02/09/2020
ব্ল্যাক -টি থেকে অধিক পরিমাণে উন্নত এ অর্থডক্স চা।চা প্রধানত দু’ধরনের। সিটিসি এবং অর্থোডক্স। চা পাতা গুঁড়ো করে সিটিসি চা তৈরি হয়। আর অর্থোডক্স হল মূলত পাতা-চা। বাজারে সিটিসি-র চেয়ে অর্থোডক্সের দাম অনেক বেশি এবং তা তৈরির খরচও বিপুল।
এ বিশেষ ধরনের চা পান করার সময় পাতার সতেজ ঘ্রাণ অটুট থাকে পরিপূর্ণভাবে–
বাংলায় Orthodox অর্থ হচ্ছে প্রাচীন।
ব্রিটিশ শাসনামলে পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ট্র্যাডিশনাল অর্থডক্স চায়ের ব্যাপক উৎপাদন ছিল।
এই চায়ে প্লাকিং স্ট্যান্ডার্ড মেনটেইন প্রোপারলি অর্থাৎ চা-পাতা চয়নের সময় গুণগতমান যথাযথভাবে রক্ষা করা হয়েছে।
গতানুগতিক সহজলভ্য ব্ল্যাক-টি বা কালো চায়ের মতো নয় এই চা। হারিয়ে যাওয়া সুস্বাদু সুগন্ধি অর্গানিক অর্থোডক্স চা আজকাল আর পাওয়া যায়না তেমন। চা শিল্প বিশেজ্ঞদের সঙ্গে আলাপ করে পাওয়া তথ্য অনুযায়ী, অর্থোডক্স চায়ের প্রস্তুত প্রণালী ছিল সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত সাধারণ নিয়মে প্রস্তুত হওয়ায় এই চায়ের নিজস্ব প্রাকৃতিক বৈশিষ্ট্যগত স্বাদ, গন্ধ ও গুণগত মান অক্ষুন্ন থাকতো। সবুজ পাতা চয়ন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত সমস্ত ধাপ সম্পাদন করা হতো অত্যন্ত নমনীয়ভাবে সতর্কতার সঙ্গে। বাঁশের চাংয়ে পাতলা করে সবুজ পাতা বিছিয়ে রাখা হতো এবং স্বাভাবিক প্রাকৃতিক বাতাসে ওয়েদারিং সম্পন্ন করে রোলিং টেবিলে ৩০-৪০ মিনিট রোল করে এরপর রোটারি শিফটারের মাধ্যমে টিপ আলাদা করে ফার্মেন্টি ফ্লোরে ৬০-৮০ মিনিট রাখার পর ড্রায়ারে ফায়ারিং করা হতো। চুলিতে কয়লা বা কাঠ ব্যবহার করে তৈরি এই চা খুবই স্বাদের এবং সুগন্ধযুক্ত ছিল। উল্লেখ্য যে, ২০০৫ সালে লন্ডনের হেরাল্ডে এক প্রদর্শনীতে বাংলাদেশের এই চা বিশেষ প্রশংসা অর্জন করে।
অর্থোডক্স টি অ্যান্টিঅক্সিডেন্টগুলিতে পৌঁছায় এবং তারা শরীরকে একাধিক উপায়ে উপকৃত করে। প্রথম এবং সর্বাগ্রে, তারা অনুশীলনের সময় সহনশীলতা বাড়াতে সহায়তা করে; ক্লান্ত না হয়ে, শরীররের চর্বি কমাতে সাহায্য করে, অ্যান্টিঅক্সিডেন্টগুলি কেবল ধৈর্য বাড়িয়ে তোলে তা নয় ক্যান্সার সহ বিপুল সংখ্যক রোগের সম্ভাবনাও হ্রাস করে।
উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রমাণ করে যে এই ধরণের চা নিয়মিত গ্রাহকদের হৃদয়ের অবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলে। এটি শরীরে কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করে এবং হার্ট অ্যাটাকের হার কমায় দেখা গেছে। ডায়বেটিস ও নিয়ন্ত্রণে রাখে। আরো গুনাগুন নিয়ে হাজির হবো আপাতত এটুকু থাক।।😀