Ekann

Ekann আপনার সেবায়, আপনার পাশে সবসময়।

08/11/2022

https://www.facebook.com/ebcbusinessclub

'' ব্যর্থতা হলো নতুন করে আবার শুরু করার সুযোগ,
এবার আরেকটু বুদ্ধিমত্তার সাথে। ''
---হেনরি ফোর্ড

22/10/2021

আপনি কি জানেন.....???
১০টাকা দান করার থেকে ১ টাকা ঋণ পরিশোধ করা উত্তম......

08/10/2021

এই প্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাসুল সা: এঁর জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী সা:(ﷺ) পালিত হবে।
আলহামদুলিল্লাহ্।

শাহরুখ খান স্পটলেস, দুই একটা দূরদূরান্তের কানাঘুষা ছাড়া কেউ খানসাহেব সম্পর্কে একটা উচ্চবাচ্যও করতে পারেনিনিজের মুসলমান আ...
04/10/2021

শাহরুখ খান স্পটলেস, দুই একটা দূরদূরান্তের কানাঘুষা ছাড়া কেউ খানসাহেব সম্পর্কে একটা উচ্চবাচ্যও করতে পারেনি

নিজের মুসলমান আইডেন্টিটিকে সামনে রেখেই, পরিচয় বজায় রেখেই গৌরি খানের সাথে বিয়ে করেছেন সংসার করেছেন

দিল্লিতে পড়ালেখা করে মুম্বাইয়ের বাদশাহ হয়েছেন

পৃথিবীব্যাপী মনজয় করে গেছেন

শেষ সিনেমা বের হয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে

সিনেমার স্ক্রিন ছাপিয়ে শাহরুখ গণমানুষের নায়ক হয়েছেন

অনুপ্রেরণা হয়েছেন, হয়েছেন বিশ্ব আইকন

যার মান আছে, তারই সম্মানহানির জন্য থাকে চেষ্টা!

এসব ঘটনা আমাদের মন থেকে শাহরুখকে কখনো এক বিন্দুও দূরে ঠেলতে পারবে না

আরিয়ান খানের প্রতিও সহমর্মিতা। ড্রাগ নেয়াকে সাপোর্ট করছি না, কেবল এই ঘটনার পরিপ্রেক্ষিত বোঝার চেষ্টা করছি।

ফ্রেমিংটা ভালো হয়নাই।

শাহরুখ মাত্রই সিনেমায় মন বসাচ্ছিলেন তিন বছর বিরতির পর!

শাহরুখের ব্যাপারে আস্থা আছে, তিনি ফিরবেন, আর সবাই দেখবে

কিং একজনই হয়!

05/01/2021
কাউকে ফাঁদে ফেলার আগে তার পরিবারের ভবিষ্যৎ বিষয়টি মাথায় রাখিবেন!তা না হলে পরবর্তী সময় অভিশাপগ্রস্ত হবেন আপনার পরিবার।
15/10/2020

কাউকে ফাঁদে ফেলার আগে তার পরিবারের ভবিষ্যৎ বিষয়টি মাথায় রাখিবেন!তা না হলে পরবর্তী সময় অভিশাপগ্রস্ত হবেন আপনার পরিবার।

ঘরে বসে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং  করে আয় করতে চাইলে, জেলার নাম ও নাম্বার  ইনবক্স করুন।
10/10/2020

ঘরে বসে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে চাইলে, জেলার নাম ও নাম্বার ইনবক্স করুন।

07/09/2020

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত
#পেমেন্ট গেটওয়ে সেবাদানকারী (PSO),
#ই-ওয়ালেট সেবাদানকারী (PSP) এবং
#মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) কোম্পানির তালিকা।

ই ওয়ালেট পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক নতুন আরেকটি কোম্পানিকে চুড়ান্ত লাইসেন্স প্রদান করলো। এ নিয়ে দেশে মোট ই-ওয়ালেট (PSP) লাইসেন্স প্রাপ্ত কোম্পানির সংখ্যা দাঁড়ালো তিনটি।
1. iPay Systems Ltd
2. D Money Bangladesh Ltd
3. Recursion Fin Tech Ltd.

এদের মধ্যে iPay Systems Ltd ও D Money Bangladesh Ltd এই নামেই ই-ওয়ালেট পরিচালনা করছে আর Recursion Fin Tech Ltd. ক্যাশবাবা নামে ই-ওয়ালেট পরিচালনা করে আসছে।

ব্যাংকের বাহিরে এই প্রতিষ্ঠানগুলো সরাসরি ই-ওয়ালেট পরিচালনা করতে পারবে।

এছাড়া দেশে পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদানের জন্য চুড়ান্ত লাইসেন্স প্রাপ্ত কোম্পানির সংখ্যাও মাত্র ৪ টি।
1. IT Consultants Ltd.
2. SSL Commerz Ltd.
3. ShurjoMukhi Ltd.
4. Progoti System Ltd.

এদের মধ্যে IT Consultants Ltd. কিউ ক্যাশের সেবার জন্য বিখ্যাত।
SSL Commerz Ltd ও ShurjoMukhi Ltd দেশে পেমেন্ট গেটওয়ে পরিচালনা করে বিখ্যাত।
Progoti System Ltd. এর বিখ্যাত সেবা হচ্ছে শিওরক্যাশ।

PSP ও PSO কি সেটা জানতে চাইলে নিচের অংশটি পড়ুন।

PSO মানে পেমেন্ট সিস্টেম অপারেটর। PSO প্রধানতঃ Payment Gateway সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য/সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এছাড়া কিছু PSO এর অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও ATM লেনদেন পরিচালনা করে।

PSP মানে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। PSP প্রদত্ত সেবা E-Wallet সেবা নামে পরিচিত। নির্দিষ্ট সেবাদানকারীর সাথে একাউন্ট খোলার মাধ্যমে গ্রাহক তার ব্যাংক একাউন্ট হতে E-Wallet এ টাকা এনে অনলাইন কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধ, টিউশন ফি পরিশোধ ইত্যাদি লেনদেন করতে পারে।

PSO ও PSP ব্যবসা পরিচালনার জন্য আগ্রহী প্রতিষ্ঠানকে অবশ্যই বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণ করতে হবে।

MFS

১. মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা MFS কি?
= মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে অর্থ লেনদেন সেবা। সংক্ষেপে একে MFS বলা হয়।

২. MFS হিসাব কি? এই সেবার সুবিধা কী?
= মোবাইল নম্বরের বিপরীতে অর্থ লেনদেনের জন্য যে একাউন্ট খোলা হয় তাই MFS হিসাব, যেখানে গ্রাহকের টাকা ইলেকট্রনিক উপায়ে জমা থাকে। এই সেবার মাধ্যমে নিজের MFS একাউন্টে নগদ টাকা জমা করা যায়। নিজের একাউন্ট হতে অন্যের MFS একাউন্টে টাকা পাঠানো যায়। MFS একাউন্টে জমানো টাকা দিয়ে যে কোন পণ্য ও সেবা কেনাকাটা করা যায়; বিদ্যুৎ গ্যাস পানির বিল, টিউশান ফি ইত্যাদি পরিশোধ করা যায় এবং প্রয়োজনে MFS একাউন্টে জমাকৃত টাকা তোলা যায়।

৩. MFS একাউন্ট খোলার জন্য কী কী কাগজ পত্র দরকার?
=MFS একাউন্ট খোলার জন্য একটি রেজিস্টার্ড চালু বায়োমেট্রিক সিম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দরকার হয়।

৪. কোথায় MFS একাউন্ট খোলা যায় ?
=MFS সেবাদানকারীর এজেন্ট এর কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে একাউন্ট খোলা যায়। একাউন্ট খোলার সময় গ্রাহক-কে একটি ফরম পূরণ করতে হবে। এছাড়াও বর্তমানে ডিজাটাল উপায়ে তাদের আপসের মাধ্যমেও একাউন্ট খোলা যায়।

৫. এক ব্যক্তি কি একাধিক MFS একাউন্ট খুলতে পারেন?
= এক ব্যক্তি প্রত্যেক MFS সেবাদানকারীর সাথে একটি করে MFS একাউন্ট খুলতে পারেন। তবে একজন গ্রাহক একই সেবাদানকারী প্রতিষ্ঠানে একাধিক MFS একাউন্ট খুলতে পারবেন না।

৬. কারা এই সেবা পেতে পারে?
= দেশের যে কোন প্রাপ্তবয়স্ক (১৮ বছর বা তার চাইতে বেশী বয়সের) নাগরিক MFS সেবাদানকারী ব্যাংক বা তাদের এজেন্টদের মাধ্যমে MFS একাউন্ট খুলে এই সেবা পেতে পারেন।

৮. মোবাইল একাউন্টে লেনদেনের জন্য স্মার্টফোন দরকার হয় কি ?
= মোবাইল একাউন্ট খোলা বা লেনদেনের জন্য স্মার্ট ফোন থাকা বাধ্যতামূলক নয়। সাধারণ মোবাইল (ফিচার) ফোনেও এই সেবা পাওয়া যায়।

৯. MFS একাউন্টে কি বিদেশ হতে আসা রেমিটেন্সের অর্থ জমা করা যায়?
= ব্যাংকের মাধ্যমে বিদেশ হতে আসা রেমিটেন্সের অর্থ বাংলাদেশি টাকায় MFS একাউন্টে জমা করা যায়।

১০. একজন গ্রাহক MFS হিসাবে কত টাকা রাখতে পারেন ও লেনদেন করতে পারেন ?
=একজন গ্রাহক MFS একাউন্টে দিনে সর্বোচ্চ ৫বারে সর্বমোট ৩০,০০০/- এবং মাসে সর্বোচ্চ ২৫বারে সর্বমোট ২০০,০০০/- টাকা জমা দিতে পারেন। তিনি MFS একাউন্টে হতে দিনে সর্বোচ্চ ৫বারে সর্বমোট ২৫,০০০/- ও মাসে সর্বোচ্চ ২০বারে সর্বমোট ১৫০,০০০/- টাকা তুলতে পারেন। আবার তিনি নিজের MFS একাউন্ট হতে দিনে ২৫,০০০/- ও মাসে সর্বোচ্চ ৭৫,০০০/- টাকা অন্য গ্রাহকের MFS একাউন্টে ট্রান্সফার করতে (P2P) পারবেন। একজন ব্যাক্তি তাঁর MFS একাউন্টে সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা ব্যালেন্স রাখতে পারেন।

১১. MFS সেবার ক্ষেত্রে কোন অভিযোগ থাকলে গ্রাহক কোথায় যোগাযোগ করবে?
= MFS সেবার বিষয়ে কোন অভিযোগ থাকলে গ্রাহক সেটা সংশ্লিষ্ট MFS সেবাদানকারীকে অবহিত করবে এবং সংশ্লিষ্ট সেবাদানকারী দ্রুততম সময়ে বিষয়টি নিস্পত্তি করবে। কাঙ্খিত সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি না হলে গ্রাহক বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে ১৬২৩৬ নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন।

১২. কারা এই সেবা দিচ্ছে ?
= বর্তমানে নিচের 15 টি ব্যাংক এবং ব্যাংকের সাবসিডিয়ারী প্রতিষ্ঠান এই সেবা দিচ্ছে।

1 রকেট Dutch Bangla Bank Ltd
2 বিকাশ Brac Bank Ltd
3 মাইক্যাশ Mercantile Bank Ltd
4 এমক্যাশ Islami Bank Bangladesh Ltd
5 টি-ক্যাশ Trust Bank Ltd
6 ফাস্টপে শিওরক্যাশ First Security Islami Bank Ltd
7 ইউক্যাশ United Commercial Bank Ltd
8 ওকে One Bank Ltd
9 রুপালী ব্যাংক শিওরক্যাশ Rupali Bank Ltd
10 টেলিক্যাশ Southeast Bank Ltd
11 বিসিবি শিওরক্যাশ Bangladesh Commerce Bank Ltd
12 যমুনা ব্যাংক শিওরক্যাশ Jamuna Bank Ltd
13 ইসলামিক ওয়ালেট Al-Arafah Islami Bank Ltd
14 স্পটক্যাশ Standard Bank Ltd
15 মেঘনা ব্যাংক ট্যাপ এন পে Meghna Bank Ltd

09/08/2020

বিশ্বাস করুন, পুরো পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।

মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞেস করে না মদে পানি মিশিয়েছে কি না! কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে পানি মিশিয়েছে ভেবে। আকিজ গ্রুপ এদেশে ৮০ বছর ধরে বিড়ি বানিয়ে যাচ্ছে কেউ বাধা দেয়নি, অথচ যখন করোনা রোগীদের জন্য হাসপাতাল বানাতে গেলেন তখন এলাকার লোকজন ঠিকই বাধা দিলেন। কেউ সরকারি চাকরি না পেলে ভাবি তার যোগ্যতা নেই। আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করি- ঘুষ কত দিতে হয়েছে? আমাদের মানসিকতা নেগেটিভ ভাইরাসে ভরপুর যা করোনার সংক্রামক।

কেউ সাহায্য না করলে নিষ্ঠুর বলি। আবার কেউ আগ বাড়িয়ে সাহায্য করতে এলে সন্দেহ করি - লোকটার মতলব কী! আপনি কম দামি মোবাইল ব্যবহার করলে লোকে ডাকবে কৃপণ। আর দামী মোবাইল ব্যবহার করলে মুখে ভেংচি কেটে বলবে- ফুটানি কত! আমরা কাউকে না আগাতে দেই, না পেছনে থাকা ব্যক্তিটাকে শান্তি দেই।

দূর এলাকার ছেলেটি গুগলে জব করছে শুনলে বিশ্বাস করি অথচ পাশের ঘরের ছেলেটি গুগলে জব করার প্রিপারেশন নিচ্ছে শুনলেও ভাবি চাপাবাজি। কারণ আমাদের ধারণা সফল ব্যক্তিরা পাশের গ্রামে জন্মায়, পাশের এলাকায় জন্মায় কিন্তু নিজের ঘরে জন্মায় না। আজ আপনি একটা গুছিয়ে রোমান্টিক লেখা দিয়ে স্ট্যাটাস দেন, লোকে ভাববে হুমায়ুন আহমেদের বই থেকে কপি মারছেন। আর ফেসবুকে একটু ঘুরিয়ে কিছু লিখলে লোকে ঠিক বিশ্বাস করে নিবে এটা আপনিই লিখেছেন। কাছের মানুষ যে ভালো কিছু করতে পারে তা বিশ্বাস করতেই আমাদের কষ্ট হয়।

ফিল্টার করা বিশুদ্ধ পানি খেতে লাগে ২ টাকা, আর পাবলিক টয়লেটে দূষিত পানি ইউজ করতে লাগে ৫ টাকা। দেশে আসলে নিষিদ্ধ জিনিসে আস্থা আর দূষিত জিনিসে বিশ্বাস আমাদের অনেক। আমরা লুকিয়ে পর্ণগ্রাফি দেখি অথচ প্রকাশ্যে ভালো উপদেশ দিয়ে বেড়াই। গরীব মানুষের চরিত্রে অভিনয় করে অভিনেতারা হয়ে যাচ্ছেন বড়লোক, অথচ সত্যিকার গরীবরা গরীবই থেকে যায়। পৃথিবীতে সত্যি জিনিসের চেয়ে মিথ্যার দাম অনেক বেশি।

আমরা বড় বড় ডিগ্রি নিয়ে বড় কোম্পানিতে চাকরি করার স্বপ্ন দেখি, অথচ বড় একটা কোম্পানির মালিক হয়ে অনেককে চাকরি দিব সেই স্বপ্ন কেউ দেখিনা৷ তাই তো গ্র‍্যাজুয়েশনের পর কোনো মা বাবা চান না তার ছেলে ব্যবসা করুক, সবাই ফাইল হাতে ধরিয়ে দেয় চাকরির খোঁজে। আমরা কেউ অযোগ্যতার কারণে হেরে যাই না, বরং আমাদেরও যে যোগ্যতা আছে তা আমরা বিশ্বাসই করতে পারিনা।

বিশ্বাস করুন, পুরা পৃথিবীতে আপনার মত দ্বিতীয় কেউ নেই। আপনি চাইলেই সফল মানুষদের একজন হতে পারেন।

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে,এবং সবার সুস্বাস্থ্য কামনা করছিঈদ মোবারক।51.xyz
01/08/2020

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে,
এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি
ঈদ মোবারক।
51.xyz

31/07/2020

১..নিজেকে এমন ভাবে রুপান্তর করুন যেন, যে আজ আপনাকে দাওয়াত করতে ভুলে যায়। ভবিষ্যতে আপনাকে তার কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি করার জন্য পেছনে লাইন ধরে থাকে।

২..কেউ হয়তো আজ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করছে না,নিরবতা পালন করুন এবং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সে কোনো এক সময় আপনার ফ্রেন্ড লিষ্টে জায়গা পাওয়াটা হবে তার ভাগ্যের ব্যাপার।

৩..যে মানুষটা আজ আপনাকে সকল কিছু থেকে ব্লক করেছে,করতে দিন আর নিজেকে এমন সফলতার চুড়ায় পৌছে দিন, যেন সে মানুষ টা সার্চ করে আপনার বিষয়ে খবর সংগ্রহ করে।

৪..আজ আপনার কথা শুনে যে ব্যক্তি বিরক্তি বোধ করে, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান, যেন সে ব্যক্তি একদিন সকল মানুষের কাছে শুধু আপনার কথাই শুনে।

৫..তোমার মুখ আমি আর দেখতে চাই না,, বলা মানুষ গুলো কে নিজের মুখ দেখানোর প্রয়োজন নেই, এমন একটা কিছু করেন , যেন সে নিউজ পেপার বা টিভি ওপেন করলেই আপনার সফল মুখটা দেখতে পাই।

৬..ক্যারিয়ারে দ্বিতীয় বার করার কোনো অবকাশ নেই।যে কাজ আপনি শুরু করেন শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন।মনে রাখবেন যে পানি দিয়ে শরীর ভেজায় সে কাপড় বদলায়, যে রক্ত দিয়ে শরীর ভেজায় সে ইতিহাস বদলায় আর যে ঘাম দিয়ে শরীর ভেজায় সে ভাগ্য বদলায়। এখন ডিসিশন নিতে হবে আপনি কি বদলাতে চান.? যে নিজে থামে না তাকে থামানোর সাধ্য মহান আল্লাহ তায়ালা ছাড়া কারো নেই।

👉লেগে থাকলে এর ফলাফল আপনি পাবেনই আজ কিংবা কাল।

👉যদি সফল হতে পারেন শুন্যতা একদিন পূর্নতা পাবেই।

#কলেক্টেড

হিরার নিজস্ব কোন খনি নেই। হিরার জন্ম কয়লার খনিতে । কিন্তু তাই বলে হিরা কখনো কয়লার দামে বিক্রি হয়না এবং কেও হিরাকে কয়লাও ...
27/07/2020

হিরার নিজস্ব কোন খনি নেই। হিরার জন্ম কয়লার খনিতে । কিন্তু তাই বলে হিরা কখনো কয়লার দামে বিক্রি হয়না এবং কেও হিরাকে কয়লাও বলেনা সহস্র বা লাখো টন কয়লা উত্তোলনের পরেই শুধু হিরার সন্ধান মিলে। তোমার জন্ম যেখানেই হোক, পরিশ্রম, সততা নিষ্ঠা গুনেই তোমাকে বড় হতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ekann posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekann:

Share