SHLOK

SHLOK We provide different types of local and foreign books. We also publish books of prominent authors.

16/08/2026
‘কার্ল মার্ক্সের ইকোসোশ্যালিজম: পুঁজি, প্রকৃতি ও রাজনৈতিক অর্থনীতির এক অসম্পূর্ণ সমালোচনা/কোহেই সাইতোর ‘মার্ক্সের ইকোসো...
13/08/2026

‘কার্ল মার্ক্সের ইকোসোশ্যালিজম: পুঁজি, প্রকৃতি ও রাজনৈতিক অর্থনীতির এক অসম্পূর্ণ সমালোচনা/
কোহেই সাইতোর ‘মার্ক্সের ইকোসোশ্যালিজম: পুঁজি, প্রকৃতি ও রাজনৈতিক অর্থনীতির এক অসম্পূর্ণ সমালোচনা' পুঁজিবাদকে বাস্তুশাস্ত্রের আয়নায় বিশ্লেষণ করে। মার্ক্সের নোটবই, পুঁজি এবং প্রাকৃতিক বিজ্ঞানের ওপর তাঁর গভীর অধ্যয়নের আলোকে সাইতো তুলে ধরেন পুঁজিবাদী উৎপাদনব্যবস্থা কীভাবে মানুষ ও প্রকৃতির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে ধ্বংস করে।
এ বইয়ের কেন্দ্রীয় ধারণা হচ্ছে ‘বিপাকীয় ফাটল’ বা মেটাবলিক রিফট। মার্ক্স ‘বিপাক’ [স্টফভেকসেল] শব্দটি ব্যবহার করেছিলেন মানুষ ও প্রকৃতির মধ্যে চলমান বস্তুগত বিনিময় প্রক্রিয়াকে বোঝাতে। মানুষ খাদ্য, পানি, বায়ু ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের মাধ্যমে প্রকৃতির সাথে এক অবিচ্ছিন্ন সম্পর্কের মধ্যে থাকে; একইভাবে কৃষি ও উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের কর্মকাণ্ড প্রকৃতির চক্রে ফিরে যায়।
সাইতো ব্যাখ্যা করে দেখান যে, মুনাফা ও সীমাহীন প্রবৃদ্ধির তাড়নায় পুঁজিবাদ এই স্বাভাবিক বিপাকীয় সম্পর্কে ফাটল ধরায়। এই ‘ফাটল’ কেবল পরিবেশগত সংকট নয়; এটি পুঁজিবাদী সামাজিক সম্পর্কের গভীর সমস্যার বহিঃপ্রকাশ। প্রকৃতির ওপর আধিপত্য প্রতিষ্ঠা এবং শ্রমের পণ্যায়নের মাধ্যমে পুঁজিবাদ মানুষকে তার নিজস্ব প্রাকৃতিক ভিত্তি থেকেও বিচ্ছিন্ন করে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের বিলুপ্তি, মাটির উর্বরতা হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের নিঃশেষণ- আজকের এসব পরিবেশগত সংকটকে সাইতো মার্ক্সের অসমাপ্ত রাজনৈতিক অর্থনীতির সমালোচনার সাথে যুক্ত করেন। এই দৃষ্টিকোণ থেকে, মার্ক্সের সমাজতন্ত্র কেবল সম্পদের পুনর্বণ্টনের প্রশ্ন নয়; বরং মানুষ ও প্রকৃতির মধ্যে একটি নতুন, টেকসই ও ন্যায়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রকল্প। সাইতোর মতে, মার্ক্সের চিন্তার এই পরিবেশগত মাত্রা সমকালীন ইকোসোশ্যালিজমের এক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ভিত্তি, যা পুঁজিবাদী শোষণের পাশাপাশি প্রকৃতির ওপর শোষণেরও বিকল্প অনুসন্ধান করে।

ছাড়কৃত দাম: ৪৮৭ টাকা

সুফি আন্দোলন: বঙ্গে ও বহির্বঙ্গে/বঙ্গ ও বহির্বঙ্গে সুফিবাদের বিবর্তন ও কালানুক্রমিক ইতিহাস এ বইটির উপজীব্য...দাম: ৬৪০ টা...
07/08/2025

সুফি আন্দোলন: বঙ্গে ও বহির্বঙ্গে/
বঙ্গ ও বহির্বঙ্গে সুফিবাদের বিবর্তন ও কালানুক্রমিক ইতিহাস এ বইটির উপজীব্য...
দাম: ৬৪০ টাকা

গঙ্গাপথের ইতিকথা/গোমুখ থেকে সাগর মোহানা পর্যন্ত বিস্তৃত গঙ্গাপথের নানা প্রাগৈতিহাসিক ইতিকথা, গাঙ্গেয় সভ্যতার উৎপত্তি ও ব...
04/08/2025

গঙ্গাপথের ইতিকথা/
গোমুখ থেকে সাগর মোহানা পর্যন্ত বিস্তৃত গঙ্গাপথের নানা প্রাগৈতিহাসিক ইতিকথা, গাঙ্গেয় সভ্যতার উৎপত্তি ও বিকাশ, প্রাচীন সাহিত্যে গঙ্গার অনুষঙ্গ, গঙ্গার নাব্যতা, গঙ্গাভিত্তিক বাণিজ্য ও পরিবহণ, গঙ্গা-দূষণ ইত্যাদি নিয়ে তথ্যনির্ভর এ বই...
দাম: ১৬০ টাকা
#বিজ্ঞান #নদী

16/05/2025

শ্লোক প্রকাশনীর নতুন বই...

পার্বত্য চট্টগ্রাম: রণাঙ্গনের আখ্যান//
স্বায়ত্তশাসনের অধিকার আদায়ের লক্ষ্যে পাবর্ত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগোষ্ঠীর গেরিলা যুদ্ধ এবং এ যুদ্ধের প্রেক্ষাপট এ বইয়ের বিষয়বস্তু। সাংবাদিক সুবীর ভৌমিকের আলোচিত বই ‘ইনসার্জেন্ট ক্রসফায়ার: নর্থ-ইস্ট ইন্ডিয়া’র ‘দ্য এমব্যাটেলড হিল ট্র্যাক্টস’ অধ্যায়টিতে মূলত এ অঞ্চলের অধিবাসীদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাষ্ট্রীয় নিপীড়ন এবং তারই ধারাবাহিকতায় সশস্ত্র সংগ্রামের আখ্যান উঠে এসেছে।
সুবীর ভৌমিকের বর্ণনায় উঠে এসেছে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি এবং এর সামরিক শাখা শান্তি বাহিনী গঠনের প্রেক্ষাপট। পচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও দেশটির কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় কীভাবে শান্তি বাহিনীর সশস্ত্র কার্যক্রম শুরু হয় তার ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে জন সংহতি সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং এম এন লামলা হত্যার বিবরণ। ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত ব্যক্তি, গেরিলা নেতৃত্বের সাথে সরাসরি কথোপকথনের মাধ্যমে রণাঙ্গনের এ আখ্যান তুলে ধরেছেন সুবীর ভৌমিক।
সাধারণ পাঠক শুধু নয়, গবেষণা, সমাজতত্ত্ব এবং রাজনীতি নিয়ে আগ্রহীদের জন্যও এ বইটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।

দাম: ২৮০ টাকা
ছাড়কৃত দাম: ২১০ টাকা

শ্লোক প্রকাশনীর নতুন বই----------------***--------------ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে/ভূমি-সম্পর্ক কীভাবে ভার...
10/05/2025

শ্লোক প্রকাশনীর নতুন বই
----------------***--------------

ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে/
ভূমি-সম্পর্ক কীভাবে ভারতীয় ইতিহাসের গতিপথকে আকার দিয়েছে? ‘ভারতবর্ষে ভূমি-সম্পর্কের ইতিহাস প্রসঙ্গে’ নোটে কার্ল মার্ক্স ভারতের কৃষি ইতিহাসের একটি নজরকাড়া বিশ্লেষণ তুলে ধরেছেন। খুবই উল্লেখযোগ্য এ রচনাটি মার্ক্সবাদী ঘরানায় বেশ কম পরিচিত হলেও মার্ক্স এখানে প্রাক-ঔপনিবেশিক ও ঔপনিবেশিক ভারতের আর্থ-সামাজিক কাঠামো নিয়েই আলোচনা করেছেন। অর্থাৎ ভূমি মালিকানার বিবর্তন এবং দেশীয় কৃষি ব্যবস্থার উপর ব্রিটিশ শাসনের প্রভাব অন্বেষণেই ছিল তাঁর মূল আকর্ষণ...

দাম: ১৮০ টাকা
ছাড়কৃত দাম: ১৩৫ টাকা

গবেষণার অন্দর-বাহির/প্রকৃত সত্য হল গবেষণা কর্ম আর গবেষকের জীবনে দুটি দিক থাকে। একটি বাইরের দিক আর একটি অন্দরের দিক। 'গবে...
25/03/2025

গবেষণার অন্দর-বাহির/
প্রকৃত সত্য হল গবেষণা কর্ম আর গবেষকের জীবনে দুটি দিক থাকে। একটি বাইরের দিক আর একটি অন্দরের দিক। 'গবেষণার অন্দর-বাহির' বইটি সেই অন্তর মহলের সরস বৃত্তান্ত।
পরিত্যক্ত কাগজের মধ্যে, লুকানো পাণ্ডুলিপির পৃষ্ঠায় কিংবা ভাঙা মন্দিরে গবেষক খুঁজে পান জায়মান মানবরতনের সন্ধান। বেরিয়ে পড়ে কোনো ছিন্নসূত্র বা অকথিত কাহিনি। 'গবেষণার অন্দর- বাহির' সংকলনে তেরো জন অনুসন্ধানী মানুষ লিপিবদ্ধ করেছেন তাঁদের বিচিত্র অভিজ্ঞতার আশ্চর্য বিবরণ...
দাম: ৪০০ টাকা

প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে/ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে (খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১...
23/03/2025

প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে/
ভারতীয় উপমহাদেশে প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে (খ্রিস্টপূর্ব ২৩০০-খ্রিস্টাব্দ ১২০০) যে সব অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছিল, তার একটি রূপরেখা এবং গতিপ্রকৃতি এই গ্রন্থের উপজীব্য। সুদূর অতীতে ভারতে কীভাবে কৃষিপ্রধান অর্থনীতির পত্তন হল, তার আলোচনা যেমন এখানে, একইসঙ্গে নজর দেওয়া হয়েছে ফসলের বৈচিত্র্য, কৃষিকাজের উপকরণ, সেচব্যবস্থা, ভূমিব্যবস্থা, সাধারণ কৃষক, ভূস্বামী প্রভৃতি জরুরি বিষয়ের উপরেও। যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে কারিগরি শিল্পোৎপাদনের নানা দিকের উপর, যার অন্তর্গত কারিগরি বৃত্তি ও বিভিন্ন পেশার বিকাশ, কারিগরি দক্ষতা ও কৃৎকৌশলের উন্নতি, ধাতুর ব্যবহার, কারিগরি সংগঠনগুলির রীতিচরিত্র ইত্যাদি। উৎপাদনের নানা দিকের মতোই মনোযোগ দেওয়া হয়েছে প্রাচীন ভারতের ব্যবসা-বাণিজ্যের প্রতি...
দাম: ৬৪০ টাকা

Address

50/A, Basement, Aziz Super Market, Shahbagh
Dhaka

Opening Hours

Monday 11:30 - 19:30
Wednesday 11:30 - 19:30
Thursday 11:30 - 19:30
Friday 12:00 - 19:30
Saturday 11:30 - 19:30
Sunday 11:30 - 19:30

Telephone

+8801787578133

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHLOK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHLOK:

Shortcuts

Share

Category