কভার : হার্ড কভার

বইটির বৈশিষ্ট্য:

১। ৮০০ বছর পূর্বে রচিত খুব গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব।
২। প্রতিটি হাদিসে মুহাক্কিকদ্বয়ের আলাদা আলাদা তাহকিক ও তাখরিজ উল্লেখ করা হয়েছে।
৩। প্রতিটি হাদিসের একাধিক রেফারেন্স উল্লেখ করা হয়েছে।
৪। প্রতিটি দুআর উচ্চারণ ও অর্থ তুলে ধরা হয়েছে।
৫। হাদিসে বর্ণিত আয়াতসমূহের অনুবাদ তাফসিরে উসমানি থেকে নেওয়া হয়েছে।
৬। জয়িফ হাদিসগুলো দুর্বল হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে।
৭। বরকতের জন্য মতনে সনদ রাখা হয়েছে, আর সংক্ষিপ্ততার লক্ষ্যে অনুবাদে পূর্ণ সনদকে পরিহার করা হয়েছে।
৮। প্রতিদিন ঘরবাড়িতে তালিম করার মতো একটি কিতাব।
৯। সভা–সেমিনার ও ওয়াজ নসিহতের ময়দানে সহজে বহন করার মতো একটি কিতাব।
১০। দায়ি ইলাল্লাহদের জন্য খুবই জরুরি একটি কিতাব।
১১। সর্বসাধারণের উপযোগী সহজ–সরল অনুবাদ।
১২। হাদিসের ওপর প্রয়োজনীয় নোট।
১৩। দুর্বল হাদিসবিষয়ক সংক্ষিপ্ত ও জরুরি একটি প্রবন্ধের সংযুক্তি।

 #মিজানুর_রহমান_আজহারি নতুন বই (আহ্বান – আধুনিক মননে আলোর পরশ)দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্...
20/03/2022

#মিজানুর_রহমান_আজহারি নতুন বই (আহ্বান – আধুনিক মননে আলোর পরশ)

দয়াময় রব গোটা সৃষ্টিজগৎকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন অনুপম কারুকার্যের হাজারো নিদর্শন। কত বদল আর বৈচিত্র্যে ঠাসা এ চরাচর! যেন প্রভুর পরম আসমানি স্পর্শ লেগে আছে প্রতিটি কোণে। একেক সৃষ্টিকে তৈরি করেছেন একেক ব্যঞ্জনায়। এজন্যই তো অহংকার তাঁর আপন চাদর। আমাদের যত প্রার্থনা ও স্তুতি —সকলই কেবল তাঁকে ঘিরে। তিনিই মানুষকে পাঠিয়েছেন জোড়ায় জোড়ায়; একে অন্যের ভূষণরূপে। আমাদের সমৃদ্ধ করেছেন উত্তম রিজিকে, প্রখর মেধা আর তারুণ্যের প্রাণোচ্ছল চঞ্চলতায়। ভরসার ছায়া আর অবারিত অনুগ্রহে আগলে রেখেছেন তামাম কুল-কায়েনাত।
এসবরই স্বচ্ছন্দ ও সুখপাঠ্য পর্যালোচনা হাজির করেছেন বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় দাঈ শাইখ মিজানুর রহমান আজহারি। সেইসঙ্গে তরুণ প্রজন্মের সামনে পেশ করেছেন সুস্থ-সুন্দর, সময়োপযোগী ও ঈমানদীপ্ত জীবনের নববি চালচিত্র। সময়ের সবুজ সওয়ারিদের আহ্বান করেছেন গৌরবময় সত্যের পথে।

বই : আহ্বান – আধুনিক মননে আলোর পরশ
লেখক : মিজানুর রহমান আজহারি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
কভার : হার্ড কভার
মূল্য : ২৭০ টাকা (ফিক্সড) (5% ছাড়ে 256৳)

এবারের রমাদানকে তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করতে, আমল দিয়ে সাজাতে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সা...
20/03/2022

এবারের রমাদানকে তাকওয়া অর্জনের মাধ্যমে সার্থক করতে, আমল দিয়ে সাজাতে এবং জান্নাতের পথে এগিয়ে যেতে আস-সুন্নাহ ফাউন্ডেশন সাজিয়েছে রমাদানের সুনিপুণ পরিকল্পনার ছক- ‘রমাদ্বান প্ল্যানার’।
এবারে আসছে পরিবর্তিত ও পরিমার্জিত নতুন সংস্করণ। থাকছে বইয়ের পাশাপাশি ডেস্ক ক্যালেন্ডার সাইজ।
রমাদানকে অর্থবহ ও সফল করতে অর্ডার করুন এক্ষুণি।

খুচরা মূল্য:
বই : ৭0 টাকা।
ডেস্ক ক্যালেন্ডার: 160 টাকা।

সালাফ—যেই শব্দটা শুনলেই আমাদের হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে। সালাফ কারা? ইসলামকে আমরা যাদের মাধ্যমে পেয়েছি, প্রিয় নবিজি সা....
20/03/2022

সালাফ—যেই শব্দটা শুনলেই আমাদের হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে।
সালাফ কারা? ইসলামকে আমরা যাদের মাধ্যমে পেয়েছি, প্রিয় নবিজি সা. এর সুন্নাহ ও সাহাবাদের আমলযাদের প্রচেষ্টায় সংরক্ষিত হয়ে এসেছে আমাদের হাতে, রক্তে ও ঘামে, শরীরে ও মননে যারা ইসলামেরসার্বজনীন চিত্রের প্রত্যুজ্জ্বল অবয়ব অঙ্কন করে গেছেন আমাদের জন্য—শ্রেষ্ঠত্বের ঘোষণা পাওয়া সেই যুগেরশ্রেষ্ঠ মানুষেরাই আমাদের সালাফ; আমরা তাদের উত্তরসূরী।
সালাফদের জীবনে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও উপদেশের বিপুল উপকরণ; আছে আমাদের নানান প্রশ্ন, জিজ্ঞাসা ও কৌতূহলের জবাব। সালাফদের মধ্যে যারা বিদ্যা ও বুদ্ধি, ইলম ও আমল, তাকওয়া ও খোদাভীতি, জেহাদ ও সংগ্রামে এবং অন্যান্য নানান ক্ষেত্রে প্রসিদ্ধ, তাদের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে সজ্জিতহয়েছে এই বই—সালাফের ইবাদাত।
চতুর্মাত্রিক ফিতনার দমবন্ধ এই পরিস্থিতিতে বইটি একজন মুসলিমের জন্য অক্সিজেনের কাজ করবে।
জীবন ও জগতের নানাবিধ সমস্যা ও জটিলতার উত্তর মিলবে এখানে। ফিতনার সময়ে ইমান রক্ষার আমল বাকৌশলী হাতিয়ারের সন্ধান পাওয়া যাবে এই বইয়ে।
এটি সেলফে সাজিয়ে রাখা বা একবার পড়ে রেখে দেওয়ার মতো বই নয়। শিয়রের কাছে সব সময় রেখে বারবারপড়বার মতোন এবং ঘরের সবাইকে নিয়ে তালিম করার মতোন একটি বই। কিশোর থেকে বৃদ্ধ, নারী কিংবাপুরুষ, সকল শ্রেণি ও পেশার মানুষের কথা চিন্তা করেই সাজানো হয়েছে বইটি। ফলে প্রিয়জনকে হাদিয়া দেওয়ারজন্য, কিংবা কারো কল্যান চিন্তায় তাকে পড়তে দেওয়ার জন্য এটি হতে পারে একটি সেরা পছন্দ।

বই : সালাফদের ইবাদাত
লেখক : মাহমুদ তাশফীন
প্রকাশনী : চেতনা প্রকাশন - Chetona Prokashon
কভার : হার্ড কভার
মূল্য : ৩৩০৳
প্রি অর্ডারে ৫৫% নিশ্চিত ছাড়ে মাত্র ১৪৮৳

বই : দুআ কবুলের গল্পগুলো (৩য় খন্ড)লেখক : মুহিববুল্লাহ খন্দকার, রাজিব হাসানসম্পাদক : রাজিব হাসানপ্রকাশনী : আযান প্রকাশনী ...
20/03/2022

বই : দুআ কবুলের গল্পগুলো (৩য় খন্ড)
লেখক : মুহিববুল্লাহ খন্দকার, রাজিব হাসান
সম্পাদক : রাজিব হাসান
প্রকাশনী : আযান প্রকাশনী
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
কভার : পেপার ব্যাক
মূদ্রিত মূল্য : ৳২৮০
প্রি-অর্ডার মূল্য : ৳১৮২ (৩৫% ছাড়ে)

পূর্বে আমরা "দুআ কবুলের গল্পগুলো” এবং “দু’আ কবুলের গল্পগুলো -২” বই দু’টি প্রকাশ করি। পাঠকমহলে বই দু’টি ব্যাপক নন্দিত হয়। পায় বেস্ট সেলারের তকমা। আমাদের কাছে অনুরোধ আসে দু’আ কবুলের গল্পের ধারা অব্যহত থাকুক। এরই ধারাবাহিকতায় আমরা হাজির হয়েছি “দুআ কবুলের গল্পগুলো – ৩” নিয়ে। ফা-লিল্লাহিল হামদ।!
প্রথম দু’টি বইয়ের মতো এই বইটিতেও থাকছে আমাদের আশেপাশের সাধারণ, অতি সাধারণ মানুষের দু’আ কবুলের সত্য ঘটনার সম্ভার। নতুনত্ব হিসেবে থাকছে নবী-রাসূল ও সালাফদের সময়কার দু’আ কবুলের বিভিন্ন সত্য ঘটনা।
আমাদের অনেকেই জানেনা কিভাবে দু’আ করতে হয়। কিভাবে ডাকলে আল্লাহ তায়ালা আমাদের ডাক শুনেন, আমাদের দু’আ কবুল করেন। অন্যদিকে আম্বিয়া কিরাম, সত্য যুগের মানুষ, আমাদের আশেপাশের বর্তমান সময়কার অনেক মানুষ আল্লাহকে ডেকে সাড়া পেয়েছে, চরম হতাশা ও বিপদের মুহূর্তে এক আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করে ফল পেয়েছে – সেসব মানুষের দু’আ কবুলের গল্পের সম্ভার নিয়ে আমাদের এবারের আয়োজন বই “দু‘আ কবুলের গল্পগুলো -৩ ”
ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ।

বই : নাসীহাহ (আপনার খিদমতে একগুচ্ছ উপদেশ)লেখক : শায়খ মোখতার আহমাদ   পৃষ্ঠা : ১৮৪সর্বোচ্চ খুচরা মূল্য : ২৯৫ টাকা বাইন্ডিং...
03/03/2022

বই : নাসীহাহ (আপনার খিদমতে একগুচ্ছ উপদেশ)
লেখক : শায়খ মোখতার আহমাদ
পৃষ্ঠা : ১৮৪
সর্বোচ্চ খুচরা মূল্য : ২৯৫ টাকা
বাইন্ডিং : পেপারব্যাক

ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাঁর যাদুল মাআদ গ্রন্থে বলেন, ‘নবীজির কান্না ছিল তাঁর হাসির মতই মৃদু। তিনি উচ্চস্বরে কান্না করতেন না। গলার আওয়াজ উঁচু করতেন না। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। যেভাবে হাসির সময় তিনি উচ্চস্বরে হাসতেন না বরং মৃদু হাসতেন বা মুচকি হাসতেন। কিন্তু কান্নার সময় তার চোখ জলে ভরে যেত। এরপর সেই অশ্রু গড়িয়ে পড়তে থাকতো।
নবীজির পাশে কেউ থাকলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বুক থেকে ফুটন্ত পানির মত কান্নার আওয়াজ শুনতে পেত। কখনো তিনি কাঁদতেন মৃত ব্যক্তির প্রতি দয়ামায়া ও রহমত অনুভব করার কারণে, আবার কখনো কাঁদতেন উম্মতের প্রতি ভালোবাসার কারণে, আবার কখনো কাঁদতেন উম্মতের পরিণতির কথা ভেবে।
আল্লাহর ভয়ের কারণেও তিনি কাঁদতেন। কোরআন তেলাওয়াত শুনলেও অশ্রু ঝরতো নবীজির চোখ থেকে। এই কান্না ছিল ভক্তি-ভালোবাসা ও বিরহ মিশ্রিত। আল্লাহর প্রতি বিনীত হওয়ার কারণেই তিনি কাঁদতেন।’

 #আরিফ আজাদের নতুন বই ছাড়াও সকল বইয়ে পাচ্ছেন ৪১% ছাড়!! #নবী জীবনের গল্প বইয়ে পাচ্ছেন ৪৫% ছাড়প্রতিদিন একটা একঘেয়েমি চক্র...
20/02/2022

#আরিফ আজাদের নতুন বই ছাড়াও সকল বইয়ে পাচ্ছেন ৪১% ছাড়!!
#নবী জীবনের গল্প বইয়ে পাচ্ছেন ৪৫% ছাড়

প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত। মাঝে মাঝে আফসোস লাগে—এভাবে একটা জীবন চলতে পারে? এভাবেই কি ক্ষয়ে যাওয়ার কথা আস্ত একটা জীবন? কী পাওয়ার বদলে কী হারাচ্ছি জীবন থেকে?জীবনে একটা বদল প্রয়োজন, একটা পরিবর্তন ভীষণ জরুরি—তা আমরা জানি। কিন্তু কীভাবে শুরু করবো? ঠিক কোথা থেকে যাত্রা করবো নতুন এক দিনের? কীভাবে মেলে ধরবো নিজের সবটুকু সম্ভাবনা? কীভাবে পেছনে ফেলে আসবো সকল ব্যর্থতা? যে অন্ধকারে হারিয়ে খুঁজে বেড়াচ্ছি নিজেকে, কীভাবে সেখানে ঘটবে আলোর স্ফুরণ?একটা নতুন ভোরে, দখিনের জানালার পাশে বসে কিংবা পছন্দের কোনো জায়গা আর সময়-সুযোগ বুঝে খুলে বসতে পারেন ‘এবার ভিন্ন কিছু হোক’ বইটি। যে প্রশ্নগুলোর উত্তর পাবার আশায় আপনি চাতক পাখির মতো তাকিয়ে, হৃদয়ের উঠোনে যে এক পশলা ঝুম বৃষ্টির প্রতীক্ষায় আপনি গুনে চলেছেন অজস্র প্রহর, ইনশাআল্লাহ বইটি আপনাকে সেই কাঙ্ক্ষিত মুহূর্তগুলো উপহার দেবে। জীবনের এক নতুন উপাখ্যান রচনায় বইটি হতে পারে আপনার নিত্যদিনের সাথি।

বই : এবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
পৃষ্ঠা : 200, কভার : পেপার ব্যাক

বই : নারীর আর্থিক অধিকার ও ইসলামলেখক : মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানীঅনুবাদ ও সংযোজন : মাহিয়াত সাওরাসম্পাদনা : রাইহান খ...
20/02/2022

বই : নারীর আর্থিক অধিকার ও ইসলাম
লেখক : মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী
অনুবাদ ও সংযোজন : মাহিয়াত সাওরা
সম্পাদনা : রাইহান খাইরুল্লাহ
প্রকাশনী : রাহবার
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
মুদ্রিত মূল্য : ১৮০ ৳
খুচরা বিক্রয় মূল্য : ১৩৫ ৳
বাঁধাই : হার্ডকভার

নারী-ক্ষমতায়ন ও গ্লোবালাইজেশনের এই যুগে নারীর আর্থিক অধিকার এবং কর্মপরিধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে, আমাদের সমাজে নারীরা আর্থিকভাবে অধিকারবঞ্চিত। অধিকাংশ সময় ভরণপোষণ থেকে শুরু করে মোহর, উত্তরাধিকার বা অন্যান্য আর্থিক ক্ষেত্রে তারা শিকার হয় বঞ্চনা আর নিগ্রহের। বহুকাল ধরে চলে আসা এই অবিচার তাদেরকে পশ্চিমা নারী আন্দোলনের প্রতি আগ্রহী করে তোলে। অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতার স্বপ্নে তারা পা রাখে ঘরের বাইরে, কর্মের জগতে।
অথচ নারীর আর্থিক অধিকার ইসলামপ্রদত্ত এবং অলঙ্ঘনীয়। তার ভরণপোষণ, মোহর, উত্তরাধিকার সবই শরিয়তের অপরিহার্য বিধান। প্রয়োজনসাপেক্ষে অনুমতি আছে তার উপার্জনেরও। দুঃখজনকভাবে আমাদের নারীরা তাদের এই অধিকারগুলো সম্পর্কে বেখবর। ‘নারীর আর্থিক অধিকার ও ইসলাম’ বইটি নারীদেরকে জানাচ্ছে, তাদের আর্থিক অধিকার কী, অধিকারের সীমারেখা কতটুকু এবং তারতম্য কেন। জানাচ্ছে তাদের উপার্জনের সুযোগ ও পরিধি।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম দায়িত্বশীল, ভারতের বিদগ্ধ আলেম, বিখ্যাত ফকিহ ও গবেষক মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানীর দুটি বই ‘খাওয়াতিন কে মালি হুকুক’ এবং ‘খাওয়াতিন কি মুলাযামাত’-এর অনূদিত রূপ ‘নারীর আর্থিক অধিকার ও ইসলাম’। বইটির কিছু জায়গায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হয়েছে এবং শেষে ‘নারীর কর্মপরিধি’ শিরোনামে সংযুক্ত করা হয়েছে মুফতি মুহাম্মাদ আবু বকর জাবের কাসেমী ও মুফতি রফীউদ্দীন হানীফ কাসেমীর একটি গুরুত্বপূর্ণ রচনা।

আমরা আশাবাদী, বইটি সকল মুসলিমের জন্য উপকারী হবে, ইনশাআল্লাহ।

Address

1350, South Dania, Kadamtoli
Dhaka
1236

Telephone

+8801624873359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaafi Shop - yaafishop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaafi Shop - yaafishop.com:

Share