Twinkle Bazar

Twinkle Bazar Your trusted e-commerce platform. Your satisfaction is our pride. Experience the better :)

19/06/2022

"বাবা" ছোট একটি শব্দ, তবে যার অর্থের গভীরতা অবর্ণনীয়! পৃথিবীতে বাবারা যতটা ত্যাগ স্বীকার করতে জানেন, যতটা নিজেকে বিলিয়ে দিতে পারেন সন্তানের হাসি মুখের জন্য, তা বুঝি কখনোই অন্য কারো পক্ষে সম্ভব নয়।

নিঃস্বার্থ ভালোবাসার মূর্তপ্রতীক পৃথিবীর সকল বাবাদের Twinkle Bazar এর পক্ষ থেকে বাবা দিবসের শুভেচ্ছা। 🥰

🍁🍁🍁বাবাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা যেনো শুধুই বাবা দিবসে আটকে না থাকে, সেইটাই হোক আমাদের আজকের প্রতিজ্ঞা। 🍁🍁🍁

16/06/2022

৮০% পুরুষ জানেই না- "বউ কেন রেগে যায়?"
আপনি ভাবছেন- "বাকি ২০% জানে?"
বাকি ২০% তো জানেই না যে- "তাদের বউ রেগে আছে😒🤣!"

Follow This Page for Imported Authentic Skincare Products.
23/05/2022

Follow This Page for Imported Authentic Skincare Products.

হাতীশূড়:-পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে স...
18/05/2022

হাতীশূড়:-

পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এ গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল।গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায় তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী।
বৈজ্ঞানিক নামঃ Heliotropium indicum (হেলিওট্রোপিয়াম ইনডিকাম) এবং ইংরেজি নাম 'Indian heliotrope।

হাতিশুর গাছের উপকারিতাঃ

(১)দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়।

(২)ফোলায় পাতা বেঁটে অল্প গরম করে ফোলায় লাগালে, ফোলা কমে যায়।

(৩) জ্বর ও কাশিতে এই গাছের মূল জলের সঙ্গে ফুটিয়ে ক্বাথও তৈরি করে ব্যবহার করা হয়।

(৪) বিষাক্ত পোকার কামড়ে – পাতার রস লাগালে জ্বালা এবং ফোলা কমে যায়।

(৫) আঘাতজনিত ফোলায় – পাতা বেঁটে অল্প গরম করে লাগালে, ফোলা এবং ব্যাথা কমে যায়।

(৬)যাদের সর্দি লাগবে তারা এই হাতিশুড়ের পাতা সেচে দুই চামচ পরিমাণ রস খেতে পারেন এতে করে আপনার সর্দি ভাল হবে।

(৭)টাইফয়েড জ্বরে: টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভাল হয়।

(৮) একজিমা:একজিমা থেকে মুক্তি পেতে হাতিশুড় গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিন।এভাবে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে।

(৯)রিউম্যাটিক বাতে: রেড়ির তেলের সঙ্গে পাতার রস মিশিয়ে পাক করে গাঁটে লাগাতে হয়।

(১০) দাঁতের মাড়ি ফোলায়:দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিশুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়।

১১)কাটা ছেঁড়া: কাটা ছেঁড়া স্থানে হাতিশুরের পাতা থেতলে রস দিতে হবে এতে কাটা ছেঁড়া ঘুচে যাবে।

(১২)ব্রন: ব্রন হলে বা এর দাগ হয়ে গেলে হাতিশুঁড় গাছের পাতা ও তার কচি ডাল থেঁতো করে দুপুরে গোসল করতে যাবার ১ঘন্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না।

(১৪)ফ্যারিঞ্জাইটিস রোগে – পাতার রস অল্প গরম জলে মিশিয়ে গার্গল করা।
সংগৃহীত।

অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল কিন্তু! আজই চিন্তা করুন আপনি একজন ভালো হাজব্যান্ড হতে পেরেছেন তো?? যদি উত্তর "না" হয় তাহলে আজ...
16/05/2022

অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিল কিন্তু! আজই চিন্তা করুন আপনি একজন ভালো হাজব্যান্ড হতে পেরেছেন তো?? যদি উত্তর "না" হয় তাহলে আজই কোর্সে ভর্তি হয়ে যান 🤣🤣🤣

একটি শিক্ষনীয় ঘটনা🔴অনেক আগের কথা, এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রী-সন্তান বলতে কেউ ছিল না।একদা রাত্রে তিনি তার সকল কর্ম...
16/05/2022

একটি শিক্ষনীয় ঘটনা🔴

অনেক আগের কথা, এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার স্ত্রী-সন্তান বলতে কেউ ছিল না।
একদা রাত্রে তিনি তার সকল কর্মচারীকে খানার দাওয়াত দিলেন। আহার শেষে প্রত্যেকের সামনে রাখলেন, এক কপি কুরআন ও আরেকটি টাকার থলি।

অতঃপর তিনি তাদেরকে যে কোনো একটি বেছে নিতে বললেন।
সর্বপ্রথম তার প্রহরী এগিয়ে আসল, তাকে বললেন, "বেছে নাও।"
প্রহরী বললো, আমি তো কুরআন বেছে নেওয়ার আশা করেছিলাম, কিন্তু কীভাবে সেটা পড়তে হয় তা আমি জানি না, তাই আমার জন্য টাকার থলেটি উপকারী হবে। অবশেষে সে টাকার থলে বেছে নিল।

এরপর আসলো তার কামলা, তাকেও বেছে নিতে বললেন, সে বললো, আমার স্ত্রী খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। যদি এমন না হত, তবে আমি কুরআনই বেছে নিতাম।

তারপর তিনি বাবুর্চীকে জিজ্ঞাসা করলেন, সে বললো, কুরআন পড়া আমার কাছে খুবই পছন্দনীয়, তবে আমার অনেক ব্যস্ততা, পড়ার মতো সময়ই পাই না, তাই আমি টাকার থলে বেছে নিলাম।

শেষ পালাটি এলো রাখালের জন্য, এই ছেলেটি খুব দরিদ্র, তিনি তাকে বললেন: তুমি কোনটি বেছে নিবে?
রাখাল উত্তর দিল, এটা সত্য যে, আমি দরিদ্র, তবে আমি কুরআনই বেছে নেব।
কারণ, আমার মা আমাকে বলেছিলেন, মহান আল্লাহর কাছ থেকে পাওয়া একটি শব্দও সোনার চেয়েও দামী ও মধুর চেয়েও মিষ্টি।

অবশেষে রাখালটি কুরআনই বেছে নিল। অতঃপর উহা খোলার পর সে এতে আরও দুটি খাম দেখতে পেল। প্রথম খামটিতে টেবিলে যে পরিমাণ টাকা ছিল তার দশগুণ টাকা ছিল।
আর দ্বিতীয়টিতে ছিল একটি অসিয়তনামা, যাতে ছিল তার মৃত্যুর পর সকল সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে।

অতঃপর ধনাঢ্য লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বললেনঃ যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করেন না।🕋❤️ সুবহানআল্লাহ্। আলহামদুলিল্লাহ্।

(কলেক্টেড )

15/05/2022

সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়,

নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়?

শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, –

বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়?

নাজাত -পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা,

ভাঙতে পারে ত্রিশ কোটি এই মানুষ-মেষের খাঁচা?


কবিতা: সেবক
কবি : কাজী নজরুল ইসলাম

আস্সালামুআলাইকুম!Twinkle bazar এর সকল শুভাকাঙ্খী দের জানাচ্ছি সুন্দর স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। দিনের শুরুটা হোক ভালো কিছু...
14/05/2022

আস্সালামুআলাইকুম!
Twinkle bazar এর সকল শুভাকাঙ্খী দের জানাচ্ছি সুন্দর স্নিগ্ধ সকালের শুভেচ্ছা।

দিনের শুরুটা হোক ভালো কিছু শেখার মাধ্যমে। জীবনের প্রয়োজনে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত বাড়ির বাইরে যাই, তবে বের হওয়ার সময় হয়তো ছোট একটা আমল অনেকেরই করা হচ্ছে না।

আল্লাহপাকের উপর তাওয়াক্কুল করে নিচের ছোট দোয়াটি পড়ে বের হওয়ার অভ্যাস গড়েতুলোন, তাতে একদিকে যেমন আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যাবেন, অন্যদিকে আমলনামায় একটা ভালো আমল যুক্ত হওয়ার সওয়াব পেতে থাকবেন।

☕☕সিলেটের প্রাকৃতিক চায়ের স্বাদ নিতে দেশের যেকোনো জায়গা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সারাদেশে কুরিয়ারের মাধ্যমে উন্নত...
23/02/2022

☕☕সিলেটের প্রাকৃতিক চায়ের স্বাদ নিতে দেশের যেকোনো জায়গা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সারাদেশে কুরিয়ারের মাধ্যমে উন্নত মানের প্রাকৃতিক চা পাতা সরবরাহ করছি আমরা।
❤️তাই আর দেরি না করে ঘরে বসেই প্রাকৃতিক চায়ের স্বাদ গ্রহণ করুন।

💒Baby Play Tent House💒🎪 এটি সহজে বহনযোগ্য।🎪 ভাঁজ করে যেকোনো জায়গায় রাখা যায় তাই ঘরে অতিরিক্ত জায়গা নষ্ট হয় না।🎪 ২/৩ জন ব...
25/01/2022

💒Baby Play Tent House💒

🎪 এটি সহজে বহনযোগ্য।
🎪 ভাঁজ করে যেকোনো জায়গায় রাখা যায় তাই ঘরে অতিরিক্ত জায়গা নষ্ট হয় না।
🎪 ২/৩ জন বাচ্চা একসাথে খেলতে পারবে।
🎪 ঘরের ভিতরে বা বাইরে সেট করা যাবে।
🎪 টেন্ট হাউসটির পাশে পাতলা নেট দেওয়া তাই বাতাস চলাচল করতে পারবে সহজেই ফলে বাচ্চাদের গরম লাগবে না।

Size= 84cm x 84cm x 92cm সাথে ৫০ টি রঙ্গিন বল ফ্রি।

১ = স্পাইডারম্যান প্রিন্ট বল হাউস
২ = ফ্রোজেন প্রিন্ট বল হাউস
৩ = বল প্রিন্ট বল হাউস

সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন।
ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ 60 টাকা।
ঢাকা সিটির বাহিরে 130 টাকা ডেলিভারি চার্জ

✅অডার কনফার্ম করতে স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার পূর্ণ ঠিকানা আমাদের ইনবক্সে করুন ধন্যবাদ।
অথবা কল করুন
☎️০১৭৪০-৭৮৭৬৪৭ এই নাম্বারে।

Address

House-8, Road-2, Kaderabad Housing, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Twinkle Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Twinkle Bazar:

Share