31/03/2023
হায় আফসোস!🪢
কত মূল্যবান সময় নষ্ট করেছি!
কত শত গুনাহ করেছি। কখনো কবরের জীবন কিংবা পরকাল নিয়ে চিন্তা করিনি!
হায় আফসোস!
আল্লাহ সুবাহানাহু ওয়া তা'য়ালা বলেছেন,
(হে রসূল!) তুমি তাদেরকে সতর্ক করে দাও পরিতাপের দিন সম্বন্ধে, যেদিন সকল সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে; অথচ (এখনো) তারা উদাসীন আছে এবং তারা বিশ্বাস করে না। (সূরা মারইয়াম:৩৯)
সে বলবে হায়!
আমি যদি কোনো ভালো কাজ, ভালো আমল দুনিয়াতে বেচে থাকতেই আগেআগেই প্রেরণ করতাম!
(সূরা ফাজর:২৪)
সে আর্তনাদ করে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে,
হে আল্লাহ, আমাকে আবার একটা সুযোগ দিন, দুনিয়াতে আবার পাঠান যাতে আমি ভালো কাজ করতে পারি!
(সূরা মু'মিনুন:৯৯, ১০০)
আর সেদিন অর্থাৎ কিয়ামতের দিন হবে কঠিন দিন। (সূরা মুদ্দাসসির:৯)
সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’? (সূরা ক্বিয়ামাহ:১০)
সেদিন কেউই কারোর জন্য কিছু করবার সামর্থ্য রাখবে না; আর সেদিন সমস্ত কর্তৃত্ব হবে (একমাত্র) আল্লাহর। (সূরা ইনফিতার:১৯)
আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ উপলব্ধি করতে পারবে তার জীবন সম্পর্কে, সে স্মরণ করবে সবকিছুই, কিন্তু সেই স্মরণ তার কী উপকারে আসবে? (সূরা ফাজর:২৩)
“হে রব্বুল আলামীন ইজাজতুল জালাল”
আমাদের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন।🤲🥀