Bazlur Rahman

Bazlur Rahman I am Bazlur Rahman, I am a teacher, I request to you like this page.

14/05/2025

প্রত্যেক মায়ের উচিত তার বাচ্চাদের সামনে বাবার সম্পর্কে এমনভাবে কথা বলা, যেন বাবার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসা শিখে নেয় শিশুরা খুব ছোটবেলা থেকেই।
মায়ের বলা উচিৎ “বাচ্চারা, যখন তোমাদের বাবা বাসায় ফিরবে, তখন সবাই মিলে হাসিমুখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরো। বলো, ‘আমরা তোমায় ভালোবাসি।’
তোমাদের বাবা সারাদিন রোদে পুড়ে, ঘামে ভিজে, ক্লান্ত শরীরে ঘরে ফেরেন—শুধু তোমাদের মুখে হাসি দেখার আশায়। তিনি হয়তো বলেন না, চোখে জল রাখেন না, কিন্তু তার নিঃশব্দ প্রতিটি মুহূর্তে—ভালোবাসার স্পর্শ লুকানো থাকে।
বাবারা তাদের ভালোবাসা শব্দে নয়, কাজে প্রকাশ করেন। তোমাদের স্কুল ফি সময়মতো দেওয়া, রাতে না খেয়ে তোমাদের পেট ভরানো, ঘুম ভেঙে তোমাদের ঘুমাতে দেখা— এসবই তাদের না বলা ভালোবাসার ভাষা।
বাবা মানে সেই ছায়া— যিনি নিজের স্বপ্নগুলো একপাশে রেখে তোমাদের ঘরের আলো জ্বালাতে নীরবে লড়ে যান।
তোমরা যদি তাকে একটু ভালোবাসা দাও, একটু হাসিমুখে পাশে থাকো— সেটাই হবে তার সব ক্লান্তির সবচেয়ে বড় প্রাপ্তি।”
বাবা কেবল একজন রোজগার করা মানুষ নয়, তিনি একটি পরিবারের নীরব আশ্রয়, যিনি তার ভালোবাসা লুকিয়ে রাখেন ত্যাগের আড়ালে।

Send a message to learn more

🔴🔴ফিলিস্তিনের নাজানা অনেক কিছু👉👉👉ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।ইবরাহীম(আঃ...
16/04/2025

🔴🔴ফিলিস্তিনের নাজানা অনেক কিছু👉👉👉

ইহুদী ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজন ই, হযরত ইবরাহীম(আঃ)।
ইবরাহীম(আঃ) এর দুই পুত্র, ইসহাক(আঃ) আর ইসমাইল(আঃ)।

হয়রত ইসহাক(আঃ) এর পুত্র ছিলেন হযরত ইয়াকুব(আঃ), উনার আরেক নাম ইস/রা/ইল। এই ইয়াকুব(আঃ) এর বংশকে আল্লাহ্ তা'আলা বনি-ই/সরা/ইল নামে সম্বোধন করেছেন।

হযরত ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১জনের নাম ছিলো ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে।
তাই, বনি-ই/সরা/ইল এর আরেক নাম ই/হু/দী।

ই/হু/দী ধর্ম আর বংশ দুটো আলাদা।
সব ইহুদী বংশের লোক ইহুদী ধর্মের হলেও সব ইহুদী ধর্মের লোক ই ইয়াহুদার বংশ নয়।
এই ইয়াহুদা ই কিন্তু তার আপন ভাই ইউসুফ(আঃ) কে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল!

৪ হাজার বছর আগে ইসহাক(আঃ) এর মৃত্যুর পর ইয়াকুব(আঃ) আল্লাহ্‌'র নির্দেশে শামনগরী (সিরিয়া) থেকে কেনানে হিজরত করেন। এই কেনান ই বর্তমানের ফিলিস্তিন।

এরপর কেনানে (ফিলিস্তিন) দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে।

মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ(আঃ), যিনি ইয়াকুব(আঃ) এর ১২সন্তানের মধ্যে ১১তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে।

তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি-ই/সরা/ইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন 'ইয়া নাফসী' 'ইয়া নফসী' করতো।
তখন আল্লাহ্ তাদের কাছে পাঠালেন মূসা(আঃ) আর তাওরাত কিতাব। মুসা(আঃ) ফেরাউনকে নীলনদে ডুবানোর মাধ্যমে বনি-ই/সরা/ইল মুক্তি পায়।

তারপর মূসা(আঃ) সবাইকে নিয়ে কেনানে (ফিলিস্তিন) ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ্‌'র অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা(আঃ) এর ওফাতের পর আবার আল্লাহ্‌ কে ভুলে যায়, গরুপূজা সহ নানা রকম অনাচার শুরু করে।

তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙ্গে যায়, ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে।
এর ১০০বছর পরে দাউদ(আঃ) আর উনার ছেলে সুলাইমান(আঃ) এর মাধ্যমে আল্লাহ তা'আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন।

কিন্তু সুলাইমান(আঃ) এর মৃত্যুর পর ই/হু/দীরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামত সংযোজন-বিয়োজন করার মতন ধৃষ্টতা দেখায়।
তারা তাওরাতে সংযোজন করে যে, "আল্লাহ্ তায়ালা ইসহাক(আঃ) এর স্বপ্নে কেনানকে ইহুদীদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন, এটা তাদের জয় করে নিতে হবে।"
এটাকে তারা 'জেকব লেডার ড্রিম' বলে।

তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ্‌'র শা/স্তির মুখে পড়েছে। যেমনঃ
কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে,
ব্যবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহ/ত্যার শিকার হয়েছে,
রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে।
মহানবী(সাঃ) এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে।
আর উমার(রা:) ফিলিস্তিন ও আল-আকসা বিজয় করেন।
আজ ইস/রা/য়েলের এতো ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি।

বনি-ইস/রা/ইলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শা/স্তির পাশাপাশি তাদের ব্যবহার!
তখনকার লোকদের ভাষ্যমতে, তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল।
তাদেরকে যে জায়গায় আশ্রয় দেয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করতো!

ই/হু/দীরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিলো, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ-সম্পদ ভালোই ছিল। সেই অর্থ-সম্পদ এর দাপট দেখিয়ে তারা সেইসব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাতো।
তাই তারা সেইসব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বার বার বিতাড়িত হতো।

বিভিন্ন ঘাত-প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে, যেকোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই।
তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়।
তারা বিশ্বাস করে, কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি।
তারা এটাও বিশ্বাস করে যে, একসময় তাদের একজন মসিয়াহ্‌(দাজ্জাল) এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে।

১৮ শতাব্দীতে ই/হু/দীরা তাদের ধর্ম-পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে।
তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে ১৮৯৭ সালে জিওনিজম আন্দোলন শুরু করে ই/হু/দীদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে।
এই আন্দোলনকে যারা সমর্থন করে, তাদেরকে জিওনিস্ট বলে।

যেহেতু ই/হু/দীরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিলো, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।
তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে।

তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে।
ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করতো, যেটা আসতো জার্মানি থেকে।
কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়।

তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ই/হু/দী গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিন এর বদলে এসিটোন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন।
তার এমন অভুতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া!
এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ই/হু/দীরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে।
প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়।
ই/হু/দীরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার-জোর-জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে।

তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫ ভাগ থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ই/হু/দীদের।
৬লাখ ই/হু/দীর জন্য ৪৫% আর ১২কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা!

জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ই/হু/দীরা ইজ/রা/য়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান।

ইজ/রায়ে/ল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়!

আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব(আঃ) এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে!

আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলুপ এঁটে চুপ করে বসে আছেন আর চোখে ঠুঁলি পরে সবকিছুকে না দেখার ভান করছেন!

সংগৃহীত

হে আল্লাহ, তোমার সাহায্য খুবই প্রয়োজন। 🤲🤲🤲প্রিয় ভাই, দোয়ায় শরিক রাখবেন।🤲🤲🤲দ্বীনি এই প্রোগ্রামে সকলের দাওয়াত, শরিক হ...
16/01/2025

হে আল্লাহ, তোমার সাহায্য খুবই প্রয়োজন। 🤲🤲🤲
প্রিয় ভাই, দোয়ায় শরিক রাখবেন।🤲🤲🤲
দ্বীনি এই প্রোগ্রামে সকলের দাওয়াত, শরিক হবেন ইনশাআল্লাহ।

আপনার ছোট্ট সোনা মনির জন্যই আমাদের এই আয়োজন। তাই আর দেরি না করে প্রস্তুতি নিয়ে নিন ।আগামী ১লা নভেম্বর-২৪ ইং থেকে শুরু ...
26/10/2024

আপনার ছোট্ট সোনা মনির জন্যই আমাদের এই আয়োজন।
তাই আর দেরি না করে প্রস্তুতি নিয়ে নিন ।
আগামী ১লা নভেম্বর-২৪ ইং থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ফ্রি ক্লাস।
ক্লাস শুরু : সকাল ৯টা ৩০ মিনিট হতে সকাল ১১টা পর্যন্ত।
আপনার ৪ থেকে ৬ বছরের ছোট্ট সোনামণিকে পাঠিয়ে দিন আমাদের এই ফ্রি ক্লাসে।
মারকাজুল হুফফাজ হিফজ মাদরাসা
মারকাজুল হুফফাজ হিফজ মাদরাসা
হাসান লেন, দত্তপাড়া, ইসলামপুর, টঙ্গী, গাজীপুর।
01718 996 335, 01978 996 335

07/10/2024

😥একটি হারানো বিজ্ঞপ্তি🥲

💔 গতকাল সকালে আমার প্রিয় Abdullah Mohammad Taher ভাই এর বাইকটি উত্তরা রুপায়ন সিটির ভিতর থেকে চুরি হয়ে গেছে। বাইকটি আমার ভাইয়ের জীবনের একটি মূল্যবান অংশ ছিল, প্রতিদিনের সঙ্গী। এটি হারিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। Yamaha R15-M, 2023 মডেল,বাইকের রঙ সিলভার এবং রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো ল ৪৮-৪৩৬৫

যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাইকটির সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে যোগাযোগ করবেন। 🙏 আপনার ছোট্ট সহানুভূতি আমার এই ভাইয়ের বড় ক্ষতির মুহূর্তে অমূল্য হবে।

ধন্যবাদ। ❤️

যোগাযোগ: 01944315234(আব্দুল্লাহ মোহাম্মদ তাহের)
ঠিকানা: রুপায়ন সিটি উত্তরা, ঢাকা-১২৩০

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি।পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি। পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনা...
22/09/2024

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যয় আপনার সাথে আছি।
পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি।
পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনার সাথে আছি।

পাহাড়, সমতল,বাঙালি, আদিবাসী সব আর সবাই সমান তাও মানি সেটা লাউড এ্যান্ড ক্লিয়ারলি মানি।

কিন্তু আপনি দেশ থেকে আলাদা হয়ে আলাদাভাবে দেশ গড়বেন বা দেশ বানাবেন পাহাড় থেকে সেনা হটাইতে বলবেন সেটা কিন্তু মানতে পারছি না, বা সেটাতে আপনার পাশে থাকতে পারছি না।

দেশটা বাঙালির | দেশটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর | দেশটা পাহাড়ির |দেশটা সমতলের । দেশটা আমার | দেশটা আপনার | দেশটা সকলের |
(সংগৃহীত)

আলহামদুলিল্লাহ,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টঙ্গী থানা কমিটির গতকালকের মিটিং খুব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।গত...
11/09/2024

আলহামদুলিল্লাহ,
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ টঙ্গী থানা কমিটির গতকালকের মিটিং খুব সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গতকালকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমাদের গতকালকের মিটিং এর সিদ্ধান্ত সমূহ।
1. গত বছরের ন্যায় এ বছরও টঙ্গী থানা কমিটির উদ্যোগে থানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
2. প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 2রা নভেম্বর-24.
3. স্থান ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ।
4. এবং টঙ্গী থানা কমিটি আগামী ১৬ ই সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ সোমবার একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ এর টাঙ্গুয়া হাওর।
আরো বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ।

হুফফাজে কেরাম, সবাই প্রস্তুতি গ্রহণ করুন।
08/09/2024

হুফফাজে কেরাম, সবাই প্রস্তুতি গ্রহণ করুন।

আস সুন্নাহ ফাউন্ডেশন একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান। সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে তাঁদের সহযোগিতা করুন। বন্যা কবলিত মানুষের পাশে দ...
23/08/2024

আস সুন্নাহ ফাউন্ডেশন একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান। সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে তাঁদের সহযোগিতা করুন।
বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রইলো।

Link এ ক্লিক করে সহজেই দান করতে পারবেন।⤵️
https://assunnahfoundation.org/donate/flood

Address

Dhaka

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

01703910606

Alerts

Be the first to know and let us send you an email when Bazlur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bazlur Rahman:

Share