Podmo - পদ্ম

Podmo - পদ্ম 🛒 Kitchen Focused Lifestyle Store
✨ Home Essentials • Beauty • Daily Needs
🚚 Delivering all over Bangladesh 🇧🇩

শুভ সকাল 🌿☀️মাসের শেষ, পকেটে টান??পদ্মে তাই আগামীকাল থেকে পরবর্তী ৫দিন ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট চলবে.....কেনাকাটা চলবেই 😊😊😊...
24/09/2026

শুভ সকাল 🌿☀️

মাসের শেষ, পকেটে টান??
পদ্মে তাই আগামীকাল থেকে পরবর্তী ৫দিন ফ্ল্যাট ১০% ডিসকাউন্ট চলবে.....
কেনাকাটা চলবেই 😊😊😊😊

একটা ছোট্ট সুখবর আসছে! 🌿💚২৫ সেপ্টেম্বর থেকে Podmo-তে শুরু হচ্ছে ৫ দিনের Special Discount! ✨এই ৫ দিন সব available product...
23/09/2026

একটা ছোট্ট সুখবর আসছে! 🌿💚

২৫ সেপ্টেম্বর থেকে Podmo-তে শুরু হচ্ছে ৫ দিনের Special Discount! ✨

এই ৫ দিন সব available product-এ থাকছে ১০% Flat Discount। 😮😮

অফার চলবে ২৫–৩০ সেপ্টেম্বর পর্যন্ত—তবে কোনো পণ্যের stock আগে শেষ হয়ে গেলে সেটি আর অফারে থাকবে না।

তাই পছন্দের কিছু থাকলে একটু আগেই wishlist করে রাখুন। 👀

Coming Soon… 💚

আগে স্টেইনলেস স্টিল বলতে কেবল স্টিল ই বুঝতাম। এখন কত কি জানছি, শিখছি নতুন করে!!!  304 Stainless Steel -এটা সম্ভবত সবচেয়ে...
23/09/2026

আগে স্টেইনলেস স্টিল বলতে কেবল স্টিল ই বুঝতাম। এখন কত কি জানছি, শিখছি নতুন করে!!! 304 Stainless Steel -এটা সম্ভবত সবচেয়ে বেশি শুনি। আমার মত অনেকেই হয়তো এই ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই, তাই আমি ঘাটাঘাটি করে যা জানতে পারলাম, ছোট করে আপনাদেরও জানাই 😊😊😊

304 SS খুব প্রচলিত food-grade stainless steel। ভালো corrosion resistance, kitchenware ও food/drink-এর জন্য বহুল ব্যবহৃত।

304 SS, হলো এমন একটি স্টেইনলেস স্টিল, যেটার মূল উপাদান নির্দিষ্ট পরিমাণ Iron (লোহা), Chromium এবং Nickel।

সাধারণত 304 গ্রেডে থাকে—
-Iron (লোহা) — সবচেয়ে বেশি পরিমাণে
-Chromium — প্রায় ১৮–২০%
-Nickel — প্রায় ৮–১০.৫%
এছাড়াও অল্প পরিমাণে Carbon, Manganese, Silicon ইত্যাদি থাকে।

304 SS ⬇️⬇️
• টেকসই ও দীর্ঘদিন ব্যবহারযোগ্য
• সহজে ক্ষয় বা নষ্ট হয় না
• খাবার তৈরি ও সংরক্ষণের জন্য অনেকাংশে নিরাপদ বহুল ব্যবহৃত
• পরিষ্কার করা সহজ এবং দেখতে সুন্দর
• সব মিলিয়ে দাম ও মানের ভালো সমন্বয়

তাই 304 SS-কে Everyday kitchenware-এর জন্য All-rounder বলা যেতেই পারে!! ❤️❤️

প্রতিদিন পিঁয়াজ কেটে রান্না করেন??? 🧅🧅এই অনিয়ন কম্বো থাকলে পিঁয়াজ কাটা কোন ব্যাপার ই না, ট্রাস্ট মি!!
23/09/2026

প্রতিদিন পিঁয়াজ কেটে রান্না করেন??? 🧅🧅

এই অনিয়ন কম্বো থাকলে পিঁয়াজ কাটা কোন ব্যাপার ই না, ট্রাস্ট মি!!

23/09/2026

শুভ সকাল 🌿☀️

স্টেইনলেস স্টিলের মগের অর্ডার নেয়া ক্লোসড ❌❌
যাদের প্রি অর্ডার আছে, অক্টোবরের মাঝামাঝি খুব সম্ভবত মাসের শেষের দিকে ডেলিভারি পেয়ে যাবেন ইন শা আল্লাহ। ❤️

যদি স্টকে এক্সট্রা আসে, তাহলে স্টক থেকেও কেউ চাইলে তখন নিতে পারবেন। তবে আপাতত মগের নতুন আর কোন অর্ডার কনফার্ম করা হবেনা।

ধন্যবাদ সবাইকে

আমার বাসায় আদা, রসুন পেস্ট যখন শেষ হয়ে যায়, তখন দেখা যায় ব্লেন্ডার নামিয়ে আবার পেস্ট করবো—এই চিন্তা করতে করতে এক সপ্তাহ,...
22/09/2026

আমার বাসায় আদা, রসুন পেস্ট যখন শেষ হয়ে যায়, তখন দেখা যায় ব্লেন্ডার নামিয়ে আবার পেস্ট করবো—এই চিন্তা করতে করতে এক সপ্তাহ, দশদিন চলে যায়। 😅

রান্না তো আর বন্ধ রাখা যায় না। যখন রান্নার জন্য সবকিছু রেডি করে মসলা বের করতে যাই, তখন মনে হয়—আরে, আদা-রসুনের পেস্ট তো শেষ! 🤦‍♀️🤦‍♀️

তখন অল্প একটু আদা-রসুন বা কয়েকটা শুকনা মরিচ, ভাজা জিরা হামানদিস্তায় থেঁতো করে নিই অথবা স্পুন মেশার দিয়ে কাজ চালিয়ে নিই।

আগে শিল-নোড়ার ব্যবহার অনেক বেশি থাকলেও এখন ব্লেন্ডারেই বেশি পেস্ট করে রাখা হয়। কিন্তু ব্লেন্ডার বের করা, ব্যবহার করা, আবার পরিষ্কার করা—আমার কাছে একটু ঝামেলারই লাগে।

তাই ছোট ছোট কাজের জন্য হামানদিস্তা বা স্পুন মেশার বেশ কাজের। আর ফ্রেশ মসলা দিয়ে রান্নার স্বাদও কিন্তু আলাদা। ❤️

স্টেইনলেস স্টিলের হামানদিস্তা আর স্পুন ম্যাশার, দুটোই পদ্মে এভেইলেবল আছে।📌📌

🟢STOCK

সকালটা সুন্দর হোক, মনটা ভালো থাকুক। 🌿এক কাপ চা/কফি হাতে নিয়ে দিনের কাজের লিস্টটা একবার দেখে নিন—তারপর শুরু হোক আজকের দৌড়...
22/09/2026

সকালটা সুন্দর হোক, মনটা ভালো থাকুক। 🌿

এক কাপ চা/কফি হাতে নিয়ে দিনের কাজের লিস্টটা একবার দেখে নিন—
তারপর শুরু হোক আজকের দৌড়! 😄

রান্নাঘরের কাজ হোক একটু সহজ,
আর নিজের জন্য সময়টা থাকুক একটু বেশি। 💚

শুভ সকাল, Podmo পরিবারের সবাইকে! ☀️

21/09/2026

Rechargable Auto Stirring Coffee Mug এ শরবত বানিয়ে পান করে নিলাম। 😎😎

এই জন্যই আমি অনেক অনেক টাকা চাই। মানে আরামের কত রকম থাকতে পারে মানুষের জীবনে। চামচ দিয়ে ঘুটাঘুটি না করে, জাস্ট press the button!!! wow 😍😍😍😍

অলস বা ব্যস্ত, দুই ধরনের মানুষের জন্যই এই মগ টা Must Have!অলস রা তো অলস ই, আমাদের চামচ দিয়ে নাড়াচাড়া করতেও প্যারা লাগে। এটা অনেকের কাছে ন্যাকামি বা অন্যকিছু মনে হলেও, অলস রাই কেবল বুঝে অলস হবার কি পরিমাণ কষ্ট!!. এই যে বর অফিস থেকে ফিরলে বড় মগে একসাথে বেশি চা বানিয়ে নিজের জন্য নিয়ে নেয়ার জন্য, সন্ধ্যায় এক কাপ চা ও পান করিনি। এটা কি কষ্ট না?? 🥹🥹

যাক গে, আর ব্যস্ত মানুষের সময় বাঁচাবে এই Auto মগ টা। বাটন প্রেস করে নাহয় একটু চোখ টা বুজেই থাকলেন!! ☕

দেড় মাস আগে আসা জিনিস, দেখালাম আজ!!! ভাবা যায়!! মজার ব্যাপার হলো তবুও স্টক প্রায় শেষের দিকে চলে এসেছে.....❤️❤️❤️

🟢STOCK

একসাথে ১০,০০০ টাকার ৪টা প্রোডাক্ট কিনলাম, অথচ ৮০ টাকা ডেলিভারি চার্জটাও কিন্তু আমাকে কনসিডার করা হয়নি। ডিসকাউন্ট দেওয়া ত...
21/09/2026

একসাথে ১০,০০০ টাকার ৪টা প্রোডাক্ট কিনলাম, অথচ ৮০ টাকা ডেলিভারি চার্জটাও কিন্তু আমাকে কনসিডার করা হয়নি। ডিসকাউন্ট দেওয়া তো পরের ব্যাপার। 😄

এটা আমার নিজের অভিজ্ঞতা, বেশ নামকরা একটা পেইজ থেকে।

কিন্তু আমার কাছে ব্যাপারটা একদম স্বাভাবিকই লেগেছে। ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ নিয়ে কোনো প্রশ্নই আমার মাথায় আসেনি।

কারণ—

• ওই প্রোডাক্টগুলোতে তখন কোনো ডিসকাউন্ট বা ডেলিভারি অফার চলছিল না।
• অনলাইনের বেশিরভাগ দোকানেই প্রাইস ফিক্সড থাকে।
• আর ১০,০০০ টাকার কেনাকাটা করেছি বলেই যে আলাদা কোনো সুবিধা আমাকে দিতেই হবে—এমনটাও তো নয়।

কিন্তু আপনারা কেউ কেউ যখন ২/৩টা প্রোডাক্ট নেন, কিংবা বিলটা একটু বেশি হয়, তখন দেখি বিভিন্ন ধরনের অফার আশা করেন।
অবশ্যই সবাই না। ❤️

কেউ ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ। আমি আসলে একটা ব্যাপার বোঝার চেষ্টা করছি—

আপনারা কি বড়/নামকরা পেইজগুলো থেকেও সাধারণত এভাবে ডিসকাউন্ট, ডেলিভারি ফ্রি বা বাড়তি সুবিধা পান বা চান? নাকি ছোট পেইজ দেখলেই আমাদের কাছে এই আবদারগুলো একটু বেশি সহজে চলে আসে? 🙈

প্রশ্নটা করছি কারণ, ছোট একটা পেইজ চালানো আর বড় একটা প্রতিষ্ঠিত ব্যবসার স্কেল এক না।

Podmo এখনো এমন পরিমাণে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারে না, যাতে বেশি quantity-র কারণে আমাদের product costing অনেক কমে আসে। আমরা যে দামে প্রোডাক্ট দিই, সেটা প্রোডাক্টের কোয়ালিটি, সোর্সিং কস্ট, ইম্পোর্ট খরচ এবং অন্যান্য খরচের সাথে সামঞ্জস্য রেখেই ঠিক করা হয়।

তারপরও আমাদের পক্ষে যতটুকু সম্ভব, আমরা আপনাদের সুবিধা দেওয়ার চেষ্টা করি।

যেমন—
২৫০০৳+ কেনাকাটায় পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিই।
৩,০০০৳ কেনাকাটায় Priyo Card দিই, যেটার মাধ্যমে পরবর্তী ৬ মাস eligible regular-priced products-এ ৫% ডিসকাউন্ট নেওয়ার সুযোগ থাকে।
আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রি-বুকিং অ্যাডভান্স ছাড়াই রাখার চেষ্টা করি।

আমরা চাই আপনারা যেন ভালো প্রোডাক্টটা ভালো দামে পান।
কিন্তু একটা কথা সত্যি—

নিজে হেরে গিয়ে কাউকে জেতানো যায় না। ❤️

তাই একটা ছোট্ট অনুরোধ—

Podmo-র সব প্রাইস ফিক্সড।
কোনো অফার বা ডিসকাউন্ট চালু না থাকলে দয়া করে ডিসকাউন্ট চেয়ে আমাদের একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।

বিশ্বাস করুন, একটা প্রোডাক্টের দাম কমানো সম্ভব না হওয়াটা জানানোও আমাদের জন্য অনেক সময় বিব্রতকর হয়ে যায়। 🥺

আমরা জানি, সবাই একইভাবে ভাবেন না। যারা নিয়মিত আমাদের সাপোর্ট করেন, আমাদের কথাগুলো বোঝেন—আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। ❤️

আশা করি, আমাদের এই কথাটাও আপনারা সেই জায়গা থেকেই বুঝবেন।
ভুল বুঝবেন না, ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ❤️

21/09/2026

গ্রামে যখন যাই, দেখি সকালের পর ১১/১২ টার দিকে আমার চাচারা আরেকবার চা, সাথে টুকিটাকি কিছু খান। আজ আমারো মন চাইলো ❤️❤️❤️

Heart Shaped চা/কফির কাপের সাথে Heart Shaped টি ইনফিউজার কম্বো করে দিবো ভাবছি। কেমন হবে??
এত কিউট বলছে ❤️☺️

🟢 STOCK

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Podmo - পদ্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Podmo - পদ্ম:

Shortcuts

Share